আশাশুনির কুল্যায় ফ্রি মেডিকেল ক্যাম্প
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালনা করা হয়।
কুল্যা বাগান বাড়ি চত্বরে অবসর প্রাপ্ত ডিআরও মরহুম আঃ গফুরের স্ত্রী রাবেয়া গফুর এবং পুত্র প্রিন্স ও কন্যা মুন্নীর সাবির্ক সহযোগিতা ও ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ল্যাবএইড স্পেশালিজড হাসপাতাল ঢাকার সিনিঃ কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন ডাঃ এ বি এম সফিউল্লাহ কবির ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদৌস। ক্যাম্পে এলাকার হতদরিদ্র, সেবা বঞ্চিত অসহায় ১৩৫ জন রোগিকে চিকিৎসা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। ক্যাম্প চলাকালে অবঃ ইউএইচএ ডাঃ অরুন ব্যানার্জী, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সদস্য জ্বলেমিন হোসেন, মইনুল ইসলাম, এড. দেবাশীষ ব্যানার্জী, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক হিসাবে ক্যাম্প পরিচালনায় সহযোগিতা প্রদান করেন, সোহান, রাজ, শফি, মনি, মুন্না, হান্নান, মিন্টু, সৈকত, সাগর ও ছোট্টু।
কুল্যায় সড়ক দুর্ঘটনায় আহত- ২
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর সড়কে ট্রলি-ব্যাটারী ভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত তুহিনকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকাল ১০.৩০ টার দিকে কুল্যা ওয়াপদা বাধ বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গুনাকরকাটি বাজার এলাকা থেকে একটি ব্যাটারী চালিত ভ্যানে যাত্রী নিয়ে বুধহাটা কুল্যার মোড়ে আসছিল। এসময় মেসার্স আঁখি ব্রিক্স থেকে ইট পরিবহনের কাজে থাকা ট্রলি নিয়ে চালক চাঁদপুর গ্রামের জুলুর পুত্র রাকিব ঘটনাস্থানে পৌছলে ভ্যান ও ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘনার শিকার যাত্রী শাহপুর গ্রামের আফাজ উদ্দিন গাজীর পুত্র তুহিন ও অপর যাত্রী সোনাবাধাল গ্রামের সত্যজিদের শিশু কন্যা তোহা মন্ডল (৩) আহত হয়। গুরুতর আহত তুহিনকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুটিকে কুল্যার মোড়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। সভায় এসএপিপিও আব্দুল গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, এস এম আঃ ওয়াহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, জাহিদ হাসান, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
শ্রীউলায় শ্রীশ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্ত্তন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ঢালিরচক সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে শ্রীশ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সংকীর্ত্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মতবিনিময় করেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
অনুষ্ঠানে ইউপি সদ্স্য ইয়াছিন আলি, পূজা উদযাপন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সানা, শহীদ স্মুতি ডিগ্রী কলেজের প্রফেসর অসিত চক্রবতী, শ্রীউলা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক মন্ডল, আ’লীগ নেতা আবু সাঈদ সরদার, সাবেক ইউপি সদ্স্য স্বপন কুমার, কামরুল হুদা মিলন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি সঞ্চয় মিশ্র, সহকারি শিক্ষক সৌমিত্র কুমার বাপ্পী, নাকতাড়া দূর্গা মন্দিরের সভাপতি মন্টু মন্ডল, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক বিধান চন্দ্র বাছাড়, সুনীল ঢালী, বাবু পঞ্চ সরকার প্রমুখ।
বিপিএমপিএ, খুলনা জেলা শাখার “বার্ষিক বনভোজন-২০২১” সম্পন্ন:
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার দিনব্যপি “বর্ষা রিসোর্ট” মুন্সিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখা আয়োজিত “বার্ষিক বনভোজন” অনুষ্ঠিত হয়। উক্ত বনভোজনে চিকিৎসক ও তাঁদের পরিবারের জন্য ছিলো নানা রকম খেলাধুলা, সুন্দরবনে নৌকা ভ্রমন ও আকর্ষণীয় র্যাফেল-ড্র এবং দিন-ভর বিভিন্ন আয়োজন। পিকনিকে আগত চিকিৎসকদের মধ্যে এবং তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। উক্ত বার্ষিক বনভোজন সাব-কমিটির আহবায়ক ডা. মো: মামুনুর রশীদ, সদস্য সচিব ডা. চন্দন কুমার সাহা ও সম্মানিত সদস্য ডা. শাহীন নওরোজী সমগ্র অনুষ্ঠানের পরিচালন করেন।
উক্ত বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন বিপিএমপিএ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহ-সভাপতি বৃন্দরা হলেন ডা. আর. কে. নাথ, ডা. মো: বোরহানউদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান। সাধারণ সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর, যুগ্ম-সম্পাদক প্রফেসর ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান, প্রচার-সম্পাদক ডা. গৌতম রায়, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য ডা. সৈয়েদা জাহানারা বেগম, ডা. কানিজ ফাহমিদা, ডা. মোল্লা হারুন-অর-রশিদ, ডা. বিশ্বজিৎ সরকার, ডা. মোস্তফা-আল-মামুন। এছাড়াও বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন ডা. কাজী মুজাহিদুল ইসলাম, ডা. মো: মিজানুর রহমান, ডা. মো: অশফাক আহমেদ, ডা. নাসরিন আকতার, ডা. নুরসেরাত আহমেদ, ডা. নাজিয়া নাজনিন, ডা. আরিফা রহমান, ডা. বাবলি সহ সকলের পরিবারবর্গ।
স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেসরকারী জুটমিলের বীরমুক্তিযোদ্ধা শ্রমিকদের সংবর্ধনা ও শ্রমিক জনসভা
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেসরকারী জুটমিলের বীরমুক্তিযোদ্ধা শ্রমিকদের সংবর্ধনা ও শ্রমিক জনসভা ১২মার্চ শুক্রবার বিকাল ৪টায় সোনালী জুটমিল গেটে বেসরকারী পাট সূতা বস্ত্রকল ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী। বক্তব্য রাখেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, মোঃ নুর আলম, এম এ ওয়াহিদ মুরাদ, সেকেন্দার আলী , লিয়াকত মুন্সি , কাবিল আহম্মেদ, নিজামউদ্দিন, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, ডাঃ শাহাজান, আমির মুন্সি , সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস প্রমুখ। শ্রমিক জনসভায় নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী আদায়ের লক্ষে ঘোষিত ৬ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানান। এ ছাড়া মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের নির্দিষ্ট সময় ঘোষনার দাবী জানান। শ্রমিক জনসভা শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেসরকারী জুটমিলের ১১ জন বীর মুক্তিযোদ্ধা শ্রমিকদের সংবর্ধনা প্রদান করা হয় ।
যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী’র পক্ষে মতবিনিমিয় ও গণসংযোগ
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী’র পক্ষে গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগ ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড এলাকার যাব্দীপুর রেলগেট থেকে শুরু করে বেলতলা চেয়ারম্যান মসজিদ হয়ে ফুলবাড়ীগেট রেললাইন ঘুরে ফুলবাড়ীগেট বাজারে এসে শেষ হয়। ১২ মার্চ শুক্রবার বিকাল ৪ টায় খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সুরুজ জামান হানিফ এর নেতৃত্বে চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলীর পক্ষে বলেন যোগীপোল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন রুপে গড়ে তুলতে হবে। এজন্য প্রবীন রাজনিতিবিদ বেগ লিয়াকত আলীকে আমাদের পাশে প্রয়োজন। এ লক্ষ্যে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। এসময় তার সাথে ছিলেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, রাকিব, মোঃ রাজিব, রবিউল, শেখ জাকির হোসেন, বেগ রাশেদুজ্জামান, ওমর আলী, মোঃ রানা, মোঃ রিমন, জাকির হোসেন, বেগ রাসেল, নূর ইসলাম, মিয়া খালিদ হোসেন,নূর আলম, মোঃ বাবু ,যুবলীগ নেতা শাহরিয়ার খান, সিবলী, আব্দুর রহমান সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গণসংযোগ ও মতবিনিময়কালে এলাকাবাসী বলেন আসন্ন নির্বাচনে যোগীপোল ইউনিয়নে বেগ লিয়াকত আলীকে নির্বাচিত করে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং এব্যাপারে কেন্দ্রীয়ভাবে তাঁকে মনোনয়ন দেয়ার জন্য জোর দাবী জানান।
বিএনপি নেতা হারুনের ইন্তেকালে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির শোক
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপি’র সদস্য বিগত ইউপি নির্বাচনে ৩ নং জামিরা ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী সরদার হারুনুর রশিদ গত ৪ মার্চ বৃহস্পতিবার রাতে খুলনা গোয়ালখালী মাদ্রাসার সামনে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মীলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ ১৩ মার্চ শনিবার জোহরবাদ জামিরা বাজারস্থ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপি নেতা হারুনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপি’র সহ- সভাপতি এসএ রহমান বাবুল, জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, গিলাতলা ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, ফকির রবিউল, সরদার ফজলুর রহমান, সরদার নজরুল ইসলাম , শেখ কওসার আলী, সরদার বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা, মোঃ বাচ্চু শেখ, মুন্সি আজগর আলী, গাজী নজরুল ইসলাম, সম বাবর আলী, মোল্যা শরিফুল ইসলাম প্রমুখ।
যোগীপোলে ৩নং ওয়ার্ড মেম্বর প্রার্থী মিল্টনের শোডাউন ও পথসভা
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্্িরল অনুষ্ঠিত হতে যাচ্ছে যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে যোগীপোল ইউনিয়নের ৩নং ইউনিট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিল্টন সানা ৩নং ওয়ার্ডের মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে অনেক আগে থেকেই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ১২ মার্চ শুক্রবার ৩নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে তিনি ব্যাপক শোডাউন ও মোড়ে মোড়ে খন্ড খন্ড পথসভা করেছেন। এসময় উপস্থিত ছিলেন ৩নং ইউনিট কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির, মোঃ হাবিবুর রহমান, জব্বার মল্লিক, আবুল হোসেন, রেজাউল সরদার, শাকিল আহম্মেদ, ডাঃ ইকবাল, শেখ আবুল কালাম, মোঃ শাকিব শেখ , শিহাব, খায়রুল, আকাশ, বিরু, রিপন, মহিউদ্দীন, সোহাগ, নূরু, হোসেন, মৃধা, রবিউল, আশিক, সজিব, রাব্বি, ঈমন, মামুন, জসিম, আমিরুল , বাবু, রমজান প্রমুখ।
ফুলতলায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা হারুণের ঢাকা সিএমএইচএ ইন্তেকাল
ফুলতলা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির সদস্য ও ফুলতলা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব শেখ হারুন অর রশিদ (৫৫) শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। গত ৪ মার্চ সন্ধ্যায় খুলনার বয়রা এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি দেথা দিলে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে তাকে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্রসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আজ (শনিবার) বাদ জোহর ফুলতলার জামিরা বাজার মাদ্রাসা মাঠে জানাযা ও পারিবারিক গোরস্থানে দাফনের বিষয়টি পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
খাদ্যের যোগান বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে:আইএমইডি পরিচালক
ফুলতলা প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রনালয়ের কৃষি ও প্রাণি সম্পদ সেক্টর আইএমইডি পরিচালক আইনুর আক্তার পান্না বলেছেন, একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। ফলে স্বল্প কৃষি জমিতে অধিক জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। খাদ্যে স্বয়ং-সম্পূর্ন করতে সরকার মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছে।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলতলা অফিস আয়োজিত জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দু’দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিকেবিএসপি প্রকল্প পরিচালক মোঃ আলমগীর বিশ্বাস, সহকারী প্রকল্প পরিচালক তৌহিদিন ভুঁইয়া। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুস সাকিব শাহিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নজির হোসেন, মোঃ মঞ্জুরুল আলম, আল মামুন হাওলাদার, শিখা রানী মন্ডল, চ্যামেলী মল্লিক প্রমুখ।
ফুলতলার জনকল্যাণ সমিতির শোক প্রকাশ
ফুলতলা প্রতিনিধি
জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাবেক সম্পাদক, সাংবাদিক ও কবি রমজান মাহমুদ অরণ্যের দাদী মোসা. আমেনা বেগম (৯০) এবং সমিতির ফিল্ড অফিসার জাহিদুল ইসলামের পিতা ফুলতলার আলকা নিবাসী শেখ গোলাম নবী (১০১) মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সাবেক ইউপি সদস্য মোল্যা হেদায়েত হোসেন লিটু, ইউপি সদস্য মোল্যা আলমগীর হোসেন, ইঞ্জি. মনির হাসান টিটো, সমবায়ী সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান, এস এম মঞ্জুর হাসান, আবিদ হাসান, বিষ্ণুপদ দাস, সাইফুল ইসলাম জহির, জাহিদুল ইসলাম লাভলু, ইমদাদুল ইসলাম মিটুল, মাসুম শেখ, গাজী মোশারফ হোসেন বিপ্লব, মাষ্টার মোজাফ্ফর হোসেন, তরিকুল ইসলাম টলার, শরিফুল ইসলাম টিপু. শহীদ শেখ, হাফিজ শেখ, গোলাম রব্বানী রাজীব, সোহেল রানা বাবু, মোঃ জাহাঙ্গীর কবির, কবির জমাদ্দার প্রমুখ।
শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক ও সমবেদনা
জাতীয় পার্টি (জেপি)’র প্রেসিডিয়াম সদস্য, খুলনা ১৪ দলের অন্যতম নেতা, দৌলতপুর বিএল কলেজের সাবেক ভিপি, শরীফ শফিকুল হামিদ চন্দন আর আমাদের মাঝে নেই। তিনি ৬৭ বছর বয়সে ১১ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫:৩০ টায় শ্বাসকষ্টজনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ।
রূপসায় বৃহত্তর ডকইয়ার্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ কর্মী সভা
রূপসা প্রতিনিধি
বৃহত্তর খুলনা ডকইয়ার্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ কর্মী সভা শুক্রবার বিকেল ৪ টায় রূপসার রহিমনগর গাজী মেমোরিয়াল স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমির আলী শেখের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোঃ সাইদুর রহমান সগিরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। বিশেষ অতিথির বক্তৃতা রাখেন, ডকইয়ার্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আয়নাল গাজী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা ছিদ্দিক শেখ, শুকুর সরদার, জেলা শ্রমিক লীগ নেতা হায়দার আলী খান, নুর ইসলাম শেখ, লুৎফর রহমান, সেলিম ব্যাপারী, মনির হোসেন, আলী আকবর আকা, ইসহাক আলী, ওসমান শেখ, মিজান হাওলাদার, মিল্টন, নাসির, শহিদুল, কালাম, জাহাঙ্গীর, মনির ও মোঃ দিদার প্রমুখ।
উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, সাবেক বিএল কলেজের ভিপি, জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষে থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑকমিটির সভাপতি ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিম, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি খালিদ হোসেন, কবি রহুল আমিন সিদ্দিকী, অরবিন্দ সাহা, কোষাধ্যক্ষ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মহেন্দ্র নাথ সেন, শেখ আব্দুল হালিম, আলহাজ্ব শেখ মোঃ আবু সুফিয়ান, প্রচার সম্পাদক শেখ আইনুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল খালেক সিকদার, নির্বাহী সদস্য এস এম কামরুল ইসলাম, আহম্মদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মোঃ আব্দুস সবুর, মুন্সী আহম্মদ হোসেন, শামসুর রহমান বাবুল, মনির হোসেন, তপন পাল, শাহ জাফর মাহমুদ মেহেতা, সরদার মোশাররফ হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রানা তালুকদার, এস এম কামাল হোসেন, মোঃ সজল শেখ, মিরাজ হোসেন হৃদয়, মোঃ রিজভী, ইমন খলিফা, মোঃ শাহেন শাহ, মোঃ ফজলুর রহমান, সোহাগ মল্লিক প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির পক্ষে সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ্ ও মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।
আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন। তিনি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বারোপূর্ণের মোড়, নবপল্লী এলাকা, রাজাপুর বাজার, দেয়াড়া, স্টান্ডার মোড়, দেয়াড়া, আমতলা আব্দুলের মোড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও এলাকাবাসীদের সাথে মতবিনিময় করেন। এসময় ১৫ বছরে তিনি এলাকাবাসীর কি সেবা করেছেন এবং চেয়ারম্যান নির্বাচিত হলে কি করবেন তার কিছু কথা তুলে ধরে প্রচারপত্র বিতরণ করা হয়।
তিনি ৩বার ইউপি সদস্য নির্বাচিত হয়ে ১৫ বছর এলাকাবাসীর সেবা করেছেন। এ বার চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তার পূর্ব পুরুষ এ ভাবে মানুষের সেবা করেছেন। এলাকায় সে শফি মেম্বার বলে পরিচিত। তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন। এ সময় তার সমর্থকরা সথে ছিলেন।
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র গুরুত্বর জখম
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের প্রতিপক্ষের হামলায় হাসান শেখ (৩০) ও মোঃ বেলায়েত শেখ (৬৫) গুরুত্বর জখম হয়েছে। বৃহস্পতিবার (১১মার্চ) সকালে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা মৎস্য ঘেরের পাশে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন হাসান শেখ ও মোঃ বেলায়েত শেখকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত মোঃ বেলায়েত শেখ রাড়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে এবং আহত হাসান শেখ আহত মোঃ বেলায়েত শেখের ছেলে।
আহত হাসান শেখের ভাই জেহাদ শেখ বলেন, ১১ঠা মার্চ (বৃহস্পতিবার) জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পনা মোতাবেক রাড়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের নির্দেশে তার ছেলে বাইজিৎ শেখ (৩০) ও আমিন শেখ (৩৫)সহ কয়েকজন বহিরাগত সন্ত্রাসীদের এনে আমার ভাই হাসান শেখ ও পিতা বেলায়েত শেখের উপর হামলা করে। তারা আমার ভ্ইা ও পিতাকে হত্যার উদ্দেশে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রডসহ বিভিন্ন লাঠি সোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দ্রুত হামলা কারিরা মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার ভাই ও পিতাকে দ্রুত কচুয়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি দেখলে আমার ভাই ও পিতাকে শুক্রবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। বিষয়টি হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মৃত ডলফিন উদ্ধার, মাটিচাপা দেয়া হলো বনে
স্টাফ রিপোটার,বাগেরহাট
সুন্দরবনসংলগ্ন ভোল নদীর চর থেকে মৃত ডলফিন উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর চর থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য চার ফুট এবং প্রস্থ দুই ফুট ১০ ইঞ্চি। পরে বিভিন্ন প্রক্রিয়া শেষে ডলফিনটিকে শরণখোলা রেঞ্জসংক্রান্ত বনে মাটিচাপা দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগর শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, ফেরদৌস মালো নামের এক ট্রলার চালকের খবরের ভিত্তিতে ভোলা নদীর তীর থেকে বন রক্ষীরা ডলফিনটিকে উদ্ধার করেছে। আমাদের ধারণা উদ্ধার হওয়া ডলফিনটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। ডলফিনটির শরীরে কোনো দাগ ছিল না।
সুন্দরবন বন বিভাগের বন্যপ্রাণী ইউনিটের সদস্য এবং স্থানীয় মৎস্য কর্মকর্তাও ডলফিনটিকে দেখেছে। তারা মৃত্যুর কারণ সম্পর্কে তেমন কিছু বলতে পারেননি। আমরা ডলফিনটির স্যাম্পল সংগ্রহ করেছি। বন বিভাগের ঢাকাস্থ ফরেনসিক ল্যাবে স্যাম্পল পাঠানো হবে। সেখানে পরীক্ষার পরে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
এসিএফ মো. জয়নাল আবেদীন আরও বলেন, উদ্ধার হওয়া ডলফিনটি শুশুক প্রজাতির। এটি বিশ্বের অনেক দেশে বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশেও এই প্রজাতির ডলফিন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সুন্দরবনের নদী, খাল ও বঙ্গোপসাগরে ডলফিন রক্ষায় আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
রূপসার নৈহাটী বর্ণমালা ইসলামীয়া শিক্ষালয়ে ৩ ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার
মুজিববর্ষ উপলক্ষে রূপসা উপজেলার নৈহাটী কিসমত খুলনা গ্রামে অবস্থিত বর্ণমালা ইসলামীয়া শিক্ষালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১০ টায় উক্ত বর্ণমালা শিক্ষালয় চত্তরে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সালাউদ্দিন ফুয়াদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আজিম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আত তাহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য রাশিদা বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক মোহাম্মদ রাশেদুজ্জামান, বিশ্বজিত পোদ্দার, আসলিমা বেগম, জাহানারা বেগম, হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, শিক্ষার্থী কোরবান, আন্নি, মিথিলা, মিম, মনিরা, সুরাইয়া, আলভি,তাজ, শ্রাবন, মিম, মিথি, হাফসা, জয়রিয়া,আয়শা, ই¯্রাফিল, ইতি, বিথি, শিরিনা, মুন্নি, স্নিগ্ধা, পিয়াল, মামুন, লিয়ন, মহিউদ্দিন ও তানভির শিকদার। অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। অত্র অনুষ্ঠানে খেলাধুলার বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২০০ শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয় এবং শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে গুণীজন স্মৃতি পরিষদ ও জনউদ্যোগ,খুলনার শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন গুনীজন স্মৃতি পরিষদ ও জনউদ্যোগ,খুলনা।
বিবৃতিদাতারা হলেন, প্রধান উপদেষ্ঠা বিএমএ’র সভাপতি ডাঃ বাহারুল আলম, এম এ আউয়াল, সভাপতি এ্যাডঃ শামীমা সুলতানা শীলু সহ-সভাপতি গোপী কিষন মুন্ধড়া সাধারণ সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন সহ-সাধারণ সম্পাদক রিপন কুমার বিশ্বাস কোষাধ্যক্ষ বিধান চন্দ্র রায় কার্যকরি সদস্য সেলিম বুলবুল, সাংবাদিক ইয়াসির আরাফাত রুমী প্রমুখ।
জেপি’র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, সহ- সভাপতি বাংলাদেশ টেলিভিশনের খুলনা শিল্পঞ্চাল ও মংলা সমুদ্র বন্দর প্রতিনিধি মিজানুল ইসলাম,সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন , কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্টের খুলনা প্রতিনিধি অভিজিৎ পাল, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কনক রহমান ও চ্যানেল নাইন এর বিভাগীয় প্রতিনিধি ইয়াসীন আরাফাত রুমী।
ঝিনাইদহের সেই অটোচালক রাজ কুমারের হাতে শাড়ী ও টাকা তুলে দিলেন পৌর মেয়র মিন্টু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের সেই অটোচালক রাজকুমারের পরিবারের জন্য একটি শাড়ী ও নগদ ১ হাজার টাকা উপহার দিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। শুক্রবার সকালে পৌরসভা কার্যালয়ে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় পৌর মেয়র মিন্টু বলেন, করোনাকালীন সময়ের ১ম ধাপে অটোচালক রাজকুমার নিজের উপার্জিত ৫০ হাজার টাকা করোনা কালীন অসহায় মানুষের জন্য জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে প্রদান করেছিলেন। তাই রাজকুমারের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি শুক্রবার সকালে তার সহধর্মীনির জন্য একটি শাড়ী ও ১ হাজার টাকা প্রদান করেন।
অভয়নগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে যাত্রীবাহী বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১২ মার্চ) আনুমানিক সকাল ৯ টার সময় উপজেলার ভাঙ্গাগেট সংলগ্ন রহমত ওয়েব্রীজের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাস চালক ও সহকারী পালিয়ে গেছে।
নিহতরা হলেন- পৌর সভার ১নং ওয়ার্ডের আমডাঙ্গা গ্রামের সবের মোড়লের ছেলে ইজিবাইক চালক শহিদ মোড়ল (৪২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত অজ্ঞাত ঘাট শ্রমিক (৩৫)। আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. বাবু, রেহিদুল, রমজান, আলী রহমান ও অজ্ঞাতনামা একজন। আহত আলী রহমান বাদে বাকি চার জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলী রহমান জানান, উপজেলার মজুমদার রাইস মিল থেকে একটি ইজিবাইকে করে নওয়াপাড়া বাজারের আসছিলাম। সকাল আনুমানিক ৯ টার সময় ভাঙ্গাগেট পার হয়ে রহমত ওয়েব্রীজের সামনে পৌঁছালে যশোরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইক চালক ও একজন ঘাট শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। ইজিবাইকে থাকা আমিসহ পাঁচজন যাত্রী আহত হই। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ইন্সপেক্টর মাহামুদ আলম জানান, ঘাতক বাস রুপসা মেট্রোপলিটন (খুলনা মেট্রো ব- ১১-০১৬৩) ও ক্ষতিগ্রস্ত ইজিবাইকটি উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বাসের চালক ও হেলপার পলিয়ে গেছে। দুর্ঘটার কারণ জানতে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধিন আছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শুক্রবার দিনব্যাপী গনসংযোগ করেন। ২ দিনব্যাপী মির্জাপুর পশ্চিমপার কালীতলা মন্দির কমিটি আয়োজিত ২ দিনব্যাপী মহানামযজ্ঞ গতকাল প্রসাধ বিতরণনের মদ্য দিয়ে শেষ হয়েছে। গত দু’দিন ধরে আগত সকল ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিক জাহাঙ্গীর। গতকাল রাতে দক্ষিণ ডুমুরিয়া মোড়লপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে আগত মুছাল্লীদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১০ টায় মির্জাপুর শিমুল ঢালীর বাড়িতে বাৎসরিক কালীপূজায় আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে দক্ষিন ডুমুরিয়া ঢালীবাড়ি জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে মুচ্ছালীদের সাথে সালাম বিনিময় করেন। গভীর রাতে মির্জাপুর মঠ মন্দিরে শিব পূজায় আগতদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া সকাল সাড়ে ৬ টায় ডুমুরিয়া মহিলা কলেজ সংলগ্ন অসহায় পরিবারের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে পূর্ব ডুমুরিয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে সন্ধ্যায় ডুমুরিয়া হাটে ক্রেতা-বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খান আনিছুজ্জামান, হাবিবুর রহমান খান, সরদার জাহাঙ্গীর, হারুনুর রশিদ বাবু, নওশের সরদার, আল আমিন মোড়ল, মফিজুর রহমান, জাফর সিকদার, মোহির মোড়ল, বাধণ মন্ডল, এস কে বাপ্পি, বিল্লাল হোসেন প্রমুখ।
জাতীয় যুব সংহতি খুলনা জেলা ও মহানগর শাখার আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মুহম্মদ এরশাদের জন্মবার্ষিকী এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনাসভা জাতীয় যুব সংহতির খুলনা জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আজ ১২ মার্চ সন্ধ্যা ৭টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা জাতীয় যুব সংহতি খুলনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জি এম বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা জেলা যুব সংহতি সাধারণ সম্পাদক এস এম এরশাদুজ্জামান ডলার। প্রধান বক্তা ছিলেন ছিলেনÑখুলনা মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেনÑমহানগর যুবসংহতির সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু, মাহাজার জোয়াদ্দার পান, অপূর্ব দত্ত লেকু, মোঃ এজাজ খান, গাজী খোকন, কাজী মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেনÑসদর থানা আহ্বায়ক মোঃ আব্দুল সালাম, মোঃ হাফিজুর রহমান বাবুল, শেখ মোঃ মাসুদ রানা, নারায়ণ চন্দ্র সরকার, মোঃ শাহ আলম, শেখ শামসুল আলম বাবুল, মোঃ মিণ্টু খান প্রমুখ। সভায় আগামী ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মুহম্মদ এরশাদের ৯১তম জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩০ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ১নং কাষ্টমঘাট ফরিদের ইটের গোলার কর্মচারী আব্দুল হালিম শেখ, এর ছেলে আব্দুল হান্নান শেখ (২১), হাজী তমিজ উদ্দীন সড়কের ছগির আকন এর ছেলে মো. জয়নাল আকন (২৩), বানরগাতী ইসলাম কমিশনারের মোড়ের আকব্বর শেখ এর ছেলে হাসানুজ্জামান হানিফ (২২), খালিশপুর নর্থ জোন এ/৩০, রোড নং-২৬৫ এর মৃত. বুধধান মিয়ার ছেলে মো. মনোয়ার হোসেন (৬৮) একই রোডের করিম বাবু ওরফে পয়েন্ট বাবুর স্ত্রী লাবনী বেগম (২৫), ২১ রেলওয়ে হাসপাতাল রোডের মৃত. হারুনুর রশিদ সরদার এর ছেলে মো. সোহাগ সরদার (২৭) ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার টুঙ্গিপাড়া গ্রামের মৃত. আব্দুল হামিদ ঢালীর ছেলে মো. সবুজ ঢালী (৩২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২৪৯ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিলে ও ৭০ গ্রাম গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।
মোরলগঞ্জে র্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ পলাতক আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানাধীন সিংজোর সিকদারপাড়ায় অভিযান চালিয়ে ১১টি মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ১০ মার্চ রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী হলেন বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানাধীন সিংজোর গ্রামের মো. সিদ্দিক মোল্লার ছেলে মো. রাসেল মোল্লা (৩২)।
র্যাব-৬ জানায়, ১০ মার্চ রাত ৯টার দিকে বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানাধীন সিংজোর সিকদারপাড়ায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এসময় একটি দেশীয় তৈরী হাসুয়া, একটিটি দেশীয় তৈরী কুড়ালসহ মোরলগঞ্জ থানার ১১টি মামলার পলাতক আসামী রাসেল মোল্লাকে গ্রেফতার করা হয়। তাকে মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করতঃ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪০ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বয়রা বাস্তুহারার কাওছার খান এর ছেলে নুরুনবী ওরফে বাবু (২৮), জয়খালীর ইউনুস শেখ এর ছেলে নজরুল ইসলাম বাবু (৩২), ৬৮/৬, রূপসা ষ্ট্যান্ড রোডের কোকোলা গলির মৃত. আব্দুল হক এর ছেলে রাহিদুল ইসলাম (২৬) ও
টুটপাড়া খ্রিষ্টান পাড়ার ইলিয়াস এর বাড়ীর ভাড়াটিয়া মনিরুজ্জামান শেখের ছেলে মো. মাইনুল ইসলাম (২৬)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
নগরীতে র্যাবের অভিযানে একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খাঁনজাহান আলী থানাধীন শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী হলেন খুলনা জেলার রূপসা থানার জাবুসা গ্রামের কলিম মিন্টুর ছেলে মো. মামুন ওরফে সামুন ওরফে বাবলু (২২)।
র্যাব-৬ জানায়, শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে খাঁনজাহান আলী থানাধীন শিরোমণি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় লবণচরা থানার জিআর নং-১৪৯/২০১৯, ধারাঃ ৪৪৭/৩২৩/৩০৭/৫০৬ পিসি, জিআর নং-৬২(ক)/১৮, ধারাঃ ৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পিসি এবং জিআর নং-৯৫/১৭, ধারাঃ মাদকদ্রব্য আইনের ১৯(১) অনুযায়ী একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী
বাবলুকে গ্রেফতার করা হয়। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ১০৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন ৭নং আলীপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১০৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ১১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন
সাতক্ষীরা জেলার সদরের গাংনিয়া মাহমুদপুর এলাকার মৃত. নুরুল ইসলাম গাজীর ছেলে মো. বাবুল গাজী (৪২)।
র্যাব-৬ জানায়, ১১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ৭নং আলীপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় সাতক্ষিরা টু কালিগঞ্জ সড়কের পাশ থেকে ১০৮০ পিস ইয়াবা বাবুল গাজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে এক অপহরণকারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার সদর থানাধীন কেন্দ্রিয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ১১ মার্চ রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অপহরণকারী হলেন ঝিনাইদহ জেলা সদরের কলাবাগান এলাকার আপীল হোসেনের ছেলে মো. কুরবান আলী (৩৮)।
র্যাব-৬ জানায়, গত ৯ ফেব্রুয়ারি ঝিনাইদহের ব্যাপারীপাড়ার স্কুল ছাত্রী (ভিকটিম) কে নিজ বাসার সামনে রাস্তার উপর হতে অপহরণ করে অপহরনকারীরা। অনেক খুজাখুজির পর ভিকটিমের স্বজনরা তার কোন খোজ না পেয়ে গত ৮ মার্চ ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ২৩, তারিখ ০৮/০৩/২০২১ ইং ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০। এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ রাত ৮টায় ঝিনাইদহ কেন্দ্রিয় বাসটার্মিনাল এলাকা থেকে কুরবান আলীকে গ্রেফতার করা হয়। তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।











































