ডুমুরিয়া থানার অস্ত্র মামলার এক আসামীকে ১০ বছরের সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। বুধবার (১০ মার্চ) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেছেন। দ-প্রাপ্ত আসামী হলেন ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের মো. মোজাহার সরদারের ছেলে মো. জালাল উদ্দিন । রায় ঘোষণাকালে আসামী জালাল উদ্দিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ মেহেদী নথীর বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টার দিকে ডপুমুরিয়া থানার মাগুরখালী বাজারে অভিযান পরিচালনা করে র্যাব-৬। এসময় বাজার সংলগ্ন রায়হান শেখের বাড়ির পাশ থেকে দেশী তৈরী একটি পিস্তলসহ জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এঘটনায় র্যাবের ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন যার নং ১৪। ওই বছরের ৩০ অক্টোবর ডুমুরিয়া থানার এসআই আইয়ুব হোসেন আদালতে জালাল উদ্দিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শেখ এনামুল হক ও এপিপি এম ইলিয়াস খান।
– স্টাফ রিপোর্টার











































