Home আঞ্চলিক পাইকগাছার ১০ ইউনিয়নে মনোনয়ন নৌকা প্রত্যাশী ছিলেন ৯৯ জন

পাইকগাছার ১০ ইউনিয়নে মনোনয়ন নৌকা প্রত্যাশী ছিলেন ৯৯ জন

9

পাইকগাছায়  ১১ এপ্রিল প্রথম ধাপে ইউনিয়ান পরিষদ সাধারণ নির্বাচন কে সামনে রেখে ১০ টি ইউনিয়নে দলীয় প্রতীক(নৌকা) প্রতিক প্রাপ্তির জন্য  ৯৯ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন। কিন্তু কেন্দ্র ১০ জনের হাতে নৌকা প্রতিক তুলে দিয়েছেন। হরিঢালী ইউনিয়ন বেনজির আহম্মেদ বাচ্চু, কপিলমুনি ইউনিয়নে কওসার আলী জোয়াদ্দার, লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ্বাস, দেলুটি ইউনিয়নে  রিপন কুমার মন্ডল, সোলাদানা ইউনিয়নে মোঃ আব্দুল মান্নান গাজী, লস্কর ইউনিয়ন কে এম আরিফুজ্জামান তুহিন।

গদাইপুর ইউনিয়ন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া। রাড়ুলী ইউনিয়ন, আবুল কালাম আজাদ, চাঁদখালী ইউনিয়ন মুনছুর আলী গাজী। গড়ইখালী ইউনিয়ন মোঃ রুহুল আমিন বিশ্বাস ইউনিয়নে যারা নৌকার প্রতিক পেয়েছেন তারা আজ দলীয় কার্য্যলয় থেকে আনুষ্ঠানিক ভাবে প্রধান মন্ত্রির সাক্ষরিত পত্র তাদের হাতে তুলে দেবেন বলে দলের একটি সুত্র জানিয়েছেন।

-বাবুল আক্তার, পাইকগাছা