সরকারি খাতের টাকা আত্মসাত এর অভিযোগে চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের প্রসেস সার্ভেয়ার নাজমুল হাসান (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ ) দুপুর সোয়া ২টার দিকে আদালতের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে খুলনা থানার এসআই মো. আবু সাদেক নাজমুল হাসানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্টেট সারওয়ার আহমেদ তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেন। নাজমুল হাসান নগরীর খালিশপুর এফ-১৬ হাউজিং এস্ট্রেট এর মো. হাফিজুর রহমানের ছেলে।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম জানান, দুপুর আড়াইটার দিকে সংবাদ পেয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের প্রসেস সার্ভেয়ার নাজমুল হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
-স্টাফ রিপোর্টার










































