শনিবার রাত দশ টার পরে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন সিদ্দিকী (হেলাল) এর গ্রুপ, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে যানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করার পরপর গাজীহাটে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এতে বর্তমান চেয়ারম্যান হেলাল এর লোকজন আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি ঠান্ডা মোল্লার সমর্থকদের উপর হামলা চালায়। হামলায় বামনডাঙ্গার বদরুল শেখ এর দোকান ভাংচুর করে এবং কালার টিভি সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় এবং বামনডাঙ্গার কুদ্দুস শেখ, আজিবর শেখ, মিজান শেখ এর ঘড় বাড়ি ভাংচুর করে।

ডোমরা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক নারায়ন রায়ের দোকান ভাংচুর করে। মাঝিরগাতি ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস এবং স্থানীয় সংসদ সদস্যের ছবি সংবলিত প্যানা ফেসটুন ভাংচুর করে। ডোমরা যুবলীগ সদস্য মোঃ জামির শেখ এর হাত ভেঙে দেয়, জামির শেখ আহত অবস্থায় এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ঠান্ডা মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঢাকায় অবস্থান করায় এখনও কোন অভিযোগ দায়ের করতে পারেননি, আগামীকাল সোমবার এ বিষয়ে থানায় মামলা করা হবে এবং নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দেওয়া হবে।
গাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন সিদ্দিকী (হেলাল) এর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
-আসাদ, দিঘলিয়া











































