Home আঞ্চলিক যশোরে হত্যা মামলার আসামি লেদ মিস্ত্রি বাচ্চু গাজী খুন

যশোরে হত্যা মামলার আসামি লেদ মিস্ত্রি বাচ্চু গাজী খুন

41

১০ মার্চ বুধবার সকালে যশোর শহরতলীর খোলাডাঙ্গা মুন্সিপাড়ার একটি ধান ক্ষেত থেকে বাচ্চু গাজী (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে যশোর কোতয়ালী থানা পুলিশ। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বাচ্চু গাজী  যশোরের মনিরামপুর উপজেলার একটি হত্যা ও যশোর কোতয়ালি থানার একটি বিস্ফোরক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

নিহত বাচ্চু গাজী সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের রবিউল গাজীর ছেলে। তার মায়ের নাম আঞ্জুয়ারা বেগম। নিহত বাচ্চু গাজী পেশায় লেদ মিস্ত্রি বলে জানা গেছে। কোতোয়ালী থানার এসআই মনিরুজ্জামান জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে খোলাডাঙ্গা মুন্সিপাড়ার আশরাফ আলীর ধান ক্ষেত থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। এসময় রাস্তার পাশ থেকে রক্তমাখা ছুরি, স্যান্ডেল ও লুঙ্গি উদ্ধার করে পুলিশ। এছাড়া মৃতের পকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র ও একটি হত্যা মামলায় আদালত থেকে জামিনের রিকল( জামিননামা) পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম বাচ্চু গাজী। নিহতের স্বজনরা  মরদেহটি সনাক্ত করে। স্হানীয় ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামের কাছে নিহত বাচ্চু গাজীর বিষয় জানতে চাওয়া হলে তিনি জানান, এই নামে কাউকে আমি চিনি না। নিহত বাচ্চু গাঁজির ভাই সোহাগ জানান, মঙ্গলবার ৯ মার্চ রাত ৯ টার দিকে দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে যেয়ে বাচ্চুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকাল খোলাডাঙ্গা মুন্সিপাড়ার আশরাফের ধান ক্ষেত থেকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  এস আই মনিরুজ্জামান জানান , মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে বাচ্চু খুন হতে পারে। তার বুক পিঠসহ শরীরের বিভন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছ। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

-যশোর অফিস