Home আঞ্চলিক কালীগঞ্জে গুনতে হলো জরিমানা কিন্ত বিনামূল্যে পেলেন মাস্ক

কালীগঞ্জে গুনতে হলো জরিমানা কিন্ত বিনামূল্যে পেলেন মাস্ক

13

সারাবিশ্বের সাথে মহামারি করোনা ভাইরাস এদেশেও ঘুরে দাড়িয়েছে। এখন সনাক্ত ও মৃত্যুর হার আগের চেয়ে অনেকটা বেড়েছে। এটা  প্রতিরোধের প্রথম ও প্রধান ধাপ মুখে মাকস ব্যবহার। কিন্ত জনসচেতনতার এখনও অনেক অভাব রয়েছে। কেউ কেউ এটাকে অত্যন্ত হেয়ালিভাবে দেখে তারা মুখে মাকস ব্যবহার করছেন না। সরকারী নির্দেশনা মোতাবেক জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের মেইন বাসষ্টান্ড, মধুগঞ্জবাজার,হাঁটচাঁদনীর মোড়, কাঁচা পাকা বাজারসহ বিভিন্ন স্থানে ও সড়কে অভিযান চালান। এ সময় সড়কে চলাচলরত যাত্রীবাহি বাস. ইজিবাইক বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ও পথচারীদের অনেকেই মাকস ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। কিন্ত উপজেলা প্রশাসনের পক্ষ তাদেরকে বিনামূল্যে দেয়া হয় মাকস। ভ্রাম্যমান অভিযানের নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, বিশ্বের সাথে দেশে আবারো বাড়ছে করোনার প্রকোপ। তা প্রতিরোধে মাকস পরিধান খুবই জরুরী। বিশেষ করে গনপরিবহন ও বিভিন্ন জনসমাগম স্থান গুলো করোনার জন্য ঝুকিপূর্ণ এলাকা। তাই করোনা প্রতিরোধে সবার মধ্যে সচেতনতা বাড়াতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাকস পরিধান না করাসহ মটনসাইকেলের কাগজপত্র না রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আজ প্রাথমিক পর্যায়ে সহনশীলভাবে ১০ মামলা ও এক হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, প্রশাসনের এ অভিযান অব্যাহত এবং ক্রমেই জোরদার করা হবে।

এ অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ট্রাফিক পুলিশের অফিসার্স ইনচার্জ কামাল উদ্দিন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ থানার এস আই সুজাত উদ্দিন,উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

-সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি