Home আঞ্চলিক খুলনায় সড়ক দুর্ঘটনায় এলপি গ্যাস ব্যবসায়ী নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় এলপি গ্যাস ব্যবসায়ী নিহত

7


খুলনায় সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নামে এক এলপি গ্যাস ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে নগরীর রূপসা বাইপাস সড়কের লবণচরা থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি রূপসা উপজেলার এলাইপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের শ্যালক।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার জানান, রবিবার ভোরে মোংলা থেকে পিকআপ ভ্যানে মানিক এলপি গ্যাস নিয়ে খুলনার ডিপোতে ফিরছিলেন। খানজাহান আলী সেতু (রূপসা) পার হয়ে লবণচরা থানার কাছে পৌঁছানোর পর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকের পাশের সিটে বসে থাকা মানিক ঘটনাস্থলেই নিহত ও চালক গুরুতর আহত হয়। ওসি জানান, আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এবং মানিকের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

-স্টাফ রিপোর্টার