Home জাতীয় দেশের ১৩ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

দেশের ১৩ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

9

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার (২১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাপপ্রবাহের পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, সীতাকু- ও রাঙামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ৩৭.১, টাঙ্গাইলে ৩৬.৮, ফরিদপুরে ৩৬.৭, গোপালগঞ্জে ৩৬.২, সীতাকু-ে ৩৬, রাঙ্গামাটিতে ৩৬.৫, শ্রীমঙ্গলে ৩৬, রাজশাহীতে ৩৭, ঈশ্বরদীতে ৩৭, যশোরে ৩৭.৪, কুমারখালীতে ৩৬.৮ ও পটুয়াখালীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

-ঢাকা অফিস