Home আঞ্চলিক মোড়েলগঞ্জে চেয়ারম্যান পদসহ ৯৭০ জনের মনোনয়ন দাখিল

মোড়েলগঞ্জে চেয়ারম্যান পদসহ ৯৭০ জনের মনোনয়ন দাখিল

10

মোড়েলগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিলের শেষ দিনে ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে, সংরক্ষিত ও সাধারণ আসনে মোট ৯৭০ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৭ জন, সংরক্ষিত আসনে ১২৫ জন ও সাধারণ আসনে ৬৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামীলীগ মনোনিত  নৌকা প্রতিকের ১৬ প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৪৬ জন। ভোটাররা এদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনে করেন। চরমোনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১৬ ইউনিয়নে ১১ জন ও জাতীয় পার্টি থেকে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীরা মোটর শোভাযাত্রা নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মিছিল, স্লেøাগান আর বাশির শব্দে মুখরিত করে তোলে উপজেলা অফিস পাড়া।

চেয়ারম্যান পদে উপজেলার ১নং তেলিগাতী ইউনিয়ন থেকে একমাত্র নারী প্রার্থী বর্তমান চেয়ারম্যান পুনরায় আওয়ামীলীগ মনোনিত মোর্শেদা আকতার, স্বতন্ত্র প্রার্থী খান নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আতিয়ার দিহিদার।

২নং পঞ্চকরণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক খলিফা, মো. ওবায়দুর রহমান, জাহিদুল ইসলাম বাবু ও রিয়াজ শেখ। ৩নং পুটিখালী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত রাজ্জাক শেখ, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান শিকদার, একেএম সাইফুল্লাহ, নোমান আকন, জাপার মনিরুজ্জামান।

৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত সামসুর রহমান মল্লিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলী হোসেন হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম, নাঈমা সুলতানা, শহিদুল ইসলাম ফকির, খান গোলাম মোস্তফা, কবির শেখ, মাহাবুবুর রহমান। ৫নং রামচন্দ্র্রপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত আলীম হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নজরুল শেখ, স্বতন্ত্র জামাল শেখ, হুমায়ুন কবির। ৬ নং চিংড়াখালী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত আলী আক্কাস বুলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এসএম আবুল হোসেন, জাপার ছবুর শিকদার, স্বতন্ত্র কামরুজ্জামান হাওলাদার, হুমায়ুন কবির হাওলাদার, আবু হাসান হাওলাদার, শ্যামল কুমার চন্দ।

৭নং হোগলাপাশা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মনিশংকর হালদার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না, ফরিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মফিজুর রহমান, ইলিয়াস শেখ। ৮ নং বনগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত রিপন চন্দ্র দাস, স্বতন্ত্র জব্বার মোল্লা, আব্দুল সামাদ, লতিফ সেখ, কাজী শাহাদাৎ হোসেন, জয়দেব কুমার পাইক, প্রশান্ত দাস। ৯নং বলইবুনিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী খান, স্বতন্ত্র প্রার্থী মাষ্টার খ.ম. লুৎফর রহমান, কবির হোসেন, আল আমিন শেখ, জাপা মাসুদ রেজা, শেখ রিয়াজুল ইসলাম।

১০নং হোগলাবুনিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মো. আকরামুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক শামীম আহসান পলাশ। ১১নং বহরবুনিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনিত টিএম রিপন হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোস্তাফিজুর রহমান। ১২নং জিউধরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনিত মো. জাহাঙ্গীর আলম বাদশা, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, হাছিবুর রহমান হাওলাদার, আসাদুজ্জামান, নুরুল ইসলাম মৃধা, রফিকুল ইসলাম মৃধা।

১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত সাইফুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, রিয়াজুল কবির খান।

১৪ নং বারইখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনিত শফিকুর রহমান লাল, স্বতন্ত্র প্রার্থী আউয়াল খান মহারাজ, সুলতান আহমেদ ফকির, মুরাদ হোসেন, শাহজাহান আলী জোমাদ্দার, এজেএম সালেহ। ১৫নং মোড়েলগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত হুমায়ুন কবির মোল্লা, স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম মধু, মাহামুদুল হাসান শুভ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাহাঙ্গীর মাঝি। ১৬ নং খাউলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের হাওলাদার, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খান, সাইদুর রহমান ও জাপার আবুল হোসেন হাওলাদার।

এছাড়া সংরক্ষিত আসনে ১২৫ জন ও সাধারণ আসনে ৬৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

–এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার