চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ। এদিন চট্টগ্রামের সীতাকু-ে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাছাড়া দেশের ১৩টি অঞ্চল বাদে সারাদেশের তাপমাত্রা ৩৬ ও তার উপরে রয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তার পরের দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের পাঁচ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
– খুলনাঞ্চল রিপোর্ট











































