Home জাতীয় মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর দাফন সম্পন্ন

মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর দাফন সম্পন্ন

5

বিএনপি ভাইস-চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর নামাজে জানাজা বনানী সামরিক করবস্থানের পাশের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি’র পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, কর্ণেল (অব.) জয়নাল আবেদিন, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মেজর হানিফ, মেজর সারোয়ার, শায়রুল কবির খান, হাসান বিন শফিক সোহাগ, মরহুমের একমাত্র মেয়ের জামাই এ কে এম মহিউদ্দিন প্রমুখ।

মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ফরিদপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক ছিলেন।

এ দিকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।

-ঢাকা অফিস