Home আঞ্চলিক সীমান্তে ১ কেজি স্বর্নের বারসহ এক পাচারকারী আটক

সীমান্তে ১ কেজি স্বর্নের বারসহ এক পাচারকারী আটক

12

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ১ কেজি স্বর্নের বারসহ আব্দুল ওহাব নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক পাচারকারী বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমাšত পথে একটি সোনার চালান ভারতে পাচার হবে খবর পেয়ে বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী ইজিবাইকে তল্লাশী করে আব্দুল ওহাবকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দশটি সোনার বার জব্দ করা হয়।

উদ্ধার করা সোনার বাজার মূল্য ৮০ লাখ টাকা।  আটক ওহাব এগুলো ভারতে পচারের উদ্দেশে সীমাšেত নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সে দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে বলে বিজিবির কাছে স্বীকার করেছে। সোনা পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

-বেনাপোল প্রতিনিধি