Home আঞ্চলিক খুলনায় মার্চে বেড়েছে করোনা সংক্রমন, হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা

খুলনায় মার্চে বেড়েছে করোনা সংক্রমন, হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা

9

খুলনা মেডিকেল কলেজ এর পিসিআর মেশিনের নমুনা পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে দেখা যাচ্ছে চলতি মাসে খুলনায় করোনা সংক্রমনের হার বেড়েছে। চিকিৎসকরা বলছেন, খুলনা নতুন করে ইউকে স্ট্রেইনের করোনা ধরা পড়েছে। এটির সংক্রমেরন হারও খুব বেশি। তাই সকলে সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন তারা। খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিট ও আইসোলেশন সেন্টারের মুখপাত্র ডাঃ মোঃ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল ডাইবেটিস হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়েছে মার্চ মাসের এক তারীখ থেকে। ডাইবেটিস হাসপাতালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পহেলা মার্চ তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় শুরুর উদ্বোধন করেন। পরিবর্তন হয়েছেন করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্রও। পুর্বের মুখপাত্র  ডাঃ শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ টেলিফোনে জানান, তিনি এখন দায়িত্বে নেই দায়িত্বে আছেন ডাঃ খসরুল আলম। ডাঃ খসরুল আলম বলেন, তিনি এখনও দায়িত্ব পাননি। তার নাম প্রস্তাবিত হয়েছে। মঙ্গলবার খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল এর সকলের সাথে বসে বর্তমান অবস্থাও পরবর্তিতে করনিয় নিয়ে সভা করবেন বলে জানিয়েছেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মোট বেড সংখ্যা ১০০টি। আইসিইউ বেড রয়েছে ১০টি। ভ্যান্টিলেটর রয়েছে ১০টি। হাই ফ্লো অক্সিজেন মেশিন ২৪টি। আরো ০৪টি ভ্যান্টিলেটর স্থাপন প্রক্রিাধীন। আরো ২০টি আইসিইউ বেড স্থাপন প্রক্রিয়াধীন। সেন্ট্রাল অক্সিজেন সিষ্টেম তৈরীর জন্য ভায়া ট্যাংক স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিট ও আইসোলেশন সেন্টারের মুখপাত্র ডাঃ মিজানুর রহমান।

২২মার্চ’২১ তারীখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সরোজমিনে গিয়ে দেখা যায়, ১৩ জন রোগী ভর্তি আছেন। যেখানে মার্চ এর শুরুতে রোগী ছিল মাত্র ০১ জন। মার্চ এর ০১ থেকে ২১ তারীখ পর্যন্ত করোনা হাসপাতালে করোনা রোগী মারা যাননি একজনও। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ০৪ জন। এই পর্যন্ত চিকিৎসা নিয়েছে চলতি মাসে ১১৮ জন করোনা রোগী। যার মধ্যে পুরুষ ৮৩ জন, মহিলা ২২।

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগী মারা গেছে ১৬৯। আইসোলেশনে চিকিৎসা ধীন ওয়ার্ডে মারা গেছে ২৭৭ জন ২১ মার্চ ২১ পর্যন্ত।

অপরদিকে খুলনা মেডিকেল কলেজ এর পিসিআর মেশিনে মোট নমুনা পরীক্ষা হয়েছে চলতি মাসের ২১ তারীখ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬২৪০টি। মোট পজেটিভ আসছে ১৪৯টি। যার মধ্যে খুলনার নমুনা ১১১টি। অন্যান্য জেলার ৩৮টি।

-অভিজিৎ পাল