Home আঞ্চলিক জমির দলিল জালিয়াতি করে মূল মালিককে হয়রানির অভিযোগ

জমির দলিল জালিয়াতি করে মূল মালিককে হয়রানির অভিযোগ

24

মনির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জমির জাল বায়না-দলিল করে মূল মালিক রহিমা খাতুনের পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রহিমা খাতুনের মেয়ে হোসনে আরা এহসান শনিবার (২০ মার্চ) দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিতভাবে এ অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, আমি ঢাকার পল্লবী থানাধীন মিরপুরে বাবা, মা সহ বসবাস করছি। আমার আব্বার দুইটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে। আমার মার (রহিমা খাতুন) বয়সও ৭৫ বছরের উপরে যার ফলে তিনিও বার্ধক্যজনিত সহ নানা অসুখে ভুগতেছেন।  ৪/৫ মাস আগে ডাক্তার জানান আমার আব্বার দুইটা কিডনি ৮৫% অকার্যকর হয়ে গেছে এবং তাকে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস দিতে হবে। এতে প্রতি মাসে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকার খরচ হবে। এ খরচ ব্যয় করা আমাদের পরিবারের পক্ষে সম্ভব না হওয়ায় আমার মার মালিকানাধীন খুলনা জেলার ডুমুরিয়া থানার চক-আসানখালী মৌজাধীন কিছু জমি বিক্রি করার সিদ্ধান্ত গ্রহন করি। জমি বিক্রি করতে গেলে জানতে পারি খুলনার কুখ্যাত ভূমি দস্যু বেনু গাজী এবং তার আর এক সহযোগী ভূমি দস্যু হাবিবুল্লাহ আমার মাকে মৃত ঘোষনা করে মিথ্যা ওয়ারেশ ক্যাম বের করে মোঃ সাইফুল ইসলাম নামের খুলনার এক লোকের কাছে জমি বিক্রয় করেছেন। এই জালিয়াতি সম্পর্কে আমার মা  কিছুই জানতেন না। এসময় মা ঢাকার রামপুরার মনির হোসেন নামের এক দূরসম্পর্কের আত্মীয়কে জমি বিক্রি করার জন্য একজন মধ্যস্তকারী ব্যক্তি হিসাবে মনোনীত করেন এবং ক্রেতাদের সাথে কথা বলার সুবিধার্থে তাকে একটা অ-রেজিস্ট্রি স্ট্যাম্পে চুক্তি পত্র সম্পাদন করে দেন যার মেয়াদ ছয় মাস। যে মেয়াদ শেষ হবে ১০ এপ্রিল। চুক্তির পর থেকে প্রায় ২ মাস তিনি কোন ক্রেতা ঠিক করতে পারেননি।  হঠ্যাৎ করে তিনি নামে মাত্র একটা দাম একাই ক্রেতার সাথে ঠিক করে আমার মাকে জানান এবং জমি বিক্রি করার জন্য তাকে জোর করেন। এত অল্প টাকায় জমি বিক্রি করবে না বলে মা মনিরকে জানিয়ে দেয়। এরপর তিনি অতি অল্প দিনের মধ্যে ৬ থেকে ৭ জন ক্রেতা ঠিক করে বিভিন্ন দরদাম একাই ঠিক করেন। তিনি এমন অবস্থার সৃষ্টি করেন যে তিনিই জমির মালিক। আমার মা জানতে পারে যে মনির ঐ ভূমি দস্যূ হাবিবুল্লাহ ও বেনু গাজীর লোক। আমার মা মনিরকে জানিয়ে দেন যে তিনি আর উনাকে জমির মধ্যস্থকারী হিসাবে রাখতে রাজি না এবং চুক্তি পত্রে শর্ত অনুযায়ী উক্ত চুক্তি পত্র ভঙ্গ হয়েছে। এটা জানানোর পর ফোনের মাধ্যমে মাসহ আমার ভাই বোনদের হুমকি দেওয়া শুরু করে দেন মনির। যার কারনে আমরা পুরো পারিবার নিরাপত্তাহীনতায় মধ্যে রয়েছি। এ অবস্থায় ২১ জানুয়ারি মনির মার বিনা অনুমতিতে এস,এম সুজাউদৌলা নামের এক ক্রেতার সাথে ৩০০ টাকার একটি স্ট্যাম্পে জমির দরদাম ঠিক করে একটি চুক্তি পত্র সম্পাদন করেন। এই খবর আমার মা জানতে পেরে খুলনার একটি স্থানীয় দৈনিকে একটি সতর্কীকরন বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এর পর থেকে মনির আরও ক্ষীপ্ত হন। তিনি ১৪ ফেব্রুয়ারি বিজ্ঞ মহানগর হাকিমের ৪নং আমলী আদালত খুলনাতে আমার মাকে ১নং আসামী করে আমার সহ আমার দুই বোন মোট (০৪)চার জনকে আসামী করে এই প্রতারক , দালাল মনির মামলা দায়ের করেন।

উক্ত মামলায় করেন, আমার মা তার কাছ থেকে বিশ লক্ষ টাকা জমির বায়না বাবদ নিয়েছে। মামলায় উল্লেখিত বায়নার টাকা গ্রহণের তারিখ ১৫জানুয়ারি উল্লেখ করেন। মামলায় উল্লেখিত ঘটনা ঘটার স্থান এবং ১ম সাক্ষী শাহনেওয়াজ হোসেন বাপ্পী আমার চাচাত ভাই। মামলার কপি পাওয়ার পর তার কাছ থেকে জানতে পারি তিনি এ সাক্ষ্য প্রদান করেন নি। এটা জালিয়াতি।

মনিরের বিরুদ্ধে আমরা পল্লবী থানায় ৩ টা অভিযোগ দায়ের করি। এরপর তিনি ঢাকার বাসায় সরাসরি হাজির হয় এবং আমার মাসহ আমাদের সকল ভাই-বোনদের কে হুমকি দিয়ে আসে। এরপর ১০ ফেব্রুয়ারি পল্লবী থানায় মনির একটি অভিযোগ দায়ের করে -যেখানে ২০ লক্ষ টাকার একটি অ-রেজিস্ট্রি বায়না দলিলের কপি দাখিল করেন। সেখানে তদন্ত করে পুলিশ মনিরকে প্রতারক ঠক ও জালিয়াতিকারী হিসেবে উল্লেখ্য করেন।

সংবাদ সম্মেলনে জালিয়াত মনিরের হাত থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

-স্টাফ রিপোর্টার