মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২৪৯ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিলে ও ৭০ গ্রাম গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৩৬ টিবি বাউন্ডারী রোডের মতিয়ার রহমান এর ছেলে মাফুজুর রহমান ওরফে লিটন (৫১), রেলওয়ে কলোনী কোয়ার্টারের লুৎফর রহমান এর ছেলে আজিজুর রহমান (৪৮), সোনাডঙ্গা হাসান বাগ খালপাড়ের মো. কুদ্দুস হাওলাদার এর ছেলে মো. রিয়াজ হাওলাদার (২৮) ও মো. নিজাম আকন এর ছেলে মো. ফরিদ হাওলাদার ওরফে রুবেল আকন (২১), বিকে মেইন রোডস্থ পূর্ব বানিয়া খামার কমিশনার গলির নাসির উদ্দিন সরকার এর ছেলে এস এম শফিকুল ইসলাম (৩২), ৬/১ গোবরচাকা পল্লী মঙ্গল স্কুলের পিছনের বাসিন্দা মো. মোশারেফ খান এর ছেলে মো. সাজ্জাদ খান (২৮), বুড়ো মৌলভীর দরগাহ ব্রীজের পূর্ব পাশের মো. আনসার শেখ এর ছেলে মো. মুসা শেখ (৩০), খালিশপুর এ/২২, বঙ্গবাসী গেটের পাশের মৃত. মালেক হাওলাদার এর ছেলে মো. আলাউদ্দিন হাওলাদার (৩১) ও পাবনা জেলার ইশ্বরদী থানার সাহাপুর গ্রামের আব্দুল মান্নান এর ছেলে সৈয়দ শফিকুল ইসলাম ওরফে রনি (৩৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২৪৯ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিলে ও ৭০ গ্রাম গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা রুজু করা হয়েছে।
ডিবির অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
নগরীর হাজী মহসীন রোডে অভিযান চালিয়ে ৮ সেট তাস ও নগদ ১৪ হাজার ৬শ’ টাকাসহ ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন নগরীর টুটপাড়া সরকার পাড়া এলাকার মৃত. লোকমান হাকিমের ছেলে মীর দুলাল হাকিম (৫৫), খালিশপুরের বিআইডিসি রোড এলাকার মৃত. তবিবুর রহমানের ছেলে মো. সাকিল আহম্মেদ (২৫), রূপসার যুগীহাটি পশ্চিম পাড়া এলাকার মৃত. শেখ নূরুল হকের ছেলে মো. শেখ শাহাজাহান (৪৫), সোনাডাঙ্গার ডাক্তার পাড়া এলাকার মৃত. হারুন শিকদারের ছেলে মো. জিয়া শিকদার (৪৪), ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকার মৃত. মোকসেদ আলী সরদারের ছেলে এসএম খোরশেদ আলী (৬২), রূপসা বেলায়েত হোসেন সড়ক এলাকার মৃত. মোসলেম শিকদারের ছেলে মো. শরিফ শিকদার (২৮), একই উপজেলার সাহস সরদার পাড়া এলাকার মৃত. আব্দুল লতিফ সরদারের ছেলে মো. মুজিবুর রহমান (৪৯), নগরীর নিরালা আবাসিক এলাকার মৃত. আলতাফ হোসেনের ছেলে মো. রেজাউল করিম (৫৩) ও দোলখোলা কাজীর গলি এলাকার করিম হাজরার ছেলে মো. শুকুর আলী (৫৮)।
র্যাবের হাতে ২৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
খুলনা জেলার দিঘলিয়া থানাধীন বারাকপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৯ মার্চ বিকেল সোয়া ৩ টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার দিঘলিয়া থানাধীন বারাকপুর নিকারি পাড়ার আব্দুস সালাম বিশ্বাস এর ছেলে মোঃ আরমান বিশ্বাস (২৪)।
র্যাব-৬ জানায়, খুলনা জেলার দিঘলিয়া থানাধীন বারাকপুর মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় মধ্যপাড়ার কামাল মেম্বারের মার্কেট বিসমিল্লাহ টেলিকম এর সামনে থেকে ২৩৫ পিস ইয়াবসহ আরমান বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে
বাগেরহাটে র্যাবের অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
বাগেরহাট জেলা সদরের সুগন্ধী গ্রামে অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৯ মার্চ রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন বাগেরহাট জেলা সদরের সুগন্ধী গ্রামের
মো. শওকত হাওলাদারের ছেলে বায়েজিদ হাসান (২৩) ও পাড় কুসাইল গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে মো. জিন্নাত শেখ (৬৩)।
র্যাব-৬ জানায়, ৯ মার্চ রাতে বাগেরহাট জেলা সদরের সুগন্ধী গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় সুগন্ধী হাফেজিয়া মাদ্রাসার উত্তর পাশে মান্নান হাওলাদার এর বাড়ির সামনে থেকে ৩৮০পিস ইয়াবসহ বায়েজিদ হাসান ও জিন্নাত শেখকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
– স্টাফ রিপোর্টার











































