শুক্রবার উৎসবমুখর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসন উদ্যোগে মুজিববর্ষ একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, জেলা পরিষদ খুলনা’র চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ জাফর ইমাম, বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট মোঃ এনায়েত আলী, রবি আজিয়াটা লিমিটেডের হেড অব পাবলিক এ্যাফেয়ার্স এন্ড সা¯টইনেবিলিটি শরীফ শাহজামাল রাজ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি খুলনা জেলা ও বিভাগের সভাপতি মোঃ আলমগীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও মুজিববর্ষ একুশে বইমেলা- ২০২১ এর আহ্বায়ক মোহাম্মদ হেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ও মুজিববর্ষ একুশে বইমেলার সদস্য সচিব ড. মোঃ আহছান উল্যাহ। আলোচনা অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম হুসাইন বিল্লাহ, কিশোর কুমার এবং মৌমিতা দাস। সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
-খবর বিজ্ঞপ্তি











































