Home আঞ্চলিক ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

6

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়।কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,কেক কর্তন,আলোচনা সভা,ভিডিও কনফারেন্স আলোক সজ্জা ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়।গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা স্মৃতি চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,শারমিনা পারভীন রুমা,কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন প্রমূখ।বিকেলে থানা পুলিশের আয়োজনে কেক কর্তনের পর থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের সভাপতিত্বে থানা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ’র অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) একেএম নাহিদুল ইসলাম (বিপিএম)।বিশেষ অতিথির বক্তব্যদেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ (বিপিএম)।ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্যদেন জেলা আ’লীগের সহ-সভাপতি এবিএম শফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,খান সাকুর আহমেদ,প্রতাপ কুমার রায়,সুরঞ্জিত কুমার বৈদ্য,রেজোয়ান হোসেন মোল্যা,আবুল হাসান গাজী,আ’লীগ নেতা কাজি আলমগীর হোসেন,গোপাল চন্দ্র দে,মোল্যা সোহেল রানা,গাজী তৌহিদুল ইসলাম,যুবলীগ নেতা গোবিন্দ কুমার ঘোষসহ সামাজিক,সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

-ডুমুরিয়া প্রতিনিধি