Home আঞ্চলিক মোংলায় নানা আয়োজনে ৭ই মার্চ পালিত

মোংলায় নানা আয়োজনে ৭ই মার্চ পালিত

8

মোংলায় সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থার আয়োজনে ৭ মার্চ রবিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ ও ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা, শিশু চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে উপজেলা প্রশাসন, মোংলা পোর্ট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নুর আলম শেখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধ শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম প্রমূখ। সকাল ১০টায় শিক্ষক মিলনায়তনে মোংলা সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক বিশ্বজিৎ হালদার, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল হোসেন প্রমূখ। বিকেলে মোংলা থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

-মোংলা প্রতিনিধি