ফকিরহাটে শহীদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ শেখ রাসেল স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকাল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় আট্টাকা স্পোটিং ক্লাব বনাম আট্টাকী যুব সংঘের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে আট্টাকা স্পোটিং ক্লাবকে পরাজিত করে আট্টাকী যুব সংঘ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন। খেলায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক জিয়াউর রহমান জিয়া। খেলা পরিচালনা করেন শেখ কামাল আহম্মেদ, সহযোগি ছিলেন মনির ঢালী, শেখ জসিম উদ্দিন ও লিপন বিশ্বাস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা ও মডেল থানা পলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আ: রাজ্জাক, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, সহকারি অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম প্রমূখ।
খুলনায় শনিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন এক হাজার নয়শত ৮১ জন
তথ্য বিবরণী
খুলনায় শনিবার মোট এক হাজার নয়শত ৮১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ছয়শত ৪৮ জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার তিনশত ৩৩ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিনশত ৪৪ জন, বটিয়াঘাটায় একশত ৮০ জন, দিঘলিয়া ৬৫ জন, ডুমুরিয়া তিনশত ৫০ জন, ফুলতলা ৪৯ জন, কয়রা একশত ৪৭ জন, পাইকগাছা একশত ২০ জন, রূপসা ৪৮ জন এবং তেরখাদায় ৩০ জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার একশত ১৪ এবং মহিলা আটশত ৬৭ জন।
এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৪১ হাজার তিনশত পাঁচ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৮৫ হাজার তিনশত ৫৯ এবং মহিলা ৫৫ হাজার নয়শত ৪৬ জন।
ইসলামী আন্দোলন খুলনা লবণচরা ও খানজাহান আলী থানা কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
গত শুক্রবার (১২ মার্চ) রাত ৮ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা লবণচরা থানা কমিটির দায়িত্বশীলদের পরিচিতি ও শপথ অনুষ্ঠান রিয়া বাজার নিজস্ব কার্যালয়ে থানা সভাপতি আলহাজ্ব মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব শফিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ হযরত আলী, সেলিম হোসেন বাবুল, গাজী মুরাদ হোসেন, আব্দুস সালাম, মোজাফ্ফার হোসাইন, কামাল হোসেন গাজী, রফিকুল ইসলাম, আবুল হোসেন খাঁন, চান মিয়া, মাওলানা আব্দুল মালেক, হাফেজ আহাদ আলী, আব্দুর রহমান মাতুব্বর, মাওঃ আনোয়ারুল করীম, আবু বক্কার, ডাঃ আনসার আলী, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, আবুল হোসেন, হাফেজ মুনছুর আলী, মাওঃ নাসিম উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি কমিটির সকল দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেন এবং শপথ বাক্য পাঠ করান।
অপরদিকে শুক্রবার রাত সাড়ে ৯ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা খানজাহান আলী থানা কমিটির দায়িত্বশীলদের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান ফুলবাড়ী গেট নিজস্ব কার্যালয়ে থানা সভাপতি মোঃ মঈন উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল্লাহ আল মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, নগর প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওঃ সিরাজুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুল হালিম, আবু নাঈম মোঃ ইসহাক, মোঃ ইউনুছ আলী, মোঃ আজাদ মোল্লা, মোঃ এসকেন্দার আলী
হাফেজ মোঃ আব্দুল্লাহ, মোঃ কামরুলহুদা চৌধুরী, মুফতি হাফিজুর রহমান, মাওঃ মনিরুল ইসলাম, মোঃ নূরে আলম জুয়েল, মোঃ ফয়জুল্লাহ মাসুম, ক্বারী মোহিদুল ইসলাম, মোঃ অহিদুল ইসলাম, মোঃ হেদায়েত উল্লাহ,
মোঃ আব্দুল হালিম, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ হারুনার রশিদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ বজলুর রহমান, মোঃ নাজিম হাওলাদার নাঈম,
মোঃ চৌধুরী, মোঃ হাজী দেলোয়ার হোসেন, শেখ জামিল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি কমিটির দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেন এবং শপথ বাক্য পাঠ করান।
ডুমুরিয়ায় সাজাপ্রাপ্ত আসামী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ফজলুল করিম সরদার (৪০) নামের এক সাজাপ্রাপ্ত আসামী কে আটক করেছে।পুলিশ জানায়,গোপন সংবাদে ভিত্তিতে গত শুক্রবার রাতে উপজেলার টিপনা এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার সামছুর সরদারের ছেলে ফজলুকে আটক করা হয়।সে জিআর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।তাকে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
ডুমুরিয়ার বান্দায় মহানাম যজ্ঞান্ষ্ঠুান ঘিরে গ্রাম্য মেলা সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়নে বান্দা স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার মানুষের ঢল ও গ্রাম্য মেলার মধ্য দিয়ে পালিত হয়েছে মহানামযজ্ঞ।গত শুক্রবার আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় এমপি নারায়ন চন্দ্র চন্দ।স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আয়োজক কমিটির সভাপতি হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এলজিইডির সিনিয়র প্রকৌশলী তিমির মন্ডল।বক্তব্যদেন অধ্যক্ষ সৌমেন মন্ডল ও আ‘লীগ নেতা কালিদাস বিশ্বাস।আয়োজক কমিটির সাধারন সম্পাদক শিক্ষক সৌরীন্দ্রনাথ হালদার জানান,করোনা কালীন
সময় বলে স্বাস্থ্যবিধি মেনে তিন দিনের স্থানে এক দিনের জন্য যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আর ্ অনুষ্ঠানকে সফল করতে মশার উপদ্রব থেকে রেহাই পেতে গোটা যজ্ঞ এলাকা ঘিরে টানানো হয়েছে মশারী, আগত হাজার হাজার দর্শণার্থী ও ভক্তবৃন্দের জন্য প্রসাদ বিতরন এবং শত শত দোকান পাট,নাগরদোলা,নৌকা দোলা,নার্সারীসহ রকমারী আয়োজনে সমগ্র এলাকা পরিনত হয় একটি জনসমূদ্র ও মিলন মেলায়।
ডুমুরিয়ায় এক শিশুর পিতা-মাতা পিটালো আরেক শিশুকে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দু’শিশুর বিরোধকে কেন্দ্র করে এক শিশুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।গতকাল শনিবার বিকেলে উপজেলার ওয়াপদার মাথা মধ্য বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।আহত শিশুর পরিবার সূত্রে জানা যায়,মধ্য বিশ্বাস পাড়া এলাকায় স্াদ্দাম বিশ্বাসের ছেলে মিনহাজ হোসেন (১০) ও হাছান বিশ্বাসের মেয়ে মিম (৯)’র মধ্যে খেলাধূলার এক পর্যায়ে ঝগড়া হয়।বিষয়টি জানতে হাছান ও তার স্ত্রী কোহিনুর বেগম শিশু মিনহাজ কে মারপিট করে।এরপর তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
মহেশপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
পুর্ব শ্রুতার জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের সদস্য পহল্লাদ হালদারকে (৬০) প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী আহত পহল্লাদ হালদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নেপা ইউনিয়নের সলেমানপুর গ্রামের রাস্তায়।
এঘটনায় ৬ জনকে আসামী করে আহত পহল্লাদ হালদারের ছেলে লক্ষণ হালদার বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী ও থানা সুত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য পহল্লাদ হালদার শনিবার সকালে বাড়ী থেকে মটর সাইকেল যোগে নেপা বাজারে আসার সময় শাকিলা খাতুন, রুমানা খাতুন, খুকু খাতুন, রোকেয়া খাতুন, কলু বিশ্বাস ও জাহাঙ্গীর বিশ্বাস তার পথ রোধ করে এলোপাতারী দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী আহত ইউপি সদস্য পহল্লাদ হালদার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে।
আহত পহল্লাদ হালদার জানান, তারা ইতি পুর্বে আমাকে কয়েকবার মেরে ফেলতে চেয়েছিলো। তিনি আরো জানান,গত কয়েকদিন আগেও সন্ধ্যার সময় বাড়ী যাওয়ার পথে আমাকে হত্যার চেষ্টা করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লিখিত অভিযোগটি পেয়েছি। তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাইকগাছায় পাওনা টাকা চাওয়ায় ইলেকট্রিক মিস্ত্রী ও তার গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে আহত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিদ্যুতের মিটার লাগানো টাকা চাইতে গেলে মিস্ত্রী ও তার গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে আহত করেছে বাড়ীর মালিক। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে আটটায় উপজলের মটবাটি গ্রামে। এঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে।
জানা গেছে, মটবাটি গ্রামের তাপস ব্যানার্জি পেশায় একজন ইলিকট্রিক মিস্ত্রী। সে মটবাটি গ্রামের মনোরঞ্জন মন্ডলের (খোকন) এর বাড়িতে প্রায় ২০ দিন আগে বিদ্যুতের মিটার লাগিয়ে দেয়। মিটার লাগানোর পর টাকা চাইলে ওয়াদা করতে থাকে। শনিবার সকালে তার বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে খোকন মন্ডলের ছেলে গোপাল, তুষার ও গোপালের স্ত্রী পারুল, তুষারের স্ত্রী শ্রাবন্তী সহ আরো অনেকে মিস্ত্রীকে মারপিট করতে থাকলে বাবলু ব্যনার্জির স্ত্রী রূপালী রায় ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এ ঘটনায় বাবলু বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ করেছে।
মেয়াদ উত্তীর্ণ কমিটিতে চলছে পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগ
পাইকগাছা প্রতিনিধি
গঠনতন্ত্র লঙ্ঘন ও মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগের কার্যক্রম। মেয়াদ শেষ হওয়ার পর বছর ঘুরে বছর এলেও হচ্ছেনা কোনো নতুন কমিটি। ২০১৮ সালের জুলাই মাসে মেয়াদ শেষ হয় বর্তমান পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগ কমিটির। এরপর পার হয়েছে আরো ২টি বছর! তবুও মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতারা বসে আছেন পাইকগাছা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদে। এতে করে নেতৃত্ব দেবার যোগ্যতা ও গুণাবলী থাকলে পদ জুটছে না বহু মেধাবী ছাত্র নেতার। ফলে পদ প্রত্যাশীরা হতাশ হয়ে পড়ে ক্রমেই রাজনীতির মাঠে নিষ্ক্রিয় হয়ে পড়ছে।
জানা গেছে ২০১৭ সালের ২১ শে জুলাই ছাত্রলীগের তৎকালীন জেলা কমিটির সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও মুশফিকুর রহমান সাধারন সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এস.এম. মশিউর রহমানকে সভাপতি এবং তানজিম মুস্তাফিজ বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদে কমিটি ঘোষনা করে জেলা ছাত্রলীগ। যাহা বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি।। এদিকে অভিযোগ উঠেছে, পাইকগাছা উপজেলা ছাত্রলীগ সাংগঠনিকভাবে নিস্ত্রীয়।
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হবার ৯০ দিনের মধ্যে নতুন কমিটি করার নির্দেশনা থাকলেও ২০২১ সালে এসেও তা এখনো কার্যকর করা হয়নি। এরমধ্যে সাবেক এ কমিটির পদধারী অনেক নেতাই ছাত্রলীগ করার শর্তাবলীর অনেক নিয়মই ভঙ্গ করেছেন। গঠনতন্ত্রের ৫ এর (ক) উপ-ধারা অনুযায়ী বিয়ে করলে সংগঠন ছাড়তে হয়। কিন্তু সম্প্রতি সাড়ম্বরে বিয়ে করে বসে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু সহ কমিটিতে থাকা অনেক নেতা।
দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর হাতে গড়া এই ছাত্র সংগঠন তাঁর স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাখাতের উন্নয়ন এবং ছাত্রদের অধিকার আদায়ে অতীতে ও বর্তমানে ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম। অথচ প্রায় চার বছর আগে কমিটির মেয়াদ ফুরালেও নতুন নেতৃত্ব পায়নি পাইকগাছা উপজেলা ছাত্রলীগ। সংগঠনের কার্যক্রম প্রায় নিস্প্রভ ও নিস্তেজ। এমন নাজেহাল অবস্থার অবসান ঘটাতে ছাত্রলীগের নতুন কমিটি চান পদপ্রত্যাশীরা।
এবিষয়ে খুলনা জেলা ছাত্রলীগ এর সভাপতি পারভেজ হাওলাদার সাথে মুঠোফোনে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরেই পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।
পাইকগাছায় গাঁজা ও টাকা সহ স্বামী-স্ত্রী আটক
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোলাদানা ইউনিয়নেরর বেতবুনিয়া গুচ্ছগ্রাম থেকে ৭৫০ গ্রাম গাঁজা ও নগদ ৩ লক্ষ ১৪ হাজার ৩ শ টাকা সহ স্বামী স্ত্রীকে আটক করেছে। আটকৃত আকবর গুচ্ছগ্রামের বাসিন্ধা।
থানা পুলিশ জানিয়েছন,শনিবার দুপুরে গোপন সংবাদে উপজেলার বেতবুনিয়া গুচ্ছ গ্রামে ওসি তদন্ত আশরাফুল আলম ও এ এস আই নাসির উদ্দীন অভিযান চালায়। এসময় স্থানীয় ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আকবার আলী (৩৮) ও স্ত্রী সালমা খাতুন (৩০) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের স্বীকার উক্তি মোতাবেক তাদের বসত ঘর থেকে সাড়ে সাতশ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির তিন লাখ চৌদ্দ হাজার তিনশ টাকা উদ্ধার করা হয়। এব্যাপারে ওসি এজাজ শফী জানান,আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।থানায় মামলা হয়েছে।
সাতক্ষীরায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামনে নতুন রূপে সেজেছে শ্যামনগর
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
মুজিব জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ চিত্র ম্যানগ্রোব সুন্দরবন কোলঘেষা উপজেলা শ্যামনগর। চলছে সাজ সাজ রব। ইতোমধ্যে মোদির আগমনের খবরে সাতক্ষীরার শ্যামনগরে মতুয়াদের মধ্যে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। রাষ্ট্রীয়ভাবে মোদিকে স্বাগত জানানোর প্রস্তুুতি নিচ্ছেন তারা।
পরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সফরসূচিতে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬-২৭ তারিখে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরকালীন বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে সাতক্ষীরা ও গোপালগঞ্জ সফর করবেন। ২৭ তারিখে তিনি শ্যামনগরের ঈশ্বরিপুরে অবস্থিত যশোরোশ্বরী দেবি মন্দির পরিদর্শন করে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পন ও চারাগাছ রোপন করবেন। গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দি মন্দির পরিদর্শন করবেন। এ ছাড়া ও তিনি দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। এর মধ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশেশ্বরী মন্দির পরিদর্শন করবেন । প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতির পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৭শে মার্চ নরেন্দ্র মোদী ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসে নামবেন ঈশ্বরীপুর এ,সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সেখান থেকে ১কিঃমিটার গাড়ী পথে যাবেন যশেশ্বরী মন্দিরে। নরেন্দ্র মোদীর শ্যামনগর সফর উপলক্ষ্যে এ,সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৈরি হচ্ছে বিশাল আকৃতির হেলি প্যাড গাড়ী পার্কিংয়ের জন্য মন্দিরের পশ্চিম পার্শ্বে ফাঁকা করা হচ্ছে বড় ধরনের জায়গা। তাছাড়া নরেন্দ্র মোদীর সফর উপলক্ষ্যে এক্ষুনি মন্দিরের আশপাশ গোয়েন্দা নজরদারী ব্যাপক বাড়ানো হয়েছে। ৫১ শক্তিপীঠ : যশোরেশ্বরী কালী মন্দির সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দির। যশোরেশ্বরী নামের অর্থ “যশোরের দেবী”। সনাতনীদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান।
অর্থাৎ যশোরে সতীর পাণিপদ্ম বা করকমল পড়েছে। দেবীর নাম যশোরেশ্বরী। এই সতীপীঠে কায়মনোবাক্যে পুজো করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয বলে সর্বসাধারণের বিশ্বাস।
মন্দির-বেদির ওপর প্রতিষ্ঠিত মাতৃমূর্তির শুধু মুখমন্ডল দৃষ্টিগোচর হয়। শ্রীযশোরেশ্বরীর কণ্ঠের নিচে তার শ্রীহস্ত ও শ্রীচরণ কিছুই নজরে পড়ে না। মূর্তির অবয়ব পুরোটাই মুখমন্ডলে আবৃত। মায়ের মাথার ওপর টকটকে লাল রঙের চাঁদোয়া। কণ্ঠে রক্তজবার মালা ও নানা অলংকার। মাথায় সোনার মুকুট। লোলজিহ্বা দেবীর ভীষণা মূর্তি। মালদার জাগ্রত জহুরা কালীমাতার মুখমন্ডলের সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে যশোরেশ্বরীর। যশোরেশ্বরী মাতা ভীষণদর্শন হলেও মায়ের শ্রীবদনে কী অপূর্ব দেবীভাব। ভক্তের পরম আশ্রয়ের শেষ কথা যেন তিনিই।
ধারনা করা হয় যে, মন্দিরটি আনারি নামের এক ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়। তিনি এই যশোরেশ্বরী শক্তিপীঠের ১০০টি দরজা নির্মাণ করেন। কিন্তু মন্দিরটি কখন নির্মিত হয় তা জানা যায়নি। পরবর্তীকালে লক্ষণ সেন ও প্রতাপাদিত্য কর্তৃক তাদের রাজত্বকালে এটির সংস্কার করা হয়েছিল। কথায় আছে যে মহারাজা প্রতাপাদিত্যের সেনাপতি এখানকার জঙ্গল থেকে একটি অলৌকিক আলোর রেখা বের হয়ে মানুষের হাতুর তালুর আকারের একটি পাথরখন্ডের উপর পড়তে দেখেন। পরবর্তীতে প্রতাপাদিত্য কালীর পূজা করতে আরম্ভ করেন এবং এই কালী মন্দিরটি নির্মাণ করেন। যশোরেশ্বরী কালী দর্শনের নাম করে সেনাপতি মান সিংহ প্রতাপাদিত্যের দুর্গের নকশা নিয়ে যান। পরে আক্রমণ করে মোগলরা সেটি জয়লাভও করে। কালীর বিগ্রহের সঙ্গে প্রতাপাদিত্য এবং তাঁর সেনাপতি ও পরামশর্দাতা শঙ্কর চট্টোপাধ্যায়কে বন্দি করেন মান সিংহ। জমিদার বাড়ির মধ্যে অবস্থিত ছিল। তৎকালিন জমিদার বাবু মায়ের নামে প্রায় ২০০ বিঘা জমি দান করেছিলেন। কিন্তু আজ প্রভাবশালী ভুমিদস্যুরা জাল দলিল সৃষ্টি করে মায়ের মন্দিরের সব জমি দখল করে ভোগদখল করছে। আজ মায়ের মন্দিরের ইটের দেওয়াল খসে পড়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা কালী মায়ের মন্দিরের সংস্কারের দাবী জানান।
কোটচাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর ইউনিয়নের ফুলবাড়ি স্কুলপাড়ায় আব্দুল্লাহ (৪) নামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ই মার্চ) দুপুরে উপজেলার ফুলবাড়ি স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুটি একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, আনুমানিক দুপুর ১টার দিকে আমিরুল ইসলামের বাড়ির সামনের পুকুরপাড়ে শিশু আব্দুল্লাহ খেলা করছিল। এক পর্যায়ে সবার চক্ষুর আড়ালে সে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে শিশুটির দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয় প্রতিবেশিরা দেখলে চিৎকার ও কান্নাকাটিতে এলাকাবাসী শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুরে দুর্ঘটনায় ট্রেকার চালক নিহত, আহত ১০
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেন (৫০) নামে এক ট্রেকার চালকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সানতলা খানপুর ও বেলা সাড়ে ১১টার দিকে কাশিপুর মান্দারতলায় পৃথক দুর্ঘটনা দুইটি ঘটে। আহতদের মধ্যে হানুয়ার গ্রামের রেশমা বেগমকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
নিহত আকরাম হোসেন উপজেলার দেলোয়াবাড়ি গ্রামের সাখাওয়াত শেখের ছেলে।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আশীষ কুমার জানান, শনিবার সকালে সানতলা খানপুর এলাকায় সাইকেল ও নসিমনের সংঘর্ষে আহত হয়ে চারজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দারতলায় ট্রেকার ও ট্রলির সংঘর্ষে আহত হয়ে ট্রেকারের চালক ও যাত্রীসহ সাতজন হাসপাতালে আসেন। ওই সময় গুরুত্বর আহত এক নারীকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। বাকিদের মধ্যে তিনজনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ২টা ৫০মিনিটে হাসপাতালের তিনতলায় পুরুষ ওয়ার্ডে চিকিৎসারত ট্রেকার চালক আকরাম হোসেনের মৃত্যু হয়।
শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম বুলবুল বলেন, ঘটনার সময় আকরাম ট্রেকারে যাত্রী নিয়ে রাজগঞ্জ থেকে মণিরামপুর বাজারে আসছিলেন। পথিমধ্যে কাশিপুর মান্দার তলায় সরু একটি কালবার্ট পড়ে। ওইসময় বিপরীত দিক থেকে একটি ট্রলি আসে। ট্রলিকে সাইড দিতে গিয়ে ট্রেকারটি কালবার্টের রেলিংয়ে ধাক্কা লাগে। তখন চালক আকরামসহ অন্যরা আহত হন।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আজম বলেন, ভর্তির সময় আকরাম হোসেন বেশ শক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
মণিরামপুর থানার এসআই নাজমুস সাকিব বলেন, আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম এবং এ বিষয়ক লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত কর্মশালা শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন।
কর্মশালায় প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন বলেন, জন্ম সদন শিশুর অধিকার। সঠিক সময়ে জন্ম নিবন্ধন করার সুবিধা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরো বেগবান করতে হবে এবং ২০২৪ সালের মধ্যে এক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে সামনে এগুতে হবে। দেশে মা ও শিশু মৃত্যুহার অনেক কমে গেছে। মৃত ব্যক্তির নিবন্ধন না হলে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ণয় সম্ভব না। সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। স্থানীয় সরকারের উদ্যোগে খুব সহজে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে ২০১০ সাল থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সুযোগ সৃষ্টি হয়েছে। আইন অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিভিল রেজিস্ট্রেশন ও সামাজিক নিরাপত্তা অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ খালেদ হাসান, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের এম্বেডেড কনসালট্যান্ট নজরুল ইসলাম, ভাইটাল স্ট্র্যাটেজিস বাংলাদেশের সিআরভিএস এর কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ মঈন উদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোঃ রেজাউল ইসলাম, সিভিল রেজিস্ট্রেশন অধিশাখার উপসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম ও খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ।
সিআরভিএস এর ধারণা, কালীগঞ্জ মডেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধিমালা, জন্ম ও মৃত্যু নিবন্ধন এর সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালায় পাওয়ার প্রেজেন্টেশনে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এবং খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশ নেন।
‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রায় আগামীর খুলনা কেমন চাই’শীর্ষক মতবিনিময় সভা কাল
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আগামী ১৫ মার্চ সোমবার সকাল সাড়ে দশটায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র’স কনফারেন্স রুমে (শহীদ আলতাফ মিলনায়তন) খুলনার উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রায় আগামীর খুলনা কেমন চাই’ শীর্ষক মতবিনিময় সভা সফলের লক্ষ্যে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এক সভা গত ১২ মার্চ শুক্রবার সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে এবং মহাসচিব শেখ মোহাম্মাদ আলীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মামনুরা জকির খুকুমনি, শেখ মোশাররফ হোসেন, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, রকিব উদ্দিন ফারাজী, সরদার রবিউল ইসলাম, মোঃ সফিকুর রহমান, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, আফজাল হোসেন রাজু, এস এম ইকবাল হোসেন বিপ্লব, মোল্লা মারুফ রশীদ, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংকু, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হায়দার আলী, শেখ আব্দুস সালাম, মোঃ রফিকুল ইসলাম বাবু, প্রমিতি দফাদার প্রমুখ। সভায় ১৫ মার্চ মতবিনিময় সভা সফলের লক্ষ্যে বিস্তারিত আলোচনাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
জমিক্রয়ের ২৪ বছরেও দখলে যেতে পারেননি অভয়নগরের জাহাঙ্গীর!
যশোর অফিস
ক্রয়কৃত জমির দখল পেতে দীর্ঘদিন দফতর থেকে দফতরে ঘুরে বেড়াচ্ছেন যশোরের অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের জাহাঙ্গীর আলম।
১৯৯৮ সালে তিনি অভয়নগর উপজেলার মহাকাল ও বালিয়াডাঙ্গায় মৌজায় ২ একর ১২ শতক জমি কেনেন। ওই জমির পুরোটাই এখন অন্যদের দখলে।
দখলদারদের হাত থেকে জমি ফিরে পেতে তিনি ২০০৮ সাল থেকে বিভিন্ন দফতরে হাঁটতে হাঁটতে এখন ক্লান্ত। সর্বশেষ গতবছরের ১৪ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলম অবৈধ দখলদার উচ্ছেদে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ১৯৯৮ সালের ১ জুন ৬৯ এবং ৭০ নম্বর দলিলমূলে বালিয়াডাঙ্গা এবং মহাকাল মৌজায় ৭ টি দাগে মো: আবু জাফরের কাছ থেকে ২ একর ১২ শতক জমি ক্রয় করেন। এরমধ্যে মহাখাল গ্রামের ডা. ছব্বেত আলীর ছেলে রহমত আলী ১৫ শতক, শের আলীর ছেলে নূরুল ইসলাম ১৬৪ শতক এবং মহাখাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩৩ শতক জমি দখল করে আছে। ২০০৮ সালের ২৭ আগস্ট তৎকালীন যশোর জেলা প্রশাসক বরাবর জমি দখলমুক্ত করতে আবেদন করেন। এরপর তদন্ত করে উক্ত জমির স্কেচম্যাপসহ প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসক বিগত ২০০৯ সালের ১৪ জুলাই অভয়নগরের তৎকালীন সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিলে তিনি ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি এডিসি (শিক্ষা) বরাবর প্রতিবেদন জমা দেন। উক্ত প্রতিবেদনটি ওই বছরের ২ আগস্ট জেলা প্রশাসক বরাবর দাখিল হয়। জেলা প্রশাসক বিস্তারিত প্রতিবেদনের জন্য ২৪ আগস্ট অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেনকে নির্দেশ দেন। এরপর তিনি ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মহাকাল মৌজায় কেনা ৭৮ শতক জমির নামপত্তনপ্রাপ্ত হয়ে জাহাঙ্গীর আলম গত ১৪০৬ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন। নামপত্তনের বিরুদ্ধে ওইসময় জীবিত শের আলী মিস কেস করলেও তা ২৪.০১.২০০১ তারিখে আপিলটি জাহাঙ্গীর আলমের নামে বহাল থাকে। আর মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাহাঙ্গীর আলমের অভিযোগ অনুযায়ী ৩৩ শতকের মধ্যে ২৫ শতক জমি জোর করে দখল করে আছে। বিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত জমির কোনো কাগজপত্র দেখাতে পারেনি। মতামতে বলা হয়, বিদ্যালয় কর্তৃপক্ষ তৎকালীন বাজারদর অনুযায়ী ২৫ শতক জমির দাম অভিযোগকারীকে প্রদান করবে অথবা জমি ফেরত দেবে। বাকি ৮ শতক জমি সরকারের ১/১ খতিয়ানে রেকর্ডের অপেক্ষায় রয়েছে। জেলাপ্রশাসক ২০.৩.২০১১ তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে উক্ত প্রস্তাবনা মেনে বাজারদর অনুযায়ী জমির দাম অথবা জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ( স্মারক: জেপ্রকার্য্য/৮-ব-৯/১১-২৭৮)। কিন্তু ওই নির্দেশনা অনুযায়ী তিনি আজও জমি বুঝে পাননি অথবা টাকাও পাননি।
জাহাঙ্গীর আলম জানান, ব্যবসায়ের প্রয়োজনে ১৯৯৯ সালে ওই জমির ওপর ইউসিবিএল ব্যাংক, নওয়াপাড়া শাখা থেকে ৯ লাখ টাকা ্ঋণ নেন। যা সময়মত পরিশোধ না করায় তিনি এখন খেলাপী। তিনি চার সন্তানের লেখাপড়া ও তাদের ভরণপোষণ জোগাড় করতে গিয়ে রীতিমত অসহায় জীবনযাপন করছেন।
ওই জমির দখলদার এবং দাবিদার নূরুল ইসলামের ছোটভাই ওমর আলী বলেন, ওখানে জাহাঙ্গীরের কোনো জমি নেই। সে বড় চিটিংবাজ। যেখানে সেখানে কমপ্লেন করে আমাদের হ্যারাস করছে। আমরা জমি নিয়ে তার বিরুদ্ধে ৫/৬ টা মামলা করেছি, যা আদালতে চলমান। জমির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত আমাদের ভোগদখল করতে বলেছে এবং অন্য কাউকে জমির উপর আসতে নিষেধাজ্ঞা জারি করেছে।
রহমত আলী বলেন,‘ ওই জমি আমি দখল করিনি। ওখানে আমার কোনো জমিও নেই বাড়িও নেই। আমি শ্বশুরবাড়িতে থাকি। আমার নামে নিউজ করলে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব।’
মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ জাহাঙ্গীর আলমের জমি জোর করে দখল করে রেখেছে এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক ত্রিলোচন সাহা। তিনি বলেন,‘ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮৫ সালে আর তিনি জমি কিনেছেন ১৯৯৮ সালে। জমিদাতা মৌখিকভাবে আমাদের জমি দান করেন। স্কুলের আওতায় থাকা জমি উনি কীভাবে স্কুল প্রতিষ্ঠার ১৩ বছর পর কিনলেন? জমিদাতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করেছেন যা আদালতে চলমান।’
জানতে চাইলে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুর রহমান বলেন,‘ এ ব্যাপারে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি জেলা প্রশাসক মহোদয় বরাবর অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত করা একটি আবেদনের প্রেক্ষিতে তদন্ত করার জন্য অর্ডার আমি পেয়েছি। বিষয়টি আমি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ওই জমির স্কেচ ম্যাপসহ পুর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছি। প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’
যশোরের হৈবতপুর ইউনিয়নে আ’লীগের কর্মীসভা অনুষ্ঠিত
যশোর অফিস
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইউনিয়নের নিশ্চিতপুর বেড়োবাড়ি মোড়ে এই কর্মীসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল হক বিশ^াসের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবু সিদ্দিক।
কর্মীসভায় প্রধান অতিথি আনোয়ার হোসেন বিপুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের সব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। একের পর এক প্রকল্প হাতে নিচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম আর দুর্নীতির কারণে প্রধানমন্ত্রীর উদ্যোগের সুফল থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বাস্তবায়নে আগমীতে স্বচ্ছনেতাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। ত্যাগীনেতাদের বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মীসভায় আরো বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আহমেদ আলী বিশ^াস, বর্তমান ইউপি সদস্য মকবুল হোসেন, আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক টিপু সুলতান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সরোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগনেতা আব্দুস সালাম ফয়েজ ও আব্দুস সাত্তার কিনে।
বেনাপোল সীমান্তে ফেনসিডিল গাঁজাসহ একজন আটক
যশোর অফিস
যশোরের বেনাপোল সীমান্তে একশ’ ৯৮ বোতল ফেনসিডিল এবং চার কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। শনিবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে সাদিপুর থেকে আরিফ হোসেন (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
৪৯ বিজিবি যশোরের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আটক আরিফ সাদিপুর গ্রামের রব্বুল হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আরিফ বস্তা মাথায় বাংলাদেশে প্রবেশ করছিলেন। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
জব্দ ফেনসিডিল ও গাঁজার সিজার মূল্য ৯৩ হাজার দুশ’ টাকা। মাদকসহ আরিফকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
গুলি ও ইয়াবাসহ যশোরে যুবক আটক
যশোর অফিস
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা শহরের জিলা স্কুলের সামনে মুজিব সড়ক বাইলেন এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী নিশান হোসেনকে (২২) আটক করেছে। তার কাছ থেকে পিস্তলের ৯ রাউন্ড গুলি এবং ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। নিশান ওই এলাকার শ্রীকান্ত দাসের ভাড়াটিয়া ফরিদ হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ক সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান জানিয়েছেন, তাদের অফিসের একটি টিম গোপন সূত্রে সংবাদ পায় যে, নিশানের বাড়িতে ইয়াবা ট্যাবলেট আছে। সংবাদ পেয়ে উপপরিদর্শক আকবর হারুনের নেতৃত্বে একটি টিম শনিবার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে নিশানকে আটক করেন। পরে তার কাছে থাকা ৩শ পিস ইয়াবা ট্যাবলেট এবং পিস্তলের ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় আলাদা দুইটি মামলা হয়েছে।
অন্যদিকে, উপপরিদর্শক শাহির পারভেজের নেতৃত্বে সদর উপজেলার বোলপুর মধ্যপাড়া থেকে ৩শ গ্রাম গাঁজাসহ ওবায়দুল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। ওবায়দুল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বাঘারপাড়ার সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারীসহ ১৩ জনের নামে চার্জশিট
যশোর অফিস
বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় নিহত আওয়ামী লীগ কর্মী খালেদুর রহমান টিটো হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানর দিলু পাটোয়ারী ও তার ভাইসহ ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ আনসার আলী।
চার্জশিটভূক্ত আসামিরা হলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দিলু পাটোয়ারী, তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ পাটোয়ারী, হলদা গ্রামের উজির খালাসীর ছেলে শরিফুল, বেতালপাড়ার ছুরমান মোল্লার ছেলে মনিরুল কানা, এজের আলীর ছেলে সাইদ, মৃত মুনছুর বিশ্বাসের ছেলে আসাদ, শাহ আলমের ছেলে বাবু, সামসুর বিশ্বাসের ছেলে রবিউল, জয়নালের ছেলে শাহিনুর রহমান, মোক্তার মোল্লার ছেলে আজিম, হলিহট্ট গ্রামের নাজমুল হুদার ছেলে মাসুদ হোসেন, আবু তাহেরের ছেলে জসিম এবং গরিবপুরের মৃত দলিল উদ্দিনের ছেলে রেজাউল মুন্সি।
মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত খালেদুর রহমান টিটো বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকা প্রতীকের কর্মী হয়ে কাজ করছিলেন। নির্বাচনের আগের দিন ৯ ডিসেম্বর টিটো ও আওয়ামী লীগের কয়েকজন কর্মী বেতালপাড়া বাজারে নৌকার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলা টিটোসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত টিটোকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নির্বাচনের দিন সকালে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে নিহতের ভাই বদর উদ্দিন বাঘারপাড়া থানায় একটি মামলা করেন। মামলায় দিলু পাটোয়ারী ও তার ভাই নূর মোহাম্মাদ পাটোয়ারীসহ ১৭ জনকে আসামি করা হয়।
তবে অভিযুক্তদের মধ্যে বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, ছাত্রলীগনেতা আতাউল্লাহ সোহান, আমিনুর রহমান মিঠু ও ফেরদৌস হোসেন সোমরাজের অব্যহতির জন্য চার্জশিটে আবেদন করা হয়েছে।
অভয়নগরের ইউপি মেম্বর নুর আলী হত্যাকান্ডে জড়িত তিনজন অস্ত্র গুলিসহ আটক
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল যশোরের অভয়নগর উপজেলার চাঞ্চল্যকর নূর আলী মেম্বর হত্যার সাথে জড়িত সন্দেহজনক তিনজনকে অস্ত্র গুলিসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের আবছার আকুঞ্জীর ছেলে মিজানুর রহমান আকুঞ্জী, একই উপজেলার শুভরাড়া গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে সোহাগ গাজী,সহোদর মিজান গাজী। র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, শুক্রবার ১২ মার্চ রাত ১১ টার পর রানাগাতী গ্রামের জনৈক মহির আকুঞ্জীর বসত বাড়ির উঠানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে একটি দেশী তৈরী শর্টগান ও ৫ রাউন্ড শর্ট গানের কার্তুজ এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, গত ৭ মার্চ সন্ধ্যার পর নূর আলী মেম্বর যশোরের অভয়নগর উপজেলার বাবুর হাট বাজার হতে ছেলের মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। ওই দিন রাত ৮ টায় বাবুরহাট বাজারস্ত মাতৃ মন্দির পিছনে রাস্তায় পৌছানো মাত্র অজ্ঞাতনামা ১২/১৪জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। মোটর সাইকেল থামানো মাত্রই সন্ত্রাসীরা নুর আলী মেম্বরকে লক্ষ্য করে গুলি চালায়। নুর আলী মেম্বরের মাথায় ও বুকে গুলি লাগে। ফলে গুরুতর আহত হলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নুর আলী মেম্বর মারা যায়। সে ৭নং শুভরাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। হত্যাকান্ডের পর র্যাবের চৌকসদল গোয়েন্দা নিয়োগ করেন। এর পর জানতে পারেন নূর আলী মেম্বর হত্যাকারীরা ও একাধিক মামলার পলাতক আসামী মিজানুর রহমান আকুঞ্জী এবং নুর আলী মেম্বর হত্যার সাথে জড়িত আসামীরা যশার জেলার অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের জনৈক মহির আকুঞ্জীর বসত বাড়ির উঠানে অস্ত্র শস্ত্রসহ অপরাধ করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে রাত ১১ টার পর অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এসময় তাদের দখল হতে ১টি দেশী তৈরী পাইপগাজ,৫রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক ভাবে র্যাবের কর্মকর্তাদের কাছে নূর আলী মেম্বর হত্যার সাথে জড়িত স্বীকার করেছে। মিজানুর রহমান আকুঞ্জী নিজেই নূর আলী মেম্বরকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল। এছাড়া, হত্যাকান্ড সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আসামীদের দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছে। গ্রেফতারকৃতদের অভয়নগর থানায় শনিবার সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দেন। অভয়নগর থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।
যশোরে জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত
যশোর অফিস
যশোরে জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর-৪ সংসদীয় আসনের অর্ন্তভুক্ত সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে কর্মীসভায় নেতাকর্মীদের ঢল নামে। এতে বসুন্দিয়া ইউনিয়ন ছাড়াও বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেন। সভায় মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। তারা নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তৃণমূলে জাতীয় পার্টিকে আরও শক্তি কার আহবান জানান।
যশোর জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা। তিনি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপিকে প্রত্যাখান করেছে এদেশের মানুষ। বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিতে আস্থা রাখছে। আগামিতে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। সন্ত্রাস, অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার জাতীয় পার্টি। সুযোগ দিন জাতীয় পার্টি সোনার বাংলা গড়ে দিবো। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর নির্দেশে মানুষের কাছে সমর্থন ভিক্ষা চাইছি। কারণ এদেশের মানুষকে বাঁচাতে হবে। এই এলাকার মানুষ আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়ের কাছে নির্যাতিত নিপীড়িত নির্যাতিত মানুষকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
সাহিদুর রহমান টেপা আরও বলেন, দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোট দিতে গেলে মার খেতে হয়। নির্বাচনের আগের দিন ভোট হয়ে যায়। গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র শাসন চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের সব ধর্মের বর্ণের মানুষের অধিকার নিশ্চিতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধুর সোনার বাংলা শ্মশানের পরিণত হয়েছে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এদেশের মানুষকে উন্নয়নের বাংলাদেশ উপহার দিয়েছিলেন। পল্লীবন্ধুর সেই উন্নয়ণের ধারা অব্যাহত রাখতে দরকার ক্ষমতার পালাবদল। আগামিতে জনগণের ভোটে জাতীয় পার্টি সরকার গঠন করতে চাই।
সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হাসান সিরাজ সুজা ও নাজনীন সুলতানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. জহুরুল হক জহির। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাড. ইমদাদুল হক। আরো উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মুক্তি নুরুল আমিন, নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির নেতা মনিরুজ্জামান হিরণ, বসুন্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদুর রশিদ খান, সাধারণ সম্পাদক কেএম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন শাওন প্রমুখ।
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় মোট ৮ হাজার ৩৫৬ নারী-পুরুষ করোনা টিকা নিয়েছে
বেনাপোল প্রতিনিধি
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার প্রত্যন্ত গ্রামাঞ্চলের নানা শ্রেণি-পেশার মানুষ করোনার টিকা নিচ্ছেন। দিন দিন টিকাদান কেন্দ্রে ভিড় বাড়ছে বলে দাবি উপজেলা স্বাস্থ্য বিভাগের।
প্রথম দিন ৭ ফেব্রুয়ারি ৬০ জনকে টিকাদানের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার (১১ মার্চ) পর্যন্ত উপজেলায় মোট ৮ হাজার ৩৫৬ নারী-পুরুষকে টিকা দেওয়া হয়েছে। যা যশোর জেলার মধ্যে উপজেলা পর্যায়ে সর্বাধিক। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টিকা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সাহস পাচ্ছেন সাধারণ মানুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলি বলেন, স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি, সাংবাদিক, রাজনীতিকসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা টিকা নিয়েছেন। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে টিকা কেন্দ্রে হু হু করে লোক আসতে শুরু করেছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা কেটে গেছে।
সরেজমিন দেখা গেছে, টিকা গ্রহণকারীরা সকাল থেকে কেন্দ্রে ভিড় করছেন। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূর সামটা গ্রাম থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে এসেছিলেন ষাটোর্ধ্ব ফতেমা বেগম। তিনি এবং তার দুই ছেলে মুকুল হোসেন ও মিকাইল হোসেন টিকা নেন।
ফতেমা বলেন, ‘করোনার টিকা নিয়ে গুজবে ভয় পেয়েলাম। এই জন্যি প্রথমে টিকা নিতি সাহস পাইনি। কিন্তু দেখলাম সবই বাজে কথা। দেশের লাখ লাখ মানুষ টিকা নোয়ার পরও ভালো (সুস্থ) আছে। তাই ছেলেদের দিয়ে নিবন্ধন করে টিকা নিলাম। টিকা নোয়ার পর আমরা তিনজনই সুস্থ আছি।’
শনিবার সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেবা সহজীকরণ করতে টিকাদান কেন্দ্রতেই ফ্রি রেজিস্ট্রেশন করা হচ্ছে। গ্রহণকারীরা ভোটার আইডি কার্ড ও একটি সচল মোবাইল ফোন নিয়ে রেজিস্ট্রেশন বুথে যাচ্ছেন। সেখানে স্বেচ্ছাসেবকরা রেজিস্ট্রেশন করিয়ে তাদের কার্ড সরবরাহ করছেন। পরে তারা একজন চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিয়ে টিকা নিচ্ছেন।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, ‘আমি পরিষদের সবাইকে নিয়ে টিকা নিতে এসেছি। সবাই টিকা নিলাম। কারো কোনো সমস্যা হয়নি।’
টিকা নেওয়ার পর কেমন আছেন- জানতে চাইলে যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন বলেন, ‘খুব ভালো আছি। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। হাসপাতালে যেয়েই সহজেই টিকা নিয়েছি। গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। সবাই করোনা ভ্যাকসিন গ্রহণ করুন, নিরাপদ থাকুন।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলি বলেন, ‘বৃহস্পতিবার (১১ মার্চ) পর্যন্ত আট হাজার ৩৫৬ জন নারী-পুরুষ টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ পাঁচ হাজার ৭৪৭ জন ও নারী দুই হাজার ৬০৯। এখন পর্যন্ত শার্শা উপজেলায় রেজিস্ট্রেশন করেছেন ১১ হাজার ২১৩ জন। এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের সাধারণত একটু মাথা ব্যথা ও সামান্য জ্বর ছাড়া তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। খোঁজ নিয়ে দেখেছি, সবাই সুস্থ আছেন। দিনকে দিন টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে।
আশাশুনিতে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর (দঃ) সহ-সভাপতি আলহাজ্ব ইব্রাহিম মোল্যা, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ ঘোষ, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, পৌর কৃষকলীগ সভাপতি শামসুজ্জামান জুয়েল, সাধারন সম্পাদক শাহ আনারুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, আশাশুনি উপজেলা কৃষকলীগ সভাপতি এস এম সেলিম রেজা সেলিম, সদর কৃষকলীগ যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য শেখ তৈমুর রহমান, জবেদ আলি প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
শোভনালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ধান ক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে আটকে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন সারপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সরাপপুর গ্রামের খালেক সানার পুত্র কৃষক আমিনুর রহমান (৪৫) বাড়ির পাশে ইরিধান ব্লকে ইঁদুর, শিয়ালের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতেছিলেন। খোলা তার ক্ষেতের আইলে টানিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাতের বেলা ইঁদুর ও শেয়ালের উপদ্রব ঠেকানোর কাজ করে আসছিলেন তিনি। শুক্রবার ইশার সালাত আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় তিনি প্লাগে তার ঢুকিয়ে লাইন চালু করে যান। সালাত শেষে বাড়ি ফিরে বাড়িতে থাকা পুত্রকে তিনি ক্ষেত দেখতে যাচ্ছেন বলে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পুত্র বিদ্যুৎ লাইন সংযোগ দিয়েছে কিনা দেখে লাইনের প্লাগ ছাড়িয়ে দিয়ে ক্ষেতের দিকে গিয়ে দেখে তার পিতা তারে আটকে পড়ে আছে। চিৎকার দিলে পাশের লোকজনকে ছুটে গিয়ে স্থানীয় চিকিৎসককে খবর দিলে ডাক্তার ঘটনাস্থানে পৌছে আমিনুরকে মৃত ঘোষণা করেন। শনিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আশাশুনির হাড়িভাঙ্গা স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্র থামছেনা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির উপজেলার হাড়িভাঙ্গা এইচ এন এস কে টি মাধ্যমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষক সুকুমার মন্ডলের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত থাকায় বিদ্যালয়টি বিপত্তিকর পরিস্থির মুখোমুখি হচ্ছে। শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাকরা ষড়যন্ত্রের প্রতিকারে চেষ্টা চালিয়েও এখনো স্বত্তিতে ফিরতে না পারায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক সদস্য জানান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেনুকা বালা সরকার প্রধান শিক্ষক না হতে পেরে বিদ্যালয় বিধি মোতাবেক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে নানা অভিযোগ ও ভিত্তিহীন প্রচারনা বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে বেড়াচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক রেনুকা বালা হাড়িভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমে সহকারী শিক্ষক ও পরে সহকারী প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি পেয়েছেন। প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে গাভা এ কে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বরত অবস্থায় প্রধান শিক্ষক পদে আবেদেন করেন সুকুমার মন্ডল। রেনুকা বালা সরকারও আবেদন করেছিলেন কিন্তু তিনি পরীক্ষায় অংশ গ্রহণ করেননি। মেধা তালিকায় উত্তীর্ন হয়ে সুকুমার মন্ডল প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। তিনি নিয়োগ পাওয়ার পর হতে সুনামের সাথে বিদ্যলয় পরিচালনা করে আসছেন। কিন্তু রেনুকা বালা প্রধান শিক্ষক হতে না পারায় বিদ্যালয়ের স্বার্থ বিরোধী ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অহেতুক ও কাল্পনিক অভিযোগ এনে যেমনি বিতর্কিত হয়েছেন ও সমস্যা সৃষ্টি করতে থাকেন তেমনি কর্তব্য কর্মে নানা অবহেলা ও বিধি বহির্ভূত কাজ করতে থাকেন। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ তাকে প্রায় ১ বছর ৪ মাস সাসপেন্ড করেন। সাসপেন্ড মুক্ত হলেও তিনি স্বভাব পরিবর্তন করেননি। প্রধান শিক্ষক বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তিনি (রেনুকা বালা) অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের দারস্ত হলে “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ সংশোধন সংক্রান্ত সভার কার্যবিবরনী এর সিদ্ধান্ত নং ১০ এ প্রবিধান- ৫(৩) এ প্রতিস্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত শিম/১১/১-৪(কমিটি) ২০১০/২০৬ নং স্মারকে ১৮ মার্চ ২০১২ “ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধান ৭ এর উপ বিধান (২) এর অস্পষ্টতা ও প্রয়োগে অসুবিধা দুরীকরণ” বিষয়ক পত্রের সারমর্ম মোতাবেক কমিটির সভাপতি বৈধ থাকায় বোর্ড কর্তৃপক্ষ ও মন্ত্রালয়ের বৈধতা পেয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হয়। এবং ২৬ জানুয়ারী সহকারী গ্রন্থাগারিক ও নৈশ প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিধি মোতাবেক কার্যক্রম শেষে ১৪ মার্চ নিয়োগ পরীক্ষা দিন ধার্য করা হয়। এবারও শিক্ষক রেনুকা বালা কোনো কারন ছাড়াই বিভিন্ন পত্রপত্রিকায় পূর্বের শত্রুতার জের ধরে ভিত্তিহীন অভিযোগ করছেন বলে সংশ্লিষ্টরা দাবী করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা হলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কে কি বললো তাতে কিছু আসে যায়না। এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি বলেন, আদালতে মামলা চলমান। বিচার চলাকালীন সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়না বলে তিনি দাবী করেন।
ফুলতলায় সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা হারুণের দাফন সম্পন্ন
ফুলতলা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির সদস্য ও ফুলতলা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব শেখ হারুন অর রশিদের প্রথম নামাজের জানাযা শনিবার সকাল ৮টায় আলকা বায়তুল মামুর জামে মসজিদ চত্বরে এবং বাদ জোহর জামিরা পিপরাইল সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। হাফেজ আঃ রাকিবের ইমামতিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, এ্যাড. গাজী আঃ বারী, আবু হোসেন বাবু, এস এ রহমান বাবুল, মনিরুজ্জামান মন্টু, জামির হাসান, মোল্যা খায়রুজ্জামান, ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ গাজী আঃ হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, গাউসুল আজম হাদি, ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, বিএনপি নেতা মোঃ সেলিম সরদার, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, মনির হাসান টিটো, শেখ আঃ সালাম, অহিদুজ্জামান নান্না, শেখ লুৎফর রহমান, আনোয়ার হোসেন বাবু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ মজিদ মোল্যা, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক এস এম হুমায়ুন কবির স্বপন, মোঃ নেছার উদ্দিন, শেখ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন সরদার, শাহাদাৎ বিশ্বাস, সরদার মনিরুল ইসলাম, সাব্বির হোসেন রানা, মোল্যা নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আঃ গনি মোল্যা, ইউপি সদস্য আঃ রহমান সরদার, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, কামরুজ্জামান খান, আনিস সরদার, গাজী ফজলুল হক, শেখ আঃ হালিম, আতাউর রহমান, মশিয়ার রহমান বিপ্লব, আলমগীর হোসেন, মোল্যা মনিরুল ইসলাম, তুষার মোল্যা, টিটো জমাদ্দার, জিএম শফিকুল ইসলাম, ইদ্রিস আলী মোল্যা, সিরাজুল ইসলাম মোড়ল, আল আমিন সানা প্রমুখ।
ফুলতলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠিত
ফুলতলা প্রতিনিধি
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ফুলতলা উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মোঃ বসির শেখকে সভাপতি, মোঃ আনোয়ার হোসেন ভুইয়াকে কার্যকরী সভাপতি, মোঃ শরিফ আহমেদ বাবু, মোঃ জলিল সরদার, মোঃ শুনু শেখ, মোঃ শেখকে সহসভাপতি, মোঃ ফয়সাল আলী সাহাজী (আজি)কে সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল শেখকে যুগ্ন সম্পাদক, মোঃ সেলিম শেখ, মোঃ শফি শেখ, মোহাম্মদ গাজী, মোঃ সোহেল ফকিরকে সহসম্পাদক, মোঃ শামীম শেখ, মোঃ সাইফুল শেখকে সাংগঠনিক সম্পাদক, মোঃ আক্তার মোড়লকে কোষাধ্যক্ষ, মোঃ লিটন জমাদ্দারকে দপ্তর সম্পাদক, সজল, মোঃ হাসনাত, মোঃ ইনজাম্মান, মোঃ আজিমকে লাইন সম্পাদক, মোঃ আক্তার চৌধুরী ও মোঃ আহাদ মোল্যাকে প্রচার সম্পাদক এবং মোঃ হুমাই সরদারকে ক্রীড়া সম্পাদক করা হয়। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চর ডুমুরিয়ায় ক্লাবের জায়গা না দেয়ায় বিধবাকে মারপিটের অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
চর ডুমুরিয়ায় ক্লাবে যাওয়ার রাস্তা না দেয়ায় সেলিনা বেগম(৪২) নামে এক বিধবা মহিলাকে মারপিট করার অভিযোগ উঠেছে। নিরুপায় হয়ে ওই মহিলা থানা পুলিশের দারস্থ হয়েছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, ডুমুরিয়া থানা থেকে আধা কিলোমিটার দুরে চর ডুমুরিয়ার নদীর চরে কিছুদিন আগে কতিপয় বখাটে যুবক একটি ঘর নির্মান করে ক্লাব তৈরি করেছে বলে এলাকায় প্রচার করছে। ওই ক্লাবে যাওয়ার জন্য মৃত আনাছার আলী বিশ্বাসের বিধবা স্ত্রী সেলিনা বেগমের রেকর্ডিয় বাস্তভিটার মধ্য থেকে রাস্তা দাবি করছে কতিপয় যুবক। তিনি দিতে অস্বীকার করায় গতকাল শনিবার আনুমানিক সকাল ১০ টায় ওই মহিলার বসতভিটার ঘেরাবেড়া কেটে দেওয়া হয়েছে বলে তিনি াভিযোগ করেছেন। বাধাঁ দিতে গেলে তাকেও মারপিট করে আহত করে বলে অভিযোগ সুত্রে জানা যায়। অভিযোগে স্থানীয় ইউপি সদস্যর মদতে এসব ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে ইউপি সদস্য আব্দুল হামিদ সরদার এসব ঘটনা অস্বীকার করেন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শনিবার দিনব্যাপী গনসংযোগ করেন। সকাল ৭ টায় পশ্চিম ডুমুরিযায় মোস্তফার চায়ের দোকানের সামনে এলাকার সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। পরে ওই এলাকার প্রতিটি বাড়িতে যেয়ে নারী-পুরুষ সকলের সাথে কুশল বিনিময় করেন। দুপুরে দক্ষিন ডুমুরিয়ার বিশিষ্ট চাল ব্যবসায়ী আতিয়ার রহমান বিশ্বাসের ছেলের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে আমন্ত্রিতদের সাথে কুশল বিনিময় করেন। বিকেলে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আরাজি সাজিয়াড়ার আনিস গাজী, আরাজি ডুমুরিয়ার জসিম উদ্দীনকে দেখতে যান। তাদের চিকিৎসার সাবিৃক খোজঁ খবর নেন। এর আগে সকাল ১১ টায় মির্জাপুর উত্তর মাথায় সকল শ্রেনীর মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে খলশী গাজীপাড়া ও শেখপাড়ায় সকল মানুষেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শেখ রিজাউল ইসলাম, আলতাপ বিশ্বাস, নজরুল বিশ্বাস, হারুনুর রশিদ বাবু, নওশের সরদার, আল আমিন মোড়ল, মফিজুর রহমান, জাফর সিকদার, মোহির মোড়ল, বাধণ মন্ডল, এস কে বাপ্পি, বিল্লাল হোসেন প্রমুখ।
মহেশপুরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকে চুরি
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে বেলেমাঠ বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকে চুরি সংগঠিত হয়েছে।
এজেন্ট ব্যাংকের উদ্যোক্তা জানান বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম শেষ করে তালা মেরে বাড়িতে যায়। শনিবার সকালে খুলতে এসে দেখে তার ব্যাংকের মুল ফটকের তালা কাটা। ভিতরে যেয়ে দেখে ব্যাংকের রক্ষিত ২৫/২৬ হাজার টাকা ও একটি ল্যাপটপ চোরেরা চুরি করে নিয়ে গেছে। তিনি স্থানীয় চেয়ারম্যান, বাজার কমিটির সভাপতি সহ স্থানীয় দোকানদারদের বিষয়টি জানায়। মহেশপুর থানার সেকেন্ট অফিসার এসআই হায়াত মাহমুদ ঘটনা স্থল পরিদর্শন করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাটে নানা আয়োজনে রুদ্র নাট্যদলের রজতজয়ন্তী উদযাপন
বাগেরহাট প্রতিনিধি
নানা আয়োজনে বাগেরহাটে রুদ্র নাট্যদলের ২৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে।দিনটি উপলক্ষে শুক্রবার (১২ মার্চ) বিকেলে বাগেরেহাট শহরের এসিলাহা মিলনায়তনের সামনে থেকে একটি র্যা লী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরনায় এসিলাহা মিলনায়তনে এসে শেষ হয়।এর আগে এসিলাহা মিলনায়তনে কেককেটে ও পায়রা উড়িয়ে দুই দিন ব্যাপি রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, রুদ্রনাট্য দলের সভাপতি এ্যাড. রামকৃষ্ণ বসু, সাধারণ সম্পাদক এ্যাড. শাহীন সিদ্দিকী, নাট্যব্যক্তিত্ব সানোয়ার আলম দুলু, শাহ আলম দুলাল স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে রুদ্র নাট্য দলের প্রযোজোনায় এসিলাহা মিলনায়তনে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক একটি নাটক মঞ্চস্থ করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জীসহ গন্যমান্য ব্যক্তিরা নাটক উপভোগ করেন।
১৯৯৬ সালের এই দিনে বাগেরহাট জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ এক হয়ে রুদ্রনাট্য দল নামের এই সাংস্কৃতিক সংগঠন গঠন করেন। ২৫ বছর ধরে এই সংগঠনটি বাগেরহাটে মঞ্চ নাটক প্রদর্শণ, তরুণ অভিনেতা-অভিনেত্রীদের প্রশিক্ষনসহ সাংস্কৃতিক অঙ্গনে নানা অবদান রেখে আসছেন।
বাগেরহাটে নারী দিবস উপলক্ষে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আদর্শ দুঃস্থ মহিলা উন্নয়ন সমিতি, বাগেরহাটের আয়োজনে এবং নারীপক্ষ দুর্বার নেটওয়ার্ক খুলনা অঞ্চলের সহযোগিতায় শুক্রবার বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে বাগেরহাট জেলা মহিলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, অগ্রযাত্রা মহিলা সমিতির সভানেত্রী আম্বিয়া খাতুন, আদর্শ দুঃস্থ মহিলা উন্নয়ন সমিতি, বাগেরহাটের সভানেত্রী হালিমা বেগম, পূর্নিমা মহিলা সমিতির সভানেত্রী নাজমা, স্বদেশ মহিলা সমিতির সভানেত্রী কাকলী সমাদ্দার প্রমুখ। মানববন্ধন ও আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন নারী সংগঠনের সদস্য ও নেত্রীরা অংশগ্রহন করেন।











































