Home আঞ্চলিক মহানগর দায়রা জজ আদালতে পৃথক দু’টি মাদক মামলায় বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

মহানগর দায়রা জজ আদালতে পৃথক দু’টি মাদক মামলায় বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

46

খালিশপুর ও হরিণটানা থানার পৃথক দু’টি মাদক মামলার দু’আসামিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানার আদেশ দিয়েছে  আদালত। সোমবার (২২ মার্চ) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন।

রায়ে খালিশপুর থানায় ৭০পিস ইয়াবাসহ গ্রেফতারের মামলায় পলাতক মো. ইকরামুল হক ওরফে ইকরামুল খান (২৮) কে ৮বছরের সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। ইকরামুল খান নগরীর খালিশপুর ডাব্লিউ-১৯ হাউজিং এস্ট্রেট এর মো. আমানউল্লাহ খানের ছেলে। অপর দিকে হরিণটানা থানায় ২৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারের মামলায় পলাতক মোছা. রিজিয়া বেগম (৪০) কে ৫বছরের সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। রিজিয়া বেগম যশোর জেলার শার্শা থানার বেলতলা গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী । 

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ২৫ মার্চ রাত সাড়ে ৭টার দিকে নগরীর খালিশপুর হাউজিং বাজারে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় নুরুল ইসলাম কাজী অফিসের সামনে থেকে ৭০পিস ইয়াবাসহ ইকরামুল খানকে গ্রেফতার করা হয়। এঘটনায় ডিবি এসআই অলকেশ চন্দ্র তরফদার বাদী হয়ে ইকরামুল খানের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং- ৪১। ওই বছরের ২৫এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই আহসান কবির আদালতে ইকরামুলকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। অপর দিকে ২০১৮ সালের ২৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জিরোপয়েন্টের চেকপোষ্ট থেকে ২৮ বোতল ফেন্সিডিলসহ রিজিয়া বেগমকে গ্রেফতার করে হরিণটানা থানা পুলিশ। এঘটনায় এসআই মো. নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে রিজিয়া বেগমের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং- ১১। ওই বছরের ২৯ সেপ্টেম্বর এসআই দীপক কুমার পাল আদালতে রিজিয়া বেগমক অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন।  রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আক্তার জাহান রুকু।

-স্টাফ রিপোর্টার