ঢাকা রাউন্ড টেবিল স্বাধীনতার সুবর্ন জয়ন্তী দিবসে খুলনায় সাইকেল র্যালির আয়োজন করেছে। শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে যে বৃহৎ কার্যক্রম সরকার হাতে নিয়েছে, তার সাথে একত্বতা প্রকাশ করে ঢাকা রাউন্ড টেবিল এ সাইকেল র্যালির আয়োজন করেছে।
সাইকেল র্যালির “মিডিয়া পার্টনার” হিসেবে রয়েছে দেশের শীর্ষ অন-লাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও স্থানীয় দৈনিক খুলনাঞ্চল।
স্বাধীনতা দিবস সাইকেল র্যালির প্রধান সমন্বয়কারী এজাজ মাহমুদ রনি বলেন, খুলনা সাইক্লিস্ট এর সহযোগিতায় শুক্রবার সকাল ০৮টা থেকে ১০টা খুলনা শহরে স্বাধীনতা দিবস সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে । সাইকেল র্যালিতে ১৫০ শতাধিক সাইক্লিস্ট খুলনার শিববাড়ি চত্ত্বর থেকে শুরু করে সোনাডাঙ্গা বাসস্টান্ড – গল্লামারী – নিরালা মোড় – ময়লাপোতা মোড় – সাতরাস্তার মোড় – পিটিআই মোড় – রূপসা স্ট্যান্ড মোড় – নতুন বাজার – খুলনা জেলা স্কুল – ডাক বাংলার মোড় – ফেরিঘাট প্রদক্ষিন করে আবারো শিববাড়ী চত্বরে এসে শেষ হবে। সাইকেল র্যালিতে বাংলাদেশ সরকারের কোভিড-১৯ স্বাস্থ্যবিধী মেনে আয়োজন করা হবে।
তিনি জানান, ঢাকা রাউন্ড টেবিল একটি সেবা মূলক সংগঠন। তিন জন দাতা ব্যক্তির উদ্দোগে ১৯২৭ সালে ইংল্যান্ডের নরইচ শহরে রাউন্ড টেবিল প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহীকতায় ২০১৩ সাল থেকে বাংলাদেশের সামাজিক উন্নয়নে নিজেকে যোগ্যকরে তোলা সহ বিভিন্ন সেবা মূলক কাজ করে আসছে ঢাকা রাউন্ড টেবিল। ঢাকা রাউন্ড টেবিল গত ৮ বছর যাবৎ সারাদেশে সামাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
রাউন্ড টেবিল খুলনার চেয়ারম্যান রেজওয়ান ওয়ালিদ অন্তু বলেন, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী দিবসে ঢাকা রাউন্ড টেবিলের সাইকেল র্যালির সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
-স্টাফ রিপোর্টার










































