Home আঞ্চলিক কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

14


কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় শহরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, উপজেলা আওয়ামী লীগ, কেশবপুর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়।

এদিন সকালেই কেশবপুরের সকল সরকারি ও বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি এইচ এম আমির হোসেন ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, পলাশ কুমার মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ খলিলুর রহমান।

সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

-আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি