Home আঞ্চলিক বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

43

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর-রোস্তমপুর বাঁশের সাঁকোর উপর দিয়ে স্কুল কলেজের কোমলমতি শিশুরা ও ছাত্র ছাত্রী, ব্যবসায়ী সহ প্রতিদিন শত শত গ্রামবাসী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। যশোর জেলার কেশবপুর উপজেলার পাথরা গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর অঞ্চলের ৬ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা চুকনগর-রোস্তমপুর-কেশবপুর-পাথরা ভদ্রা নদীর উপর একটি বাঁশের সাঁকো। এ বাঁশের সাঁকোর উপর দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রতিদিন শতশত গ্রামবাসী জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে থাকে।চুকনগর-রোসÍমপুর-পাথরা-নরনিয়া-আটলিয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ ও কেশবপুরের পাথরা-বুড়–লিয়া এলাকার শতাধিক পরিবারের লোকজনের যাতায়াত এ বাঁশের সাঁকোর উপর দিয়ে। বাশ দিয়ে তৈরী এ সাকোর উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে কোমলমতি শিশু কিশোর ও বৃদ্ধ-বৃদ্ধারা। গ্রামবাসীরা জানান, প্রতিদিন স্কুল-কলেজ, হাট বাজার ও নিত্য চলাচলে হাজারো পথচারী ঝুকি নিয়ে সাকোর উপর দিয়ে পথ চলে। অবর্ণনীয় দুর্ভোগ ছাড়াও এ সাঁকো পার হতে গিয়ে অনেকেই প্রান হারিয়েছে। এমন কি চুকনগর বাস স্টান্ড মোটর সাইকেল চালক পাথরা গ্রামের মতিয়ার রহমান মোটর সাইকেল সহ সাঁকো ভেঙ্গে নিচে পড়ে যায়। এর ফলে মোটর সাইকেল ও চালকের অনেক ক্ষয়-ক্ষতি হয়। জীবনের ঝুঁকি নিয়ে কত পার হওয়া যায়। চুকনগর এলাকার মোঃ হাফিজুর রহমান খোকা সরদার জানান, গত কয়েকদিন আগে এই সাঁকো পার হতে গিয়ে তার একটা গরু পড়ে মারা যায়। সে সময় সাঁকো পার হচ্ছিলেন একই গ্রামের ডাক্তার মোঃ আঃ ওয়াদুদ, মোমজেদ হোসেন (মোহন) মোড়ল, মোশাররফ হোসাইন, মাষ্টার আল-মামুন পারভেজ।

তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, সাকোর পরিবর্তে এখানে সেতুর গুরুত্ব আছে কি? এর প্রতি উত্তরে তাদের বক্তব্য শুনে অনুমান করা যায়,স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ অঞ্চলে একটি সেতুর অভাবে আজো তাদের জীবনধারার পরিবর্তন হয়নি। যার কারনে সাঁকো নামক পারাপারের মাধ্যমটুকু স্থানীয়দের বিষিয়ে তুলেছে । এলাকার সাধারণ মানুষেরা জন প্রতিনিধিদের কাছে সাঁকোর পরিবর্তে ব্রিজ এর জন্য বার বার দাবি জানান। তারা আশ্বাস দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। আশা করা যায় তারা পুনরায় নির্বাচিত হলে সাঁকোর পরিবর্তে ব্রিজটি দেখতে পাবে এলাকার জনসাধারণ। তাদের একটাই দাবী সাঁকোর পরিবর্তে সেতু চাই। তারা জানালেন, কয়েক গ্রামে নিজস্ব কোন হাট না থাকায় তারা সেতু পার হয়েই চুকনগর বাজারে এসে দৈনন্দিন চাহিদা মেটায়। এ বিষয়ে কেশবপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এস.এম রুহুল আমীন বলেন বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ ও কোমলমতি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোররা, সাঁকো দিয়ে পারাপার করছে।

অতএব বাঁশের সাঁকোর পরিবর্তে একটি সেতুর প্রয়োজন। এ প্রসঙ্গে খুলনা জেলা আ’লীগের সহ এবিএম শফিকুল ইসলাম জানান সল্প সময়ে আসা যাওয়ার জন্য সাঁকো ব্যবহার নিত্য সঙ্গী হয়ে গেছে। অন্যথায় বিকল্প পথে আসা যাওয়া করতে গেলে চুকনগর হইতে পাথরা পর্যন্ত মোটরসাইকেল কিংবা অটোতে ভাড়া খরচ পড়বে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা। যা কোন মানুষের পক্ষে অসম্ভব। তাই সাঁকোর পরিবর্তে ব্রিজটি জরুরী ভিত্তিতে প্রয়োজন এলাকার মানুষের।

-মোসলেম উদ্দীন খান, চুকনগর