পানির ট্যাঙ্কে মিলল যুবকের মরদেহ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে পানির ট্যাঙ্ক থেকে রাকিবুল ইসলাম রাকিব (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। রোববার সকাল এগারো টার দিকে শহরের বেড়পাড়া এলাকার বকুল হোসেনের ছাদের পানির ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিবুল ইসলাম রাকিব একই এলাকার আরমান আলীর ছেলে। মারা যাওয়া রাকিবের পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাতে খাবার শেষে বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেননি রাকিব। রোববার সকালে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন তারা।
পানির ট্যাঙ্কের মালিক বকুল হোসেনের বাড়ির লোকজন জানায়, ট্যাপে পানি না আসায় সকালে ছাদে পরীক্ষা করতে গেলে পানির ট্যাঙ্কের মুখ খুলে মরদেহ দেখতে পান তারা । পরে পুলিশে খবর দেওয়া হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অমিও কুমার বিশ্বাস জানান, মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় নি। পুলিশ ও স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। ময়নাতদন্তের পর বলা যাবে তাকে হত্যা করা হয়েছে না তিনি নিজেই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করেছেন কিনা। তিনি আরও জানান, ট্যাঙ্কের পাশ থেকে মৃত ওই ব্যক্তির জামাকাপড় উদ্ধার করা হয়েছে। রাকিবুলের পরিবার কাউকে অভিযুক্ত করে মামলা করলে সে বিষয়টিও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ব্যারিষ্টার মওদুদ আহমেদ ও রুহুল আলম চৌধুরির আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া
খবর বিজ্ঞপ্তি
সদ্য প্রয়াত সাবেক উপ রাষ্ট্রপতি ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ এবং বি এন পি’র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরির রুহের মাগফিরাত কামনা করে দোয়া মহফিল ও তাদের কর্ম জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা খুলনা মহানগর ও জেলা বি এন পি’র উদ্যোগে রবিবার আসরবাদ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় বিএনপি নেতা শাহারুজ্জামান মোর্তোজা’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুল ইসলাম বাপ্পি, আজিজা খানম এলিজা, মাহবুব হাসান পিয়ারু, উপস্থিত ছিলেন বি এন পি নেতা মোঃ মাসুদ পারভেজ বাবু, ইলিয়াস মল্লিক, হাফিজুর রহমান, মিরাজুর রহমান মিরাজ, রফিকুল ইসলাম বাবু, হাবিবুর রহমান হাবিব, শরিফুল ইসলাম বকুল, আনোয়ার হোসেন, মিকাইল বিশ্বাস, দিদারুল আলম, সাইফুল মোড়ল, মো আজিজুর রহমান,শেখ ইউসুফ, আঃ মালেক, সোহরাব হোসেন, মাঈদুল হক টুকু। যুবদলের মেহেদি মাসুদ সেন্টু, নাদিমুজ্জামান জনি, জাকির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, আয়ুব মোল্ল্যা, সোলায়মান মোল্ল্যা, মনিরুজ্জামান মনি, মাশফুকুর রহমান ফ্রান্স, শফিকুল ইসলাম বাচ্চু, মন্জুর আরেফিন, আফজাল ফারাজী, সাগর মোল্ল্যা, আতিক নেওয়াজ চঞ্চল, শাকারুল ইসলাম সুমন, মোঃ জসিম উদ্দিন ডেভিড, পীর আলী, মিজানুর রহমান টুলু, সোহেল রানা। স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, মোঃ সবুর খাঁ, ওহিদ খান, টিটু জমাদ্দার। মহিলাদলের সোনিয়া খান, শাহনাজ সরোয়ার। শ্রমিকদলের খান ইসমাইল হোসেন, জাসাস নেতা শহীদুল ইসলাম, জিসাস এর তাইফ উদ্দিন দারা, মৎস্যজীবি দলের আজিজুল ইসলাম। ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, হেলাল আহমেদ সুমন,গাজী শহীদুল ইসলাম, সাগর শিকদার, ইস্তিয়াক আহমেদ ইস্তি, কে এম হেলাল হোসেন, সিরাজুল ইসলাম সানি, রাজিব খান, রিফাত, হান্নান ফিরোজ, রুবেল হাসান, জাকারিয়া, মো আমির হোসেব প্রমূখ। দোয়া অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা হাফেজ জাহিদুর রহমান।
নিরাপত্তাহীনতায় বাদী ও সাক্ষীরা: বাঘারপাড়ার আলোচিত রাজাকার আমজাদ জামিনে মুক্ত
যশোর অফিস
আমজাদ মোল্লা। যশোরের প্রেমচারার ‘রাজাকার’ হিসেবে পরিচিত। যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সম্প্রতি তিনি জামিন মুক্তি পেয়েছেন। এরপর থেকেই যশোরের বাঘারপাড়ায় বেপরোয়া হয়ে উঠেছে তার লোকজন। তারা মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছেন। এতে করে নিরাপত্তাহীনতায় দিন কাটছে শহীদ পরিবারের বাদী ও সাক্ষীদের।
অভিযোগ করা হয়, শহীদ রজব আলী বিশ্বাসের ছেলে ট্রাইব্যুনালের সাক্ষী কৃষক খোকন বিশ্বাস ও আবুল বিশ্বাসের নামে ১০ লাখ টাকার চাঁদাবাজি মামলা করেন আমজাদের সহযোগী মহসীন আলী বিশ্বাস।
এছাড়া মামলার সাক্ষী আলাউদ্দিন বিশ্বাস, বিএম রুহুল আমিন ও রকিব উদ্দিন রতন বিশ্বাসকে হত্যার হুমকি দিয়ে আসছেন অভিযুক্তরা।
শুধু তাই নয়, যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্য দেয়ায় প্রাণ দিতে হয়েছে আরেক সাক্ষী এহিয়ার রহমানের ভাই তফসির মোল্লাকে। তাই দীর্ঘশ্বাস ফেলে এহিয়ার বললেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু প্রেমচারা এখনো রাজাকারমুক্ত হয়নি।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের আমজাদ মোল্লা নিজ বাড়িতে রাজাকার ক্যাম্প স্থাপন করেছিলেন। ওই ক্যাম্পের সদস্যরা বহু মানুষকে নির্যাতন, হত্যাসহ নানা অত্যাচার করতেন। আমজাদ হোসেনকে ২০১৭ সালের ২৫ এপ্রিল গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়।
একাত্তরে আমজাদ বাহিনীর হাতে নিহত আয়েন উদ্দীন আয়না ও ময়েন উদ্দীন ময়না হত্যা মামলার বাদী আলাউদ্দিন বিশ্বাস (৮২) একাত্তরের নৃশংসতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
তিনি জানান, আয়না ও ময়না হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করার পর থেকে আমজাদ বাহিনী বাড়িতে হামলা করছে, হুমকি দিয়ে যাচ্ছে। গত জানুয়ারি মাসে আমজাদ জামিন পেয়েছেন। এরপর তার সহযোগী মহসীন বিশ্বাস দেশে ফিরে আসেন।
গ্রামে ফিরে মামলার বাদীকে মহসীন বলেন, ‘আমজাদকে তো আটকে রাখতে পারিনি, এখন দেখি তোদের কে বাঁচায়?’ মহসীন ও তার লোক টুটুল মন্ডল, শওকত মন্ডল ও আলম মোল্লা বাদী-সাক্ষীদের হত্যার হুমকি দিচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন আলাউদ্দিন বিশ্বাস। একই অভিযোগ অপর সাক্ষী বিএম রুহুল আমিন ও রকিব উদ্দিন রতন বিশ্বাসের।
এদিকে রজব আলী বিশ্বাসকে হত্যার অভিযোগে আমজাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেন বাঘারপাড়ার পার্শ্ববর্তী গ্রাম মাগুরা জেলার শালিখা উপজেলার আড়য়াকান্দির খলিলুর রহমান খোকন বিশ্বাস। খোকন রজব আলীর ছেলে।
মামলার সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকার জন্য হুমকি ও নির্যাতনের পর এখন হতদরিদ্র কৃষক খোকনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি খোকন ও তার ভাই আবুল বিশ্বাসসহ পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে আদালতে ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলা করেন মহসীন।
ভয়ে তটস্থ খোকন ও আবুল বললেন, ‘আমরা পেট ভরে দু’বেলা খেতে তো পারি না। এখন স্বাধীন দেশে রাজাকারের হাত থেকেও কী একটু নিরাপদে থাকতে পারব না? আমাদের জন্য কিছু একটা করেন নইলে আমাদের মেরে রেখে যান।’
আমজাদের সহযোগী মহসীনের নির্যাতনের বিষয়ে জানতে চাইলে আরেক সাক্ষী বাঘারপাড়ার প্রেমচারা গ্রামের এহিয়ার রহমান বলেন, ‘রাজাকার আমজাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ায় তার লোকজন আমার চাচাতো ভাই তফসির মোল্লাকে গলাকেটে হত্যা করেছে। ভাই-ভাইপোকে কুপিয়ে জখম করেছে। উল্টো আমাদের ষড়যন্ত্রমূলক ১৬টি মামলায় জড়িয়েছে। আমার দোকান ভাঙচুর করেছে, বাড়িতে আগুন দিয়েছে। এখন পুলিশি পাহারায় জীবন-যাপন করতে হচ্ছে। আমজাদ রাজাকার জামিন পাওয়ায় মহসীনরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।’
তিনি আরও উল্লেখ করেন, এই মহসীন এতটা বেপরোয়া যে, আমজাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক খানের গাড়িবহরেও হামলা করেছিলেন। এ ঘটনায় আব্দুর রাজ্জাক খান বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলাও দায়ের করেন।
মামলার বাদী ও সাক্ষীরা অভিযোগ করেন, আমজাদ গ্রেফতার হওয়ার পর হুমকি কিছুটা কমলেও বর্তমানে জামিনে বাইরে আসার সঙ্গে সঙ্গে তার বাহিনী আবারও বেপরোয়া হয়ে উঠেছে। মহসীন বিশ্বাসের নেতৃত্বে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ফলে নিরাপত্তা চেয়ে বাঘারপাড়া ও শালিখা থানায় জিডি করেন খোকন বিশ্বাস, আলাউদ্দিন বিশ্বাস ও বিএম রুহুল আমিন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেন আমজাদের সহযোগী মহসীন বিশ্বাস। তিনি দাবি করেন, খোকন বিশ্বাস, আলাউদ্দিনরা তাকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছেন। তিনি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে যুক্ত নন। তিনি গ্রাম্য রাজনীতির শিকার। খোকন বিশ্বাস তার কাছে চাঁদা চাওয়ায় তিনি মামলা করেছেন বলেও দাবি করেন।
এ প্রসঙ্গে যশোরের বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাক্ষীরা কয়েকটি জিডি করেছেন। আদালতের অনুমতি নিয়ে জিডিগুলো তদন্ত করা হচ্ছে। পাশাপাশি বাদী ও সাক্ষীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
যশোর পুলিশের ১৫ হাজার মাস্ক বিতরণ
যশোর অফিস
হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক বিতরণ করেছে যশোর পুলিশ। রোববার ২১ মার্চ সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগের ডিআইজি ড. খন্দকার মহিউদ্দিন যশোরের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও পরিবহন শ্রমিকদের মাঝে ১৫ হাজার মাস্ক বিতরণ করেন।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদারের সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, মাস্ক পড়া, হ্যান্ড স্যানিটাউজার ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চললে আমরা করোনা অনেকটা প্রতিরোধ করতে পারবো। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে না যাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মাস্ক ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানে সেবা না দেয়ার জন্য আহবান জানান তিনি।
যশোরে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় যুবক আটক
যশোর অফিস
যশোর শহরে দিনদুপুরে ব্যাগ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় যশোরে মনির হোসেন নামে এক ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়েছে। রোববার ২১ মার্চ দুপুরে শহরের এম কে রোডের ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। আটক মনির ঝিনাইদহ শহরের কাঞ্চন নগর এলাকার নুর ইসলামের ছেলে।
বাঘারপাড়া উপজেলার খাজুরার রাজীব জানান, ২১ মাচর্ব দুপুর ১২টায় তিনি শহরের আরএন রোডের ডাচ-বাংলা ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকা একটি স্কুলব্যাগে ঢুকিয়ে পায়ে হেটে দড়াটানার দিকে যাচ্ছিলেন। টাকার ব্যাগটি তার পিঠে ঝুলনানো ছিলো। পথে এম কে রোডের ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছালে পিছু পিছু আসা মনির নামে ওই ব্যক্তি টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে কৌশলে তার ব্যাগের চেইন খোলার চেষ্টা করতে থাকেন। বিষয়টি এক ব্যক্তি দেখে মনির হোসেনকে ধরে ফেলেন এবং পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক মনির হোসেনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
যশোরে ছেলের বিয়ে করা বৌকে মেনে না নেওয়ায় পিতাকে কুপিয়ে হত্যা
যশোর অফিস
যশোরে ছেলের নিজ পছন্দের মেয়ের সাথে বিয়ে মানতে রাজি না হওয়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ১৯ মার্চ গভীর রাতে হামলার পর শনিবার ২০ মার্চ সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম গহর আলী (৫৫)। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, গহর আলীর ছেলে ইয়াসিন কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে। ঘটনাটি জানার পর বিয়ে মেনে নেননি গহর আলী। এতে তার ওপর চটে ছিলেন ইয়াসিনের মামা শ্বশুর একই এলাকার সাগর। এরই জেরে শুক্রবার (১৯ মার্চ) গভীর রাতে সাগরের নেতৃত্বে জুয়েল, ছট্টু, বাবু ও আমিনসহ আরও কয়েকজন গহর আলীর বাড়িতে গিয়ে ছেলের বিয়ে মেনে নিতে চাপাচাপি করেন। তাদের কথায় রাজি না হওয়ার জেরে দুর্বৃত্তরা গহর আলীকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, গুরুতর গহর আলীকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ড চিকিৎসক তাকে খুলনায় রেফার্ড করেন।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, শুক্রবার ১৯ মার্চ রাতে কুপিয়ে জখমের পর শনিবার ২০ মার্চ সকালে মারা গেছেন গহর আলী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে হেফাজতে নেয়া হয়েছে।
ঝিনাইদহে পারুলের মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পারুলা বেগম (২৭) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুরুলা বেগম সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও একই এলাকার বানিয়াবহু গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল। একাধিক বার শালিশি বৈঠকের মাধ্যমে তাদের সংসার হওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়রা আরও জানান, রোববার ভোরে বানিয়াবহু বাজারের পাশের একটি মেহগনি গাছে বোরকা পরিহিত নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর পর স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করা হয়।
গৃহবধুর ভাই ফারুক হোসেন বলেন, প্রায় ৪ বছর আগে আমার বোন পারুলার সাথে ওলিয়ারের বিয়ে হয়। আমরা এই সংসার টিকানোর জন্য প্রায় ৩ লাখ টাকা ব্যয় করেছি। তারপরও আজ আমার বোনের এই অবস্থা। সঠিক বিচারের দাবি জানান তিনি। তবে ঘটনার পর থেকে ওহিদুল গা ঢাকা দিয়েছে।
এঘটনায় জানার পর ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, ঘটনাটি যেহেতু ফাঁকা জায়গার। তবে ময়নাতদন্তের পর জানা যাবে এই মৃত্যুর প্রকৃত ঘটনা।
খুলনা প্রেসক্লাবকে কফি ম্যাশিন প্রদান
খবর বিজ্ঞপ্তি
রোটারি ক্লাব অব রূপসা, রোটারি ক্লাব অব আধুনিক খুলনা(পিআরও), রোটারি ক্লাব অব মধুমতি খুলনা এবং রোটারি ক্লাব অব খুলনা শাইনিং এর পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবকে একটি কফি মেকার ম্যাশিন প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় রোটারি ক্লাবের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে কফি ম্যাশিনটি হস্থান্তর করেন।
খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত কফি ম্যাশিন হস্থান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাবের সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ আলী সনি, দেবব্রত রায়, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও শেখ মো: সেলিম।
এছাড়াও রোটারিয়ান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রোটা: পিপি মাহমুদুর রহমান কার্নি, রোটা: পিপি খন্দকার সাজ্জাদুল ইসলাম, রোটা: পিপি আরিফ কামাল চৌধুরী, রোটা: পিপি শেখ শফিকুর রহমান, রোটা: পিপি আশীষ দে, রোটা: পিপি আল জামাল ভুইয়া, রোটা: পিপি মাহমুদ সোহেল, রোটা: পিপি ইঞ্জি: মশিউজ্জামান খান, রোটা: পিপি সৈয়দ হাফিজুর রহমান, রোটা: পিপি মোল্লা মারুফ রশিদ, রোটা: পিপি পলাশ সাহা, রোটা: পিপি চৌধুরী রায়হান ফরিদ, রোটা: পিপি ইঞ্জি: নাজমুল হুদ, রোটা: মীর বরকত আলী, রোটা: ইঞ্জি: শামিম, রোটা: ডাঃ সুদেব মন্ডল, রোটা: আনোয়ারুল হক স্বাধীন, রোটা: কচি, রোটা: বিশ্বজিৎ দে মিঠু, রোটা: কাওসার পারভেজ, রোটা: আরিফ বিল্লাহ, রোটা: পিয়াস প্রমুখ।
দৌলতপুর থানা বিএনপি’র জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দৌলতপুর থানা বিএনপি’র জরুরী সভা সন্ধ্যা ৬.৩০ মিনিটে স্থানীয় দৌলতপুর থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা বিএনপি’র সহ-সভাপতি শেখ লিয়াকত হোসেন লাভলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন তোতন, মুর্শিদ কামাল, মোল্যা মুজিবুর রহমান, শেখ ইমাম হোসেন, তরিকুল ইসলাম, আবুল কালাম সিকদার, আছাদুজ্জামান আছাদ, মাসুদ রানা ডাব্লিুউ, আরমান হোসেন, শহিদুল ইসলাম বিপ্লব, খবির উদ্দিন, রিয়াজ সাহেদ, আঃ জলিল হাওলাদার, শাহজি কামাল টিপু, মুজিবুর রহমান, বেল্লাল হোসেন, রুবায়েত হোসেন বাবু, সেলিম মোল্যা, তনিরুল হুদা লিটন, মোল্যা সোহেল, শামীম আজাদ খান মিলু, খোশনুর রহমান জনি, এরশাদ হোসেন, আলামিন লাবু, রতন সরদার, মোঃ নাজিম, হেদায়েত উল্লাহ দিপু, খালিদ বিন ওয়ালিদ শোভন, রাশিকুল আনাম রাশু, সৈয়দ গাজী, মোঃ হুমায়ূন, মো: মৃদুল, মুক্তার মাষ্টার, আছাদুর রহমান, শওকত হায়াত, নাজমুল হোসেন, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ রাকিব হোসেন, সাথি আমিন, কাকলী আক্তার প্রমুখ।
সভায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সূর্য দয়ের সাথে সাথে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় দৌলতপুর থানা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালী, দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্থাবক অর্পণ এবং খুলনা মহানগর বিএনপি’র বিকাল ৩.৩০ মিনিটে কর্মসূচিতে অংশ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সম্মানিত ব্যারিষ্টার মওদুদ আহমেদের জানাযা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সরকারি অনুমতি না দেওয়ায় ক্ষোভ জানানো হয় এবং সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুজ্জামান অপুর সহ ধর্মিনীর আশু রোগ মুক্তির কামনা করা হয়।
সংবিধানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমঅধিকার বিদ্যমান: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সংবিধানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমঅধিকার বিদ্যমান। সুতরাং তারা সমাজের অপাংত্তেয় নয়। দলিত জনগাষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে সমাজের মূল স্্েরাত ধারায় ফিরিয়ে আনতে কেসিসি আন্তরিকতার সাথে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের ক্ষেত্রে হরিজনদের অগ্রাধিকার প্রদানের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কাজে লাগিয়ে সামাজিক ক্ষেত্রে তাদের মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত করতে হবে।
সিটি মেয়র রবিবার সকাল ১০টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘বৈষম্য বিলোপে উন্নয়ন সংলাপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মুজিব শতবর্ষে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০২১ পালন উপলক্ষে ‘‘যুব সমাজ দাড়িয়েছে জাতপাতের বিরুদ্ধে’’ প্রতিপাদ্য নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন দলিত ও সম্প্রীতি ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় উল্লেখ করা হয় দলিত/হরিজন জনগোষ্ঠী এখনো বৈষম্যের শিকার হয়ে সমাজে মানবেতর জীবন যাপন করছে। তাদেরকে এ পরিস্থিতি থেকে উত্তোরণ ঘটিয়ে সমাজের মূল ¯্রােতধারায় ফিরিয়ে আনতে তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ, কর্মসংস্থান সুযোগসমূহে অন্তর্ভুক্তি, মানবাধিকার এবং সর্বোপরী মৌলিক ও নাগরিক সেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধির বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, শেখ মোসারাফ হোসেন ও দলিত-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ। ডকুমেন্টারী ও বৈষম্যর যাতাকলে দলিত জনগোষ্ঠী শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দলিত-এর প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ। অন্যান্যের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ-খুলনার সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, কালীপদ দাস, দলিত নেতা মান্দার দাশ, বুলু রানী, অঞ্জলি মন্ডল, শাওন রাউথ, দিপক প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
বিকাল ৫টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর নিরালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়েদের ক্যারাত প্রশিক্ষণের সনদ বিতরণ ও বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। স্বেচ্ছাসেবী সংগঠন বহ্নিশিখা গ্রীন ভয়েস এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র অধিকার আদায়ে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, পুরুষ শাসিত সমাজে মেয়েরা স্বভাবতই পিছিয়ে থাকে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় আত্মবিশ^াস নিয়ে এগিয়ে আসলে যে কোন বিপর্যয় কাটিয়ে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। বসন্ত মেলাকে বাঙালীর প্রাণের মেলা হিসেবে উল্লেখ করে তিনি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মেলা উদযাপন করার আহবান জানান।
সংস্থার-খুলনা জেলা শাখার সমন্বয়কারী হাফসা তাসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা পৌরসভার সাবেক কমিশনার ও সানফ্লাওয়ার নার্সারী স্কুলের পরিচালক রেহেনা আক্তার, সংস্থার কেন্দ্রীয় সমন্বয়কারী আলমগীর কবীর, ক্যারাত প্রশিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্যারাত প্রশিক্ষণ গ্রহণকারী ৪৫ জন কিশোরী ও মহিলার মাঝে সনদপত্র বিতরণ করেন।
রূপসায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা ও থানা পুলিশের মাস্ক বিতরণ
রূপসা প্রতিনিধি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে রূপসা থানা পুলিশ গতকাল রবিবার সকালে পূর্ব রূপসা ঘাট এলাকা সহ উপজেলার বিভিন্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ, মাইকিং করা ও লিফলেট বিতরণ শুরু হয়। উপস্থিত থেকে করোনা সামগ্রী বিতরণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এস এম রাজু আহমেদ, রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন এবং ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা সেকেন্ড অফিসার মোঃ আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শহিদুল ইসলাম সুমন ওরফে মেঝ ভাই, রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির আইসি মো. কামরুল হোসেন, এস আই শ্যামা প্রসাদ, এ এস আই হালিম, এ এস আই হাফিজুর রহমান, মেম্বর পদপ্রার্থী মো. তারেক আজিজ, সাংবাদিক এম এ আজিম, অলোক চন্দ্র দাস, হায়দার আলী খান ও মো. আবু হুরাইরা শেখ প্রমুখ।
ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের মাক্স বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
“মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানে সামনে রেখে ঝিনাইদহে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ।
রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এসময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দীনসহ জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাক্স পরাসহ বিভিন্ন স্বাস্থ বিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাক্স পরে সে ব্যাপারে সচেতন গড়ে তোলা। আমরা চাই যে, করোনার মহামারি থেকে জেলার মানুষ গুলো যেন সুরিক্ষত থাকুক।
খুলনায় রবিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন এক হাজার সাতশত ৫৬ জন
তথ্য বিবরণী
খুলনায় রবিবার মোট এক হাজার সাতশত ৫৬ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুইশত ৮৬ জন এবং আটটি উপজেলায় মোট এক হাজার চারশত ৭০ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ দুইশত ৭৬ জন, বটিয়াঘাটায় তিনশত ৩৩ জন, দিঘলিয়া একশত জন, ডুমুরিয়া তিনশত ৭০ জন, ফুলতলা ৪০ জন, পাইকগাছা দুইশত ২০ জন, রূপসা ৮৭ জন এবং তেরখাদায় ৪৭ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ আটশত ৭৯ এবং মহিলা আটশত ৭৭ জন।
এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৫৫ হাজার সাতশত ৯৫ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯২ হাজার নয়শত ১০ এবং মহিলা ৬২ হাজার আটশত ৮৫ জন।
১৩ কেজি গাঁজাসহ ছাত্রদল কর্মী আটক
অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে ১৩ কেজি গাঁজাসহ ছাত্রদল কর্মী মাদক কারবারি আল মামুন বিশ্বাসকে (২৫) আটক করা হয়েছে। বাদশা নামে অপর এক মাদক কারবারি পালিয়ে গেছে। রোববার (২১ মার্চ) ভোররাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদহ গ্রামের পশ্চিমপাড়া থেকে গাঁজাসহ মামুনকে আটক করে পুলিশ। আটক মামুন বাগদহ গ্রামের চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি আতিয়ার বিশ্বাস ওরফে গাঁজা আতির ছেলে। সে চলিশিয়া ইউনিয়ন ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিল।
অভয়নগর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার আনুমানিক ভোর ৪টার সময় বাগদহ পশ্চিমপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে আতিয়ার বিশ্বাসের বাড়ি সংলগ্ন মশিয়ার রহমানের বাড়ির সামনে দুই বান্ডিল পলিথিনে মোড়ানো গাঁজাসহ মামুনকে আটক করা হয়। অপর দুই বান্ডিল গাঁজা ফেলে পালিয়ে যায় বাদশা। উদ্ধারকৃত চার বান্ডিল গাঁজাসহ মামুনকে থানা হেফাজতে রাখা হয়েছে।
চলিশিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম মোল্যা জানান, আল মামুন বিশ্বাস চলিশিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক কমিটির সদস্য ছিল। বর্তমান কমিটি না থাকায় সে বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে।
বাগদহ পশ্চিমপাড়াবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আতিয়ার বিশ্বাস, তাঁর ছেলে ছাত্রদল নেতা মামুন বিশ্বাস, একই গ্রামের হামিদ বিশ্বাস, উজ্জ্বল হোসেন, বাদশা মিয়া ও আব্দুর রাজ্জাক বিশ্বাস উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাঁজা ও ইয়াবা পাইকারি সরবরাহ করে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বার বার আটক হলেও তাঁরা জামিনে বেরিয়ে এসে পূনরায় শুরু করে মাদক ব্যবসা। এসব মাদক কারবারিদের দৌরাত্যে এলাকাবাসী অতিষ্ঠ। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মামুন নামে এক যুবককে আটক করা হয়েছে। পলাতক মাদক কারবারি বাদশাকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।
কয়রায় নির্বাচনকে কেন্দ্র করে দোকান ঘরে আগুন
কয়রা প্রতিনিধি
কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামে স্থানীয় ২ মেম্বর প্রার্থীর সমার্থকদের মধ্যে বিরোধের পর দোকান ঘরে আগুন দিয়েছে দূবৃত্তরা। এ বিষয় সরেজমিনে জানা গেছে, উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে ২ জন মেম্বর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তবে গত বৃহস্পতিবার ২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর থেকেই তাদের সমার্থকরা বাড়ী বাড়ী প্রচার শুরু করে এবং সমার্থকরা নিজ নিজ প্রার্থীর প্রতিপক্ষ সমার্থকদের হুমকি দিতে থাকে। এক পর্যায় শনিবার রাত আনুঃ ১০ টার দিকে আংটিহারা গ্রামের বারোবাড়ির সামনে জাহাঙ্গীরের মুদি দোকানে আগুন জলতে দেখা যায়। এসময় স্থানীয় লোকজন আগুন নিভানোর আগেই একটি ফ্রিজ সহ অন্যান্য মুদি মালামাল পুড়ে য়ায়। এদিকে ঘটনার আগেই মেম্বর প্রার্থী ও বর্তমান মেম্বর গণি গাজী ও অপর প্রার্থী আঃ সালাম খানের সমার্থকদের মধ্যে দোকানঘরের সামনে কথা কাটাকাটি হয় এবং তার কিছুক্ষণ পরেই আগুনের ঘটনা ঘটে। এ বিষয় দোকান মালিক জাহাঙ্গীর জানান, গণি মেম্বরের সমার্থকরা কাটির মাথায় আগুন লাগিয়ে দরজার ফাক দিয়ে ভিতরে আগুন লাগায় বলে তার ধারণা। তিনি বলেন, আমি পাশের ঘরটি মেম্বর প্রার্থী সালাম খান কে নির্বাচনী অফিস হিসেবে ভাড়া দেওয়ায় প্রতিহিংসামূলক গনি মেম্বরের সমার্থকরা এ ঘটনা ঘটিয়েছে। মেম্বর প্রার্থী সালাম খান সহ স্থানীয় আরও অনেকে জানান, ভোটে নিশ্চিত পরাজয় ভেবে গনির সমার্থকরা ২ দিন আগে পাশের নুর মোহাম্মাদের দোকানেও টিভি ভেঙেছে। এছাড়া তার সমার্থকদের ভয় ভীতি দেখাচ্ছে। এ বিষয় অপর প্রার্থী গনি মেম্বর জানান, শনিবার রাতে দোকানে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তিনি জানতে পারেন দোকান বন্ধ করে যাওয়ার পর কয়েলের আগুন থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি নিয়ে দু’ প্রার্থীর সমার্থকরা একে অপরকে দুষছেন। এদিকে রবিবার বিষয়টি দোকান মালিক জাহাঙ্গীর থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বাগেরহাটে ৬৩০ লিটার দেশি মদসহ আটক ২
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট পৌরসভার দশানী থেকে ৬৩০ লিটার দেশি মদসহ আল ইমরান শেখ (২৮) ও সরোয়ার হোসেন (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। শনিবার গভীর রাতে দশানী পূর্বপাড়া মেইন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে এসব দেশীয় মদ জব্দ করা হয়। আটক ইমরান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সাংকিভাঙ্গা গ্রামের ইসহাক আলী শেখ এর ছেলে ও সরোয়ার শেখ পিরোজপুর জেলার নাজিরপুর গ্রামের মৃত ধলা মিয়া শেখ।
বাগেরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বাসা বাড়ীতে গোপনে দেশী মদ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহিরুল ইসলাম ও দিপংকর মন্ডলের নেতৃত্বে দশানী পূর্বপাড়া মেইন রোড এলাকার মৃত আব্বাস উদ্দিনের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ৬৩০ লিটার দেশি মদসহ দুই জনকে আটক করা হয়। ওই বাড়ীকে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে ইমরান ও সরোয়ার মদ বিক্রি করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চললে।
বাগেরহাটে জেলা পুলিশের উদ্দোগে মাস্ক বিতরন
স্টাফ রিপোটার,বাগেরহাট
সবাই আমরা মাস্ক পরি, করোনা মুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের মোড়ে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে এ মাস্ক বিতরন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মোঃ নজরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট পুলিশ সুপার মোঃ আরিফুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাফিন মাহামুদ, মোড়েলগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহ ই আলম বাচ্চু,সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল হক, বাগেরহাট বাস-মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপী অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিউটি আক্তার ঋণ খেলাপী থাকার পরও তার মনোনয়নপত্র বৈধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক। শনিবার (২০ মার্চ) রাত ৮ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্তোষপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার। এ সময় সভাপতি রসুল মাঝি ও সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পাঠ করে হরেন্দ্রনাথ শিকদার বলেন, গত ১৯ মার্চ সকল ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। সরকারী বিধান ও নির্বাচনী আইন মতে কোন ঋণ খেলাপী ব্যক্তি এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কিন্তু চিতলমারী উপজেলার ৭ নং সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিউটি আক্তার ঋণ খেলাপী হওয়া সত্ত্বেও তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। উক্ত বিউটি আক্তার সোনালী ব্যাংক খুলনা কর্পোরেট শাখা হতে জয় জুট মিল’স লিমিটেডের পরিচালক হিসেবে ঋণ খেলাপী আছেন। এ মর্মে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় থেকে ১৮ মার্চ তারিখে ব্যাংকের যুগ্ম-পরিচালক সুপর্ণা রানী মোহন্ত স্বাক্ষরিত চিঠিতে চিতলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের রির্টানিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামকে অবহিত করা হয়েছে। যার সূত্র নং- সিআইবি-৫(১)/২০২১-১২০০। তার ঋণ খেলাপী হওয়া সত্বেও সংশ্লিষ্ট রির্টানিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বিউটি আক্তারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। যা নির্বাচন আচরণ বিধি ও সরকারী নিয়ম নীতির বিরুদ্ধে। উক্ত বিউটি আক্তারের মনোনয়নপত্র বৈধ ঘোষণায় জনগণের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারের ভাবমূর্তি রক্ষায় বিউটি আক্তারের মনোনয়নপত্র বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিউটি আক্তার মুঠোফোনে সাংবাদিকদের বলেন, চলতি মাসের ২ তারিখে আমার নামে সোনালী ব্যাংক খুলনা কর্পোরেট শাখায় যে ঋণ ছিল তা পরিশোধ করে দিয়েছি। ঋণ পরিশোধের প্রত্যয়ণপত্র আমার কাছে সংরক্ষিত আছে।
এ ব্যপারে সন্তোষপুর ইউনিয়নের রির্টানিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সাংবাকিদের বলেন, ১৬ মার্চের নির্বাচন কমিশনের পত্রের আলোকে ১৯ তারিখ বেলা ৩ টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কাজ সম্পন্ন করতে বলা হয়। এ সময়ের মধ্যে সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিউটি আক্তারের মনোনয়নপত্রে কোন প্রকার ত্রুটি না থাকায় তা বৈধ ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে বিকাল ৪.২০ টার সময় বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রেরিত ওই প্রার্থীর ঋণখেলাপী থাকার চিঠি আসে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিত ভাবে অবহিত করি।
তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, বিধান অনুযায়ী কোন মনোনয়নপত্র বৈধ ঘোষণা বা বাতিল করার ক্ষমতা শুধুমাত্র সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তার রয়েছে।
বাগেরহাটে ক্ষেতেই নষ্ট হচ্ছে ৪০০ মেট্রিক টন টমেটো
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে ক্ষেতে পচে নষ্ট হচ্ছে প্রায় চারশত মেট্রিক টন টমেটো। মাত্র এক-দুই টাকা কেজি দরে বিক্রি হওয়ায় ক্ষেত থেকে টমেটো তুলছেন না চাষিরা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাম্পার ফলন হলেও আর্থিক ক্ষতি মুখে পড়েছেন কৃষকেরা।
জেলা কৃষি বিভাগ বলছে, বাগেরহাটে এ বছর ১ হাজার ৮০০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়। এর মধ্যে সব থেকে বেশি চাষ হয়েছে চিতলমারী উপজেলায়। এই উপজেলায় ৬১৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। আর উৎপাদন হয়েছে প্রায় ২৭ হাজার ৬৪৫ মেট্রিক টন। প্রথম দিকে বেশি দাম পেয়েছেন চাষিরা। কৃষি কর্মকর্তারা বলছেন, এবার বাগেরহাটে চাষিরা হাইব্রিড জাতের টমেটো চাষ করেন। ফলে শীত আসার আগে টমেটো বিক্রি করতে পেরেছেন। প্রথম দিকে ৮০ টাকা কেজি দরে টমেটো বিক্রি হয়। তবে ফলন বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে দাম। এখন এক-দুই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চিতলমারী উপজেলার গরীবপুর গ্রামের চাষি আশীষ গাইন বলেন, ‘টমেটোর ফলন যখন তেমন ওঠেনি, তখন ভালো দাম ছিল। ফলন যখন বেশি হলো, দাম কমে গেল। এখন এক-দুই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদি মোটামুটি দামে বিক্রি করতে পারতাম, তবে কিছুটা লাভ হতো।’
চরবানিয়ারি গ্রামের কৃষক সুধাংশু বালা বলেন, ‘আবহাওয়ার কারণে এবার প্রথম দিকে গাছে টমেটো ভালো হয়নি। যখন ফলন হয়েছে, তখন আর দাম পাইনি। প্রচুর টমেটো গাছেই রয়ে গেছে। এখন গাছেই নষ্ট হচ্ছে টমেটো।’
চাষি ঋতুবালা বলেন, ‘গত বছরের তুলনায় এবার অধিক ফলন হয়েছে। সেই তুলনায় দাম পাইনি। টমেটো গাছগুলো নষ্ট হয়ে গেছে। যদি এই টমেটো সংরক্ষণের ব্যবস্থা থাকতো, তবে আমাদের এত ক্ষতি হতো না।’ তিনি সরকারের কাছে টমেটো সংরক্ষণের ব্যবস্থা করার দাবি জানান।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, চিতলমারী উপজেলায় এ বছর ৬১৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। হেক্টর প্র্রতি ফলন প্রায় ৪৫ মেট্রিক টন। শুরুতে ৮০ টাকা দরে বিক্রি হলেও এখন এক-দুই টাকা দরে বিক্রি হয়েছে। ফলে যাদের জমি রাস্তা থেকে একটু দুরে, তারা টমেটো তুলছেন না খরচ ওঠে না বলে। ফলে উপজেলায় তিনশত মেট্রিক টন টমেটো ক্ষেতেই নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, ‘আমরা কয়েক বছর ধরে চেষ্টা করছি টমেটো সংরংক্ষণের জন্য বিকল্প ব্যবস্থা করার। যদি এখানে হিমাগার করা যায়, তবে স্থানীয় কৃষকরা লাভবান হবেন।’
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল-মামুন জানান, জেলায় এ বছর ৪৫ হাজার মেট্রিক টন টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এখন ক্ষেতে চারশত মেট্রিক টন টমেটো পঁচে নষ্ট হচ্ছে বলে জানান তিনি। অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘চাষিরা যাতে উপযুক্ত দাম পান, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
বাগেরহাটে ইউপি সদস্য প্রার্থী ও সমর্থকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও সমর্থকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রোববার (২১ মার্চ) দুপুরে শরনখোলার তাফালবাড়ি বাজারে এলাকাবাসি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন, সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জামাল হোসেন, মুক্তিযোদ্ধা সলেমান হাওলাদার, ইউপি সদস্য সাইফুল ইসলাম হালিম, ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন, রাবেয়া খাতুনসহ আরও অনেকে। বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।
গত শুক্রবার (১৯ মার্চ) শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সভায় হামলা চালায় বর্তমান ইউপি সদস্য ডালিমের সমর্থকরা। এরআগে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম হালিমের বাড়িতে ঢুকে প্রতিপক্ষ প্রার্থী ইউপি সদস্য প্রার্থী আলামিনের সমর্থকরা হামলা চালায়। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়। এঘটনায় শরনখোলায় থানায় দুটি মামলা হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় আরও উল্টো হুমকি দিয়ে আসছে।
করোনার মোকাবেলায় মোংলায় পুলিশের মাস্ক বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় ‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ শ্লোগান নিয়ে মাঠে নেমেছে পুলিশ। রবিবার বিকেল ৫টায় মোংলা পৌর শহরের শেখ আব্দুল হাই সড়ক, চৌধুরীর মোড় ও শাহাদাতের মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রচারাভিযানে নামেন তারা। এ সময় করোনা সংক্রমণ রোধে সকললে চলাচল, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কাজ কর্মে করোনা বিধি নিষেধ মানার আহবাণ জানানো হয় পুলিশের পক্ষ থেকে। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা শহরের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক বিহীন সকলকে মাস্ক পরিয়ে দেন। বিকেলে শহরের বিভিন্ন শ্রেণী পেশার ও বয়সের প্রায় ৫ শতাধিক মানুষের মুখে মাস্ক পরিয়ে দিয়ে সকলকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করারও আহবাণ জানান থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। উপস্থিত পথচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, দ্বিতীয় ধাপের করোনা প্রকোপ থেকে রক্ষা পেতে হলে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্য বিধিও মেনে চলতে হবে। তিনি আরো বলেন, এখন মাস্ক দেয়া হচ্ছে, সচেতন করা হচ্ছে এরপরও যদি মাস্কের ব্যবহার ও সচেতনতা লক্ষ্য করা না যায় তাহলে কিন্তু শাস্তি এবং জরিমানার আওতায় আনা হবে।
সাতক্ষীরায় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি
সাতক্ষীরা প্রতিনিধি
‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সাতক্ষীরায় জেলা পুলিশের উদ্যোগে রোববার সকালে শহরের খুলনা রোড মোড়ে এই কর্মসূচি শুরু হয়। উক্ত কর্মসুচি থেকে মাস্ক বিহীন পথচারীকে মাস্ক ও জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।
পাইকগাছায় প্রতীক বরাদ্দের আগেই প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের হুমকি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে প্রতীক বরাদ্দের আগেই প্রতিপক্ষ প্রার্থীর প্রধান সমন্বয়কারীসহ কর্মীদের হুমকি ও নির্বাচনী কার্যালয় করতে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাঁদখালী ইউনিয়নে ১১ এপ্রিল প্রথম ধাপের নির্বাচন। এ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মুনছুর আলী গাজী, স্বতন্ত্র শাহজাদা মোঃ আবু ইলিয়াস, মনিরুল ইসলাম মনি মোল্যা, মোস্তা গাউছুল হক, মোঃ শফিকুল ইসলাম ও শেখ আহসান উল্লাহ। প্রার্থীরা ইতোমধ্যে উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচার কার্যালয় করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ জন্য চাঁদখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা মোঃ আবু ইলিয়াসের পক্ষে তার প্রধান সমন্বয়কারী মিঠু নির্বাচনের প্রাথমিক কাজ শুরু করেছেন বলে জানা যায়। তিনি আরো জানান, আমি মিনারুলের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মুনছুর গাজীর ছেলে মনিরুল সহ কয়েকজন আমাকে শাহজাদার পক্ষে কাজ করতে নিষেধ করেন। কোন অফিস করা যাবে না। এসব করলে অবস্থা ভাল হবে না বলে হুমকি দেয় বলে মিঠু ও শাহজাদা নিজেরাই ভিডিও সাক্ষাৎকারে অভিযোগ করেছেন এবং প্রতীক বরাদ্দের পরে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করবেন বলে প্রার্থী জানান। এব্যাপারে মুনছুর আলী গাজী জানান, এখনও কোন প্রতীক বরাদ্দ হয়নি। প্রতিপক্ষদের নির্বাচনী কাজে বাঁধা দেয়ার মত তেমন কোন ঘটনা আমার জানা নেই। বরং অন্য প্রার্থীরা অপপ্রচার করছে।
পাইকগাছা থানা পুলিশের কোভিড-১৯ এর উদ্বুদ্ধকরণ ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ রবিবার সকালে কোভিড-১৯ এর উদ্বুদ্ধকরণ ক্যাম্প অনুষ্ঠিত। কোভিড ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য “মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” শ্লোগানে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত। পাইকগাছা থানার ওসি এজাজ শফীর নির্দেশে ওসি (তদন্ত) আশরাফুল আলমের নেতৃত্বে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে লিফলেট, মাইকিং সহ গাড়ীর যাত্রী, চালক, হেলপার, পথচারীদের মুখে মাস্ক লাগিয়ে দিয়ে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করেন।
শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের ১৪তম সভা রবিবার দুপুরে খুলনার বয়রাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা নবযাত্রার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জীবনের জন্য প্রকল্প এ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, সরকার শিশুশ্রম নিরসনে কাজ করছে। সরকারিভাবে ৩৮টি ঝুঁকিপূর্ণ খাতকে শিশুশ্রম মুক্ত ও ২০২৫ সালের মধ্যে দেশ হতে সকল প্রকার শিশুশ্রম বিলোপ করার পরিকল্পনা নেয়া হয়েছে। শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়তে শিশুশ্রম নিরসনে সরকারের পাশাপশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। সভায় জানানো হয়, প্রকল্প চলাকালীন প্রায় সাতশ শিশুকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে নিয়মিত শিক্ষায় ফিরিয়ে আনা হয়েছে। এবছর শিশুশ্রমে যুক্ত ৭৮ জন শিশুকে স্কুলে ভর্তি করা হয়েছে। তাদের প্রতিমাসে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। করোনাকালে শিশুদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন,খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবি, জীবনের জন্য প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদুর রহমান, অ্যাডভোকেসি এন্ড ট্রেনিং অফিসার অনিন্দিতা বিশ^াসসহ সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ হতে জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধির প্রতি অধিকতর যতœশীল হওয়া প্রয়োজন। স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানার কারণে খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, স্বাস্থ্যবিধি সঠিকভাবে প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে আগামীকাল থেকে জেলায় বিশেষ অভিযান চলবে। বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ সংশ্লিষ্ট উপজেলার পরিবার পরিকল্পনা দপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শকের স্বল্পতার বিষয়ে সভায় দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা প্রশাসক বলেন, সকল দপ্তরের সরকারি উন্নয়ন কাজের পরিকল্পনা ও বাস্তবায়নে এসডিজির বিষয়টি মাথায় রাখতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদী তীরবর্তী অবৈধ স্থাপনা চিহ্নিতকরণের কার্যক্রম চলমান আছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ১১ এপ্রিল খুলনা জেলার নয়টি উপজেলার ৩৫টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রহমান খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আলমসহ সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
তথ্য বিবরণী
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা রবিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আগামী ২৭ ও ২৮ মার্চ খুলনা জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে ২৭ মার্চ র্যালি, আলোচনা সভা, উন্নয়ন ভিত্তিক ভিডিও প্রদর্শনী, সরকারের উন্নয়ন কমকান্ড নিয়ে বিভিন্ন দপ্তরের স্টল প্রদর্শনী ও তরুণদের জন্য অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৮ মার্চ ‘রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ক সেমিনার, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রাহমান খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আলমসহ সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কুয়েটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও কার্যকরী বাস্তবায়ন” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও কার্যকরী বাস্তবায়ন” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত। রবিবার সকাল ০৯.০০ টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ সভাকক্ষে দিনব্যাপী দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্র্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর উর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা এবং হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব এম. আমিনুর, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং মঞ্চে আরো উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।
কর্মশালায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পটভূমি; চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন; খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষমাত্রাসমূহ এবং এ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের কর্মশালায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের ৯ম থেকে তদুর্দ্ধ গ্রেডের কর্মকর্তাগণ অঅংশগ্রহণ করেন।
মোংলার চাঁদপাই’র মেলায় কলেজ ছাত্রের উপর হামলা, নগদ টাকাসহ মালামাল ছিনতাই
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার চাঁদপাই’র মেলায় বিএন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির হাসান দীপ্ত’র উপর দুর্বৃত্তরা হামলা করে নগদ অর্থ মালামাল হাতিয়ে নিয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে মোংলা থানায় মামলা দায়েরের জন্য অভিযোগ দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোঃ ইব্রাহিম শেখ, মোঃ পাবক, মোঃ শুভ জানান সাব্বির হাসান দীপ্ত ও তার ছোট ভাই আবির হাসান রিক্ত চাঁদপাই মেলায় ঘুরতে গেলে নেশাগ্রস্থ ও নানাবিধ অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত মোঃ জাহিদসহ তার অপর দুই সহযোগী তাদের উপর হামলা চালিয়ে নগদ অর্থ ও মালামাল ছিনতাই করে নেয়। থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, মোঃ জাহিদ হোসেন মারধর করে এবং জোরপূর্বক সাব্বির হাসান দীপ্ত ও আবির হাসান রিক্ত’র কাছে থাকা সোনার চেইন, নগদ ১৭ হাজার টাকা, একটি মোবাইল সেটসহ মোট ১ লাখ ২ হাজার টাকার মালামাল ছিনতাই করে নেয়। এ ব্যাপারে সাব্বির হাসান দীপ্ত’র পিতা মোঃ শাহ্ আলম শেখ বাদী হয়ে শনিবার রাতেই মোংলা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত জাহিদ (৪৫) চাঁদপাই ইউনিয়নের মাকড়ডোন গ্রামের মৃত আ: জব্বারের ছেলে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি, তাই এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে এ ঘটনায় পুলিশ এখনও অভিযুক্ত জাহিদসহ তার সহযোগীতে আটক ও ছিনতাই হওয়া নগদ টাকাসহ মালামাল উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে দাবী পুলিশের।
দলের বিদ্রোহী নয় জনগনের বিজয় ১১ এপ্রিলঃ বর্তমান চেয়ারম্যান নান্না
এম.পলাশ শরীফ/আ.কুদ্দুস খান
বাগেরহাটের মোড়েলগঞ্জে হোগলাপাশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের মাঠে দলীয় প্রার্থীর চেয়ে শক্ত অবস্থানে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের ত্যাগী নেতা মো. রেজাউল ইসলাম নান্না। সংবাদকর্মীদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ৭নং হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না বলেন, দলের বিদ্রোহী হিসেবে নয়। সাধারণ জনগন ও তৃনমুল কর্মীদের সাথে বিগত দিনে ছিলাম এখনও আছি। জনগন ও কর্মীদের থেকে কখনও বিচ্ছিন্ন হয়নি।
দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ধারা অব্যাহত রাখা নির্বাচনকে উৎসবমুখর জনমুখি করার জন্য গনতন্ত্রকে সঠিক রুপে বাস্তবায়নের জন্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহন করেছি। বিগত ১৯ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর পূর্বে ১৭ বছর ধরে যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। বিগত ৫ বছরে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সরকারের উন্নয়মুখি কার্যক্রম জনগনের দারপ্রান্তে পৌছে দিয়েছি। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নয়, জনগন ও তৃনমুল কর্মীদের মূল্যায়নে স্বতন্ত্র প্রার্থী তিনি।
এবারে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন এমনও ব্যাক্তি সাধারণ জনগন ও কর্মীদের সাথে কখনও তার সম্পৃক্ততা ছিলোনা। জন্মস্থান তার এ ইউনিয়নে। দলীয় কোন কর্মকান্ডে ইতোপূর্বে তৃনমুলের কর্মীরা তাকে দেখিনী। এ রকম ক্ষোভ রয়েছে সাধারণ কর্মীদের।
ইউনিয়নের ৯ টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ন মনে করছেন ইতোমধ্যেই বহিরাগতদের আনাগোনা, সাধারণ ভোটার ও কর্মীদেরকে হুমকি এ রকম আংশকা প্রকাশ করেছেন এ আওয়ামীলীগ নেতা। পাশাপাশি সঠিক ভোট হলে বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয় হবেন এমনটা প্রত্যাশা করছেন।
আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ১১ এপ্রিল তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে পরিবেশ সৃষ্টি করার জন্য উর্দ্ধতন প্রশাসনের প্রতি জোর দাবি জানান স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল ইসলাম নান্না।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইঅ্যাসোসিয়েশন, খুলনার ‘চির-উন্নত শির’ গ্রন্থের প্রকাশনা উৎসব
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার আয়োজনে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত “চির-উন্নত শির” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং ‘চির-উন্নত শির’ গ্রন্থের প্রকশনার জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনাকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার রূপকার এবং বিশে^র শোষিত বঞ্চিত মানুষের মুক্তির দিশারী। তাঁর প্রদর্শিত পথ ধরেই বঞ্চিতজনের মুক্তি, শোষিত মানুষের জাগরণ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও প্রকাশনা কমিটির আহবায়ক প্রফেসর ড. সৈয়দা লুৎফুন নাহার, সংগঠনের মহাসচিব ড. বিশ^াস শাহিন আহম্মদ, সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. বদিউজ্জামানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার সম্মানিত সভাপতি প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ অনুসরণ করে ‘বঙ্গবন্ধুকন্যা’ শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয়ের খুলনা বিভাগীয় অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. সাবিহা হক, প্রফেসর ড. তুহিন রায় এবং অধ্যাপক মামুন কাদের।
বঙ্গবন্ধু থিয়েটার খুলনা জেলা শাখা উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
রবিবার সন্ধ্যা ৭টায় বসুপাড়া এতিমখানা মোড়স্থ শেখ আব্দুর রাজ্জাকের বাসভবনে বঙ্গবন্ধু থিয়েটার খুলনা জেলা শাখা প্রতিষ্ঠার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এস এম মতিউর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেনÑখুলনা বেতারের নাট্য প্রযোজক সরদার ইলিয়াস হোসেন, সিরাজুস সালেকিন, শেখ আব্দুর রাজ্জাক, ইব্রাহীম মনির, ময়না ম-লসহ অন্যান্য নাট্যশিল্পীবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে শেখ আব্দুর রাজ্জাককে সভাপতি ও ইব্রাহীম মনিরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু থিয়েটার খুলনা জেলা শাখা কমিটি গঠন করা হয়।
অপরদিকে বঙ্গবন্ধু থিয়েটার প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী খান শওকত এক টেলিফোন বার্তায় উক্ত কমিটিকে অভিনন্দন জানান।
পোর্ট সিটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সম্পন্ন মোহামেডান ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন
খবর বিজ্ঞপ্তি
মুজিব শতবর্ষ উপলক্ষে রূপসা যুগিহাটী শোলপুর মিতালী যুব সংঘ মাঠ প্রাঙ্গণে পোর্ট সিটি ওয়ারিয়র্স আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর ২০২১ইং রবিবার দুপুর ১টায় শোলপুর মিতালী যুব সংঘ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাড করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করেন মোহামেডান ক্রিকেট একাডেমী। জবাবে ব্যাড করতে নেমে ১৮ ওভার ৪ বল শেষে ১২৯ রান সংগ্রহ করেন গ্রীনফিল্ড ক্রিকেট একাডেমী।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ। পোর্ট সিটি ওয়ারিয়র্স এর সভাপতি মোঃ রিয়াজুল করিম রিয়াজ-এর পরিচালনায় বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বুলু, মোহামেডান ক্রিকেট একাডেমীর কোচ এজেডএম ওয়াহিদুল ইসলাম সেলিম, দৈনিক সময়ের খবর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মোঃ রবিউল গাজী উজ্জল, সাবেক ক্রিকেটার মোস্তাক আহম্মেদ। অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
করোনা রোধে পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
দ্বিতীয় ধাপে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মণিরামপুরে পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (২১ মার্চ) দিনভর জেলা পুলিশের উদ্যোগে মণিরামপুর থানা পুলিশ উপজেলাব্যাপি পাঁচ হাজার লিফলেট ও দুই হাজার মাস্ক বিতরণ করে। এসময় থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহাজাহান আহমেদ, খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল, ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ ওয়াসিম আকরাম ও নেহালপুর ক্যাম্পের ইনচার্জ আতিকুজ্জামান অংশ নেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয়ধাপে সংক্রমণ ঠেকাতে জেলা পুলিশের উদ্যোগে আমরা মণিরামপুর বাজারসহ উপজেলার চারটি পুলিশ ক্যাম্পের মাধ্যমে উপজেলাব্যাপি সাধারণ মানুষের মাঝে পাঁচ হাজার লিফলেট ও দুই হাজার মাস্ক বিতরণ করেছি। এসময় করোনার মহামারি সম্পর্কে জনগণকে সচেতন করা হয়েছে।
রামপালে পঙ্গু জাবের পরিবারকে সহায়তা প্রদান
মেহেদী হাসান
“শুভকর্ম জীবনকে মৃত্যুহীন করে” এমন শুভ উদ্যোগ নিয়ে অসহায় হতদরিদ্র মানুষদের আর্থিকভাবে সাবলম্বি করার লক্ষ্যে বিস্তার ট্রাষ্ট নামের একটি সংগঠন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রামপালে একটি অসহায় হতদরিদ্র পঙ্গু দুঃস্থ পরিবারকে আর্থিকভাবে সাবলম্বি করার জন্য উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় বিস্তার ট্রাষ্টের অর্থায়নে ও প্রেসক্লাব রামপাল এর সর্বিক সহযোগীতায় উপজেলার বড়কাটালী গ্রামের পঙ্গু জাবের হোসেনকে একটি চায়ের দোকানের সকল প্রকার মালামালসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম,এ সবুর রানা, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, সাংবাদিক মল্লিক মোতাহার হোসেন, সুজন মজুমদার, মোঃ মেহেদী হাসান, পেড়িখালী ইউনিয়নের ৮নং ওযার্ডের ইউপি সদস্য সেলিম রেজা কাজল, মোল্যা হাফিজুর রহমান, মোঃ সোলায়মান, মোঃ হাবিবুর রহমান, নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ। এসময় প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম,এ সবুর রানা বলেন, দুঃস্থদের সাবলম্বি করার জন্য এধরনের সহায়তা অব্যহত থাকবে। তিনি এমন মহৎ কর্মে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য বিস্তার ট্রাষ্টটি পরিচালনা করেন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ শহিদুর রহমান।
আশাশুনিতে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ মৎস্য সেবা কার্যক্রম
আশাশুনি প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আশাশুনিতে বিশেষ মৎস্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েঢছে। রবিবার (২১ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের প্রতি সম্মান জানিয়ে উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের ও আশাশুনি সদর ইউনিয়নের সবদালপুর গ্রামের ৫০ জন মৎস্য চাষীকে বিশেষ মৎস্য সেবা প্রদান করা হয়। সেবার মধ্যে ছিল মৎস্য ঘেরের পানি ও মাটি পরীক্ষা এবং পরীক্ষা শেষে কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন। সেবা কার্যক্রম পরিচালনা করেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান।
হাজীরহাটে সামাদ মার্কেট সংলগ্ন রাস্তা নির্মান নিয়ে অশান্ত পরিস্থিতি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি পশ্চিমপাড়া হতে কাদকাটি জিসি সড়ক নির্মান কাজ নিয়ে দু’পক্ষের মধ্যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (২১ মার্চ) সকালে এনিয়ে দু’পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়।
সামাদ মার্কেটের স্বত্তাধিকারী আঃ সামাদ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ১৯৯৮ সালে সড়কের সামাদ মার্কের সামনে পশ্চিমপাশে সড়ক দখল নিয়ে খাস জমির উপর দোকান ঘর নির্মান কাজ করার উদ্যোগ নেয়া হয়। তখন এলাকার মানুষের বাধার মুখে কাজ বন্দ হয়ে যায়। এক বছর পর ঈদের ছুটির সময় পুনরায় একই স্থানে ঘর নির্মানের কাজ শুরু করা হয়। এনিয়ে তৎকালীন তহশীলদার নোটিশ করলেও অমান্য করা হয়। পরবর্তীতে ঘর নির্মান বন্ধ ও উচ্ছেদ মামলা (নং ০৭/২০০১) আদালতে মামলা রুজু করা হয়। বিজ্ঞ আদালত ১৮/৯/০১ তাং উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। কিন্তু অজ্ঞাত কারনে উচ্ছেদ কার্যক্রম দেখা যায়নি। অবৈধ দখলকারীরা এখনো সড়ক দখল নিয়ে নির্মীত ঘর দখলে রেখেছেন। সাথে সাথে দোকান ঘরের স্থায়ীত্ব অটুট রাখার কুমতলবে ঘরের পাশে সড়কের উপর বৈদ্যুতিক পোল বসানোর সুযোগ করে দেওয়া হয়। এনিয়ে পত্রিকায় নিউজ ও বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে আপাতত থাক পরে পোল স্থানান্তরিত করা হবে বলে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে ২০ বছর পূর্বের অবৈধ কর্মকান্ডের খেসারত গুণতে হচ্ছে আজকে। সরকারি ভাবে সড়ক নির্মানের কাজ শুরু হয়েছে। কিন্তু খাস জমি রাস্তায় ব্যবহার ও অবৈধ ঘরের দখল উচ্ছেদ না করে সামাদ মার্কেটের পাশ দিয়ে (দেড়-দু’ ফুট) ফাঁকা রেখে সড়ক নির্মানে মাটি কাটার কাজ শুরু হলে মতদ্বৈততার সৃষ্টি হয়। রবিবার সকালে শ্রমিকরা সামাদ মার্কেটের কাছাকাছি দূরত্বে কাজ করার সময় লাভলু ও লাল্টু বাধার সৃষ্টি করে এবং মারমুখো অবস্থার উদ্ভব ঘটে। পরবর্তীতে আগরদাড়ি এলাকার বহু লোকজন সেখানে পৌছে (কেউ কেউ লাঠিশোটা হাতে) ঘরের পাশ দিয়ে (দু’ফুট) মাটি কেটে কাজ শুরু করতে থাকে। এসময় আঃ সামাদ ও তার লোকজন ঘরের গা দিয়ে কাজ না করে রাস্তার মাঝ বরাবর কাজ করার দাবী জানায়। দু’পক্ষের মধ্যে তখন উত্যক্ত বাক্য বিনিময় হয়। আক্রমনাত্মক পরিস্থিতির মুখে অনেকে শান্ত করার চেষ্টা করেন। আগরদাড়ি গ্রামের ইসহাক আলী জানান, সকালে শ্রমিকরা কাজ করতে গেলে লাভলু ও লাল্টুসহ ৪/৫ জন বাধা দেয়। শ্রমিক বাবু ও কালামকে মারতে যায়। জানতে পেরে গ্রামের লোকজন মারতে যাওয়ার কারণ জানতে চায় এবং ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত মত কাজ করতে বলা হয়। কিন্তু সামাদেরা কাজ করতে দিচ্ছেনা, তারা মার্কেট থেকে ৪/৫ ফুট দূর দিয়ে (মসজিদের দিকে সরিয়ে নিয়ে) রাস্তা করতে জোর করছে। কাজের ম্যানেজার শাহজাহান আলি বলেন, রাস্তার কাজে বাধা দেওয়ায় তারা থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন।
তুয়ারডাঙ্গায় তালাক পাঠানোয় স্ত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে যৌতুক দাবী ও স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া ও স্ত্রী কর্তৃক স্বামীকে তালক প্রেরণের পর স্ত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তুয়ারডাঙ্গা গ্রামের রেজাউল করিমের স্ত্রী সখিনা খাতুন বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগে জানাগেছে, তার কন্যা পাপিয়ার সাথে বিবাদী শ্রীকলস গ্রামের শামিমের বিয়ে হয়েছিল ৭ বছর পূর্বে। বিয়ের সময় জামাইকে মটর সাইকেল বাবদ ১ লক্ষ টাকা, স্বর্ণের আংটি, চেইন, ঘড়ি ও মেয়েকে স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র প্রদান করেন। তাদের একটি কন্যা সন্তান হয়েছে। এরপর স্বামী শ্বশুরের কাছে ১ লক্ষ টাকা যৌতুক দাবী করে। না পেয়ে স্ত্রীতে মারপিট, নির্যাতন ও হত্যার চেষ্টা এবং ভরনপোষন না দিয়ে শিশু কন্যাসহ স্ত্রীকে পিত্রালয়ে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে গত ১৫ মার্চ রেজিঃ ডাকযোগে (এ/ডি- ৮৩০ ও ৮৩১) স্বামী ও ইউপি চেয়ারম্যান বরাবর তালাকের নোটিশ প্রেরণ করে। খবর পেয়ে শামিম লোকজন নিয়ে প্রকাশ্যে তাদের বাড়ির সামনে গিয়ে খুন জখমের ভয়ভীতি ও থ্যিা মামলা দেবে বলে হুমকী প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়েছে।
আশাশুনিতে দলিত পরিষদের দশ দফা দাবিতে স্মারকলিপি পেশ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি দলিত পরিষদ (বিডিপি) দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে এস্মারকলিপি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন এ হাতে স্মারকলিপি তুলে দেন উপজেল দলিত পরিষদের সভাপতি স্বপন কুমার দাশ। এসময় সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাশ, সহ-সভাপতি প্রসাদ সরকার, নিমাই সরকার, তপন দাশ, মালতি দাশ, সহাদেব দাশ, শংকর দাশ, বাবু দাশ, নিমাই সরদারসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভয়নগরের ইপিজেড এলাকা পরিদর্শন করেন বেপজার চেয়ারম্যান
অভয়নগর (যশোর)প্রতিনিধি
অভয়নগরের ইপিজেড এর স্থান পরিদর্শন করেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।গতকাল রোববার সকালে তিনি উক্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বলেন, ভবদহ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ও দেশের অর্থনৈতিক গতী উন্নয়নে বর্তমান সরকার কাজ করে চলেছে। এসময় অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলি মো. রফিকুজ্জামান, সিনিয়র র্সাভেয়ার এস এম সাইফুল ইসলাম, সিনিয়ার কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, অভয়নগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ইউএনও মো.আমিনুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, প্রেমবাগ ইউনিয়ন চেয়রম্যান প্রভাষক মফিজ উদ্দীন, ইউনিয়ন পরিষদের সদস্য সহ সাংবাদিক সৈয়দ রিপন, সৈয়দ রুবেল, জাকির হোসেন হৃদয়।
ফুলতলা থানার উদ্যোগে মাক্স বিতরণ
ফুলতলা প্রতিনিধি
“মাক্স পরার অভ্যেস কোভিড মুক্ত বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে রোববার দুপুরে ফুলতলা থানার উদ্যোগে বাজারের চৌরঙ্গী মোড়ে ভ্যান চালক, ট্রাক ড্রাইভার, থ্রি-হুইলার চালকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে মাক্স বিতরণ এবং প্রচারণা চালানো হয়। এ সময় ওসি মাহাতাব উদ্দিন করোনা পরিস্থিতি আশংকাজনকহারে বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাক্স ব্যবহারের অনুরোধ জানান। মাক্স বিতরণকালে এসআই মধুসুধন পান্ডে, এসআই তাপস রায়, এসআই মাহমুদ হাসান, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ফুলতলায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
ফুলতলা প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পল্লী উন্নয়ন কার্যালয়ে রোববার দুপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, একাডেমিক সুপারভাইজার ফারজানা ইয়াসমিন, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, স্কাউট সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক মুরাদুল ইসলাম, মুরাদ হোসেন প্রমুখ।
ফুলতলায় বণিক কল্যাণ সোসাইটির নির্বাচনে পরাজিত ৬ প্রার্থী পুনরায় ভোট গননার দাবি
ফুলতলা প্রতিনিধি
সদ্য সমাপ্ত ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ প্রার্থী ভোট গননা করার সময় পক্ষপাতিত্বের অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে খুলনা জেলা প্রশাসক ও ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। ভোট গননার সময়ে প্রার্থীকে প্রবেশ করতে না দেয়া, দায়িত্ব পালনরত এজেন্টের উপস্থিতিতে ভোট বাছাই ও গননা না করা, নির্বাচন আইনের পরিপন্থি, বৈষম্যমুলক ও পক্ষপাতিত্বের মাধ্যমে পরাজিত করা হয়েছে বলে রোববার দুুপরে প্রদত্ত স্মারকলিপিতে অভিযোগ করা হয়। আবেদনকারীদের মধ্যে সভাপতি প্রার্থী নজরুল ইসলাম মোল্যা, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আলমগীর হোসেন, সহসভাপতি প্রার্থী ওবায়েদ সাঈদ ডায়মন্ড, কোষাধ্যক্ষ প্রার্থী আলমগীর খান, সদস্য প্রার্থী মোঃ ফেরদাউস মোল্যা এবং মোঃ আরমান ভুইয়া। এ ব্যাপারে নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বণিক কল্যাণ সোসাইটির গঠনতন্ত্র ও নির্বাচনী আচারণ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম রবিবার দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। সকালে দক্ষিণ ডুমুরিয়ার ভ্যানচালক মুজিবুর রহমানের স্ত্রী করিমন বেগমকে দেখতে তার বাড়িতে যান। এর আগে কামারখালী বিল সংলগ্ন বসবাসকারী সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১১ টায় নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রিজাউল ঢালীকে দেখতে যান। দুপুরে খলশী মোহাম্মদ আলীর মায়ের কুলখানীতে অংশ নেন। বিকেলে ডুমুরিয়া বাজারে ছিন্নমুল মানুষের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যায় অসুন্থ ফারুক খানকে দেখতে যান। রাতে হাজিডাঙ্গায় সুশান্ত মন্ডলের বাড়িতে এক মতবিনিময় সভায় মিলিত হন। এদিকে গত শনিবার দুপুরে মৃত্যু বরণ করেন ছাত্রলীগ নেতা খলশীর জাহিদুল ইসলাম খানের দাদি জামিলা বেগম (৮০) ইন্না… রাজেউর)। ওই দিন বাদ আছর খলশী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ম্বপন বৈরাগী, অনিমেষ মন্ডল, শেখ রিজাউল ইসলাম, ইনামুল কাজী, বিপ্লব কুমার, নাসির গাজী,প্রভাষ রাহা, সুমন রাহা, জোনাব আলী ঢালী, শেখ আজমত হোসেন, প্রদীপ মন্ডল, আশিষ মন্ডল, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশীদ বাবু, নজরুল ইসলাম, নাজমুল মোল্লা, জাহাঙ্গীর মোড়ল, এস কে বাপ্পি, বাধঁন মন্ডল, আব্দুল্লাহ মোড়ল, প্রমুখ।
করোনা মোকাবেলায় মহেশপুর থানা পুলিশের উদ্যোগে র্যালী ও মাস্ক বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের উদ্যোগে করোনা মোবেলায় প্রচারনা র্যালী ও মাস্ক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের আহবানে সারা দেশের ন্যায় মহেশপুরেও এ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল রোববার সকালে কলেজ বাসস্টান্ডে আলোচনা সভা শেষে মহেশপুর থানা পুলিশের আয়োজনে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্তরে শেষ হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে করোনা মোবেলায় প্রচারনা র্যালী ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহায়মিনুল ইসলাম, মহেশপুর পৌর সভার মেয়র আব্দুর রশিদ খাঁন,ইন্সপেক্টর তদন্ত রাশেদুল আলম,পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান প্রমূখ। এসময় মহেশপুর থানা পুলিশের পক্ষ থেকে অটোরিক্সা চালক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অভয়নগর করোনা সচেতনতা সংক্রান্তে উদ্বুদ্ধকরন ক্যাম্পেইন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
‘মাস্ক পরার অভ্যাস কোভিডমুক্ত বাংলাদেশ” এ শ্লোগানে যশোারের অভয়নগর থানা পুলিশ নওয়াপাড়ায় করোনা সচেতনতা সংক্রান্তে উদ্বুদ্ধকরন ক্যাম্পাইন ও জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় যশোর জেলা পুলিশের আয়েজনে, শিল্প ও বানিজ্য শহর নওয়াপাড়া নূরবাগে করোনা সচেতনতা সংক্রান্তে উদ্বুদ্ধকরন ক্যাম্পাইন ও জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন থানা পুলিশ। ক্যাম্পাইনে থানা পুলিশ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদীকরাসহ যশোর জেলা সহকারী পুলিশ সুপার আব্দুল্লা আল নোমান জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন। পরে জনসাধারনকে স্বাস্থ্য বিধি মেনে চলার ও করোনা ভাইরাস সংক্রমন হতে নিজেদের নিরাপদে রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা চেয়াম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গির, থানার অফিসার্স ইনচার্জ মো: মনিরুজ্জামান। এসময় উপস্থিত উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ডা: মিনারা পারভিন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারন সম্পাদক মো: মোজাফ্ফা আহম্মেদ, যুগ্ন সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, সহ সাধারন সম্পাদক মো: কামরুল হাসানসহ প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
খানজাহান আলী থানা পুলিশের করোনা রোধে স্বাস্থ্য সুরক্ষা প্রচারণা ‘মাস্ক বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
কোভিভ-১৯ এর ২য় ধাপ মোকাবেলায় করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে জনসাধারণের মাঝে রবিবার ২১ মার্চ বেলা সাড়ে ১১ টায় ফুলবাড়ীগেটে কেএমপি খানজাহান আলী থানা পুলিশ ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিশেষ জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে । এসময়ে কেএমপি’র দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার বায়জিত ইবনে আকবার , খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস , পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে দেয়াসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গাড়িতে স্টীকার লাগিয়ে দেন। একই সাথে যাত্রী,চালক, হেলপারসহ নগরবাসীকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, মাষ্টার মনিরুল ইসলাম, ওসি তদন্ত মোঃ কবির হোসেন, লিয়াকত মুন্সি , খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদরউদ্দিন সহ থানা এলাকার কর্মরত সাংবাদিক বৃন্দ । এ ছাড়া একই সময়ে থানা এলাকার শিরোমণি শহীদ মিনার, গিলাতলা দক্ষিণপাড়া , গাফ্ফারফুড মোড় , পাকার মাথা , ২ নং কলোনি সহ বিভিন্নস্থানে পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে দেয়াসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করে থানা পুলিশ ।
রূপান্তরের উদ্যোগে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন
খবর বিজ্ঞপ্তি
রোববার সকাল ১০টা থেকে ২৩ মার্চ-২০২১ মঙ্গলবার পর্যন্ত ইউনিসেফের আর্থিক সহযোগিতায় শিশু বিবাহ বন্ধে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাজুয়া ইউনিয়ন পরিষদ ও দাকোপে রূপান্তর প্রকল্প অফিসে মাঠ পর্যায়ের ৯০টি কিশোর-কিশোরী ক্লাবের ৯০ জন পিয়ার লিডারকে ৩টি ব্যাচে ভাগ করে এক দিন ব্যাপী প্রজনন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডাঃ এস,এম নাজমুল আহ্সান। সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দীপা রানী কু-ু ও ডাক্তার তন্ময় দত্ত।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু বিবাহ বন্ধে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা সুপারভাইজার নমিতা মল্লিক।
মণিরামপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন
খবর বিজ্ঞপ্তি
মণিরামপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধু আমানত সংগ্রহ, ১০ টাকায় সঞ্চয়ী হিসাব খোলা ও শেয়ার ডাটাবেইস হালনাগাদীকরণে (২১ মার্চ) রোববার বিকালে মণিরামপুর বাজারের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পেইনে লিফলেট বিতরণ করা হয়। ক্যাম্পেইন পরিচালনাকালে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, মণিরামপুর শাখার ব্যবস্থাপক সুধাংশু কুমার দাশ, দ্বিতীয় কর্মকর্তা নাজমুল হক, অফিস স্টাফ পলাশ আহমেদ প্রমুখ। প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকে বঙ্গবন্ধু সঞ্চয়ী আমানত চালু করা হয়েছে। গ্রাহক এ হিসেবের মাধ্যমে ব্যাংকে জমা ও উত্তোলন করতে পারবেন। আর ব্যাংক আমানতের বিপরীতে গ্রাহককে ৬ দশমিক ৫ শতাংশ সুদ প্রদান করবে। অন্যদিকে, ১০ টাকায় সঞ্চয়ী হিসাব খোলা ও শেয়ার ডাটাবেইজ হালনাগাদকরণের মাধ্যমে গ্রাহকরা শেয়ার লভ্যাংশ পাবেন। ক্যাম্পেইন ২২ মার্চও মণিরামপুরের বিভিন্ন ইউনিয়নে পরিচালনা করা হবে।
প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিলন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাচন অফিসে তিনি পত্যাহার পত্র জমা দেন। এসময় তার সাথে ২ নং খোন্তাকাটা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মেজবা উদ্দিন খোকন তার প্রার্থীতাও প্রত্যাহার করে নেন।
আসাদুজ্জামান মিলন জানান, আমি দলীয় শৃঙ্খলা মেনে রাজনীতি করা ব্যক্তি। কর্মীদের সান্তনা দিতে আমি মনোনায়ন পত্র জমা দিয়েছিলাম। সময় নিয়ে তাদের বুঝিয়ে এখন আবার তা প্রত্যাহার করলাম। মেজবা উদ্দিন খোকন বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম।
জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী আজমল হোসেন মুক্তা বলেন, দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করায় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনকে তিনি অভিনন্দন জানান।
এখন আসন্ন ইউপি নির্বাচনে রায়েন্দা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী ছাড়া আর কোন প্রর্থী না থাকায় আজমল হোসেন মুক্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন।
উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার জানান, রায়েন্দা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মিলন ও খোন্তাকাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মেজবা উদ্দিন খোকন তাদের প্রার্থীতা রোববার প্রত্যাহার করে নিয়েছেন।
শরণখোলায় অপহৃত কিশোরী উদ্ধার ও অপহরণকারী আটক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা থেকে অপহৃত কিশোরী (১৪) কে শনিবার (২০ মার্চ) রাতে খুলনা থেকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে শরণখোলা থানা পুলিশ। গত ১৫ মার্চ সকালে স্কুল ছাত্রী ঐ কিশোরী বাড়ী থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহৃত হয়। শরণখোলা থানায় দায়েরকৃত মামলা ও ভূক্তভোগীদের সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ সকালে উপজেলার জানেরপাড় গ্রামের তরিকুল ইসলাম শামিম আকনের কিশোরী কন্যা নবম শ্রেণীর ছাত্রী সুমনা (১৪) বাড়ী থেকে উপজেলা সদরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নলবুনিয়া গ্রামের মোস্তফা হাওলাদারের পুত্র রহিম (১৬) তার সঙ্গীয় লোকজনের সহায়তায় সুমনাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সুমনার কোন খোঁজ না পেয়ে তার পিতা শরণখোলা থানায় ঐ দিন রাতে একটি জিডি করে। অপহরণের ৬ দিনের মাথায় শরণখোলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সোনাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় শনিবার রাতে খুলনা শহরের সোনাডাঙ্গা বউবাজার এলাকা থেকে অপহরণকারী রহিমকে আটক ও অপহৃত সুমনাকে উদ্ধার করে। রাতেই তাদের শরণখোলা থানায় নিয়ে আসা হয়েছে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, অপহৃত কিশোরীর পিতা বাদী হয়ে রহিমকে প্রধান আসামী করে দুইজনের নামে রবিবার (২১ মার্চ) সকালে থানায় একটি মামলা দায়ের করেছে। আটক রহিম ও কিশোরীকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।
শরণখোলায় অর্ন্তজাতিক বন দিবস পালিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় অর্ন্তজাতিক বন দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১ টায় শরণখোলা রেঞ্জর বন বিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালি বাজারে র্যালীটি প্রদক্ষিন করে স্থানীয় প্রদীপন সাইক্লোন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা পিপলস ফোরামের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পূর্ব সুন্দরবন বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা ষ্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান, বগী ষ্টেশন কর্মকর্তা আরেফিন সিদ্দিকী, শরণখোলা ডলফিন সংরক্ষন কমিটির সভাপতি আবুল আসলাম তুহিন প্রমুখ।
ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজে চুরি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজে চুরির ঘটনা ঘটেছে। এবার তিনটি প্রজেক্টর ও ব্যাংক একাউন্টের চেকবই সহ বিভিন্ন মুল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। অত্র কলেজের অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার জানান, ২০ মার্চ গভীর রাতের কোন এক সময় কে বা কাহারা অধ্যক্ষ, কম্পিউটার ল্যাব ও শিক্ষক মিলনায়তন কক্ষের তালা ভেংগে তিনটি প্রজেক্টর (দুইটি অকেজো) ও ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (কলেজের ব্যাংক একাউন্ট) এর এমটিডিআর (যার হিসাব নং-০২১৫২৪৬০০০০০০৭৯) একাউন্টের চেক বই সহ বিভিন্ন মুল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে কলেজের প্রভাষক শ্যামল কুমার সাহা নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন। যার নং-৮০৮,তারিখ-২০/০৩/২০২১ইং।
শুভদিয়া বাসির কল্যানে কাজ করবো পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত হলে
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৮নং শুভদিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ¦ এম এ আওয়াল বলেছেন আমি নির্বাচিত হলে ইউনিয়ন বাসির কল্যানে কাজ করে যাবো। তিনি রবিবার সকালে তার নিজস্ব কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন আমি ২০০৩সালে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করি। সে সময় ৩ জন প্রতিদ্বন্দিকে পরাজিত করে বিপুল ভোটে নির্বাচিত হই। নিবাচিত হওয়ার পর জনগনের কল্যানে কাজ করার কারণে স্থানীয় জনগন ২০১১সালে আমাকে পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত করেন। নির্বাচিত হওয়ার পর আমি সরকারী বরাদ্ধে ইউনিয়ন পরিষদ ভবন, তার বাউন্ডারী ওয়াল, তার পাশের্^ মসজিদ ও মন্দির নির্মাণ করেছি। শুধু তাই নয়, ইউনিয়নের অধিকাংশ মসজিদ মন্দির, শশ্নানঘাট, ঈদগাহ মায়দান তার সময়ে পাকা করণ করা সহ রাস্তাঘাট, ব্রীজ ও কালভেট নির্মাণ সহ ব্যপক উন্নয়ন মুলক কাজ করতে সক্ষম হয়েছি। যা স্থানীয় জনগন অবগত রয়েছেন। এর পর আমি ২০১৬সালে নানা প্রতিবন্ধকতার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করতে পারেনী। যে করনে ইউনিয়ন বাসি আমাকে আগের মতই পছন্দ করেন। আর পছন্দ করেন বলেই আমি এ বছর ইউনিয়ন বাসির অনুরোধে তাদের দোয়া আর্শিবাদ ও সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রাথী হয়ে আনারস মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করছি। অপর এক প্রশ্নের জবাবে আলহাজ¦ এম এ আওয়াল বলেন, আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, আমি নির্বাচিত হলে জনগনের কল্যানে ও এসডিজি বাস্তবায়নে (সরকারের সহযোগীতা পেলে) কাজ করবো। কারণ আমি সারা জীবন ইউনিয়ন বাসির ভাগ্যের উন্নয়নে ও জনকল্যানে কাজ করেছি। যে কারণে জনগন আমাকে দুইদুই বার এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেন। উল্লেখ্য শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া গ্রামের মরহুম আলহাজ¦ এ মালেক এর পুত্র আলহাজ¦ এম এ আওয়াল তিনি বিগত দুই দুই বারের নির্বাচিন উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এবার তিনি আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২হাজার ৩শত ৫০জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬০৮৩জন ও মহিলা ভোটার ৬২৬৭জন।
ইন্দুরকানীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা র্যালি
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা র্যালি । ‘‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ইন্দুরকানী থানার আয়োজনে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা র্যালি ও লিফলেট সহ মাস্ক বিতরণ করা হয়েছে। সকালে প্রচারনা র্যালি থানা সম্মুখ থেকে বের হয়ে ইন্দুরকানী বাজার প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,ওসি তদন্ত মোঃ শামীম,এসআই অহিদুজ্জামান,ফরিদ,মিনাজ,এএসআই মামুন, সাইফুল প্রমুখ ।
অনলাইন বোর্ড হলো যশোর শিক্ষাবোর্ড
যশোর অফিস
বদলে গেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নেই সেবাপ্রার্থীদের ভিড়; দালালের উৎপাত। যাবতীয় কার্যক্রম এখন অনলাইনে-ইন্টারনেটে। কাগজ-কলম ছাড়াই চলছে দাফতরিক কাজ।
স্কুল-কলেজে নিবন্ধন (রেজিস্ট্রেশন) থেকে শুরু করে ফরমপূরণ, ফলাফল ঘোষণা সবই হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। সনদ (সার্টিফিকেট), নম্বরপত্রসহ (মার্কশিট) যাবতীয় কাগজপত্রের প্রয়োজনীয় সংশোধন সম্ভব হচ্ছে ঘরে বসেই। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শিক্ষার মানোন্নয়নে গ্রহণ করা হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। ফলে একদিকে যেমন সময়, শ্রম, অর্থ সাশ্রয় হচ্ছে অন্যদিকে কমেছে হয়রানি ও দুর্নীতি।
সরেজমিন যশোর শিক্ষা বোর্ড ঘুরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য উঠে এসেছে।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের দশটি জেলার ২ হাজার ৯২৪টি স্কুল ও ৫৮৪টি কলেজ রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন অর্ধলক্ষাধিক শিক্ষক ও ১৪ লাখের বেশি শিক্ষার্থী। বছরের পর বছর এইসব শিক্ষক, শিক্ষার্থীদের বোর্ডসংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম হাতে-কলমে সম্পাদিত হত। ফলে সময়, শ্রম, অর্থ ব্যয় করেও ন্যুনতম সেবা পেতে ঘুরতে হত দিনের পর দিন, মাসের পর মাস।
সংশ্লিষ্ট সূত্রমতে, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রথম ২০১১ সালে ডিজিটাল পরিষেবা শুরু করে। তবে প্রকৃত অনলাইন সেবা প্রদান শুরু হয় ২০১৫ সাল থেকে। এখন অনলাইনে শিক্ষার্থীদের নিবন্ধন (রেজিস্ট্রেশন) থেকে শুরু করে ফরমপূরণ, ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে চলে যাচ্ছে ফলাফল, বৃত্তিপ্রাপ্তির তথ্য। অনলাইনে হচ্ছে সনদসহ সকল কাগজপত্রের যাবতীয় সংশোধন।
এছাড়াও অনলাইন প্রশ্নব্যাংক, ফলাফল আর্কাইভ, স্টুডেন্ট প্রোফাইল, বায়োমেট্রিক উপস্থিতিসহ নানা ধরনের কর্মকান্ড পরিচালিত হচ্ছে মোবাইল ফোন, কম্পিউটারের বাটন ও কি-বোর্ড চেপে। এমনকি বোর্ডে এখন আর হাতে লেখা (ম্যানুয়াল) কোনো আবেদন গ্রহণ করা হয় না। সব আবেদনই করতে হয় অনলাইনে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন জানান, যশোর বোর্ড এখন অনলাইন বোর্ড। এখানে শতভাগ সেবা অনলাইনে প্রদান করা হয়। সেবার জন্য এখন আর কাউকে বোর্ডের দরজায় ধর্ণা দিতে হয় না।
ঘরে বসেই সংশোধিত সনদসহ সকল কাগজপত্র পাওয়ার সুযোগ করে দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। নাম ও বয়স সংশোধনের জন্য এখন কাউকে আর বোর্ড অফিসে ছোটাছুটি করতে হচ্ছে না। বোর্ডের ওয়েবসাইটে আবেদন করে সোনালী ব্যাংকের সোনালী সেবার স্লিপ প্রিন্ট করে ব্যাংকে টাকা জমা দিলেই শুরু হয়ে যায় সংশোধনের কাজ। সেবা গ্রহীতাকে বোর্ড পর্যন্ত আসতে হয় না। কোথাও ছুটতেও হয় না।
সংশোধন হয়ে গেলে বোর্ডের ওয়েবসাইট থেকে প্রিন্ট কপি ডাউনলোড করে নেয়া যায়। এমনকি কোনো দরকারি প্রয়োজনে সার্টিফিকেট কোনো প্রতিষ্ঠানকে দেখাতে চাইলে সাইটের নির্ধারিত অপশন থেকে প্রর্দশনও করা যায়। আগে এই কাজের জন্য দিনের পর দিন বোর্ডে এসে ধর্ণা দিতে হত। আর তার সুযোগ নিত দালাল শ্রেণি।
যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজা জানান, ২০১৬ সালের ১ নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত এ সংক্রান্ত প্রায় ২১ হাজার আবেদন জমা পড়েছে। আবেদন নিষ্পত্তি করে দ্রুত সনদ প্রদানের হার প্রায় ৯০ ভাগ। বাকিদের তথ্য বা কাগজপত্রে ঘাটতি-অসংগতি বা যোগাযোগহীনতার কারণে বিলম্ব হয়ে থাকে। সনদে বয়স বা বড় ধরনের সংশোধনের আবেদন এলে প্রার্থীকে একবারই বোর্ড মিটিংয়ে এসে আবেদনের যথার্থতা প্রমাণ করতে হয়।
যশোর শিক্ষা বোর্ডের স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীদের ভর্তি, বদলি, রেজিস্ট্রেশন, ফরমপূরণ সবই অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ফলে কমেছে ভুলের পরিমাণ, হয়রানি, দুর্ভোগ ও দীর্ঘসূত্রিতা।
যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা জানান, আগে রেজিস্ট্রেশন, ফরম পূরণ ম্যানুয়ালি হত। ভুলের মাত্রা তুলনামূলক বেশি ছিল। এখন পুরোটাই অনলাইনে সম্পন্ন হয়। অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়। অনলাইনে তথ্যপূরণের পর যাচাইয়ের সুযোগ থাকে। ফলে ভুলের মাত্রা কমেছে।
তিনি বলেন, রেজিস্ট্রেশন থেকে সার্টিফিকেট পর্যন্ত পুরোটাই অনলাইন নির্ভর হওয়ায় বোর্ডে ছুটোছুটি করতে হয় না।
যশোর বোর্ডের উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন জানান, এসব প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হওয়ায় কাজের গতি অনেক বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশে প্রথম শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে যশোর বোর্ড প্রশ্নব্যাংক সফ্টওয়্যার তৈরি করে। এই সফ্টওয়্যারের মাধ্যমে শিক্ষকরা সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন করেন। বোর্ডের দক্ষ মডারেশন সেল প্রশ্ন যাচাইবাছাই করে ওয়েবসাইটে সংরক্ষণ করে। এতে শিক্ষকদের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নের দক্ষতা বাড়ছে।
আর বোর্র্ডের তত্ত্বাবধানে প্রশ্নব্যাংক থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুলের অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক-নির্বাচনী, নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে কমেছে গাইড নির্ভরতা, প্রশ্নফাঁসের অপতৎপরতা।
যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল জানান, এখন বোর্ডের প্রশ্নব্যাংকের কারণে মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন হচ্ছে। মূলবই থেকে প্রশ্ন হওয়ায় গাইড নির্ভরতা কমেছে। শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই সৃজনশীল প্রশ্নোত্তরে দক্ষ হচ্ছে। পরীক্ষার কিছু সময় আগে বোর্ড অনলাইনে প্রশ্নপত্র দিয়ে দেয়ায় ফাঁসের ঝুঁকি বা প্রবণতাও কমে গেছে।
যশোর বোর্ডের পরীক্ষার কার্যক্রম ও ফলাফল প্রকাশ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ফরমপূরণের পর অনলাইনেই শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যাচ্ছে প্রবেশপত্র। বোর্ড পরীক্ষার পর (জেএসসি, এসএসসি ও এইচএসসি) সকল শিক্ষার্থীর ফোনে এসএমএস’র মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে। এমনকি বৃত্তিপ্রাপ্তির তথ্যও এসএমএসের মাধ্যমে অবহিত করা হচ্ছে। এই কার্যক্রম দেশের অন্য কোনো বোর্ডে নেই।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, এখন আমরা পরীক্ষার কেন্দ্র থেকেই ওএমআর শিটের স্ক্যানকপি গ্রহণের জন্য সফটওয়্যার তৈরি করছি। আগামী এইচএসসি পরীক্ষা থেকে এটি ইমপ্লিমেন্ট শুরু হবে। এর মাধ্যমে পরীক্ষা কার্যক্রমের একটি বড় কাজ কেন্দ্র থেকেই সম্পন্ন হয়ে আসবে। যা ফলাফল প্রণয়ন প্রক্রিয়াকে সহজ করবে। যশোর বোর্ডই প্রথম এ ধরনের উদ্যোগ নিয়েছে।
যশোর শিক্ষা বোর্ড ‘স্টুডেন্ট প্রোফাইল’ তৈরির একটি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। বোর্ডের অধীনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর এই প্রোফাইল থাকবে। স্বতন্ত্র এই প্রোফাইল শিক্ষার্থী সারাজীবন ব্যবহার করতে পারবে। এখানে তার যাবতীয় তথ্যের পাশাপাশি পরীক্ষার ফলাফল সংক্রিয়ভাবে যুক্ত হবে। এছাড়া তার ব্যক্তিগত অর্জনগুলোও সে সংযুক্ত করে রাখতে পারবে। চলতি বছরেই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির মাধ্যমে এর যাত্রা শুরু হতে যাচ্ছে।
সফ্টওয়্যারটি তৈরির দায়িত্বে থাকা যশোর বোর্ডের সহকারী প্রোগ্রামার মুরাদ হোসেন বলেন, এটি তৈরির কাজ প্রায় শেষ। এই স্টুডেন্ট প্রোফাইল হবে শিক্ষার্থীর সমৃদ্ধ পূর্ণাঙ্গ বায়োডাটা। এর লিংক দিয়েই সে তার পুরো বায়োডাটা দেখাতে বা ব্যবহার করতে পারবে।
বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নিশ্চিতের প্রক্রিয়াটি সকলেরই জানা। যশোর বোর্ড এই পদ্ধতিটি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার উদ্যোগ নিয়েছে। অর্থাৎ প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে তার উপস্থিতি নিশ্চিত করবে। এই উপস্থিতি বোর্ডের ওয়েবসাইটেও সংরক্ষিত থাকবে। ফলে বছর শেষে শিক্ষার্থীর উপস্থিতির হার পাওয়া যাবে। আর কম উপস্থিতির হার থাকলে স্বয়ংক্রিয়ভাবে ওই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ হবে না।
বোর্ডের কলেজ পরিদর্শক কেএম রব্বানী জানান, সারাবছর ঠিকমতো ক্লাস না করা শিক্ষার্থীরও এসএসসি বা এইচএসসি’র ফরম পূরণের জন্য অনেক সময় প্রধান শিক্ষক বা অধ্যক্ষের ওপর চাপ থাকে। কোথাও কোথাও এনিয়ে অনৈতিক তৎপরতাও হয়। বোর্ড কেন্দ্রীয়ভাবে এটি মনিটরিং করলে সেই সুযোগ আর থাকবে না।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন জানান, যশোর বোর্ড এখন অনলাইন বোর্ড। এখানে শতভাগ সেবা অনলাইনে প্রদান করা হয়। সেবার জন্য এখন আর কাউকে বোর্ডের দরজায় ধর্ণা দিতে হয় না। সকল আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে। এসবের মাধ্যমে সেবা প্রদানের হার বেড়েছে; কমেছে ভোগান্তি ও অনিয়ম।
তিনি বলেন, এখন শিক্ষকদের শুধু পরীক্ষার খাতা গ্রহণের জন্য বোর্ডে আসতে হয়। আর সেবাগ্রহীতাদের মধ্যে যারা সংশোধিত সনদপত্রের মূলকপি গ্রহণ করতে চান, তাদেরকে পূর্বের কপি জমা দিয়ে তা গ্রহণের জন্য আসতে হয়। এর বাইরে আর কাউকে কোনো কাজে বোর্ডে আসার প্রয়োজন হয় না। অনলাইনের মাধ্যমেই সব কাজ সম্পন্ন হয়।
চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন আরও জানালেন, যশোর বোর্ড শুধু নিজস্ব কার্যক্রমই করছে না, আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ঢাকা বোর্ড ও ময়মনসিংহ বোর্ডেরও অনলাইন সেবা প্রদান করছে। ফলে বদলে যাওয়া যশোর বোর্ড এখন অনেক ইনোভেটিভ কাজের পথপ্রদর্শক।











































