Home আঞ্চলিক নারী পুরুষকে চুল কেটে গলায় জুতা পরিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫

নারী পুরুষকে চুল কেটে গলায় জুতা পরিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫

24

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে অনৈতিক কাজের অভিযোগে তুলে এক নারী ও পূরুষের মাথার চুল ভ্রু কেটে মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করা হয়। এ ঘটনায় শনিবার শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতিত গৃহবধুর স্বামীসহ ৫ জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আবাইপুর গ্রামের নাসিম শেখ, আজাদ বিশ্বাস, শিরুল বিশ্বাস, বিশারত আলী ও সিরাজ বিশ্বাস। শৈলকুপা থানার এসআই আমিরুজ্জামান জানান, মামলা দায়ের হওয়ার পর শনিবার ভোরের দিকে অভিযান চালিয়ে নাসিম শেখসহ ৫ জনকে আটক করা হয়।

পুলিশ জানায় পরকিয়ার অভিযোগে মাথার চুল-ভ্রু কেটে দেয় সমাজপতিদের নির্দেশে। এ ব্যাপারে শনিবার দুপুরে শৈলকুপা থানায় ৬ জনকে আসামী করে মামলা করেন নির্যাতিত গৃহবধুর পিতা। পুলিশ জানায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পরকিয়া ও অনৈতিক কাজের অভিযোগে তুলে সমাজপতিরা গ্রাম্য সালিশে সাজা দেয়। ওই দুই নারী পুরুষের মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

-ঝিনাইদহ প্রতিনিধি