Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

36

ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ আটক ১৫

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও তিন শিশু রয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে পদ্মপুকুর বড়তলা মোড় দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দালালসহ ১৫ জনকে আটক করা হয়। তাদের অধিকাংশের বাড়ি বাগেরহাট জেলায়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

লে. কর্নেল কামরুল আহসান আরও জানান, বর্তমানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার ঘটনা একটু বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা যাওয়ার অভিযোগে ২৭২ জন নারী, পুরুষ, শিশু এবং সহায়তাকারী ২১ দালালকে আটক করে বিজিবি।

প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমদ স্মরনে আজ খুলনা বিএনপির শোক কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমদ স্মরনে আজ (১৮ মার্চ) বৃহস্পতিবার বিএনপি দেশব্যাপী শোক কর্মসূচী পালন করবে। কর্মসুচির মধ্যে রয়েছে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতি থাকার আহবান জানিয়েছেন। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধ্রাণ সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, জেলা শাখার সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।

ব্যারিস্টার মওদুদ আহমদ’র মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

সাবেক উপ রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ, খ্যাতিমান আইনজীবী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য- ব্যারিস্টার মওদুদ আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শোক বার্তায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, এক বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। ব্যারিষ্টার মওদুদ আহমদের মতো একজন কীর্তিমান আইনজীবী ও প্রথিতযসা রাজনীতিবিদের মৃত্যু আমাদের মাঝে গভীর শূণ্যতার সৃষ্টি করেছে। আরো অনেকদিন দরকার ছিল এই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার। দেশের জন্য তাঁর অবদান মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবেন। তারা আরও বলেন, ৭১’র মাতৃভূমি স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ। এই দুঃশাসনের ছোবলে অনেককিছু হারিয়েও দলের প্রতি তাঁর অঙ্গিকার থেকে বিচ্যুত হননি। ব্যারিস্টার মওদুদ আহমেদের ভূয়সী প্রশংসা করে নেতৃবৃন্দ আরো বলেন, কর্মীবান্ধব সদা হাস্যজ্জল বিন¤্র এই সজ্জন ব্যক্তি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেও পরিমিত ভাষা ব্যবহার করতেন। তিনি আইনী পেশা ও রাজনীতি দুই ক্ষেত্রেই ছিলেন ঈর্ষণীয় উচ্চতায়। কর্তৃত্ববাদী শাসকের চোখ রাঙ্গানীতে তাকে স্বেচ্ছা সমর্পণমূলক আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য করা যায়নি। বরং নীতির প্রশ্নে আমৃত্যু বিএনপি’র পক্ষে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। অগণতান্ত্রিক শক্তির নানা জুলুমের মুখেও তিনি প্রায় প্রতিদিনই সত্য উচ্চারণ করে গিয়েছেন। বাংলাদেশের একজন ধ্রুপদী রাজনীতিবিদ হিসেবেই মানুষ তাকে বিবেচনা করবে। তিনি বিএনপি’র প্রতিষ্ঠাকালীন মন্ত্রী হিসেবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে দেশ ও জাতির অগ্রগতির পক্ষে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তাঁর মৃত্যুর এই শোক কাটিয়ে উঠা আমাদের জন্য অত্যান্ত কঠিন। নেতৃবৃন্দ মরহুম মওদুদ আহমদ-এর আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহানগর জাপা’র প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের আগামী ২০ মার্চ জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বুধবার সন্ধ্যা ৭টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি খুলনা মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑজাতীয় পার্টি খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক ও সোনাডাঙ্গা থানার আহ্বায়ক শেখ নাজমুল কবীর সাদী, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও খুলনা সদর থানার সভাপতি তৈমুর হোসেন শাহীন, যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর থানা আহ্বায়ক আশরাফুল ইসলাম সেলিম, যুগ্ম আহ্বায়ক ও খানজাহান আলী থানার সভাপতি এস এম আনিসুর রহমান, মহানগর যুব সংহতির সভাপতি শেখ তোবারক হোসেন তপু, সদর থানা জাপার সাধারণ সম্পাদক কাজী হাসানুর রশীদ রাসেল, সোনাডাঙ্গা থানা সদস্য সচিব কাজী সহিদুল কাদির উৎসব, দৌলতপুর থানার সদষ্য সচিব শেখ দেলোয়ার হোসেন, খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব দেশ আহমেদ রাজু, জাপা সদর থানা সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন, ওয়াসিম রানা, ছাত্র সমাজের মহানগর আহ্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব ইয়ানা আক্তার ইমু, গাজী মোশাররফ হোসেন, জাপা নেতা আলাউদ্দিন ফকির, আব্দুর রহিম সেলিম, জান মোহাম্মদ, আব্দুর রশীদ, মাহমুদ আলম খোকা, মোঃ জসিম প্রমুখ। সভায় আগামী ২০ মার্চ জন্মবার্ষিকী সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। সেই সাথে উক্ত দিনে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়।

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের কেককাটা ও আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

বুধবার বিকাল ৫ঃ৩০ মিনিট সময় ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস।সভা পরিচালনা করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা মলিক আবিদ হোসেন কবির, কাউন্সিলর আলী আকবর টিপু, কামরুল ইসলাম বাবলু, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর শেখ গাউসুল আজম গাউস, কাউন্সিলর মাহমুদা বেগম, আরজুল ইসলাম আরজু, মোঃ আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, এস এম রাজুল হাসান রাজু, বাদশা হাওলাদার, আঃ হাই মাতুব্বর, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, মোঃ রাজ্জাক হোসেন, চম মুজিবুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, শেখ জাহিদুল হক, মীর মোঃ লিটন, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, শেখ সিদ্দিকুল হক ,এ এম আল মামুন চৌধুরী, মোঃ সবুর হোসেন, নুর জাহান রুমী, শাহানা বানু, সাবিহা ইসলাম আঙ্গুর, নাজমুন্নাহার বিউটি, আছমা বেগম, বাবলী বেগম, রওশনআরা রিমা প্রমুখ।

যশোরে মাদক বেচাকেনার সময় যুবক আটক

যশোর অফিস

বুধবার গভীর রাতে শহরের মণিহার মোড়স্থ হোটেল ক্যাফে জান্নাত এর সামনে থেকে একশ’ দশ গ্রাম গাঁজা বেচাকেনার সময় বিল্লাল মাতবর নাম এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে শহরের আরএনরোড ( মোজাফফর এর বাড়ির সামনে মৃত রশিদ   মাতবরের ছেলে।

কোতয়ালি মডেল থানার এএসআই মিরাজ খান জানান, মঙ্গলবার ১৬ মার্চ দিবাগত গভীর রাত সাড়ে ৩ টায় গোপন সূত্রে খবর পেয়ে উক্ত স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে  গাঁজা নিয়ে অবস্থানকারী বিল্লাল মাতবর দৌড়ে পালাবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখল হতে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন। বুধবার দুপুরে বিল্লাল হোসেনকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সোপর্দ করে।

যশোরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

যশোর অফিস

যশোরে জাতির জনকের সর্ববৃহৎ ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান। এরপর জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার, সিভিল সার্জন শেখ আবু শাহীন, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুল আলম, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ, স্কুল কলেজের শিক্ষাক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। পরে জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন নামে একটি বেসরকারী সংস্থার আয়োজনে শ্রমে নিয়োজিত শিশুদের সমন্বয়ে কেক কেটে কমন জন্মদিন পালন করা হয় জেলা প্রশাসকের সভাকক্ষে। একই সাথে শিশুশ্রম ছেড়ে যারা স্কুলে ভর্তি হয়েছে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

এরআগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে কেক কাটেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান। পরে ওইসব শিশুদের মাধে সুরক্ষা ব্যাগ বিতরণ করা হয়।

যবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

যশোর অফিস

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, দুটি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশনসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে।

আজ বুধবার দিনব্যাপী যবিপ্রবিতে নানা অনুষ্ঠানে মেতে থাকেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তবে বৈশি^ক মহামারী  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জাতির পিতার জন্মবার্ষিকীর কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয় ১৭ মার্চের প্রথম প্রহরে ১০১টি মোমবাতি প্রজ¦ালন, ১০১টি আতশবাজি প্রদর্শনী এবং রংবেরঙের ফানুস উড়ানোর মধ্য দিয়ে। এরপর সূর্যোদয়ক্ষণে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। যবিপ্রবি সাংবাদিক সমিতিসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৯টায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। অনুরূপভাবে বিশ^বিদ্যালয়ের অন্যান্য সংগঠনসমূহও একইসময়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক থেকে সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা শুরু হয়। আনন্দ শোভাযাত্রাটি এসে শেষ হয় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে। এরপর বিশ^বিদ্যালয়ে স্থাপিত ক্ষণগণনার ঘড়ির সামনে জন্মদিনের গানের চিরায়ত সুরে জাতির পিতার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০১ পাউন্ডের কেক কাটা হয়। কেকটি জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বাহারি নকশায় বিশেষভাবে তৈরি করা হয়। জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল সোয়া ১০টায় যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে দুপুর ১২টায় ড. এম. এ. ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজের আয়োজনে বিশ^বিদ্যালয়ের অর্জনসমূহ তুলে ধরা হয়। একইসঙ্গে মুজিব জন্মশতবর্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নির্বাচিত একশটি গবেষণাপত্রের সারসংক্ষেপ ‘গবেষণায় অনন্য যবিপ্রবি’ শীর্ষক একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। এরপর কেন্দ্রীয় গ্যালারিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে এসব অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন বিভাগের ও যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বাদ জোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসিজদে জাতির পিতা ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আকরামুল ইসলাম। দোয়া-মোনাজাত শেষে বিশ^বিদ্যালয় সংলগ্ন জগহাটি গ্রামের দুটি মাদ্রাসার প্রায় ২১৫ জন শিক্ষার্থীকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী অনুষ্ঠিত এ সকল কর্মসূচিতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড.ইঞ্জি., ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. আব্দুর রউফ, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদলসহ বিশ^বিদ্যালয়ের ডিনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।      

এদিকে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যবিপ্রবি শিক্ষক সমিতি ও ওয়ান ব্যাংকের মধ্যে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। ম্যাচে যবিপ্রবি শিক্ষক সমিতি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সব মিলিয়ে জাতির পিতার জন্মবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে মুখর ছিল যবিপ্রবি প্রাঙ্গণ।

ইসলামী আন্দোলন খুলনা হরিণটানা থানা কমিটি গঠন, সভাপতিঃ সজীব, সেক্রেটারীঃ আল আমিন

খবর বিজ্ঞপ্তি

গত মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯ টায় হোগলাডাঙ্গা নিজস্ব কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের হরিণটানা থানার মজলিসে শূরার বৈঠক থানা সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সেক্রেটারী গাজী মুরাদ হোসেন। উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ শামীম হোসেন, সেক্রেটারী শহিদুল ইসলাম সজীব, জয়েন্ট সেক্রেটারী শেখ মোঃ আল আমিন, মোঃ মঞ্জুরুল ইসলাম,  নুর মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, মোঃ ইয়াসিন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২১-২০২২ সেশনের জন্য সভাপতি হিসেবে শহিদুল ইসলাম সজীব ও সেক্রেটারী হিসেবে শেখ মোঃ আল আমিনের নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।

বিএইচবিএফসি খুলনা জোনাল ও প্রধান শাখা অফিসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) খুলনা জোনাল ও প্রধান শাখা অফিসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কোমলমতি শিশুদের নিয়ে জোনাল ও প্রধান শাখা অফিসে কেক কাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় বিএইচবিএফসি’র খুলনা অফিসের জোনাল ম্যানেজার মো. জামিরুল ইসলাম, ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মু. আব্দুর রব, সহকারী প্রকৌশলী  হেদায়েত উল্লাহ, পিও( হিসাব) মো. শহিদুল ইসলাম, পিও(আইন) জান্নাতুল ফেরদৌস, সিনিয়র অফিসার মৌসুমী মল্লিক, নিপা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা জেলা যবুলীগের উদ্যোগে শিশুদের নতুন কাপড় ও খাবার বিতরন

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে খুলনা জেলা উদ্যোগে বিস্তারিত কমৃসূচি পালিত হয়েছে। এ লক্ষে বুধবার সকাল ১০ টায় সংগঠনের পক্ষ্য থেকে খুলনা প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ছিন্নমূল শিশুদের মাঝে নতুন কাপড় ও খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগনেতা অসিত বরণ বিশ্বাস,জামিল খান,যুবলীগ নেতা সরদার জাকির হোসেন,অজিত বিশ্বাস,এবিএম কামরুজ্জামান,আসাদুজ্জামান রিয়াজ,শেশ রাসেল কবির,জলিল তালুকদার,জেলা ছাত্রলীগের সাধ্রাণ সম্পাদক ইমরান হোসেন,যুবলীগ নেতা প্রদীপ বিশ্বাস,জামাল হোসেন,মো: রবিউল ইসলাম,হারুর অর রশিদ,মাহাফুজুর রহমান সোহাগ,বিধান রায়,তালিউর রহমান সানি,রেজাউল ইসলাম,কবির আহম্মদ মনা,বিবেক রায়,আরিফ চৌধুরী,উজ্জøল দাস,আল মোমিন লিটন,তানভির রহমান আকাশ,জহির রায়হান,রাফেল হোসেন বাবু প্রমুখ। অপরদিকে জেলা যুবলীগ নেতা এসএম আশফাকুর রহমান রাজিবের উদ্যোগে আরাফাত আবাসিক এলাকায় কেক কাটা,খাবর বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ। বক্তৃতা করেন,রফিকুল ইসলাম বাবু,আব্দুর রশিদ মল্লিক,বাচ্চু সরদার,আবুল কালাম মন্ডল,আলমগীর হোসেন,আলিফ খান,এম মোস্তফা,ইমরান কাজী,বাদল,আরিফ হোসেন,কামাল হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে গীতা পাঠ ও প্রার্থনা

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতার মহান স্থপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বাজার কালিবাড়ি মন্দিরে গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুর দেড়টায় এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী। পরিচালনায় ছিলেন সুব্রত হালদার তপা ও সুশান্ত ব্যানার্জী। এ সময় শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, দিলীপ সাহা, তপন সাহা,রূপন দে, ভবেশ সাহা, রতন নাথ, মুক্তি রানী ব্যানার্জী, শিবু রায়, কবিতা মৃধা, শংকর ঘোষ, সৌরভ হাজরা ও অনিক ব্যানার্জীসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়।

শুক্রবার খুলনায় ৫দিনব্যাপী বিভাগীয়  পিঠা উৎসব শুরু হচ্ছে

খবর বিজ্ঞপ্তি

এই প্রথমবারের মতো খুলনায় বিভাগীয় পিঠা উৎসব শুরু হচ্ছে। শুক্রবার বিকাল ৪টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।৫দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.হামিদ। বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। সভাপতিত্ব করবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ, খুলনা বিভাগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। ধন্যবাদ জ্ঞাপন করবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ, খুলনা বিভাগের সদস্য সচিব শামীমা সুলতানা শীলু। উৎসবে খুলনা অঞ্চলের নানা রকমারী পিঠার ৪০টি স্টল থাকবে। প্রতিদিন উৎসব মঞ্চে পিঠাপ্রেমীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেশের মানুষ ভালোবেসে তাকে দিয়েছিল বঙ্গবন্ধু উপাধি:  সালাম মুর্শেদী

রূপসা প্রতিনিধি

খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন,যার হাত ধরে এসেছে বাংলাদেশের স্বাধীনতা, দেশের মানুষ ভালোবেসে যাকে দিয়েছে বঙ্গবন্ধু উপাধি এবং স্বাধীন দেশের সংবিধান যাকে দিয়েছে জাতির পিতার স্বীকৃতি। গতবছর সাড়ম্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েছিল সরকার। কিন্তু করোনাভাইরাসের মহামারীতে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে মূল আয়োজন সীমিত করা হয়। তারপরও নানা আয়োজনে আগামী বিজয় দিবস পর্যন্ত মুজিববর্ষের উদযাপন চলবে। তারই মধ্যে এবারের স্বাধীনতা দিবসে আসছে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের আরেক মাহেন্দ্রক্ষণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ১৭ মার্চ সকাল সাড়ে ৯টায় রূপসা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চলনায় বক্তব্য রাখেন  এ এসপি ইমদাদুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইন চার্জ সরদার মোশাররফ হোসেন, শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানাজী, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রানী সম্পদ কর্মকর্তা তপু সাহা, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধুরী, শিশু বিষয়ক কর্মকর্তা তাহেরা খাতুন, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ,মনসুর আলী বিশ্বাস, রবীন্দ্রনাথ বিশ্বাস,হরষিত বিশ্বাস, আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য ,মাধুরি সরকার, মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী বৃন্দ প্রমূখ। এর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্য দান করা হয়। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও চিএাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ১৭ মার্চ বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখের সঞ্চালনা বক্তব্য রাখেন

উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শিক্ষক বাকির হোসেন বাকু, রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফ ম আলাউদ্দিন মাহমুদ। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জি এম আসাদুজ্জামান, সহ সভাপতি এম মুরশিদ আলী, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, কোষাধ্যক্ষ ফ.ম. আইয়ুব আলী, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য অনঙ্গ চট্টোপাধ্যায়, শ্রমিক লীগ নেতা তপন সাহা, কৃষক লীগ নেতা রহমত আলী শেখ, আজিজুল মোল্লা, মাদ্রসার সম্পাদক নজরুল ইসলাম, মহিলা নেএী সাবিনা বেগম প্রমূখ।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তাঁতী লীগের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি

কেককাটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন উদযাপন করেছে বাগেরহাট জেলা তাতী লীগ। বুধবার বিকেলে বাগেরহাট জেলা তাতী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি। এ সময় বাগেরহাট জেলা তাতী লীগের  সাধারণ সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা, জেলা তাঁতী লীগের সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আবু জাফর, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবুল হোসেন, পৌর তাতীঁ লীগ নেতা  কামরুল হাসান,আরাফাত মীর, মানিক হাওলাদার, মোঃ রোমান শেখ, সনাতন দাস,শিপন শেখ, মোঃ মেহেদী হাসান, সাজাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার প্রমুখ। পরে নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্য ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাগেরহাটে বছর ব্যাপি লন টেনিস প্রশিক্ষন শুরু

বাগেরহাট প্রতিনিধি

মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাগেরহাটে বছরব্যাপি লন টেনিস প্রশিক্ষন শুরু হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকেলে বাগেরহাট লন টেনিস মাঠে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। বাগেরহাট টেনিস ক্লাবের সভাপতি ডা. মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিনুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, অধ্যাপক বুলবুল কবির প্রমুখ। বক্তারা বলেন, সুস্থ্য দেহ ও মনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। দীর্ঘদিন এই লন টেনিস মাঠে খেলাধুলা হলেও কোন প্রশিক্ষনের ব্যবস্থা ছিল না। এই প্রশিক্ষনের ফলে বাগেরহাটে অনেক কৃতি খেলোয়ার তৈরির সুযোগ হবে। পরে প্রশিক্ষনার্থীদের ফুল দিয়ে বরন করে নেন অতিথিগণ।এসময় জাতীয় লন টেনিস খেলোয়ার প্রিতি, অর্নবসহ প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষনে বিভিন্ন বয়সী ১৬ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেছেন। বছরব্যাপি এই প্রশিক্ষন চলবে। প্রতি চার মাস পরপর নতুন প্রশিক্ষনার্থী নেওয়া হবে। প্রতি ব্যাচে ১৬ জন আগ্রহী প্রশিক্ষনার্থী সুযোগ পাবেন।

বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। বুধবার (১৭ মার্চ) সকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে এই দিনের শুভ সূচনা করে জেলা প্রশাসন। পরে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও বাগেরহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশ করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালী ও বিভিন্ন অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. শাহীনুজ্জামান,  স্থানীয় সরকার শাখার উপ পরিচালক দেবপ্রসাদ পাল, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়নকর্মী রিজিয়া পারভীন ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার উপস্থিত ছিলেন।

এছাড়া সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে জাতীয় শিশু দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শণ, রক্তদান, বৃক্ষরোপণ, হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন ও সন্ধ্যায় আতশবাজির জমকালো আয়োজন করেছে জেলা প্রশাসন।

তালায় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

ইলিয়াস হোসেন, তালা

সাতক্ষীরার তালায় ব্যপক উৎস উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে উপজেলা ছাত্রলীগের উদ্দোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে  র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় ডাকবাংলো চত্ত্বরে।

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়েদ ফিরোজ কামাল শুভ্র, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়াম্যান মুর্শিদা পারভিন পাপড়ী, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলিগের সভাপপতি আবুল কালাম আজাদ।

অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শৈশব আহমেদ সাগর, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কামাল হোসেন, তেতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, তালা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ আকিব, যুগ্ম আহবায়ক নূর হোসেন রাজন, ইসলামকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান সরদার, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রান্ত, ছাত্রলীগ নেতা শাহেদ, খলিশখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু মুসা, খেশরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তিমুর, সাধারণ সম্পাদক আসলাম, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেবাশীষ অধিকারী, খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিরুল গাজী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন গাজীসহ অন্যান্নরা।

কেসিসির নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহানগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপিত হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকালে নগর ভবনে (‘ক’ অঞ্চল) এবং খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে (‘খ’ অঞ্চল) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মহানগরীকে দু’টি অঞ্চলে বিভক্ত করে পৃথক পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উভয় অঞ্চলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা; মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, কেক কাটা ও শিশুদের মাঝে বিতরণ, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিটি মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিশুদের প্রতি অত্যন্ত ¯েœহশীল। বাঙালী জাতির মহান নেতার জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শিশুদের তিনি অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা এবং তাদের মধ্যে দেশ ও জনগণের প্রতি ভালোবাসা জাগ্রত করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যেই বঙ্গবন্ধু ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন ও শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। সকল শিশুর সমঅধিকার নিশ্চিত করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা বর্তমান সরকারের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন-অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা লাভ করবে। কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না ও মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, এমডি মাহফুজুর রহমান লিটন, শেখ মো: গাউসুল আজম, ইমাম হাসান চৌধুরী ময়না, গোলাম মাওলা শানু, ফকির মো: সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী ও মাজেদা খাতুন। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, সচিব মো: আজমুল হক, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকেলে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে (‘খ’ অঞ্চল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিটি মেয়র বঙ্গবন্ধুকে আপোষহীন নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার দীর্ঘ সংগ্রাম ও অসাধারণ নেতৃত্বের কারণে দেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। ফলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তিনি শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের নিকট স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মো: সুলতান মাহামুদ পিন্টু, মো: ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, মো: মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, শেখ মোশারাফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম ও পারভীন আক্তার। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গোল্ডেন জুবিলী ও রি-ইউনিয়ন ১৯ মার্চ, এগিয়ে চলছে প্রস্তুতি

খবর বিজ্ঞপ্তি

খুলনার ঐতিহ্যবাহী তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবিলি ও রি-ইউনিয়ন আগামী ১৯ মার্চ শুক্রবার মাদরাসা চত্বরে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি পর্ব এগিয়ে চলেছে। মাদরাসা চত্বরে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠানামালায় যোগ দেবেন বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ। একশ’ খতম তেলাওয়াতে কোরআন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শুক্রবার ফজর বাদ খতমে কোরআন উপলক্ষে দোয়া ও প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজ খালাসির কবর জিয়ারতের মধ্যদিয়ে অনুষ্ঠানমালা শুরু হবে। সকালে সাদা পাঞ্জাবী-পাজাবা ও টুপির সমন্বয়ে র‌্যালী অনুষ্ঠিত হবে। র‌্যালীটি মাদরাসা চত্বর থেকে বের হয়ে মজিদ সরণি, শিববাড়ি, গোবরচাকা হয়ে আবারো মাদরাসায় গিয়ে শেষ হবে। এরপর অতিথিবৃন্দের উপস্থিতিতে কুরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়িয়ে গোল্ডেন জুবিলি ও রি-ইউনিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন শেষে দাতা সদস্য আলহাজ্ব এমদাদুল হক খালাসির স্বাগত ও অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউাদের উদ্বোধনী বক্তব্যের পর স্মরণিকার মোড়ক উম্মোচন হবে। এরপর গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদানের পর অতিথিদের বক্তব্যের মধ্যদিয়ে প্রথম অধিবেশনের ইতি ঘটবে।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। গেষ্ট অব অনার হিসেবে থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেখ সালাহউদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ(আহসান সাইয়েদ)। এতে সভাপতিত্ব করবেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং মোনাজাত পরিচালনা করবেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহ। বিকেল সাড়ে তিনটা থেকে একই স্থানে শুরু হবে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা রি-ইউনিয়ন। চলবে এশার নামাজের আগ পর্যন্ত। সেখানে প্রাক্তনদের স্মৃতিচারণমূলক বক্তব্যের পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আসরের নামাজের পর তা’লীমুল মিল্লাত রহমাতিয়া আলিয়া মাদরাসা এ্যালামনাই এসোসিয়েশনের জন্য বিশেষ অবদানের জন্য তিনজনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হবে। এছাড়া এসময় মাদরাসার একজন শিক্ষক ও একজন কর্মচারীর অবসর গ্রহণের কারণে তাদেরকে মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। এশার নামাজের পর বাংলাদেশের জনপ্রিয় শিল্পী গোষ্ঠী কলরব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় পরিবেশিত হবে আকর্ষণীয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ভ্রম্যমান আদালতে কপোতাক্ষ নদ থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার শিববাটীস্থ কপোতাক্ষ নদে রাড়–লী গ্রামের শফিকুল ইসলাম গাজী বালু উত্তোলন করছিল। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে বালু উত্তোলন কারীকে উক্ত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।

পাইকগাছায় জাতীয় শিশু দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার হক, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পিআই ও ইমরুল কায়েস ও সমবায় কর্মকর্তা বেনজীর আহম্মেদ। পরে চিত্রাংকন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতারণ করা হয়। দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোংলায় নানা আয়োজনে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মোংলায় বর্ণাঢ র‌্যালী, বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ গ্রহণে বের হওয়া র‌্যালী পৌর পার্কে গিয়ে শেষ হয়। এ র‌্যালীতে নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। পরে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে পুষ্পস্তবক অপর্ণ করেন উপমন্ত্রী। এছাড়া পৌর মেয়র শেখ আ: রহমান, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর কেক কাটেন উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আ: রহমান, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ, পৌরসভা ও স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করছেন।

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

বেনাপোল প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সরকারি ছুটি থাকায় বাণিজ্যিক কার্যক্রম দিনভর বন্ধ থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারন সম্পাদক আ লী  হোসেন জানান, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হচ্ছে না। বেনাপোল বন্দর দিয়েও ভারতে রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে। ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, প্রতি বছর এদিনটিতে বাংলাদেশের কাস্টমস ও বন্দর বন্ধ থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকে।

বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বন্ধসহ বন্দর অভ্যন্তরে পণ্য ওঠানামাও বন্ধ রয়েছে। বন্দরে যাতে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সরকারি ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই পারের বন্দরে প্রবেশ অপেক্ষায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, পাটজাত পণ্য, কেমিকেল ও খাদ্যদ্রব্য জাতীয় পচনশীল পণ্য রয়েছে।

এশার নামাজ পড়া হলোনা আব্দুস সাত্তারের

 মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

এশার ওযু সেরে মসজিদের উদ্দেশে বের হন মণিরামপুরের ঘুঘুরাইল গ্রামের আব্দুস সাত্তার দফাদার (৫৫)। রাস্তায় এক পা দিতেই দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্বজনরা উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনার আগেই মারা যান তিনি। ঘটনাটি বুধবার (১৭ মার্চ) রাত পৌনে আটটার ঘুঘুরাইল চাতাল মোড়ের। নিহত আব্দুস সাত্তার ওই এলাকার জোনাব আলী দফাদারের ছেলে। এসময় মোটরসাইকেল চালক উপজেলার খড়িঞ্চি গ্রামের আব্দুর রাজ্জাক আহত হয়েছেন। তিনি মণিরামপুর হাসপাতালে ভর্তি আছেন।  নিহত আব্দুস সাত্তারের ভাইপো ইউপি সদস্য ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাচা এশার ওযু সেরে রাস্তা পেরিয়ে মসজিদে যাচ্ছিলেন। রাস্তায় ওঠামাত্র একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। চাচাকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে তিনি মারা গেছেন।

মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই কাজল চ্যাটার্জী বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আশাশুনিতে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার সকল অফিস, ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও বঙ্গবন্ধুর জীবনীসহ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে দিন ভর বিভিন্ন অনুষ্ঠান প্রচার, সঙ্গীত পরিবেশন করা হয়।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ঃ সীর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহ অফিসার নাজমুল হুসেইন খাঁন, ওসি গোলাম কবির, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলিসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাবেক কমান্ডার আঃ হান্নান। প্রধান অতিথি ছিলেন ইউএনও নাজমুল হুসেইন। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ড. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে সেলিম রেজা সেলিম, শরিফুজ্জামান শরিফ, সাবেক জেলা ডিপটি কমান্ডার আমির হোসেন জোয়াদ্দার, সহকারী কমান্ডার জি এম মতিয়ার রহমান, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। দুপুরে ও সুবিধামত সময়ে মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা.আশ্রয়ন কেন্দ্র, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, তথ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন ঃ বিকাল ৩টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারমান অসীম চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান যথাক্রমে স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, প্রভাষক ম, মোনায়েম হোসেন, আ ব ম মোছাদ্দেক, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আ’লীগ নেতা স ম সেলিম রেজা সেলিম, এনএমবি রাশেদ সরোয়ার শেলী, জগদীশ চন্দ্র সানা, পারভীন সুলতানা লিপি, সেলিমা আক্তার সেলু, ছাত্রলীগ সভাপতি আসামাউল হুসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করা হয়।

আশাশুনি প্রেসক্লাব ঃ প্রেসক্লাব কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাহেক সভাপতি এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান সহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

চাপড়া মাধ্যমিক বিদ্যালয় ঃ আলোচনা সভায় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষকবৃন্দ।

আশাশুনি আলিয়া মাদরাসা ঃ সুপার ড. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, আনিছুর রহমান, শেখ রিয়াজুল ইসলাম, তাহমিনা খাতুন। মোনাজাত ও মীলাদ পরিচালনা করেন, সিঃ শিক্ষক শাহজাহান আলি।

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ঢালী মোঃ সামছুল আলম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরদারের সভাপতিত্বে ও আবুল ফজল পলাশের সঞ্চালনায় সভায় সিরাজুল ইসলামসহ সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এছাড়া কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ঃ আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দোয়া অনুষ্ঠান করা হয়। প্রধান শিক্ষক দাউদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,প্রভাষক আঃ মজিদও সুমঙ্গল দাশ।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদ ঃ অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি নাকনা আশ্রয়ন প্রকল্পের অধিবাসীদের মাঝে খাবার ও মিষ্টান্ন বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোকসেদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

খাজরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যাওয়ার পথে বাঁধা উপেক্ষা করে অনুষ্ঠান পালন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যাওয়ার পথে শতবাঁধা উপেক্ষা করে জন্মশতবার্ষিকী পালন করেছে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ এস এম শাহনেওয়াজ ডালিম, এলাকার সাধারণ জনগণ, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার সকালে অনুষ্ঠান সফল করতে চেয়ারম্যান বাড়ি ফিরেন।

চেয়ারম্যানের বাড়ি ফিরার কথা শুনে হাজার হাজার নেতাকর্মী মোটর সাইকেল ও ইজিবাইক যোগে একে একে মানিক খালি ব্রিজের দিকে যাচ্ছিলেন। গদাইপুর মৎস্য সেট এলাকায় পৌছালে চেয়ারম্যান প্রার্থী অহিদুলের ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছের সমার্থকরা প্রতিপক্ষের যাত্রা পথে বাঁধা দিয়ে কয়েকটি মোটরসাইকেল ও ইজিবাইক ভাংচুর করে খালের পানিতে ফেলে দেয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ পৌছানোর সাথে সাথে হামলাকারীরা পালিয়ে যায়। প্রতিপক্ষের আক্রমনে বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, কবির মেম্বার, শ্রীরাম সরদার, আঃ হাকিম, ইবাদুল গাজীসহ কয়েকজন নারী পুরুষ আহত হয়। আক্তারুলের নছিমন, আদম আলির ইজিবাইক, তৈয়ব আলির ইজিবাইক ভাংচুর করে তাদেরকে আহত করা হয়। পুলিশ ঘঁনাস্থানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম শতশত মোটর সাইকেলের বহর নিয়ে ঘটনা স্থানে পৌছালে তার সমার্থকরা স্লোগান দিতে থাকে। পরে চেয়ারম্যান তার নেতাকর্মীদের নিয়ে র‌্যালি সহকারে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে পৌছে একশত পাউন্ডের কেক কেটে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেন। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল, প্রধান শিক্ষক কল্যাণ কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দীন, নূর মোহাম্মদ, মাওলা সরদার, সাইদ গাজি, এবাদুল মোল্যা, খাজরা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, যুবলীগ নেতা সাইফুল ইসলাম কাজল, প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দীন মোড়ল, ইউপি সদস্য হোসেন আলী, অনুপ কুমার মন্ডল, রামপদ সানা, সাইফুল ইসলাম বাচ্চু, তহমিনা খাতুন, সন্ধ্যা রানী, আব্দুল লতিফ, রিপন হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে খাজরা ইউনিয়ন পরিষদে গিয়ে ১০জন ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল ও ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করেন।

আশাশুনি যুবদলের কমিটি দেওয়ায় অভিনন্দন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেল যুবদলের কমিটি দেওয়ায় জেলা যুব দল নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। উপজেলা যুব দলের আহবায়ক কমিটিতে শরিফুল ইসলাম টোকনকে আহবায়ক ও আবু জাহিদ সোহাগকে সদস্য সচিব করে কমিটি দিয়েছেন জেলা যুবদল। কমিটি দেওয়ায় সাতক্ষীরা জেলা যুবদল সভাপতি, সাধারণ সম্পাদককে অভিনন্দন জ্ঞাপন করেছেন, যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফসহ বড়দল ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দ।

 শোভনালীতে স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালীতে স্বেচ্ছাসেবকলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আঃ ছালাম পাড়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি। ইউনিয়ন সাধারণ সম্পাদক আঃ সামাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সেক্রেটারী বিকাশ চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক ওছমান গনি, মইনুল ইসলাম, বাদশা, মোতাহার হোসেন, গাজী বাপ্পী প্রমুখ। সভায় ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত মুজিব শতবর্ষ পালনে এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক বিভিন্ন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাথে সাথে সংগঠনকে সুসংগঠিত করতে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আশাশুনির নাটানায় জমি ক্রেতা মতিয়ার পথে পথে

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির নাটানায় জমি ক্রয় করে জমি রেকর্ড প্রিন্ট পর্চা চেক দাখিলা করার পরও জমি দখলে গেলে বিভিন্ন রকম ষড়যন্ত্রে পড়ে নাজেহাল হচ্ছেন মতিয়ার রহমান ও অন্য ক্রেতারা।

লিখিত অভিযোগে ও হাড়িভাঙ্গা গ্রামের মতিয়ার রহমান জানান, জমি বিক্রেতা সুদয়রা ৪ ভাই একে একে ১৪ ব্যক্তির কাছে জমি বিক্রয় করেছেন। যার মধ্যে ১২ জনই হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি। সুদয় মন্ডলের ষড়যন্ত্রে হিন্দু সম্প্রদায়ের ক্রেতাসহ মতিয়াররা নির্যাতনের স্বীকার হচ্ছেন। বাড়ী ঘর ভাংচুর ও মিথ্যা অভিযোগ করে পত্রিকায় ঢালাওভাবে মিথ্যাচার করে যাচ্ছে। মতিয়ার রহমান আরও জানান, মৃত গোপাল মন্ডলের ৩ পুত্র ও ওয়ারেশগণের নিকট থেকে ক্রয়কৃত আমার মোট ১.৩২ একর জমি প্রিন্ট পর্চা হয়েছে, গোপালের ৪ পুত্র ৩ শতক করে প্রাপ্য এবং বাদী সুদয় আদৌ একক ভাবে ৬১২ দাগের ১২ শতক জমি একক ভাবে দখল করেন না মর্মে বিজ্ঞ আদালত (দেং ১২৬ তাং ২০/৯/০১) উল্লেখ করেছেন। ৬১২ দাগে তার (সুদয়ের) কোন স্বত্ত না থাকলেও সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনসহ নানা অভিযোগ এনে এলাকাকে অশান্ত করে তুলেছে। এনিয়ে থানায় অভিযোগ হলে ওসি উভয় পক্ষের কাগজপত্র দেখে আদালতের রায় না হওয়া পর্যন্ত স্ব-স্ব অবস্থানে থেকে শান্তিশৃখলা বজায় রাখার সিদ্ধান্ত দেন। মতিয়ার দিং জানান, সেই থেকে তারা সেখানে কার্যক্রম হতে বিরত থাকলেও প্রতিপক্ষরা ষড়যন্ত্র থেকে থেমে নেই। এব্যাপারে মতিয়ার গং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী ও পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিত বৈদ্যের নিকট কাগজপত্র নিয়ে হাজির হন। কোর্টে মামলা চলমান থাকায় উভয় পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার পরামর্শ দেন।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

বুধবার বেলা ১০টায় খুলনা প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রেস ক্লাব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এ কে এম মফিজুল ইসলাম। মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑমহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এস এম কবীরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এফ এম ইকবাল, মহানগর মহিলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি পারভীন হাসমত, সাধারণ সম্পাদক জেসমিন নাহার লাকী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোল্লা জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, রাহমাত ইলা রুমি, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা মুন্সী ওয়াহেদুজ্জামান ডাবলু, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ মাহমুদ হাসান চিস্তী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, আজিজুর রহমান আজাদ, মোল্লা তমজিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদার বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান বদু ফকির প্রমুখ।

জাতির পিতার ভাস্কর্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর এর পক্ষ থেকে জাতির পিতার ভাস্কর্যে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাব এ জাতির পিতার ভাস্কর্যে মাল্যদানের সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগরীর সভাপতি দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা, খুলনা টাইমস এর সম্পাদক সুমন আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর এর যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নুর হাসান জনি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগরীর প্রচার সম্পাদক এস এম মেশকাত হোসেন,মোহাম্মদ সিয়াম,খালিশপুর থানার আহবায়ক মোঃ রবিউল হোসেন খান,সদস্য সচিব মো কামাল বেপারী, মোঃ হুমায়ুন কবির বাদল,বি এম কামরুজ্জামান, পুতুল,মোহনা প্রমুখ।

ফুলতলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ফুলতলা প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যাদান করা হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ওসি মাহাতাব উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন। পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ভেটনারী স্যার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলাম, ডাঃ সুমাইয়া ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, শিক্ষক জিয়ারুল ইসলামসহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ। পরে মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে অতিথিবৃন্দ কেক কাটেন এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)র উদ্যোগে বুধবার সকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাকসুদুল হক, এসডিসি, এএফডব্লিউসি, পিএসসি,  জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে বুধবার বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে বুধবার সন্ধ্যায় ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আওয়ামীলীগ নেতা কাজী আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, জেলা আওয়ামীলীগ নেতা বিলকিস আক্তার ধারা, মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মৃনাল হাজরা, আবু তাহের রিপন, শেখ আফছার আলী, কামরুজ্জামান নান্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, শাহাবাজ মোল্যা, এস কে আলী ইয়াছিন, শহীদুল্লাহ প্রিন্স, রবীন বসু, মোল্যা রবিউল ইসলাম, এ্যাড. আকতারুনেচ্ছা তিতাস, বেগম শামছুন্নাহার, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, আনিস সরদার প্রমুখ। পরে নেতৃবৃন্দ ১০১ পাউন্ড কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন।

তেরখাদায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খানি, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান

তেরখাদা প্রতিনিধি

গত ১৭ মার্চ তেরখাদা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিন অতিবাহিত করে। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান। বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা  জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান কালু। আওয়ামীলীগ  সেক্রেটারী কে এম আলমগীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি এস এম বদরুল আলম বাদশা, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক এফ এম মফিজুর রহমান ও মোল্যা জিয়াউর রহমান, প্রচার সম্পাদক শেখ তবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, দপ্তর সম্পাদক এম ফরিদ আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক  শেখ আনিচুল হক, কৃষক লীগের আহবায়ক এস এম নাজমুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা খান ফরাদুজ্জামান সুমন, ছাত্রনেতা শেখ হুসাইন আহমেদ এবং শেখ আকিব হোসেন।

খুলনা মহানগর পূজা উদ্যাপন পরিষদের ব্যবস্থাপনায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি পালিত

খবর বিজ্ঞপ্তি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের কর্মসূচির অংশ হিসাবে ও নির্দেশনায় খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, ৮টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে ও রূপসা মহাশ্মশানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১০টায় স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ এবং জাতীয় চার নেতাসহ নিহতদের বিদেহী আত্মার শান্তিকামনায় গীতা পারায়ণ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় অংশগ্রহণ করেনÑবাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখা, আর্য্য ধর্মসভা মন্দির শ্রীমদ্ভগবদ গীতা অনুশীলন চক্র, রূপসা মহাশ্মশান মন্দির ভিত্তিক গণশিক্ষা স্কুল ও গীতা অনুশীলন চক্র। প্রার্থনা শেষে বেলা ১১টায় এক আলোচনাসভা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেনÑঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) দেবাশীষ বসাক, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অরবিন্দু সাহা, জেলা পরিষদ সদস্য জয়ন্তী ম-ল, জেলা আওয়ামী লীগ সদস্য নিক্সন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেনÑপূজা উদযাপন পরিষদের প্রকৌশলী পরিমল দাস, রজত কান্তি দাস, বিশ্বজিৎ দে মিঠু, শিবু রায়, সুরেশ চক্রবর্ত্তী, বাবলু বিশ্বাস, ডাঃ শেখর চন্দ্র পাল, বিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, রামচন্দ্র পোদ্দার, প্রকাশ অধিকারী, দীপক দত্ত, শংকর পোদ্দার, সুদীপ মজুমদার অপু, প্রসীত সাহা, সুজিত মজুমদার, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, রূপম দে, সুশান্ত ব্যানার্জী, সত্যপ্রিয় সোম বলাই, উজ্জ্বল রায়, স্বপন চক্রবর্ত্তী, অশোক ঘোষ, দুলাল সরকার, মাণিক শীল, বাবু শীল, অলোক দে, পাপ্পু সরকার, রবীন দাস, রাজকুমার শীল, সুশীল দাস, সজল দাস, অনিন্দ্য সাহা, দিপ্র দাস, শুভ দে, সুমিত সাহা, মহেশ চক্রবর্ত্তী, অসীত সরদার, তাপস দাস প্রমুখ। জাতীয় শিশু দিবসে এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্ম দিন, শিশু হৃদয় হোক রঙিন’ উপলক্ষে কেক কাটা ও শিশুদের মাঝে সেলিনা হোসেনের ‘ছোটদের বঙ্গবন্ধু’ বইটি বিতরণ করেন জেলা প্রশাসক এবং শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। 

ডুমুরিয়ায় ১‘শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় র‌্যাব-৬ অভিযান চালিয়ে ১‘শ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান মল্লিক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।গতকাল বুধবার দুপুরে উপজেলার চুকনগর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি মোঃ জামিল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চুকনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মালতিয়া গ্রামের আব্দুল বারিক মল্লিকের ছেলে মাদক ব্যবসায়ী হাফিজুর মল্লিক কে আটক করা হয়।এসময় তার নিকট থেকে ১‘শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,সাংস্কৃতিক অনুষ্ঠান,কবিতা আবৃতি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার ও শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্যদেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস,ওসি ওবাইদুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান প্রমূখ।অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন ও যুব ঋণ বিতরন করা হয় এবং সন্ধ্যায় মসজিদে কোরান খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুরুপ ভাবে উপজেলা আ’লীগের আয়োজনে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দা রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তেরখাদায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গবন্ধুর  ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত ২০২১ পালিত হয়েছে। দিবসটির কর্মসূচি অনুসারে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ পুষ্পমাল্য অর্পন করেন। সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে উপজেলা হল রুমে চিত্রাংকন, দেশত্ববোধক গান, বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, শারাফাত হোসেন মুক্তি, সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্সসহ সকল দপ্তরের প্রধানগণ। বেলা ২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপজেলার সক বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত অতিরিক্তি সচিব মোঃ গাউস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, মোঃ আবুজর, আনোয়ার হোসেন, এফএম মান্নান, লিয়াকত আলী, মোঃ মিজানুর রহমান, শাহ মিরাজ কায়নাত, দাউদ আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুক্তিযোদ্ধা বোরান উদ্দিন।

বিকেল ৩টায় উপজেলা প্রেসক্লাবে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মোঃ ওয়ালিদ মোল্যার সভাপতিত্বে ও মোঃ হাসিবুর রহমানের পরিচালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  বাছিতুল হাবিব প্রিন্স। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত। বিকেল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে সংগঠনের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি,জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, শেখ তবিবুর রহমান, মোল্যা ফরিদ আহমেদ,  আব্দুর রাজ্জাক রাজা, আক্তারুজ্জামান জুন, মনজুরুল আলম, জিয়াউর রহমান, এফএম মফিজুর রহমান, শেখ আনিসুল হক,খান ফরাদুজ্জামান সুমন, মোঃ হুসাইন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কেএম আলমগীর হোসেন। এরপর সন্ধ্যা ৭টায় তেরখাদা টিএনটি চত্বরে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি শিল্পীবৃন্দ জারি, সারি ও দেশের গান পরিবেশন করেন।

খানজাহানআলী থানা ও কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী পালিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী  উপলক্ষে খানজাহান আলী থানা ও কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে ১৭ই মার্চ বুধবার বিকাল সাড়ে ৪টায় ফুলবাড়ীগেট আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও কেককাটাএবং দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন। কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুলের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত শেখ আনিসুর রহমান, থান আ’লীগের সহ-সভাপতি মোঃ সোলায়মান মুন্সি ও মাষ্টার মনিরুল ইসলাম, ত্রাণ ও সংস্কল্যাণ সম্পাদক সেলিম রেজা, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সুরুজ্জামান হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জাকারিয়া রিপন, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খম. লিয়াকত আলী, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, শাহজাহান মাষ্টার, মোঃ বাবুল হোসেন,ওলিয়ার রহমান রাজু, আব্দুল আউয়াল আজাদ, কামাল মুন্সি, বখতিয়ার সিকদার, মোঃ ফয়সাল হোসেন, রবিউল ইসলাম, আফজাল হোসেন, রানা হাওলাদার, নাসির হোসেন, মীর জলিল, নূর ইসলাম আকন, নার্গিস খানম, শিউলি আকতার, লিয়াকত মুন্সি, মুস্তাফিজুর রহমান রাজা, আল আমিন, বিদ্যৎ তানভির আহম্মেদ, রাসেল মুন্সি, শুভ শেখ. সোহেল হাওলাদার, সুমন মুন্সি, আলহাজ¦ হাবিবুর রহমান , বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিকদার, টুকু মিয়া, সানু বেগম, জাহাঙ্গীর, রিমন, নাহিদ, ওহাব আলী, ইসমাইল হোসেন ইমন, রানা হাওলাদার প্রমুখ।

কুয়েটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদ্্যাপিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্্যাপন করা হয়েছে। ১৭ই মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর এর বাসভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় ক্যাম্পাস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র-কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি (তৃতীয় শ্রেণী), কর্মচারী সমিতি (চতুর্থ শ্রেণী), মাস্টাররোল কর্মচারী সমিতি, গৌরব ৭১ এর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ১০ টায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে মুজিব শতবর্ষের সংগীত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ভাষণ, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ডকুমেন্টরি প্রদর্শনী শেষে অনুষ্ঠিত হয় আলোচন সভা। ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইইই অনুষদের ডীন প্রফেসর ড. কে, এম, আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, প্রফেসর ড. সজল কুমার অধিকারী, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সভাপতি জি, এম, মনিরুজ্জামান, কর্মচারী সমিতির (৩য় শ্রেণী) সভাপতি মোঃ মামুনুর রশীদ, মাস্টাররোল কর্মচারী সমিতির সভাপতি শামীম রেজা। উল্লেখিত সকল কর্মসূচি সরকারের জারীকৃত স্বাস্থ্যবিধি অনূসরণপূর্বক অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয় ।

মোড়েলগঞ্জে জন্মশতবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

স্বাধীন বাংলাশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মোড়েলগঞ্জের চৌদ্দঘর বাদুরতলা তরুণ সংঘ ক্লাব চত্ত্বরে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মধুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খলিলুর রহমান শেখ। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী শিকদার। বিশেষ অতিথি যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম মধু, অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন ফরহাদ হোসেন শিকদার, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের জেলা যুগ্ম আহ্বায়ক আবুল বাশার শিকদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন নূরানী জামে সমজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম। এর পূর্বে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন নেতৃবৃন্দ। অপরদিকে মোড়েলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সন্ধ্যা ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবাষিকীতে কেক কাটা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেশবপুরে ক্রয়কৃত জমিতে জোরপুর্বক বাড়ি নির্মানের অভিযোগে ১৪৪ ধারা জারি 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর  উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের সাগরদাড়ী গ্রামে এক ভাইয়ের ক্রয়কৃত জমির উপর অন্য ভাই বাড়ি নির্মান করছে বলে অভিযোগ উঠেছে। এঘটনা থেকে পরিত্রাণ পেতে অসহায় ভুক্তোভোগী ছোট ভাই আদালতের দ্বারস্ত হয়েছেন। নালিশী জমিতে করেছেন ১৪৪ ধারা জারি।

সুত্রে জানাগেছে, উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের সাগরদাড়ী গ্রামে মৃত মুফতি তুরাব আলীর ছেলে আব্দুল ওহাব ২০১৯ সালে ওয়ারেশ সুত্রে তার বোনের প্রাপ্য জমির অংশের আর এস ২৩৬ নং খতিয়ানের ২৯৭ দাগে ১শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু আব্দুল ওহাবের বড় ভাই তার ক্রয়কৃত সম্পত্তির উপর জোর পুর্বক বাড়ি নির্মান শুরু করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ একাধিক বার শালিশ করলেও বিরোধপুর্ণ বিষয়টি সমাধান করতে ব্যার্থ হয়। এবিষয়ে আব্দুল ওহাব বলেন, আমি দুই বছর আগে ২০১৯ সালে আমার বোনের কাছ থেকে আর এস ২৩৬ নং খতিয়ানের ২৯৭ দাগে ১শতাংশ জমি ক্রয় করি। আমার ভাই মুফতি সোহরাব হোসেন ও মুফতি রফিকুল ইসলাম এবং ভাতিজা রুস্তম আলীর যোগসাজুশে গায়ের জোরে আমার ক্রয়কৃত সম্পত্তির উপর বাড়ি নির্মান করছে। আমি দফায় দফায় বাধা নিষেধ করার পরও তারা আমার কথায় তোয়াক্কা না করে বাড়ি নির্মান কাজ অব্যহত রাখে। এনিয়ে কয়েকবার স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ শালিশ করলেও তারা তা মানছে না। আমি আমার জমি ছেড়ে দিয়ে বাড়ি নির্মান করতে বললে তারা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। কোন উপায়ান্তুর না পেয়ে অবশেষে আমি আদালতে নালিশী জমির উপর ১৪৪ধারায় মামলা করতে বাধ্য হই। তিনি আরো বলেন আমি বিদেশে থাকার সময় আমার ভাইদেরকে অনেক টাকা পয়সা দিয়েছি। সেই টাকা  আমি যখনই চাই তখনই তারা আমার স্ত্রী নহ আমাকে মারপিট করতে আসে। রুস্তম আলী বলেন, আমরা আব্দুল ওহাবের কোন জমি দখল করি নাই এবং তার জমিতে জোর করে ঘর নির্মানের কোন প্রশ্নই আসে না। আমরা আমার বাবার পৈত্রিক সুত্রে পাওয়া জমির অংশে ঘর নির্মান করছি। ওহাব অবৈধ ভাবে আমার ঘর নির্মানের জমিতে ১৪৪ ধারায় মামলা করেছে। ইউপি সদস্য আব্দুস সবুর বলেন, আব্দুল ওহাব তার বোনের কাছ থেকে জমি কিনেছে। সে জমি পাবে, আমি থেকে তার জমির অংশ মেপে খুটো মেরে দিয়েছি। কিন্তু তৃতীয় পক্ষ বিষয়টি নিষ্পত্তি করতে দিচ্ছে না।

যশোরের শার্শা উপজেলায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালিত

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন, ববঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে পুষ্প¯তবক অর্পণ, ডিজিটাল স্ক্রিনে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন , ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠন পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোর-১ আসনের সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে  শার্শা উপজেলায় বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেরা অডিটরিয়ামে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ ওয়ামীলীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসরাম মনজু, বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সালেহ আহমেদ মিন্টু, বেনাপোল পৌর আওয়ামীলগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দিন, যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারন সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ছাত্রলীগের  সভাপতি  আ: রহিম সর্দার, সাধারন সম্পাদক রাসেল ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আ লী মন্টু, সাধারন সম্পাদ কামাল হোসেন।

কচুয়া সদর ইউনিয়নে সাংবাদিক আবু সাইদ শুনুর মনোনয়ন পত্র জমা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনায়ন পত্র জমা দিয়েছেন শিক্ষক ও সাংবাদিক আবু সাইদ শুনু। বুধবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তরে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এ মনোনায়ন পত্র জমা দেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশিল ঘোষণা অনুযায়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তরের হিসাব রক্ষক বাবুল কুমার দাস এ মনোনয়ন পত্র গ্রহন করেন। এসময় বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম,চ্যানেল ২৪ এর বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলাম আকুঞ্জি, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম,সাংবাদিক হাসন আলী,আল আমিন খান সুমনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

মনোনায়ন পত্র জমাদান শেষে আবু সাইদ শুনু জানান,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব বলে আশা করি। তিনি বলেন,আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না। আমি নির্বাচিত হলে এলাকায় মাদক,সন্ত্রাস,চাদাবাজ মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করব।

মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে জেলা তাতী লীগের সভা ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন উপলক্ষে কেককাটা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা তাতী লীগের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে জেলা তাতী লীগের উদ্দোগে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ তালুকদার আব্দুল বাকি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাতী লীগের  সদস্য সচিব ইফতেখারুল ইসলাম রানা, জেলা তাঁতী লীগের সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আবু জাফর, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবুল হোসেন, পৌর তাতীঁ লীগ নেতা  কামরুল হাসান,আরাফাত মীর, মানিক হাওলাদার, মোঃ রোমান শেখ, সনাতন দাস,শিপন শেখ, মোঃ মেহেদী হাসান, সাজাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার প্রমুখ।

নৌকার প্রার্থী সামাদ গাজী কয়রার বাগালী পৌছালে জনতার ঢল নামে

কয়রা প্রতিনিধি

আগামী ১১ ই এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রার বাগালী ইউনিয়নের নৌকার প্রার্থী আঃ সামাদ গাজী মনোনয়ন পেয়ে নিজ এলাকায় পৌছালে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হন তিনি। বুধবার বেলা ১২ টায় নৌকার প্রার্থী বাগালী ইউনিয়নের বামিয়া ফুটবল মাঠে পৌছাবেন খবর পেয়ে সকাল ৮ টা থেকে ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জনতার মিছিলে ভরে উঠে খেলার মাঠ। জানা গেছে সামাদ গাজী সোমবার নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ার পর বুধবার নিজ এলাকায় আসেন। এদিকে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ,কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা এবং শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এই আয়োজন করেন। খুলনা থেকে সকালে রওনা দিয়ে বেলা ১২ টায় বামিয়া মাঠে পৌছে সামাদ গাজী তার প্রিয় নেতাকর্মীদের ভালবাসায় মুগ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন আমি একজন সামান্য ব্যক্তি এবং আমাকে নৌকা প্রতিক দিয়েছেন দলের প্রধান শেখ হাসিনা। তাই এই নৌকার সম্মান রাখার দায়িত্ব আপনাদের তিনি বলেন, আপনারা এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরবেন এবং তার মূলবান ভোটটি নৌকা প্রতিকে দেয় সেই আহবান জানাবেন। অতঃপর উক্ত আনন্দঘন মহুর্তে আরও বক্তব্য রাখেন কয়রা সরকারি মহিলা কলেজের উপধাক্ষ্য এইচএম নজরুল ইসলাম তিনি বলেন, কয়রায় আইলা কবলিত এই অবহেলিত বাগালী ইউনিয়ন কে দালাল, মাদক, সন্ত্রাস মুক্ত করতে এবং উন্নয়ন করতে বর্তমান সরকারে মনোনীত ব্যক্তির নৌকায় ভোট দেওয়ার আহবান জানান সকলকে।

দেবহাটায় প্রশাসনের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মুজিব জন্ম শতবর্ষ পালন

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার স্থাপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে শুরুতে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ছবি আকা, রচনা প্রতিযোগীতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ এবং উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীর, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলার সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বীর মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অপর্ন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে কেক কাটা অনুষ্ঠিানের পর আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, কাটাখালী হাইওয়ে থানার ওসি আলী হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়া এদিন বিকেলে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফকিরহাটের লখপুরে জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শিশিুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা পুরস্কার বিতরন কেক কাটা ও আলোচনা সভা বুধবার দুপুরে ১২টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্যানেল চেয়ারম্যান শেখ আহম্মদ আলীর সভাপতিত্বে ও ইউপি সচিব প্রসুন কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফিরোজ খান, মোঃ হারুনার রশিদ, নারী নেত্রী তিথি রানী অধিকারী, সম্পা রানী দাশ, ইউনিয়ন হাইসাওয়া প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া খাতুন ও আখিনুর খাতুন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

মোড়েলগঞ্জে প্রথম ধাপে ইউপি নির্বাচন: দলীয় ও স্বতন্ত্র ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল, বিদ্রোহীরা শক্ত অবস্থানে মাঠে

এম. পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

১১ এপ্রিল ইউপি নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র ১০ প্রার্থী বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৬ ইউনিয়নের দলের মনোনয়ন বঞ্চিত একাধিকরা থাকছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে মাঠে। ৩ মার্চ নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে ৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত মনোয়নপত্র দাখিল করেছেন যারা ২নং পঞ্চকরণ ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, বলইবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন শেখ, বলইবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দলীয় মনোনীত প্রার্থী আলহাজ¦ শাহাজাহান আলী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল-আমিন শেখ, হোগলাপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ, বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম নান্না, রামচন্দ্রপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, বারইখালী ইউনিয়নে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শাহাজাহান আলী জোমাদ্দার, নিশানবাড়িয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. রিয়াজুল কবির খান ও দৈবজ্ঞহাটী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী খান মো. আরিফুল ইসলাম সংশ্লিষ্ট দায়িত্বরত নির্বাচন পরিচালনা দপ্তরের কর্মকর্তাদের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় মনোনীত প্রার্থী ও একাধিক স্বতন্ত্র প্রার্থীরা ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তাদের মনোনয়নপত্র জমা দিবেন বলে জানাগেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় ১৬টি ইউনিয়নে এবারে ইউপি নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৩০ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৮৭৯ ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৬৫১, মোট ভোট কেন্দ্র ১৪৮টি, মনোনয়নপত্র ক্রয় ৩ মার্চ, দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়ন বাছাই ১৯ মার্চ, প্রত্যাহার ২৪ মার্চ ও প্রতিক বরাদ্ধ ২৫ মার্চ দেওয়া হবে বলে উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল জানিয়েছেন। এদিকে মনোনয়নপত্র দাখিল শেষে হোগলাপাশা ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি দলীয় মনোনয়ন বঞ্চিত মো. ফরিদুল ইসলাম ফরিদ বলেন, বিগত দিনে দলের সাথে যার কোন সম্পৃক্ততা নেই এমন অসংগঠনিক ব্যক্তির হাতে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এর বহিরপ্রকাশে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হচ্ছে। এ রকম বিভিন্ন ইউনিয়নে দলীয় বিদ্রোহী  প্রার্থীদের একই বক্তাব্য রয়েছে। ইউপি চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সসদস্য একাধিকরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোটা উপজেলায় এখন উপচে পড়া ভীড়। সবত্রই উৎসব মুখর নির্বাচনী ইমেজ।

ইন্দুরকানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ

ইন্দুরকানীতে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন । সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন,কেক কাটা, আলোচনা সভা, পুরুস্কার বিতরন করা হয় । উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান। বক্তাব্য রাখেন ওসি হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, আ”লীগ নেতা মনিরুজ্জামান সেলিম, আবুল কালাম আজাদ, মৃধা মনিরুজ্জামান,মাহামুদুল হক দুলাল, যুবলীগ নেতা আঃ রাজ্জাক আকন, ছাত্রলীগ নেতা ই¯্রাফিল খান নেওয়াজ প্রমুখ । সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানের মনোনয়ন পত্র দাখিল

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ

ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে । বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে আওয়্মাীলীগের মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী মনোনয়ন পত্র দাখিল করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা  আ”লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, আ”লীগ নেতা মনিরুজ্জামান সেলিম,দিলরুবা মিলন,মোয়াজ্জোম হোসেন হাওলাদার, ইয়াকুব আলী প্রমুখ ।