Home আঞ্চলিক কৃষকের স্বপ্ন পুড়লো গোয়ালের আগুনেই

কৃষকের স্বপ্ন পুড়লো গোয়ালের আগুনেই

19

ঝিনাইদহ কালীগঞ্জে গোয়ালের আগুনেই কৃষকে পুড়লো। বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুন ধরে গোয়ালের ৩ টি গরু ও ৫ টি ছাগল ভস্মিভ’ত হয়ে মারা গেছে। এছাড়াও আগুনে ওই কৃষকের পাশের ঘরে ছড়িয়ে গিয়ে নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বড়শিমলা গ্রামের আব্দুস ছাত্তারের বাড়িতে।

ক্ষতিগ্রস্থ কৃষক উপজেলার বড় শিমলা গ্রামের কৃষক আব্দুস ছাত্তার জানান, প্রতিদিনের ন্যায় রোববার রাতের খাবার খেয়ে তারা পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে পোড়া গন্ধ ও বাইরে আগুন দেখে বেরিয়ে এসে দেখেন তার গরু ছাগল থাকা গোয়ালে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নেভানোর আগেই গোয়ালে থাকা ৩ টি গরু ও ৫ টি ছাগল পুড়ে ভস্মিভ’ত সকলের সামনেই ভস্মিভূত হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, রাতে উপজেলার বড় সিমলার আব্দুস ছাত্তারের বাড়ির গোয়াল ঘরের আগুন লাগার খবরে ছুটে যান। তিনি বলেন গোয়ালের মধ্যে থাকা বৈদ্যতিক তারের সর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর আগুনে গোয়ালে থাকা কিছু শুকনা কাঠ খড়িতে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। এ সময়ে মুহুর্তের মধ্যে গোয়াল ঘরে থাকা তিনটি গরু ও পাঁচটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতে ওই কৃষকের প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে যোগ করেন তিনি।

–সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি