Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

23

নগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

খবর বিজ্ঞপ্তি

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ের হিন্দু পল্লীতে সন্ত্রাসী হামলার মদদদাতা হেফাজত ইসলামের নেতা জুনায়েদ বাবু নগরী ও মামুনুল হকের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর যুবলীগ। শুক্রবার কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে সন্ধ্যা ০৭টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন, আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, তাজুল ইসলাম, কবির পাঠান, কাজী ইব্রাহীম মার্শাল, মসিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মিলন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, অভিজিৎ পাল, বিপ্লব ধর তত্ত্বী, যুবলীগ নেতা রবিউল ইসলাম লিটন, কাঞ্চন শিকদার, মুক্তা সরদার, বাদল সিপাহী, ইমরুল ইসলাম রিপন, মাসুম আহম্মেদ ডলার, লাবু আহম্মেদ, মহিদুল ইসলাম শান্ত, সাকিব হাওলাদার, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, সজল বাড়ৈই, জব্বার আলী হীরা, জহির আব্বাস, প্রণব চক্রবর্তী, মেহেদী হাসান, ইমাজ উদ্দিন আহম্মেদ রিপন, ইয়াসিন আরাফাত, মাহামুদুর রহমান রাজেস, হিরণ হাওলাদার, নিশাত ফেরদাউস অনি, যুবলীগ নেতা জহিরুল হক মুরাদ, সাগর মজুমদার ছাত্রলীগ নেতা বাপ্পি রায়, মুস্তাফিজুর রহমান মিন্টু প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, মামুনুল হক ও জুনায়েদ বাবু নগরী আবহমান বাংলার অসাম্প্রদায়িক পরিবেশ নষ্টের পায়তারা করছে। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে তারা বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চায়। ধর্মের নামে তারা ব্যাক্তি স্বার্থ উদ্ধারে একেক সময় বিতর্কিত মন্তব্য করে জনগনকে বিভ্রান্ত করছে। আমরা এই সন্ত্রাসীদের গড ফাদার ও শফি হুজুরের হত্যাকারী জুনায়েদ বাবু নগরী ও মামুনুল হকের গ্রেফতার দাবি করছি। তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

শ্রমিক লীগ নেতা মোল্লা আবুল কাসেম এর মুত্যতে নগর যুবলীগের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর শ্রমিক লীগের সভাপতি মোল্লা আবুল কাসেম(৮৬)   ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। বৃহষ্পতিবার রাত সাড়ে দশ টায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় তার মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। শুক্রবার সকাল ১০ টায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে মরহুমের মরদেহ আনা হয়। এ সময় যুবলীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, কাজী কামাল হোসেন, অভিজিৎ পাল, জব্বার আলী হীরা, জহির আব্বাস প্রমূখ। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ হাদিস পার্কে মরহুমের নামাজের জানাযায় অংশগ্রহন করে নেতৃবৃন্দ। জানাযা শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ী গোপালগঞ্জ এ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এদিকে মোল্লা আবুল কাসেমএর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিহেদী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গবন্ধু’র ১০১তম জন্মদিনে ২১নং ওয়ার্ড যুবলীগের আলোচনা সভা ও কেঁক কাটা

খবর বিজ্ঞপ্তি

২১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, নগর আওয়ামী লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, এমরানুল হক বাবু, নগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা শেখ আব্দুল কাদের, এড.আল আমীন উকিল, কাজী কামাল হোসেন  মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, ইয়াসির ইরাফাত, সোহাগ দেওয়ান, মাসুম উর রশিদ,  উজ্জল রায়, ডলার, জহির আব্বাস, শেখ রায়হান হাসান, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মেহেদী হাসান স্বপন, জোয়েব সিদ্দিকী, মোঃ শাজাহান শিকদার, ইসরাফিল শেখ, মিরাজ হোসেন, মোঃ জনি, আরিফ হোসেন, মোঃ সুমন, মেহেদী হাসান সুমন সহ প্রমুখ

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর উদ্যোগে‘পাটকল-চিনিকল বিরাষ্ট্রীয়করণ নয়’ শীর্ষক সেমিনার আজ

 খবর বিজ্ঞপ্তি

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার উদ্যোগে আজ ২০ মার্চ শনিবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাব শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ‘পাটকল-চিনিকল বিরাষ্ট্রীয়করণ নয়, চাই সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বক্তব্য রাখবেনÑবাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফি রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনছার আলী দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ। সেমিনারে সংশ্লিষ্টদের যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নওয়াপাড়ায় ৫ মেয়র ও ৭০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

আগামী ১১ এপ্রিল যশোরের নওয়াপাড়া পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ মার্চ) অভয়নগর উপজেলা পরিষদের সভাকক্ষে ছিল প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। এদিন মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই পূর্বক বৈধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৫ জন মেয়র, সংরক্ষিত আসনের ১১জন সহ সাধারণ আসনের কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইপূর্বক বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সুশান্ত কুমার দাস শান্ত, জাতীয় পাটি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতিকের আলমগীর ফারাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের এইচ এম মহসিন, স্বতন্ত্র প্রার্থী রবিন অধিকারী ও ফারুক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এদিকে, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন, আসন-১ (১-২-৩নং ওয়ার্ড) রতœা বেগম, মোছা. আসমা বেগম, রোকেয়া বেগম ও মোছা. সামছুন্নাহার। আসন-২ (৪-৫-৬নং ওয়ার্ড) মোছা. তহমিনা বেগম, মোছা. শিরিনা বেগম, মোছা. রুকসি বেগম ও সুলতানা আরেফা মিতা। আসন-৩ (৭-৮-৯নং ওয়ার্ড) মোছা. জাহানারা বেগম, মোছা. রাশেদা বেগম ও লাবনি আক্তার।

এছাড়া সাধারণ আসনের কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে তানভির হোসেন তানু, আব্দুল গফ্ফার বিশ্বাস, বিপ্লব হোসেন মোল্যা, আবুল হোসেন, আলতাফ হোসেন, নূর ইসলাম ও আব্দুল হামিদ মোল্যা। ২নং ওয়ার্ডে মোস্তফা কামাল, শেখ ওয়াদুদ, সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন মোল্যা ও মোস্তফা কামাল। ৩নং ওয়ার্ডে আব্দুর রউফ মোল্যা, রফিকুল ইসলাম মজুমদার, মফিজুর রহমান, এসএম রফিকুজ্জামান টুলু, জাকির হোসেন, মতিয়ার রহমান মজুমদার ও তালিস হোসেন। ৪নং ওয়ার্ডে আব্দুল মজিদ শেখ, আব্দুস সালাম, আজিম শেখ, মালেক হাওলাদার, জিয়াউদ্দিন ও মেহেদী হাসান। ৫নং ওয়ার্ডে কাজী মশিয়ার রহমান, আক্তার উদ্দিন, মারুফুজ্জামান, আমির হোসেন ও মিজানুর রহমান মোল্যা। ৬নং ওয়ার্ডে লুৎফর রহমান বিশ্বাস, এম ছামাদ খান, মোর্কারম শেখ, মোস্তাক হোসেন, ইমরান সরোয়ার, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সম্রাট হোসেন বাবু ও বায়েজিদ হোসেন। ৭নং ওয়ার্ডে মোজাফ্ফর হোসেন, আকরাম হোসেন ফারাজী, জোবায়ের বিশ্বাস, সরদার মশিয়ার রহমান, বুলবুল আহমেদ হান্নান, মুন্সী আব্দুল মাজেদ, রেজাউল ইসলাম, রিফাত হোসেন ও সাগর গাজী। ৮নং ওয়ার্ডে রজিবুল ইসলাম, মুজিবর রহমান, আয়েতুল¬াহ খোমেনী, বিপুল শেখ ও আসাদ বিশ্বাস। ৯নং ওয়ার্ডে আব্দুল গফ্ফার তরফদার, সমসেদ আলম, ইসরাইল সরদার, শফিকুল ইসলাম, এনামুল হক, মিজানুর রহমান ও খায়রুল সরদার।

প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আমিনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, সাংবাদিকসহ প্রার্থীগণ।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে ৯ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত আসনের ১১ জন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১১ এপ্রিল ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রয়াত হোসাইন মুহম্মদ এরশাদের ৯১তম জন্মবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মুহম্মদ এরশাদের ৯১তম জন্মবার্ষিকী আজ ২০ মার্চ শনিবার মগরিব বাদ দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে সংগঠনের সকল স্তরের নেতা, কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য জেলা কমিটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি জি এম বাবুল ও সাধারণ সম্পাদক এস এম এরশাদুজ্জামান ডলার আহ্বান জানান।

আশাশুনিতে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের পরিচিতি সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ আশাশুনি উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০.৩০ টায় আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি প্রধান শিক্ষক আঃ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পেশাজীবি পরিষদের সভাপতি এ্যাড. আল মাহমুদ পলাশ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র হালদার, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সদস্য আক্তারুজ্জামান পিন্টু, সহদেব কুমার ও তুষার চন্দ্র।

শ্রীউলায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে মিলাদ মাহফিল

আশাশুনি প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আশাশুনি উপজেলার শ্রীউলায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বাদ জুম্মা গাজীপুর গাজীবাড়ি জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীউলা ইউপি চেয়ারম্যানের আয়োজেন মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। মীলাদ মাহফিল শেষে দোয়ানুষ্ঠানে জাতির জনকের আত্মার মাগফিরাত কামানা ও মরহুরে পরিবারের সদস্যদের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, মাওঃ নাছের উদ্দীন। অনুষ্ঠানে মসজিদের সকল মুসল্লি উপস্থিত ছিলেন।

বুধহাটায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশাশুনি প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বঙ্গবন্ধুর জীবনিতুলে ধরে আলোচনা রাখেন, বীরমুক্তিযোদ্ধা আঃ মান্নান ও বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার। আলোচনা সভায় অন্যমের মধ্যে বক্তব্য রাখেন, মেম্বার রবিউল ইসলাম, মহিলা মেম্বার রাফেজা খানম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ, রুবেল আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদানআলী, ওয়ার্ড যুবলীগ সভাপতি খলিলুর রহমান, শ্রমিকলীগের সহ-সভাপতি মইনুর ও বাজার বণিক সমিতির সদস্য আঃ আলিম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বর্ণালী বসাক, মন্দিরা বসাক ও তমা খাতুন।

আশাশুনিতে মোবাইল ফোন টেকনেশিয়ান এসোঃ গঠন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে সাতক্ষীলা জেলা মোবাইল ফোন টেকনেশিয়ান এসোসিয়েশান আশাশাশুনি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে চাপড়াস্থ রিভার ভিউ কেওড়া পার্কে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

জেলা মোবাইল ফোন টেকনেশিয়ান এসোসিয়েশানের সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। জেলা সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সোহাগ, জেলা সহ-সভাপতি হাসান আলি প্রমুখ। সভায় ইয়াকুব আলিকে সভাপতি, তোফায়েল হোসেন, উজ্জল দেবনাথ, নবতোষকে সহ-সভাপতি, কমলেশ সরদারকে সাধারণ সম্পাদক, ফেরদৌস রহমানকে কোষাধ্যক্ষ, উজ্জল হোসেনকে দপ্তর ও মিঠু সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। চেয়ারম্যান আবম মোছাদ্দেককে প্রধান উপদেষ্টা ও এসকে হাসানকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

আজ নাগরিকনেতা শরীফ শফিকুল হামিদ চন্দনের শোকসভা

খবর বিজ্ঞপ্তি

খুলনার ৭০’র দশকের ছাত্রনেতা, বিএল কলেজের সাবেক জিএস, রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিবেশ ও মানবাধিকার সংগঠক, খুলনা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শরীফ শফিকুল হামিদ চন্দনের নাগরিক শোকসভা আজ শনিবার বিকেল ৫টায় খুলনা প্রেসক্লাব (শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালু) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

এ লক্ষ্যে এক প্রস্তুতি সভা শুক্রবার বিকেল ৫টায় স্থানীয় একটি হোটেলে শরীফ শফিকুল হামিদ চন্দন নাগরিক শোকসভা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেনÑসদস্য সচিব এম এ কাশেম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, এস এম মারুফ হোসেন, শাহীন জামাল পন, এস এম ইকবাল হোসেন বিপ্লব, সদস্য মহেন্দ্র নাথ সেন, আফজাল হোসেন রাজু প্রমুখ। নাগরিক শোকসভায় সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।   

দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের বিশেষ বধিত সভা

আসাদ, দিঘলিয়া

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ কে সামনে রেখে দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভা শুক্রবার সকালে  এস এম মোস্তফা রশীদী সুজা মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহ্বাজ মোল্লা জালাল উদ্দীন। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান হারুন-অর রশীদ এবং খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শীদি। নেতৃদ্বয় সকল দ্বিধা দন্দ ভূলে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে নির্দেশ দেন। নৌকা প্রতিকের প্রার্থীদের বিরুদ্ধে অবস্হান নিলে তাদের দল থেকে বর্হিস্কার করা হবে।

সভায় উপজেলা আওয়ামীলীগের সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ দাবি রাখেন, যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এসব বিদ্রহী প্রার্থীদের পক্ষে যে সব নেতা কর্মী অবস্থান নেবে তাদের অনতিবিলম্বে দল থেকে বিতাড়িত করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তৃণমূল থেকে আমরা গতবারের বিদ্রহী প্রার্থীদের নাম বাদ দিয়ে তালিকা প্রনয়ন করি, কিন্তু জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে, অনৈতিক সুবিধার বিনিময়ে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে আমাদের তৃনমুল নেতৃবৃন্দের মতামত ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। যা আমাদের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের বিভ্রান্ত করেছে, দলের মধ্যে বিভেদের সৃষ্টি করছে। এ থেকে উত্তরনের একটাই উপায়, বিদ্রহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর সংগঠনিক ব্যাবস্হা গ্রহন।

এ সময় আরও যারা উপস্থিত ছিলেন এস এম গোলাম রহমান, কামাল উদ্দিন হেলাল, গাজী জাকির হোসেন, দ্বীপন কুমার বিশ্বাস, কাজী মোশারফ হোসেন, মাস্টার ইউনুস আলী, খান গোলাম রব্বানী, আলী রেজা বাচা, ফিরোজ মোল্লা, হাবিবুর রহমান বিপুল, জালাল তালুকদার, অরুন কুমার, শেখ রুহুল আমিন, লোকমান হোসেন, সাখাওয়াত হোসেন, সেলিম মল্লিক, জাকির হোসেন, নজরুল মোল্লা, মকবুল হোসেন, ফারহানা নাজনিন, গাজী আসগর আলী, ডাঃ ইমরান, শেখ আনসার আলী, গাজী আব্দুর রউফ, মোল্লা আব্দুস সালাম, সৈয়দ মিজানুর রহমান, কে এম আসাদুজ্জামান, শাহ আলম খান, ওদুদ চৌধুরী, শেখ ইকতার হোসেন, বিঞুপদ বিশ্বাস, খান আবু সাইদ, আবুল কালাম আজাদ সহ প্রমূখ।

অভয়নগরে গুণীজন, সুনাগরিক সংবর্ধনা ও দোয়া

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে গুণীজন, সুনাগরিক সংবর্ধনা ও দোয় ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ মার্চ শুক্রবার বিকালে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় এর পাশে জ্ঞানের আলো পাবলিকেশন হল রুমে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অধূমাস এর সভাপতি এম, এম, নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, ভবদাহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। অনুষ্ঠানের প্রধান আলোচক সাংবাদিক ও অগ্নিবীণা পতিষ্ঠাতা সভাপতি এইচ এম সিরাজ, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুল আজিজ সরদার, অধ্যক্ষ খায়রুল বাসার, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক। সংবর্ধনা প্রদান করা হয় যে সকল গুণীজনদের তারা হলেন, মরহুম ইসমাইল হোসেন শেখ, মরহুম ডা: আব্দুল জলিল, মরহুম সাহেব আলী ফকির, আলহাজ্ব আব্দুল কুদ্দুস বিশ্বাস, আলহাজ্ব সামছুর রহমান, ওসমান মল্লিক, শেখ আব্দুল ওয়াদুদ, মোস্তফা কামাল, আসমা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন, অধুমাস ২নং ওয়ার্ড সভাপতি মো. ওমর ফরুক।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন।

 ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন  মির্জাপুর গ্রামের  রিপন ম-লের ছেলে শোভনাথ ম-ল (তাপূ)। দুপুর ১২ টায় তার অসুস্থতার  খবর পেয়ে ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। জুম্মাবাদ খলসী মসজিদে নামাজের শেষে মুসালিদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে খলসি তরিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে ডুমুরিয়া হাটে সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় উত্তর সাজিয়াড়ায় ২ দিনব্যাপী নামযজ্ঞের অধিবাস অনুষ্ঠানে অংশ নেন। রাতে খলশী বার্ষিক ওয়াজ মাহফিলে আগত মুছাল্লীদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ মন্ডল, আশিষ মন্ডল, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশীদ বাবু, নজরুল ইসলাম, নাজমুল মোল্লা, জাহাঙ্গীর মোড়ল, এস কে বাপ্পি, বাধঁন মন্ডল, আব্দুল্লাহ মোড়ল, রিজাউল ইসলাম, অমারেশ বৈরাগী প্রমুখ।

ফুলতলার প্রথিতযশা চিকিৎসক রাম চন্দ্র স্বরের শেষকৃত্য সম্পন্ন

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাজারের প্রথিতযশা চিকিৎসক ও ভরত ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ডাঃ রাম চন্দ্র স্বর (৮১) এর শুক্রবার বিকাল ৩টায় ফুলতলা ক্যাশখোলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মোঃ আসলাম খান, যুগ্ন সম্পাদক মৃনাল হাজরা,  জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, তাপস বসু, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক গৌতম কুন্ডু ও রেজোয়ান হোসেন রাজা, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সনজিৎ বসু, জামিরা রোড পূজা কমিটির সভাপতি রনজিৎ বসু, সাধন পাল, খোরশেদ আলম প্রমুখ। প্রসঙ্গতঃ  বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে ফুলতলা বাজারস্থ নিজ বাসভবনের বাথরুমে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র, ৪ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

ফুলতলায় সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা হারুন অর রশিদের কবর জিয়ারত

ফুলতলা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা জেলা বিএনপির সদস্য ও ফুলতলা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মরহুম আলহাজ্ব শেখ হারুন অর রশিদের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শুক্রবার বাদ আছর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির আহবায়ক ও সাবেক এমপি ডাঃ গাজী আঃ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির এজাজ খান, সহসভাপতি শেখ আঃ রশিদ, এস এ রহমান বাবুল। বিএনপি নেতা শেখ আঃ সালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সামছুল আলম পিন্টু, এ্যাড. শহিদুল ইসলাম, মোঃ সেলিম সরদার, শেখ লুৎফর রহমান, মোঃ কবির মোল্যা, শামসুল বারিক পান্না, তানভীরুল আলম রুম্মান, ওয়াহিদুজ্জামান নান্না, মোঃ জাবের আলী, মোল্যা মনিরুল ইসলাম ইসলাম, আনোয়ার হোসেন বাবু, গাজী ফজলুল হক, জিএম শফিকুল ইসলাম, মশিউর রহমান বিপ্লব, মোল্যা নজরুল ইসলাম, মোঃ জামাল হোসেন ভুইয়া, মোঃ আক্তার হোসেন, শেখ আঃ হালিম, মোঃ ইদ্রিস মোল্যা, মোঃ তুষার মোল্যা, সিরাজুল ইসলাম মোড়ল, মোঃ আলিম সরদার, মোঃ আতাউর রহমান, মোঃ টিটো জমাদ্দার, মোঃ আলমগীর হোসেন, আনিছুর রহমান রনি, মোঃ আলামিন সানা প্রমুখ। এর পূর্বে বাদ জুম্মা নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।     

ফকিরহাটে চেয়ারম্যান পদে ১৮জন সহ ২৭৬জনের মনোনয়নপত্র জমা

পি কে অলোক,ফকিরহাট

বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮জন, সাধারন সদস্য পদে ১৯১জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৭ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। বৃহস্পতিবার উৎসব মূখর পরিবেশে প্রার্থীরা স্ব স্ব ইউনিয়নের নির্বাচনের রিটার্রিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বেতাগা ইউনিয়নে ১জন ও পিলজংগ ইউনিয়নে ১জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা করেছেন। এছাড়াও ফকিরহাট সদর ইউনিয়নের ৩নং সংরক্ষিত মহিলা সদস্য পদে একজন মনোনয়নপত্র জমা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১নং বেতাগা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১জন, সাধারন সদস্য পদে ২১জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২নং লখপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৪জন, সাধারন সদস্য পদে ৩১জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন। ৩নং পিলজংগ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১জন, সাধারন সদস্য পদে ৩০জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন। ৪নং ফকিরহাট সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৩জন, সাধারন সদস্য পদে ৩০জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন। ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৩জন, সাধারন সদস্য পদে ২৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন। ৬নং নলধা-মৌভোগ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৪জন, সাধারন সদস্য পদে ২৬জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন। ৮নং শুভদিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ২জন, সাধারন সদস্য পদে ৩০জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন। ইতিমধ্যে বেতাগা ইউনিয়ন থেকে মোঃ ইউনুস আলী শেখ ও পিলজংগ ইউনিয়ন থেকে মোড়ল জাহিদুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া ফকিরহাট ইউনিয়নের ৩নং সংরক্ষিত মহিলা সদস্য পদে শিউলি বেগম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হওয়ায় প্রার্থীদের প্রত্যাহার তারিখের পর তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হবে। উল্লেখ্য্য উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২হাজার ৯শত ৩৩জন, এর মধ্যে পুরুষ ৫১হাজার ২শত ৬২জন ও মহিলা ৫১হাজার ২শত ৬২জন।

ইন্দুরকানীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থনকারী অপহরন

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি

ইন্দুরকানীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থনকারীকে অপহরন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের যাচাই বাছাই এর সময় চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান মুন্সি এর সমর্থনকারী সাঈদখালী গ্রামের মোশাররফ শিকদারের ছেলে এনায়েত হোসেন শিকদারকে উপজেলা সভা কক্ষে আসার সময় উপজেলা পরিষদের সামনে থেকে অপহরন করা হয়।

চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মুন্সি জানান,আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ কবির হোসেন বয়াতী এর ছেলে নবীনের নেতৃত্বে ৮/৯টি মেটরসাইকেল মহরা দিয়ে আমার সমর্থনকারীকে তুলে নেয়।

চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন বয়াতী জানান,আমার ও আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা । আমার কোন লোক এর সাথে জড়িত না ।

হাবিবুর রহমানের ছেলে ব্যারিস্টার মহিউদ্দিন জানান, আমি প্রস্তাবকারী ও এনায়েত সমর্থনকারী একই সাথে ছিলাম । চেয়ারম্যান ছেলের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয় ।  হামলায় আমি ও এনায়েত আহত হই । তারা এনায়েতকে তুলে নিয়ে যায়।

গত সপ্তাহ আব্বার মনোনয়ন পত্র ক্রয়ের জন্য ট্রেজারি চালানের কপি ছিনিয়ে নিয়ে যায় । পরে আবার টাকা জমা দিয়ে মনোনয়ন পত্র ক্রয় করা হয় ।

এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার রোকুজ্জামান খান জানান, তার সমর্থনকারীকে অপহরন করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ পেয়েছি ।  এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে । যাচাই বাচাই করার সময় হাবিবুর রহমানের সমর্থনকারী অনুপস্থিত ও স্বাক্ষরে ক্রটি হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয় ।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, অপহরনের ব্যাপারে কোন লিখিত অভিযোগ পায়নি । তবে মৌখিক শুনে আমরা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছি  ।

ইন্দুরকানীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থনকারী অপহরন

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি

ইন্দুরকানীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থনকারীকে অপহরন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের যাচাই বাছাই এর সময় চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান মুন্সি এর সমর্থনকারী সাঈদখালী গ্রামের মোশাররফ শিকদারের ছেলে এনায়েত হোসেন শিকদারকে উপজেলা সভা কক্ষে আসার সময় উপজেলা পরিষদের সামনে থেকে অপহরন করা হয়।

চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মুন্সি জানান,আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ কবির হোসেন বয়াতী এর ছেলে নবীনের নেতৃত্বে ৮/৯টি মেটরসাইকেল মহরা দিয়ে আমার সমর্থনকারীকে তুলে নেয়।

চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন বয়াতী জানান,আমার ও আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা । আমার কোন লোক এর সাথে জড়িত না ।

হাবিবুর রহমানের ছেলে ব্যারিস্টার মহিউদ্দিন জানান, আমি প্রস্তাবকারী ও এনায়েত সমর্থনকারী একই সাথে ছিলাম । চেয়ারম্যান ছেলের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয় ।  হামলায় আমি ও এনায়েত আহত হই । তারা এনায়েতকে তুলে নিয়ে যায়।

গত সপ্তাহ আব্বার মনোনয়ন পত্র ক্রয়ের জন্য ট্রেজারি চালানের কপি ছিনিয়ে নিয়ে যায় । পরে আবার টাকা জমা দিয়ে মনোনয়ন পত্র ক্রয় করা হয় ।

এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার রোকুজ্জামান খান জানান, তার সমর্থনকারীকে অপহরন করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ পেয়েছি ।  এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে । যাচাই বাচাই করার সময় হাবিবুর রহমানের সমর্থনকারী অনুপস্থিত ও স্বাক্ষরে ক্রটি হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয় ।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, অপহরনের ব্যাপারে কোন লিখিত অভিযোগ পায়নি । তবে মৌখিক শুনে আমরা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছি  ।

দলীয় নেত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়ে নৌকায় ভোট দেওয়ার আহবানঃ চেয়ারম্যান মাহমুদ

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী নৌকার বিপক্ষে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সহ ইউনিয়নবাসিকে তার এ সিদ্ধান্তের কথা ঘোষনা করেন।

তিনি দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তনকে  মেনে নিয়ে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।  ত্যাগী এ আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে ত্রিশ বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শকে বুকে ধারণ করে রাজনীতির সাথে জড়িয়ে রয়েছে। আওয়ামীলীগের দুর্দিনে আন্দোলন সংগ্রাম করেছেন। ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সুখে দুখে পাশে থেকেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।

ইউনিয়ন আওয়ামীগ সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন আসন্ন নির্বাচনে আওয়ামীলীগে প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। শেখ হাসিনার উন্নয়নের ধরাবাহিকতা রক্ষা করতে হবে।

সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ উপজেলা আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি মশিউর রহমান প্রমুখ।

ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন পাবার কথা থাকলেও যে কারনেই হোক তিনি পাননি। তারপরও শেখ হাসিনার সিদ্ধান্ত মনে প্রানে তিনি মেনে নিয়েছেন। তার কর্মী সমর্থক ও এলাকাবাসী তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় ও জমা দেয়ার জন্য চোখের পানি বিসর্জন দিলেও তিনি মনোনয়ন বোর্ড তথা শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। দলের জন্য তার ও পরিবারের ত্যাগের কথা স্মরণ করে তিনি নিজে কেঁদেছেন, সবাইকে কাদিঁয়েছেন।

পাইকগাছায় চেতনা নাশক স্প্রেতে ৪ অজ্ঞান : লাখ টাকা লুট

পাইকগাছা প্রতিনিধি

পইকগাছায় একই পরিবারের শিশু,মহিলা ও প্রতিবন্ধীসহ ৪ জনকে চেতনা নাশক স্প্রে নিক্ষেপ করে অজ্ঞান  করে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে কে বা কারা। বৃহস্পতিবার রাত ১০ টার পরে যেকোন সময় এ ঘটনাটি ঘটনানো হয়েছে। উপজেলার উত্তর খড়িয়া গ্রামের মৃত ভরত মন্ডলের প্রতিবন্ধী ছেলে বিমল মন্ডল (৬৫), বিমল মন্ডলের ছেলে সুশান্ত মন্ডল (৪২), সুশান্ত মন্ডলের শিশু ছেলে রুদ্র মন্ডল (১১) ও সশান্ত মন্ডলের স্ত্রী সুমতি মন্ডল (২৮)। স্প্রে নিক্ষেপের পর সবাই অজ্ঞান হয়ে পড়লে তার ঘরের বাক্সের ভেতর নগদ এক লাখ টাকা নিয়ে চলে যায়।রাত আনুমানিক ১টার দিকে তাদের জ্ঞান ফিরলে প্রতিবেশিদের সংবাদ দিলে তারা অসুস্থদের পাইকগাছা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। বিমল মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। ওসি এজাজ শফী জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছায় স্বামী ও স্বশুর-শাশুড়ির নির্যাতনে লিমা নামে এক গৃহবধু আহত : আটক-৩

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনে লিমা আক্তার নামে এক গৃহবধু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ স্বামী ও তার বাবা-মা’কে গ্রেপ্তার করেছেন। ঘটনাটি বুধবার রাত ১১ টার দিকে সোলাদানা ইউপির চৌরাস্তা মোড়ে।

গড়ইখালী ইউপির ফকিরাবাদ গ্রামের মৃত মাসুদ গাজীর স্ত্রী নাছিমা বেগম জানান, ৬ বছর পুর্বে তার মেয়ে লিমার সাথে ছালুবুনিয়া গ্রামের আশরাফ সরদারের ছেলে আমানের সাথে বিবাহ দেওয়া হয়। এদের সংসারে ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমান নানান অজুহাত দেখিয়ে টাকা পয়সা নিয়ে আসছেন। সর্বশেষ আমান বিদেশে যাবার কথা বলে ২ লাখ টাকা দাবী করে। এ টাকা দিতে অস্বীকার করলে ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমান  তার বাবা আশরাফ ও মা নাছিমা একজোট হয়ে নির্যাতন চালালে লিমা জ্ঞান হারায়। প্রতিবেশীরা এ ঘটনাটি মোবাইলে লিমার পরিবারকে জানালে পরদিন সকলে মামা সহিদুল গাজী লিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সম্পর্কে আহত লিমা জানান, স্বামী আমান এক ধরনের নেশা করে প্রায়ই সময় আমার উপর অত্যাচার করে টাকা চায়। আমার বাবা নেই, গরীর মা কিস্তিতে একটি মটরসাইকেলও কিনে দিয়েছেন। এখন বিদেশে যাবার জন্য ২ লাখ টাকা দাবী করছেন। এ টাকা দিতে ব্যর্থ হওয়ায় ঘটনার রাতে দু’এক কথায় ওরা আমার উপর অমানুষিক ভাবে নির্যাতন চালায়। এদিকে এ নির্যাতনের একটি ভিডিও চিত্র পুলিশের হাতে পৌছানো মাত্রই বৃহস্পতিবার বিকেলে ওসি মোঃ এজাজ শফী অভিযান চালিয়ে আমান সরদার তার বাবা আশরাফ ও মা নাছিমাকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় লিমার মা নাছিমা বাদী হয়ে বাদী হয়ে আমান ও তার বাবা-মা’র বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওসি এজাজ শফী জানিয়েছেন, মামলার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

দেশে ঢুকল ভারতের পেঁয়াজ, দাম কমবে শিগগিরই

যশোর অফিস

দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দুই ট্রাকে সাড়ে ৪২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় প্রায় দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দুই ট্রাকে সাড়ে ৪২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্য দিয়ে বন্দরে কর্মরত শ্রমিক ও পেঁয়াজ ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৮টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পেঁয়াজবোঝাই দুটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বাংলাদেশি আমদানিকারক যশোরের দিন ইসলাম ট্রেডার্স, কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে পণ্য ছাড়াতে আমদানিকারককে সহযোগিতা করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট সেজুতি এন্টারপ্রাইজ। তবে শুক্রবার দুপুর পর্যন্ত বন্দর দিয়ে আর কোনো পেঁয়াজ দেশে প্রবেশ করেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উৎপাদন সংকট দেখিয়ে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করেছিল ভারত সরকার। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বৃহস্পতিবার রাত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়।

আমদানিকারক দীন ইসলাম বলেন,  প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে ১৪০ মার্কিন ডলার। পণ্য ছাড় করাতে সরকারকে আমদানি মূল্যের ওপর ১০ শতাংশ শুল্ক কর পরিশোধ করতে হয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ভারতীয় পেঁয়াজ দেশে আসায় দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজের দাম কমবে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরুর ফলে আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। পেঁয়াজ কাঁচামাল হওয়ায় বন্দরে প্রবেশের পর দ্রুত সময়ের মধ্যে খালাস করে আমদানিকারকদের সরবরাহ করা হচ্ছে।

সাংবাদিক নুর ইমাম বাবুল রোগমুক্তি কামনা

খবর বিজ্ঞপ্তি

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সদস্য ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য নুর ইমাম বাবুলের রোগমুক্তি কামনা করেছেন জেইউজের নেতৃবৃন্দ। এক বিৃবতিতে নেতৃবৃন্দ বাবুলের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিবৃতিদাতারা হলেন জেইউজে’র সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সহসভাপতি প্রদীপ ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ এবং নির্বাহী সদস্য ডিএইচ দিলশান ও রিপন হোসেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে তিনি শহরের নতুন খয়েরতলা নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় নিন্দা

খবর বিজ্ঞপ্তি

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে বিএফইউজে-সদস্য, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য ও নিউনেশন পত্রিকার জেলা প্রতিনিধি আফরোজা আক্তার ডিউ’র উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে জেইউজে নেতৃবৃন্দ বলেছেন, অবিলম্বে হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের জোর দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন জেইউজে’র সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সহসভাপতি প্রদীপ ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ এবং নির্বাহী সদস্য ডিএইচ দিলশান ও রিপন হোসেন।

রিপন অটোস টি-২০ চ্যাম্পিয়ন ঝিকরগাছা

যশোর অফিস

রিপন অটোস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ঝিকরগাছা ঈগলস।

শুক্রবার (১৯ মার্চ) ৭৮ রানের বিশাল ব্যবধানে আরএন রোড থান্ডার্সকে হারিয়ে আসরের প্রথম শিরোপা ঘরে তুলেছে তারা।

বিকেলে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। টস জেতার মাধ্যমে শিরোপা ঘরে তোলার ইঙ্গিত দেয় ঝিকরগাছা ঈগল। জেলা দল ও লীগে খেলার অভিজ্ঞতা সম্মৃদ্ধ দল নিয়ে ব্যাটিং করতে নেমে এবারের টুর্নামেন্টের বড় স্কোরটি গড়ে তারা।

দলীয় দুটি হাফসেঞ্চুরির সাহায্যে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে ঝিকরগাছা। যেখানে অপরাজিত থেকে বড় অবদানটি রাখে অনডাউনে নামা ব্যাটসম্যান নবাব। ৫১ বল খরচে ৩ ওভারবাউন্ডারি আর ৪ বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন তিনি। সেই সুবাদে ফাইনালের ম্যাচসেরার পুরস্কার উঠেছে নবাবের হাতে।

ঝিকরগাছার ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ আসে শামীমের ব্যাট থেকে। রুবেলের বলে সাকিবের তালুবন্দী হওয়ার আগে ৪১ বলে তিনি সংগ্রহ করেন ৫৮ রান। ৮৮ মিনিটের এই ইনিংসে শামীম হাঁকান তিন ছক্কা আর ৬টি চারের মার।

আরএন রোডের হয়ে একটি করে উইকেট নেন রুবেল, শরিফুল ও টিটু।

জবাবে জয়ের জন্য ১৮৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১১ রানে হোঁচট খায় আরএন রোড। এই সময়ে ইনজুরিতে ছিটকে পড়েন দলটির ওপেনার রুশাদ। পরে মাঠে ফিরলেও খুব বেশিদূর নিয়ে যেতে পারেননি দলকে। ১৪ বল খেলে ১৩ রানে বাসারের বলে নিলয়ের তালুবন্দী হন রুশাদ। এরপর তেমন কোন সুবিধা করতে পারেননি এই ম্যাচে শক্তিতে অনেকটা পিছিয়ে থাকা আরএন রোডের ব্যাটসমানরা। সর্বোচ্চ ১৯ রান আসে দলটির শেষসারির ব্যাটসম্যান আলিফের ব্যাট থেকে। অমিতের শিকার হওয়ার আগে ১১ বলে ২ ছক্কা আর একটি চারের সাহায্যে এই রান করেন তিনি।

ঝিকরগাছার হয়ে ৪ ওভার বোলিং করে ৩১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন অমিত কুমার। ২টি করে উইকেট নেন বাসার ও সুকান্ত।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরএন রোডের রুবেল।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী উপশহর ওয়ারিয়র্সের আব্দুল¬াহ আল মামুন। ৪ ম্যাচে তার সংগ্রহ ১৩১ রান। সর্বোচ্চ উইকেট শিকারী রেল রোডের বাঁহাতি স্পিনার ইমন ফারাজী। ৪ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১০টি উইকেট। এছাড়া সেরা উদিয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আরএন রোডের আলিফ হোসেন।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তমিজুল ইসলাম খান।

টুর্নামেন্টের সমাপনীতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, রিপন অটোসের পরিচালক ও সাবেক ক্রিকেটার আইয়াজ উদ্দীন রিপন, ব্যবস্থাপনা পরিচালক এজাজ উদ্দিন টিপু প্রমুখ।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে ট্রফি ও ২০ হাজার টাকার প্রাইজমানি আর রানারআপ দল পেয়েছে ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি

প্রসঙ্গত, পাঁচ দলের অংশগ্রহণে গত ১২ মার্চ ২০২১ শুরু হয়েছিল এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। রিপন অটোসের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির তত্ত্বাবধানে টুর্নামেন্টের ব্যবস্থাপনায় ছিলো ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) যশোর।