তালায় প্রথম ধাপে ১১ টি ইউনিয়নে নৌকার মঝি
ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরার তালায় ১১টি ইউনিয়নে প্রথম ধাপে ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচন কে সামনে রেখে বহু চড়াই উৎরায় পেরিয়ে ইউনিয়নের জনপ্রিয়তার শীর্ষে থাকা ১১ আ.লীগের নেতাকর্মী নৌকার মাঝি হয়েছে। এ উপজেলায় ১ নাং ধানদিয়া, ২নাং নগরঘাটা, ৩ নাং সুরুলিয়া, ৪ নাং কুমিরা, ৫ নং তেঁতুলিয়া, ৬ নাং তালা সদর, ৭ নাং ইসলামকাটি, ৮ নাং মাগুরা, ৯ নাং খালিষখালি, ১০ নাং খেশরা, ১১ নাং জালালপুর, ১২ নাং খলিলনগরসহ মোট ১২ টি ইউনিয়ন থাকলেও প্রথম ধাপে উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা ইউনিয়ন বাদে মোট ১১ টি ইউনিয়নে নির্বাচন কমিশনের সিন্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ ১১ টি ইউনিয়নে নৌকার মাঝি হয়েছেন -১ নাং ধানদিয়া ইউনিয়নের শহিদুল ইসলাম, ২নাং নগরঘাটা ইউনিয়নের কামরুজ্জামান লিপু, ৩ নাং সুরুলিয়া ইউনিয়নের মতিয়ার রহমান, ৪ নাং তেঁতুলিয়া ইউনিয়নের এম এম আবুল কালাম আজাদ, ৬ নাং তালা সদর ইউনিয়নের সরদার জাকির হোসেন, ৭ নাং ইসলামকাটি ইউনিয়নের সুভাষ চন্দ্র সেন, ৮ নাং মাগুরা ইউনিয়নের গণেশ দেবনাথ, ৯ নাং খালিষখালি ইউনিয়নের মোজাফফর রহমান, ১০ নাং খেশরা ইউনিয়নের রাজিব হোসেন(রাজু), ১১নাং জালালপুর ইউনিয়নের রবিউল ইসলাম (মুক্তি), ১২নাং খলিলনগর ইউনিয়নের প্রণব কুমার ঘোষ।
যশোরে গাঁজাসহ গৃহবধূ গ্রেফতার
যশোর অফিস
চাঁচড়া ফাঁড়ি পুলিশ রোববার ১৪ মার্চ সকালে চাঁচড়া বাজার মোড় ইজিবাইক স্ট্যান্ড বটতলা নামক স্থানের মাছ বাজারের পূর্ব পাশে মোছাঃ হামিদা বেগম নামে এক গৃহবধূকে এক কেজি দুইশো’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। তিনি যশোরের মণিরামপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত খোকনের মেয়ে ও আনোয়ার হোসেনের স্ত্রী।
চাঁচড়া ফাঁড়ির এএসআই মোস্তাফিজুর রহমান জানান, রোববার ১৪ মার্চ সকাল পৌনে ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালায়। এসময় সেখানে গাঁজা নিয়ে অবস্থানকারী গৃহবধূ দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় হামিদা বেগমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে হামিদা বেগমকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছে। হামিদা বেগমকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে মাদক মামলায়।
যশোর চৌগাছায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার: স্বামী পুলিশ হেফাজতে
যশোর অফিস
যশোরের চৌগাছায় এক পল্লীতে হাসু খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাম হাতের রগ ও বাম পায়ের রগ বে¬ড দিয়ে খোঁচানো ছিল।
নিহত হাসু খাতুন চৌগাছা উপজেলার চাকলা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী। আলাউদ্দিন সম্প্রতি দুবাই থেকে বাড়িতে এসেছেন।
চৌগাছা থানার এনামুল জানান, আজ রোববার সকাল সাড়ে ৭টায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাদের পৌছানোর আগেই মরদেহটি নামিয়ে ফেলেন আলাউদ্দিনের মা (হাসুর শাশুড়ি)। পরে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হাসুর স্বামী আলাউদ্দিনকে হেফাজতে নেয়া হয়েছে।
হাসুর পিতা মোহাম্মদ উল¬াহ জানান, একই গ্রামের আলাউদ্দিনের সাথে ১০ বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। গত ১০/১২ দিন আগে জামাই আলাউদ্দিন দুবাই থেকে দেশে ফেরেন। আমি বিপদে পড়ে জামাইয়ের কাছে ১ লাখ ৪০ হাজার টাকায় একটি জমি বিক্রি করেছিলাম। আমার বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল (শনিবার) সে আমার কাছে ২ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে পারবো না জানিয়ে বলি জমি অন্য কোথাও বিক্রি করে দাও। ওই ঘটনায় গতকাল জামাই আলাউদ্দিন রাগারাগি করে বাড়ি চলে যায়। সকালে শুনছি আমার মেয়ে মারা গেছে। সংবাদ শুনে মেয়ের বাড়ি এসে দেখি তার হাত ও পায়ের রগ কাটা। গায়ে খেজুরের কাটা ফোটানো আছে। তিনি দাবি করেন তার মেয়েকে আঘাত করে হত্যা করা হয়েছে।
উপজেলার হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যাকান্ড বলেই মনে হচ্ছে। লাশের বাম হাতের রগ কাটা অবস্থায় রয়েছে। বাম পায়েও ধারালে কিছু দিয়ে কাটার দাগ রয়েছে। পুলিশ তদন্ত করলেই বিষয়টি পরিস্কার হবে বলেও তিনি মন্তব্য করেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহের বাম হাত ও বাম পায়ের রগ কাটা আছে। জিজ্ঞাসাবাদের জন্য হাসুর স্বামী আলাউদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদহে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন এটা হত্যাকান্ড কীনা তদন্ত না করে এখনই কিছু বলা যাচ্ছে না।
যশোরে সোনার বারসহ যুবক আটক
যশোর অফিস
যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ৪টি সোনার বারসহ আব্দুল জলিল (৩২) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি)।
রবিবার দুপুরে বোয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল জলিল বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪টি সোনার বার ভারতে পাচারের সময় বেনাপোল পোর্ট থানা আওতাধীন বোয়ালিয়া এলাকা থেকে আব্দুল জলিলকে হাতেনাতে আটক করা হয়েছে।
‘অভিযানের সময় আমড়াখালি বিজিবি চেকপোস্টের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ছিলেন।’
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান সুবেদার নজরুল ইসলাম।
যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
যশোর অফিস
যশোরে জেলা পর্যায়ে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় দুইদিন ব্যাপী এ আয়োজন করা হয়েছে।
রবিবার কালেক্টরেট স্কুলে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি থেকে এ আয়োজনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জয়নাল আবেদীন খান ও যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আযম।
পরে স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক ও সহকারি জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন।
দুইদিন ব্যাপী এ আয়োজনে প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় জেলার ৮ উপজেলা থেকে জুনিয়র গ্রুপে ২৪ টি মাধ্যমিক বিদ্যালয়, সিনিয়র গ্রুপে ২২ টি কলেজ ও বিশেষ গ্রুপে ৬ টি বিজ্ঞান ক্লাব অংশ নিচ্ছে।
খুলনায় রবিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন দুই হাজার সাতশত ১১ জন
তথ্য বিবরণী
খুলনায় রবিবার মোট দুই হাজার সাতশত ১১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চারশত ৫৯ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার দুইশত ৫২ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিনশত ৯৭ জন, বটিয়াঘাটায় তিনশত ১০ জন, দিঘলিয়া একশত ৪০ জন, ডুমুরিয়া আটশত ২০ জন, ফুলতলা ৬০ জন, কয়রা একশত ৯৪ জন, পাইকগাছা দুইশত ৫০ জন, রূপসা ৩৮ জন এবং তেরখাদায় ৪৩ জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার তিনশত ৮২ এবং মহিলা এক হাজার তিনশত ২৯ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৪৪ হাজার ১৬ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৮৬ হাজার সাতশত ৪১ এবং মহিলা ৫৭ হাজার দুইশত ৭৫ জন।
সিপিবি’র সোনাডাঙ্গা থানা কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা কার্যনির্বাহী কমিটির এক সভা শনিবার বিকেল ৫টায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গা থানা সিপিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑথানা সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, অধ্যাপক সঞ্জয় সাহা, মাহফুজুর রহমান মুকুল, এড. গৌরাঙ্গ কুমার সরকার, নীরজ রায় প্রমুখ।
অপরদিকে দলের ১৬ ও ১৭নং ওয়ার্ড শাখার সভা গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বয়রাস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সম্পাদক মাহফুজুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা সিপিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑঅধ্যাপক সঞ্জয় সাহা, শরীফুল ইসলাম সেলিম, সরোজ দাস পিণ্টু, দীপক ভদ্র, তুষার বর্মণ প্রমুখ।
সভাদ্বয়ের বক্তারা এলাকাবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে মশা নিধন কার্যক্রম জোরদার করার এবং মানসম্মত ঔষধ ছিটানোর আহ্বান জানান। সাথে সাথে ড্রেনগুলো যথাযথভাবে পরিস্কার-পরিচ্ছন্ন করে ড্রেনের প্রবাহ বজায় রেখে পয়ঃনিস্কাশন ব্যবস্থা সচল রাখার আহ্বান জানান।
বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার দুপুরে ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মধ্যস্ততায় বাগেরহাটে ব্যবসা করা ৬টি প্রতিষ্ঠানের সাথে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বাগেরহাট ডট নেট, অনিমা ফিসারিজ, আল রাফি ইন্টারন্যাশনাল ফ্যাক্টরী,ভৈরব মাল্টি পারপাজ এ্যাগ্রো ফার্ম, পল্লব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পংকোজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির পক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী এমডি শামীম হোসাইন এবং ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে মালিকগন স্বাক্ষর করেন।
এসময়, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রোগ্রাম ম্যানেজার জোহা জামিল রহমান, কনসালটেন্ট রুমান ইসতিয়াহ রাফিন, আইএলও-এর স্কিলস ২০২১ প্রকল্পের কো-অর্ডিনেটর ইলয়াস রহমাতুল্লাহ, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশিক্ষক সৌরদ্বীপ খাস্তোগীর, আব্দুল ওয়াদুদ, নাসিম মোহাম্মাদ ফাহাদ, বাগেরহাট ডট নেটের জহিরুল ইসলাম উজ্জল, অনিমা ফিসারিজের এমডি মনিরুল ইসলাম, আল রাফি ইন্টারন্যাশনাল ফ্যাক্টরীর তওহীদুল ইসলাম,ভৈরব মাল্টি পারপাজ এ্যাগ্রো ফার্মের মাসুদ ফারভেজ, পল্লব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পল্লব কুমার হালদার, পংকোজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পংকোজ পালসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্বাক্ষরের ফলে বাগেরহাটে কর্মরত প্রতিষ্ঠানগুলো মেরিন টেকনোলজির কাছ থেকে কারিগরি সহযোগিতা নিতে পারবেন। এছাড়া বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থী ও প্রশিক্ষনার্থীদেরকে দক্ষতা অনুযায়ী শিল্প প্রতিষ্ঠানগুলোতে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানের মালিকগন।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৫৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন। রবিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই বৃদ্ধের নাম রহমত আলী (৭৫)। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের মৃত সালামত গাজীর ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ¦র, সর্দি, কাশি, শ^াসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে গত ১০ মার্চ ওই বৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
রূপসায় সন্ত্রাসীদের চাকুর আঘাতে সাকির নামে এক যুবক আহত
রূপসা প্রতিনিধি
রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলায় সাকির চৌধুরী (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনার পর স্হানীয় এলাকাবাসি ও পরিবারের লোকজন সাকিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ব্যাপারে সাকিরের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাত ১১টায় বাগমারা প্রাইমারী স্কুলের সামনে অপু ফার্মেসীর সামনে ঔষধ ক্রয়ের জন্য সাকির পৌছালে পরিকল্পিতভাবে পূর্ব থেকে ওত পেতে থাকা চুরি, ছিনতাই, মাদক সহ একাধিক মামলার আসামী মোঃ হেদায়েত হোসেন ওরফে (বে )(৪৩) তৌহিদ উদ্দিন ওরফে বোমারু তৌহিদ (৪৫) মোস্তা (২৮) শাওন হাওলাদার (২২) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন অতর্কিতভাবে হামলা করে। এসময় উক্ত সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে সাকিরের শরীরের বিভিন্ন স্হানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। আহতবস্হায় সাকির দৌড়ে পালাতে গেলে হামলাকারীরা তাকে ঝাপটে ধরে এবং এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে উক্ত হামলাকারীরা ঘটনাস্হান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে তার পরিবার ও স্হানীয়রা সাকিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রকাশ থাকে যে, ১৯৯৭ এবং ৯৮ সালের দিকে পূর্ব রূপসা বাগমারা স্কুলের সামনে হামিদা মঞ্জিলে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তৌহিদ শেখ বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে তার হাতের কবজি উড়ে যায়। সেই থেকে বোমারু তৌহিদ নামে এলাকায় পরিচিতি রয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় অপরাধীদের বিরূদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
পশুর নদী ও সুন্দরবন বাঁচাও দাবীতে মোংলায় মানববন্ধন-সমাবেশ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ দাবীতে আর্ন্তজাতিক নদীকৃত্য দিবসে মোংলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও সমাবেশে বক্তারা সুন্দরবনের প্রাণ পশুর নদীর দূষণ ও দখল রোধের দাবী জানান। সুন্দরবনের বাপারজোন পশুর নদীর পাড়ে অপরিকল্পিত শিল্পায়ন গড়ে ওঠার প্রতিবাদ জানান তারা। সুন্দরবন সংলগ্ন এলাকায় সরকারী প্রবাহমান নদী-খালে বাঁধ দিয়ে চিংড়ি চাষ ও দখল করে অবকাঠামো নির্মাণ করার ফলে প্রাণ-প্রকৃতিতে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্ঠি হয়েছে তাই বক্তারা অবিলম্বে নদী-খালের অবৈধ বাঁধ অপসারণ করার জন্য সরকারে প্রতি আহ্বান জানান।
রবিবার সকালে মোংলার পশুর নদীর চরকানা এলাকায় ডুবন্ত কয়লাবাহী জাহাজের সন্নীকটে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার। অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, প্রতিনিয়ত পশুর নদীতে তেল-কয়লা-সার ভর্তি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটলেও দ্রুত উদ্ধার তৎপরতা লক্ষ্য করা যায় না। ব্যাপক হারে প্লাস্টিক দূষণ দ্বারাও বিপর্যস্ত পশুর নদীর প্রাণ বৈচিত্র। অন্যদিকে ফারাক্কা বাঁধের বিরুপ প্রতিক্রিয়ায় পর্যাপ্ত মিষ্টি পানির প্রবাহ না থাকায় পশুর নদী এবং সুন্দরবন তার যৌবন হারাচ্ছে। পানির কোন বর্ডার নেই, এই কথা মনে রেখেই ধরিত্রী বাঁচাতে জাতীয়-আন্তর্জাতিক সংস্থাকে কাজ করার আহবাণ জানান তিনি। মানববন্ধন-সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাপা নেতা সাংবাদিক এম এ সবুর রানা, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটাকিপার ভলান্টিয়ার মাহারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, শেখ রাসেল ও পরাগ মনি রাজু।
উল্ল্যেখ্য, ১৯৯৭ সালে ব্রাজিলে এক সমাবেশে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেই সমাবেশে সমবেত হয়েছিলেন বিভিন্ন দেশের বাঁধের বিরুপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা। ওই সম্মেলন থেকেই ১৪ মার্চ আন্তর্জাতিক আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের ঘোষণা হয়।
বিএআরআই উদ্ভাবিত তাপ ও লবণাক্ততা সহিষ্ণু আলু জাতের উপযোগিতায় যাচাইয়ে খুবিতে মাঠ দিবস
খবর বিজ্ঞপ্তি
রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টারে তাপ ও লবণাক্ততা সহিষ্ণু আলু জাতের উপযোগিতা যাচাইয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত এই জাতের আলু চাষের মূল উদ্দেশ্য খুলনা উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা প্রভাবিত এলাকায় আমন ধান কর্তনের পর নাবি জাতের এই আলু চাষের সম্ভাবনা বৃদ্ধি। খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন এই প্রকল্পের গবেষণা প্লট বাস্তবায়ন করছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুবির চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জিএমএ গফুর, প্রকল্প পরিচালক ও গোপালগঞ্জস্থ বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনাস্থ বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সরেজমিন গবেষণা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে বিএআরআই উদ্ভাবিত উপকূলীয় লবণাক্ত এলাকায় তাপ ও লবণাক্ততা সহিষ্ণু বারি জাতের আলুর নতুন ১৫টি জাতের ৪৫টি গবেষণা প্লট প্রদর্শন করা হয়। এর মধ্যে বারি-৬৩, বারি-৭২, বারি-৭৩ ও বারি-৭৮ এই চারটি জাত অধিকতর তাপ ও লবণাক্ততা সহিষ্ণু হওয়ায় খুলনা উপকূলীয় অঞ্চলে নাবি জাত হিসেবে চাষের জন্য সুপারিশ করা হয়। এর ফলে এই উপকূলীয় অঞ্চলের কৃষকরা রোপা আমন ধান কাটার পর ডিসেম্বরে বা জানুয়ারির প্রথমার্ধে চাষ এবং বিনা চাষ এই উভয় পদ্ধতিতেই এ আলু উৎপাদন করতে পারবেন। আবার আগাম জাতের আমন ধান কাটার পর নভেম্বরে এই আলুর চাষ করতে পারলে তা কর্তনের পর বোরো বা অন্য ফসলের চাষও করতে পারবেন। তবে কৃষিবিদ, গবেষক এবং বিজ্ঞানীরা এই অঞ্চলে উৎপাদিত আলু সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোল্ড স্টোরেজ স্থাপনের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। তাহলে কৃষক উৎপাদিত আলু সরংক্ষণ করে পরবর্তীতে বিক্রি করতে পারলে আর্থিকভাবে লাভবান হবে এবং তারা আরও বেশি করে আলু চাষে আগ্রহী হবে। পরে অতিথি ও গবেষকবৃন্দ সরেজমিন আলুর গবেষণা মাঠ পরিদর্শন করেন। অনুষ্ঠানে খুবির সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গবেষক ও কর্মকর্তাবৃন্দ, বটিয়াঘাটা থেকে আগত কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
তালায় অবৈধ বালি উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা
ইলিয়াস হোসেন, তালাঃ
তালার নারায়নপুর বিলে কৃষি জমি থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগে জমি মালিক ও মেশিন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তারিফ-উল-হাসান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শনিবার (১৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট সহকারী মো. মনিরুজ্জামান জানান, উপজেলার নারায়নপুর বিল থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় বালি উত্তোলন বন্ধ করা সহ জমি মালিক ঘোনা গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে আব্দুল জলিল সরদার এবং বালি উত্তোলনের মেশিন মালিক খড়েরডাঙ্গা গ্রামের মৃত. ইব্রাহীম গাজীর ছেলে ইকবাল গাজীকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তারিফ-উল-হাসান অভিযুক্ত দু’ ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
রূপসার নৈহাটি স্পোর্টিং ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
রূপসা প্রতিনিধিঃ
রূপসার নৈহাটি স্পোর্টিং ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন ১৪ মার্চ সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নৈহাটি স্পোর্টিং ক্লাবের সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম টুটুলের সঞ্চলনায় উপস্থিত ছিলেন আঃ হামিদ খান ভাসানী, আক্তার ফারুক,প্রশান্ত দে, চন্দন ভট্টাচার্য্য, নাজির শেখ, হিরন শেখ, শরিফুল ইসলাম, জামাল মোল্লা, মোঃ মনিরুজ্জামান, হাসান মোল্লা, শফিকুল ইসলাম জনি প্রমূখ। দোয়া পরিচালনা করেন মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম। সভায় ১৭ মার্চ ও ২৬ মার্চ উপলক্ষে আলোচনা করা হয়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আফিলগেটে প্রতিপক্ষের হামলায় কুদ্দুস শেখ আহত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গিলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কলোনী এলাকার মৃত শেখ ওসমান গণির পুত্র শেখ আব্দুল কুদ্দুস (৪২) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেদম মারপিট করে। আফিলগেট মেসার্স জয়েন্ট ট্রান্সপোর্ট শাখা অফিসের কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলে এ ঘটনা ঘটে। ১৩মার্চ শনিবার রাত ৮টায় আফিলগেট মেসার্স জয়েন্ট ট্রান্সপোর্ট শাখা অফিসে শাখার সভাপতি মোঃ তরিকুলের নিকট কমিটি সম্পর্কে জিজ্ঞাসা করতে যেয়ে তাকে না পেয়ে ফিরে আসার পথে ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসের সামনে আসতেই তরিকুলের নেতৃত্বে ৩/৪ জনের একটি সংঘবদ্ধদল কুদ্দুসের উপর অতর্কিত হামলা চালায়। এতে তার নাক ফেটে যায়। রক্তাক্তবস্থায় এলাকাবাসী উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে ঐ খানে চিকিৎসাধীন রয়েছে। খানজাহানআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস জানান খবর পেয়েই ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যব¯া’ গ্রহন করা হবে।
যুবলীগ নেতা লিংকন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকদের সড়ক অবরোধ ও মানববন্ধন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যানপদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান লিংকনকে দলীয় মনোনয়ন না দিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বহিস্কৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও খানজাহানআলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়ায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে যুবলীগনেতা লিংকনের সমর্থকরা। গতকাল ১৪ মার্চ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে দিনব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন আবুল হোসেন হাওলাদার, আবু হেনা বাবলু, মিজানুর রহমান রুপম,মাসুম খন্দকার, রুমা খন্দকার মুন্নি, অম্বিকা রাণী মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন খানজাহানআলী থানা যুবলীগের আহবায়ক যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদুর রহমান লিংকন করোনা কালিন সময়ের থেকে তিনি ইউনিয়ন এলাকার হতদরীদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণসহ বিভিন্ন প্রকার সাহায্য সহযোগীতা করে আসছেন। অথচ স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বহিস্কৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও খানজাহানআলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানিয়েছেন যোগীপোল ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদুর রহমান লিংকনকে দেয়ার। এ দিকে ১৩মার্চ শনিবার রাত সাড়ে ১০টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ৪ ঘন্টা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে মুহুর মুহুর বিক্ষোভ মিছিল করে। এসময় সকল প্রকার যানচলাচলসহ ফুলবাড়ীগেটের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।
রামপালে ছাত্রদলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেদী হাসান, রামপাল
রামপাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয়ে সদস্য সচিব রবিউল ইসলাম রবির সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেখ হাফিজুর রহমান, মারুফ বিল্লাহ খান, মো. জিল্লুর রহমান, মইনুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. ইব্রাহীম আকুঞ্জি, মাইনুল ইসলাম প্রিন্স, কবির, মো. শহিদুল ইসলাম, আশিকুজ্জামান সুমন, শেখ জুবায়ের, মো. আহাদ শেখ প্রমুখ। সভার সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশে নিযুক্ত ইটালিয়ান রাষ্ট্রদূতের আশাশুনি পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত ইটালিয়ান রাষ্ট্রদূত এইচ ই এনরিকো নুনজিটা আশাশুনি উপজেলায় ঋশিল্পীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। রবিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় তিনি আশাশুনিতে গমন করেন।
সকাল ১০ টায় তিনি উপজেলার বুধহাটা বাজারের পাশে অবস্থিত ঋশিল্পীর সিবিআর সেন্টার পরিদর্শন করেন। বুধহাটায় ঋশিল্পী প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে আসছে। রাষ্ট্রদূত সেন্টারের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন, প্রতিবন্ধীদের সাথে কথা বলেন এবং প্রতিবন্ধীদের সাথে খেলাচ্ছলে সময় কাটান। এসময় ঋশিল্পীর প্রেসিডেন্ট মনিকা তজি, ঋশিল্পীর পরিচালক ভেনসন জে ফ্লাকুনে, প্রোগ্রাম অফিসার ডাঃ মেহদী হাসান, সেন্টারের পরিচালক ও ফিজিও থেরাপিষ্ট ডাঃ শংকর ঢালী এবং আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির উপস্থিত ছিলেন। সিবিআর সেন্টার পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সাতক্ষীরা সদরের ফয়জুল্লাপুরে ঋশিল্পী কেন্দ্র পরিদর্শন করেন।
প্রতাপনগর মাদরাসায় মেয়াদোত্তীর্ণ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের আবেদন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর এবিএস ফাজিল মাদরাসায় মেয়াদ উত্তীর্ণ কমিটি দ্বারা ও আদালতে মামলা চলমান থাকায় নিয়োগ বাণিজ্য বন্ধের দাবী জানানো হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর ফাজিল মাদরাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচন ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে শিক্ষক, অভিভাবক, সচেতন মহল ও শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে মাদরাসার শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। দ্বিধাগ্রস্ত পরিবেশ থেকে উত্তোরণের জন্য সচেতন ব্যক্তিবর্গ আইন আদালত ও উর্দ্ধতন কর্তৃপক্ষের দারস্থ হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে অবৈধ পন্থায় কার্যক্রম চালানোর চেষ্টার কারণে পরিস্থিতি অবনতিশীল হয়ে পড়েছে। মাদরাসার অধ্যক্ষের পদ শূণ্য হলে জ্যেষ্ঠতার বিধান অমান্য করে ৭ম স্তরের শিক্ষক শহিদুল্যাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ১/১১/২০১৭ খ্রিঃ ইআবি/রেজিঃ/প্রশাঃ/২০১৫/৪০৭৩ নং স্মারকে এক অফিস আদেশে বলা হয়েছে, ‘ফাজিল ও কামিল মাদরাসায় কোন কারণে অধ্যক্ষ না থাকলে তদস্থলে সংশ্লিষ্ট মাদরাসার উপাধ্যক্ষ ভিন্ন অপর কোন শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারবেনা। কোন কারণে উপাধ্যক্ষের দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ অসদাচরণ বলে গন্য হবে। উপাধ্যক্ষ না থাকলে জ্যেষ্ঠতম শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।’ কিন্তু সকল নিয়মনীতিকে অমান্য করে জ্যেষ্ঠতার দিক দিয়ে ৭ম স্তরের শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। হাফেজ মোয়াজ্জাজ হাসান ও মোস্তফা হেলালুজ্জামান বাদী হয়ে সহকারী জজ আদালত আশাশুনিতে ১১৮/১৭ নং মামলা করেন। ১নং বিবাদীর মৃত্যুর পর মামলা খারিজ হয়ে গেলে, অপর বাদী মোস্তফা হেলালুজ্জামান ৪/১০/২০ তাং মামলা রিভিউ করেন। মামলাটি বর্তমানে চলমান আছে। কিন্তু উক্ত কমিটি নিয়োগ বাণিজ্য শুরু করেন। এনিয়ে চরম উত্তেজনা শুরু হয়। উদ্ভুত পরিস্থিতি থেকে উত্তোরণ ও মাদরাসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ও সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখতে ঢাকা আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ জি এম মেহরুল্লাহ ১৩/১০/২০ তাং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার আবেদন করেন। এদিকে কমিটির মেয়াদ শেষ হয়েছে ২১/১১/২০ তাং। ইসলামি বিশ্ববিদ্যালয়ের ৬/৭/২০ তারিখের অফিস আদেশে “যে সকল মাদরাসায় এডহক কমিটি/গভর্নিং বডি সম্পর্কিত মামলা চলমান অথবা আদালতের নিষেধাজ্ঞা রয়েছে তাদের জন্য মেয়াদ বৃদ্ধির আদেশ প্রযোজ্য হবেনা” মর্মে নির্দেশ থাকলেও কমিটি আদেশ অমান্য করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এমন কি অধ্যক্ষের মত গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকলেও সে পদে নিয়োগ না দিয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রন্থাগারিক পদে নিয়োগ দানের জন্য ২৮ ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জি এম মেহরুল্লাহ বলেন, মামলা চলমান, মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ বন্ধের আবেদন, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া- এতকিছুর পরও পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনা অনৈতিক বই কিছুই নয়। আমরা এহেন অনৈতিক কার্যক্রম প্রতিরোধে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহর সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, নিয়োগ কার্যক্রম করা হচ্ছেনা। মামলা খারিজ হয়েগেছে।
আশাশুনিতে রেকর্ডীয় ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদে ষড়যন্ত্র: আদালতে মামলা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ক্রয়কৃত জমি রেকর্ড প্রিন্ট পর্চা চেক দাখিলা ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদের পায়তারা ও হুমকী ধামকীর অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে ও উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের মতিয়ার রহমান জানান, মৃত গোপাল মন্ডলের ৪ পুত্রের মধ্যে হৃদয় ১৮/৩/১৮ তাং ৫৯৬ নং দলিলে শফিকুলের কাছে ৪০ শতক, মৃত উদয় মন্ডল (এর পুত্র দীপঙ্কর) মতিয়ারের কাছে ২৪/৬/৯২ তাং ১৫৫০ নং দলিলে ২০ শতক ও রবিন ৭/১/১৯ তাং ৩৯ নং দলিলে মতিয়ারের কাছে ৩১ শতক বিক্রয় করেন এবং একই তারিখে রেজিঃ বায়না পত্রের (নং ৪০) মাধ্যমে ৪১ শতক জমি ৩১ ডিসেম্বর’২০ তারিখের মধ্যে রেজিষ্ট্রী করে দেওয়ার জন্য বায়নাপত্র করেন। বায়না পত্রের তারিখ উত্তীর্ণ হওয়ায় মতিয়ার রহমান বিজ্ঞ আদালতে সমুদয় টাকা পরিশোধ করে জমির মালিক হন। এসএ ২৭২ খতিযানে ৬০৮, ৬০৯, ৬১০, ৬১১ ও ৬১২ দাগে ক্রয়কৃত ১.৩২ একর জমি প্রিন্ট পর্চা হয়েছে, মিউটিশান ও চেক দাখিলা কেটে তারা ভোগদখলে আছেন। ৬১২ দাগের (বর্তমান ২৩১৮) ১২ শতক জমি গোপালের ৪ পুত্র ৩ শতক করে প্রাপ্য এবং বাদী সুদয় আদৌ একক ভাবে ৬১২ দাগের ১২ শতক জমি একক ভাবে দখল করবেন না মর্মে বিজ্ঞ আদালত (দেং ১২৬ তাং ২০/৯/০১) উল্লেখ করেছেন। মতিয়ার ৬১২ দাগে রবিন থেকে ৩ শতক ও উদয়ের পুত্র দীপঙ্কর থেকে ১ শতক জমি পাবেন। অপরদিকে সুদয় তার ৩ শতক জমির মধ্যে সুকেশ সরকার দিং কাছে ২ শতক (দলিল ২৩৭৪, তাং ২/৯/১৯) ও শান্ত মল্লিকের কাছে ১ শতক জমি বিক্রয় করেছেন। ক্রেতারা জমির দখলে আছেন। ৬১২ দাগে সুদয়ের কোন শর্ত না থাকলেও মতিয়াররা জমি ঘেরাবেড়া দিতে গেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। এনিয়ে থানায় অভিযোগ হলে ওসি উভয় পক্ষের কাগজপত্র দেখে আদালতের রায় না হওয়া পর্যন্ত স্ব-স্ব অবস্থানে থেকে শান্তির্শখলা বজায় রাখার সিদ্ধান্ত দেন। মতিয়ার দিং সেই থেকে কার্যক্রম হতে বিরত থাকলেও প্রতিপক্ষ নানা ভাবে হুমকী ধামকী ও জমি জবর দখলের ষড়যন্ত্র ও তাদের বিরুদ্ধে মিথ্যা ও হেয় প্রতিপন্নকর অপপ্রচার, সংবাদ প্রকাশ করে শান্তিভঙ্গের পথ বেছে নিলে মতিয়ার রহমান বাদী হয়ে অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি- ৫৪৯/২১ মামলা রুজু করেছেন।
আশাশুনিতে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালনের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, ম মোনায়েম হোসেন, আব্দুল বাছেত আল হারুন চৌধুরি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, পিআইও, ওসিএলএসডি, আরডিও, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, অধ্যক্ষ সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম মোল্যা, সেলিম রেজা সেলিম, জি এম মুজিবুর রহমান, আঃ সামাদ বাচ্চু, প্রধান শিক্ষক আশরাফুন নাহার, মোস্তাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১৭ মার্চে তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প অর্পন, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আশ্রয়ন কেন্দ্রে মিষ্টি বিতরণ, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের কাবার পরিবেশন, কেক কাটা, আলোচনা সভা, কাবাডি খেলা, তথ্যচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কুল্যায় ভিজিডি কার্ডের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ভিজিডি কর্মসূচির উপকারভোগিদের মাঝে চাউল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উপকারভোগিদের মাঝে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। ভিজিডি চক্র ২০২১-২২ ভিজিডি কর্মসূচির জন্য উপকারভোগি মহিলা নির্বাচনের তালিকার চুড়ান্ত ছক (ছক-৩) উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা স্বাক্ষর করে চাউল বিতরণের জন্য সরবরাহ করেন। কিন্তু কুল্যা ইউনিয়নে চুড়ান্ত তালিকার অনেকের নাম বাদ রেখে নতুন মহিলাদের মাঝে চাউল বিতরণ, সকলকে চাউল না দেওয়া, কার্ড বাবদ টাকা নেওয়াসহ নানা অভিযোগ এলাকায় তোড়পাড় শুরু করেছে। চাঁদাবাজীর শিকার ভুক্তভোগি, ভুক্তভোগির পরিবার ও এলাকার প্রতিবাদী নারী পুরুষ কার্ড নিয়ে চাঁদাবাজী ও তালিকাভুক্তদের চাউল না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে। কুল্যা গ্রামের সিরাজুলের স্ত্রী পারভিন, শহিদের স্ত্রী মাছুরা, ছবুরের মেয়ে মাহমুদা, ইউনুছের স্ত্রী আছিয়া, মোত্তাজুল মল্লিকের স্ত্রী রুমা ও সাদ্দামের স্ত্রী শাহিদার কাছ থেকে কার্ড করে দেওয়ার নাম করে কতিপয় ব্যক্তি ও গ্রাম পুলিশ ৫/৬ হাজার করে টাকা নিয়েছে বলে মানববন্ধনের সময় ভুক্তভোগিরা জানান। এদিকে ৯নং ওয়ার্ডে রেবতী মন্ডল, দিপালী সরকার, নমিতা সরকার, অনিমা, লক্ষী, মাধবী, নমিতা মন্ডল, শেফালীর নাম চুড়ান্ত তালিকায় থাকলেও চাউল দেয়া হয়নি। অথচ পাকা ঘর ও জমির মালিক অঞ্জলী, বৃন্দে, কৌশল্যা, বাসন্তী, হরিদাসী, পূর্ণিমাকে চাউল দেওয়া হয়েছে। ওয়ার্ড নং ৭ এ আমেনা, রাশিদা, ফিরোজা, নার্গিস, রিজিয়া, মনোয়ারার নাম বাদ দেওয়া হয়েছে। অথচ পাকা ঘর ও জমির মালিক যুথিকা, ফাতেমাতুজ্জোহরা, মারুফা, শ্যামলী, চন্দনা, রূপালীকে বাদ না দিয়ে চাউল দেওয়া হয়েছে। ৪ নং ওয়ার্ডে পূর্নিমা, রিজিয়া, রাজিয়া, মনোয়ারা, চায়না, নাছিমা, রুবিনা, মোমেনার নাম চুড়ান্ত তালিকায় থাকলেও চাউল দেওয়া হয়নি।
ইউপি সদস্য আলহাজ্ব আঃ মাজেদ বলেন, কেবল তালিকা থেকে নাম বাদ দেওয়া, যোগ্যদের চাউল না দেওয়ার ঘটনাই ঘটেনি। চুড়ান্ত তালিকায় নাম উঠার পরে ছলেমান গাজীর স্ত্রীর নিকট থেকে ২০০০ টাকা, সন্যাসীর স্ত্রীর কাছ থেকে ৪০০০, রাম প্রসাদ সরদারের স্ত্রীর কাছ থেকে ৪০০০ ও আলমের স্ত্রীর কাছ থেকে ২০০০ টাকা চাঁদা আদায় করা হয়েছে। আবুল কাশেম সাহাজী জানান, তার স্ত্রী তৈয়েবার কার্ড করিয়ে দেওয়ার নাম করে গুনাকরকাটির আরিফুল ৪৫০০ টাকা আদায় করেছে। গ্রামের একাধিক ব্যক্তি জানান, কুল্যা গ্রামে অনেকের নিকট থেকে গ্রাম পুলিশসহ বেশ কয়েকজন যেভাবে টাকা আদায় করেছে, একই ভাবে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও কার্ড দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে। তারা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্যর আশু হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইউনিয়নের অসহায় গরীব ভূমিহীন মানুষকে প্রতারনার মাধ্যমে চরম বিপাকে ফেলার পাশাপাশি সরকারি নির্দেশ অমান্য করে আওয়ামীলীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা বন্ধ হবে না। এব্যাপারে ইউপি সদস্য আলহাজ্ব আঃ মাজেদ বলেন, চেয়ারম্যান আমাদের দেওয়া তালিকা বাদ দিয়ে তার নিজস্ব লোকজন দিয়ে কার্ডের তালিকা করিয়েছেন। গ্রাম পুলিশসহ ঐ চক্রটি নিঃস্ব ও গরীব মানুষদেরকে কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদাবাজী ও অর্থ হাতিয়ে নিয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ভিজিডির চাউল ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিতরণ করার কথা। কুল্যায় বিতরণ কাজে অনিয়মের কথা অনেকে মোবাইলে জানাচ্ছে। লিখিত ভাবে অভিযোগ হলে ইউএনও মহোদয়ের পরামর্শে দেখা হবে।
আশাশুনিতে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, ম মোনায়েম হোসেন, আব্দুল বাছেত আল হারুন চৌধুরি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সরকারি কর্মকর্তাবৃন্দ, অধ্যক্ষ সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম মোল্যা, সেলিম রেজা সেলিম, জি এম মুজিবুর রহমান, আঃ সামাদ বাচ্চু, প্রধান শিক্ষক আশরাফুন নাহার, মোস্তাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুস্প মাল্য অর্পন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, মহিলা ক্রীড়া ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ডুমুরিয়ার সাজিয়াড়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে আরিফ-জালাল চ্যাম্পিয়ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার সাজিয়াড়া তরুন সংঘের উদ্যেগে অনুষ্ঠিত দিনব্যাপী ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে আরাজি ডুমুরিয়ার আরিফ-জালাল মোড়লের দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় সাজিয়াড়া পূর্বপাড়া ফুটবল মাঠে এ খেলার আয়োজন করা হয়। বিকেলে চুড়ান্ত পর্বে আরাজি ডুমুরিয়া গ্রামের আরিফ-জালাল মোড়লের দল ও একই গ্রামের আসিফের দল নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র করে। পরে ট্রাইব্রেকারে ২-১ গোলে আরিফ-জালাল মোড়লের দল চ্যাম্পিয়ান হয়। লিটন গাজী, রবিউল গাজী, তরিকুল মোড়ল, সোহান গাজী, সালাম মোড়ল, শফি মোড়ল, সুমন গাজী, সবুজ গাজী ও মুরাদের তত্বাবধানে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মাঝি ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ শেখ, শরিফুল ইসলাম, সুমন শেখ, বাধণ মন্ডল প্রমুখ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল রবিবার দিনব্যাপী গনসংযোগ করেন। সন্ধ্যায় আরাজি ডুমুরিয়া বাইতুর নুর( হাসপাতালের পাশে) জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে আগত মুছাল্লীদের সাথে সালাম ও কুলশ বিনিময় করেন। রাতে মির্জাপুর নিহার বৈরাগীর বাড়িতে ত্রিনাথ ঠাকুরের মেলায় আগত ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় আলোচনায় অংশ নেন। বিকেলে সাজিয়াড়া তরুন সংঘ কর্তৃক আয়োজিত ৮ দলীয় মিনি ফুটবল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এছাড়া সকাল সাড়ে ৬ টা থেকে ১০ টা পর্যন্ত ডুমুরিয়া দাসপাড়ার সকল বাড়িতে যেয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন অমারেশ বৈরাগী, শিমুল দাস, হারুনুর রশিদ বাবু, নওশের সরদার, আল আমিন মোড়ল, মফিজুর রহমান, জাফর সিকদার, মোহির মোড়ল, বাধণ মন্ডল, এস কে বাপ্পি, বিল্লাল হোসেন প্রমুখ।
শ্রমিকলীগ রূপসা থানার সহ-সভাপতির ভাগ্নির মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা শ্রমিকলীগের রূপসা থানা কমিটির সহ-সভাপতি বোরহান হাওলাদারের ভাগ্নি সোনিয়া পারভীন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে নিজ বাড়িতে আজ সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑজাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, সহ-সভাপতি মুন্সি সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, তাসলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ, মঞ্জুর মোর্শেদ রাহাত, সহ-সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ ফারুক হাসান, মোঃ নজরুল ইসলাম সিকদার, মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এইচ এম রোকন, সম্পাদকম-লীর সদস্য ও বটিয়াঘাটা থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, রূপসা থানা সভাপতি মোঃ মফিজুল ইসলাম হায়দার আলী খান প্রমুখ।
শরীফ শফিকুল হামিদ চন্দনের নাগরিক শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি হোটেলে খুলনার ৮০’র দশকের ছাত্রনেতা বিএল কলেজের সাবেক জিএস, খুলনা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শরীফ শফিকুল হামিদ চন্দনের নাগরিক শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা ও পরিচালনা করেন এম এ কাশেম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑএস এম মারুফ হোসেন, শাহীন জামাল পন, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, এড. মোঃ বাবুল হাওলাদার, এস এম ইকবাল হোসেন বিপ্লব, মহেন্দ্র নাথ সেন, আফজাল হোসেন রাজু, শেখ আতাউর রহমান, হাফিজুর রহমান হাফিজ, এ এস এম নুরুল আলম ময়না, মোঃ শহিদুল ইসলাম সবুজ, এস এম রহিম, মোঃ সিদ্দিক প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শেখ মোঃ জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শাহীন জামাল পন, এস এম মারুফ হোসেন, এস এম ইকবাল হোসেন বিপ্লবকে যুগ্ম আহ্বায়ক এবং এম এ কাশেমকে সদস্য সচিব করে শরীফ শফিকুল হামিদ চন্দনের নাগরিক শোকসভা বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়। সভায় আগামী ২০ মার্চ শনিবার বিকেল সাড়ে ৫টায় খুলনা প্রেস ক্লাব হুমায়ুন কবীর মিলনায়তনে নাগরিক শোক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। আরও উপস্থিত থাকবেন খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দ।
একাত্তর টিভির ক্যামেরাপার্সন রাব্বির পিতার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির যশোর অফিসের ক্যামেরাপার্সন আল আমিন রাব্বির পিতা সিরাজুল ইসলাম (৬৫) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বেলা ১ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি এম আইউব, সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএস ফরহাদ, দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ এম এ আর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী কমিটির সদস্য হানিফ ডাকাুয়া মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অপরদিকে সিরাজুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক নুর-ইমাম বাবুল এক বিবৃতিতে গভীর শোক ও পরিবারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কালীগঞ্জে চোলাই মদ নিয়ে আসার পথে ধরা
বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ মদ নিয়ে আসার পথে কাশিপুর গ্রামের মধ্য থেকে তাকে আটক করা হয়। আটক আশরাফুল আলম (৪০) পৌর এলাকার ইশ^রবা গ্রামের আবুল হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার এস এই জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কোঁটচাদপুর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী কিছু চোলাই মদ নিয়ে কাশিপুর গ্রামের রোড দিয়ে আসছে। এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামের মধ্যে অবস্থান করি। একপর্যায়ে সড়ক দিয়ে পুলিশের নিকটবর্তী আসলে আশরাফুল নামের একজনের সাথে থাকা বস্তা তল্লাশী করে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। সে কাশিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চোলাই মদ বিকিকিনির করে আসছিল। কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।











































