স্টাফ রিপোর্টার
যশোর জেলার বাগারপাড়া থানার সুখদেবনগর গ্রামে অভিযান চালিয়ে ৭৬০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক বিক্রেতা হলেন যশোর জেলার বাগারপাড়া থানার ছাইবাড়িয়া গ্রামের মৃত. লুৎফর রহমানের ছেলে মো. আবু হাসান টনি (২৫)।
র্যাব-৬ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর জেলার বাগারপাড়া থানার সুখদেবনগর গ্রামে অভিযান পরিচালনা করে মেজর এ এম আশরাফুল ইসলাম ও এএসপি মো. তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় সুখদেবনগর আউরাখালের ব্রীজের পশ্চিম পাশ থেকে ৭৬০পিস
ইয়াবাসহ আবু হাসান টনিকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে বাগারপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
লবণচরা থানাধীন দনি মোহাম্মাদ নগর বিশ্বরোড মোড়ে অভিযান চালিয়ে এক কেজি তিনশত গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন পটুয়াখালি জেলার কলাপাড়া থানার লালুয়া গ্রামের মো. সালাম মীরের ছেলে মো. রিয়াজ মিয়া (৩৫) ও নাটোর জেলার সিংড়া থানার গোডাউন পাড়া গ্রামের মৃত. নূর মন্ডলের ছেলে মো. শামিম মন্ডল (২৮)।
র্যাব-৬ জানায়, বুধবার বিকেল ৪টার দিকে লবণচরা থানাধীন দনি মোহাম্মাদ নগর বিশ্বরোড মোড়ে অভিযান পরিচালনা করে মেজর এ এম আশরাফুল ইসলাম ও এএসপি মো. তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় বিশ্বরোড মোড়স্থ সাজিন মার্কেটের পাশ থেকে এক কেজি তিনশত গ্রাম গাঁজা ও নগদ ১৩২৪ টাকাসহ রিয়াজ মিয়া ও শামিম মন্ডলকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।










































