Home জাতীয় দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

8

বহুল প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র পরিচালনা বোর্ডের সদস্য মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ৃ রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তাঁর বয়েস হয়েছিল ৭১ বছর। মাসুদ দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভূগছিলেন।। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। ১৯৯৩ সালে আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকন্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক।

শ্রম প্রতিমন্ত্রীর শোক: দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি। এক শোকবার্তায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের নীতি ও আদর্শ অনুসরণীয় দৃষ্টান্ত। তাঁর অবদানে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিটি মেয়র: জাতীয় দৈনিক জনকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ-এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

খুলনা প্রেসক্লাবের শোক প্রকাশ: দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুতে কেইউজে’র শোক: দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

বিবৃতিদাতারা হলেন কেইউজে’র সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হাসান কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

খুবির উপ-উপাচার্যের গভীর শোক প্রকাশ: খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ উজ্জীবিত রাখা, প্রগতিশীল ও উন্নয়ন ধারার সাংবাদিকতার প্রতিফলনে তাঁর সম্পাদিত দৈনিক জনকন্ঠ পত্রিকা সবিশেষ ভূমিকা পালন করে চলেছে। তিনি কেবল একজন সম্পাদক ও প্রকাশকই ছিলেন না, শিল্প উদ্যোক্তাও হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার এবং জনকন্ঠ পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান শোক প্রকাশ করেছেন।

খুলনা জেলা আওয়ামী লীগের  শোক: দৈনিক জনকন্ঠের সম্পাদক ও প্রকাশক, গে¬াব জনকন্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ  আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের  সভাপতি আলহাজ্ব  শেখ হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক  অ্যাডভোকেট সুজিত অধিকারী সহ সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ   মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি এক ইমেইল বার্তায় এ তথ্য জানান।

-স্টাফ রিপোর্টার