Home আঞ্চলিক তুচ্ছ ঘটনায় কেশবপুরে ইটের আঘাতে একজন খুন

তুচ্ছ ঘটনায় কেশবপুরে ইটের আঘাতে একজন খুন

9


যশোরের কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খোকন দাস নামে এক ব্যাক্তিকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধর্মপুর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপুর গ্রামের ঋষি পাড়ার বলরাম দসের ছেলে সুজন দাস (২২) গত শনিবার রাতে বিয়ে করার জন্য তার মা বাবার সাথে ঝগড়া করে। রবিবার সকাল ৮ টার দিকে একই গ্রামের প্রতিবেসি মৃত বিজয় দাসের ছেলে খোকন দাস (৭০) সুজন দাসের কাছে রহস্য জনক ভাবে ঝগড়ার কারন জানতে চায়। এ নিয়ে সুজন দাস ও খোকন দাসের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুজন দাসের নেতৃত্বে আরো ৪/৫ জন খোকন দাসকে ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে বাধা দিলে তারা খোকন দাসের স্ত্রী মানসী দাস (৫৫) ও রবিন দাসের মেয়ে কেয়া দাস (১৮) কে মারাত্মক আহত করে। এলাকাবাসি মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিতসাধিন অবস্থায় রবিবার দুপুরের দিকে খোকন দাসের মৃত্যু হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন সাংবাদিকদের বলেন, মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্যে লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

-কেশবপুর (যশোর) প্রতিনিধি