খুলনা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২১ এর র্যাফেল-ড্র এবং সেখানে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ২৪ মার্চ বুধবার সন্ধ্যায় ক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক ও ক্লাব সদস্য মোহাম্মদ আলী সনি, সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মকসুদ), নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মোঃ আনিসুজ্জামান, অমিয় কান্তি পাল, মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন কবীর, এস এম কামাল হোসেন,আলমগীর হান্নান, আনোয়ারুল ইসলাম কাজল, সামছুজ্জামান শাহীন, গাজী মোঃ মনিরুজ্জামান, সাঈদা আক্তার রিনি, দীলিপ কুমার বর্মন, শেখ জাহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য গত ১৩ই মার্চ খুলনা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২১ অনুষ্ঠিত হয়। উক্ত বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্্র তে মোট ৬৬টি পুরস্কার দেয়া হয়। এছাড়াও বনভোজন স্থানে অনুষ্ঠিত ক্লাবের সদস্য, সহযোগী সদস্য ও সদস্যদের সন্তানদের মাঝে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।










































