বাগেরহাট জেলার রামপাল থানাধীন ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সন্ত্রাসী হলেন খুলনা জেলার কয়রা থানার কালিকাপুর গ্রামের জিএম আব্দুর রশিদ এর ছেলে মো. আশিকুজ্জামান তুফান (৩৩)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল থানাধীন ইসলামাবাদ গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের ইউসুফ আলী শেখ এর বাড়ির সামনে থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ আশিকুজ্জামান তুফানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রামপাল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
কেএমপির অভিযানে দু’মাদক বিক্রেতা ও এক সেবনকারী গ্রেফতার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩৫ পিস ইয়াবা ও ৫০গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী ও এক সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন রূপসা ওয়াপদা বেড়ীবাঁধ চর মুসলিম গলির মিঠুন শেখের ছেলে জমির শেখ (২৭) ও সাতক্ষীরা জেলা সদরের আড়ুয়াখালী এলাকার রনজিৎ বাছাড় এর ছেলে সৌরভ বাছাড় (২২)। সেবনকারী হলেন গোবরচাকা কসাই বাড়ী শামীমের বাড়ীর ভাড়াটিয়া মৃত. শেখ খোরশেদ আলীর ছেলে শেখ আলিউজ্জামান (৩২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ৩৫ পিস ইয়াবা ও ৫০গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী ও এক সেবনকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে ৭৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
চুয়াডাঙ্গা জেলার দর্শনা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৭৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৬। শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যাবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার দর্শনা শান্তি পাড়ার মৃত. আলতাব মিয়ার ছেলে গফ্ফার (৭০)।
র্যাব-৬ জানায়, শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় দর্শনা রেলগেটস্থ যাত্রী ছাউনির সামনে চুয়াডাঙ্গা হইতে দর্শনা গামী পাকা রাস্তার উপর থেকে ৭৯ পিস ইয়াবসহ গফ্ফারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।
–স্টাফ রিপোর্টার











































