Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

25

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তথ্য বিবরণী

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা শনিবার দুপুরে খুলনা জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদর থানা শিক্ষা অফিসার মোসা: রুমানাই ইয়াসমিন এবং জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক বিপ্লব কুমার সরকার। খুলনা জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অতিথিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে সকলকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে বেশি বেশি জানতে হবে। শিশুরাই আগামীতে সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের সত্য কথা বলতে হবে এবং মানুষের জন্য ত্যাগ শিকার করতে হবে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় খুলনার বিভিন্ন স্কুলের প্রায় একশত ৫০ শিক্ষার্থী অংশ নেন।

খুলনায় শনিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন তিন হাজার দুইশত ৯ জন

তথ্য বিবরণী

খুলনায় শনিবার মোট তিন হাজার দুইশত ৯ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার দুইশত ৯১ জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার নয়শত ১৮ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় একশত জন, দাকোপ চারশত ৬২ জন, দিঘলিয়া ৯০ জন, ডুমুরিয়া চারশত ৪০ জন, ফুলতলা ৯৭ জন, কয়রা দুইশত ৭৬ জন, পাইকগাছা দুইশত ৯০ জন, রূপসা ৬০ জন এবং তেরখাদায় একশত তিন জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার আটশত ৫০ জন এবং মহিলা এক হাজার তিনশত ৫৯ জন।

খুলনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগ পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে: অসুস্থ গৃহবধু খুমেকের ওসিসিতে ভর্তি

স্টাফ রিপোর্টার

খুলনায় যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিটের অভিযোগ উঠেছে খোদ পুলিশের একজন ইন্সপেক্টরের বিরুদ্ধে। যৌতুকলোভি স্বামীর অত্যাচার থেকে রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে ভুক্তভোগী এক সন্তানের জননী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি গৃহবধু গত ০২ মার্চ কেএমপি কমিশনারের কাছে লিখিত আবেদনে উল্লেখ করেন, তার স্বামী কেএমপির গোয়েন্দা শাখার ইন্সপেক্টর নাহিদ হাসান মৃধার সাথে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছে। যৌতুকের দাবী পুরনে করতে গিয়ে ওই গৃহবধূর পিতা তার সংসারের সবকিছুই দিয়েছেন। সম্প্রতি জমি ক্রয়ের জন্য ১৪ লাখ টাকা যৌতুকের দাবীতে প্রতিনিয়ত মারপিট করে। গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানের আঘাতের ক্ষত রয়েছে। গত ০১ মার্চ রাতে যৌতুকের মারপিট করার এক পর্যায়ে চাকু নিয়ে তাকে খুন করতে যায়। এ সময় গৃহবধূ অজ্ঞান হয়ে পরে। লিখিত অভিযোগে ওই গৃহবধু আরো উল্লেখ করেন, যে কোন সময় তাকে ও তার একমাত্র পুত্র সন্তানকে খুন করতে পারে যৌতুক লোভী ওই পুলিশ ইন্সপেক্টর। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গৃহবধূর পিতা বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান পাইক বলেন, মেয়ের সুখের কথা ভেবে সকল আবদার পুরন করেছি। এখন আবার ১৪ লাখ টাকা যৌতুকের দাবীতে প্রতিনিয়ত মারপিট করছে মেয়েকে। ১ মার্চ মারপিট করে এবং খুন করার হুমকি দেয়। আমার মেয়ে ২ মার্চ পুলিশ কমিশনার বরাবরে আবেদন করেছে এবং ৩ মার্চ সরাসরি কমিশনারের সাথে সাক্ষাত করলে কমিশনার মহোদয় আমার মেয়ের শারীরিক অবস্থা দেখে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। সেমতে মেয়ে হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে। ওসিসির মাধ্যমে আমরা আইনের আশ্রয় নিবো।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে আমরা খালিশপুর থানায় গেলে থানায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তার ছেলে পুলিশ কন্সটেবল রাব্বিকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেয়ার চেষ্টা করে। খালিশপুর থানার ওসির সামনেই নাহিদ হাসান মৃধা এ আচারণ করেন।

এদিকে ওসিসির দায়িত্বপ্রাপ্ত এসআই নিলা জানান, গৃহবধুর ওসিসিতে ভর্তি রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। আগামীকাল (রবিবার) নিয়ম অনুযায়ি আমরা ব্যবস্থা গ্রহন করবো।

খালিশপুরে ১৫নং ওয়ার্ডে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার

খুলনার খালিশপুর গাবতলা ১৫ নং ওয়ার্ডের রেললাইনের পাশে  শনিবার (৬ মার্চ)  রাত ১টায় ভাই ভাই ষ্টোর নামক একটি মুদি দোকানে অগ্নিকান্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসি জানায়, মিনা ফ্যাশান ও ভাই ভাই ষ্টোরের মালিক মোঃ জলিল প্রতিদিনের মত আজও রাত সাড়ে ১১টায় দোকান বন্ধ করে বাসায় যান। তারা রাত পোনে ১ টার দিকে দোকান থেকে আগুন ও ধোয়া বের হতে দেখেন। এলাকাবাসী  বিভিন্ন উপায়ে আগুন নিভানোর চেষ্টা করেন। ফলে পাশের দোকানগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে। তবে ভাই ভাই স্টোরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ক্ষতি তিন লক্ষ টাকার বলে জানা গেছে ও মিনা ফ্যাশানের পঞ্চাশ হাজার টাকা। এলাকাবাসী ধারণা করছেন ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। এদিকে সকাল ১১টার দিকে প্যানেল মেয়র ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না ক্ষতিগ্রস্থ দোকান পাট পরিদর্শন করেন। তবে ফায়ার সার্ভিসের বক্তব্য পাওয়া যায়নি।

মোড়েলগঞ্জে প্রভাবশালীদের রোষানলে দৃষ্টি প্রতিবন্ধী!

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জের বর্ষিবাওয়া গ্রামের প্রভাশালীদের রোষানলে দৃষ্টি প্রতিবন্ধী সাহেব হাওলাদারের পরিবার। মামলা করে বিপাকে, অব্যাহত হুমকি, বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।

ভূক্তভোগী প্রতিবন্ধীর পরিবার জানান, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের প্রভাবশালী মন্টু হাওলাদার ওরফে সিদ্দিকের সাথে ৬৬শতক জমি নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী সাহেব হাওলাদারের পিতা আব্দুল কুদ্দুস হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে একের পর এক প্রতিবন্ধী পরিবারকে বিভিন্নভাবে হয়রানি, বিলীন জমি বেদখল করে মন্টু হাওলাদার।

এ ঘটনায় সাহেব আলী ও তার বোন সালমা বেগম বাদি হয়ে পৃথক দুটি মোড়েলগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন। যার নং-১৪৫৭ ও ২৯১।

অভিযোগটি বর্তমানে বাগেরহাট বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। আসামিরা গ্রেফতারের পর জামিনে এসে সাহেবের পরিবারকে পুনরায় হুমকি ও বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে।

দৃষ্টি প্রতিবন্ধী সাহেব হাওলাদার বলেন, জন্ম থেকেই দু’ ভাই চোঁখে দেখিনা। পরিবারের বৃদ্ধ পিতা একমাত্র আয়ের উৎপার্যনশীল। তার পরেও প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি সামান্যটুকু জমি কেড়ে নেওয়ার জন্য আমাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। এদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে পারেনা। স্থানীয়ভাবে বিচার দিয়েও সমাধান হয়নি। ঘুরতে হচ্ছে দ্বারে দ্বারে।

 ‘নারী নির্যাতন বন্ধে মানসিকতার পরিবর্তন জরুরী’

খবর বিজ্ঞপ্তি

নারী ও শিশুদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা ও ধ্যান ধারণার পরিবর্তন জরুরী। এ পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে, ঘর থেকে। জনসচেতনার পাশাপাশি আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত না করলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। উদ্ভাবনী নীতি গ্রহনের পাশাপাশি পুরুষ এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সহিংসতা হ্রাস করতে সমন্বিত উদ্যোগ গ্রহনে এগিয়ে আসতে হবে। বরিশালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে উদ্ভাবনী  নীতি গ্রহণে তরুণ ও সরকারি কর্মকর্তাদের সাথে নীতি সংলাপ অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেছেন।

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ মার্চ) বেলা ১১ টায় বরিশালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্ভাবনী নীতি সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম। আন্তর্জাতিক নারী  দিবস উপলক্ষে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে বরিশাল ইয়ুথ ফোরাম ও প্রতীকি যুব সংসদ। প্রতীকি যুব সংসদের চেয়ারপার্সন মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, সনাক বরিশালের সভাপতি শাহ সাজেদা, জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অ্যাডভোকেসি ও অ্যাকাউন্টিবিলিটি কো-অর্ডিনেটর সুরভী বিশ্বাস । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল ভিকটিম সার্পোট সেন্টারের ইনচার্জ হোসনেয়ারা খানম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান জয়িতা বিজয়ী নারীনেত্রী হাসিনা বেগম নীলা, বরিশাল মহিলা কল্যাণ সংস্থার পরিচালক কাওসার পরভীন, ওয়ার্ল্ড ভিশন এপিসি ম্যানেজার লিটন মন্ডল, হিন্দু ম্যারেজ রেজিস্টার মুক্তি বালা, বরিশাল যুব ফোরামের সদস্য ঊর্মি আক্তার, প্রতীকি যুব সংসদের প্রজেক্ট ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা প্রমুখ।

ঐতিহাসিক ৭ মার্চে আ’লীগের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় খুলনা বেতারে মাল্যদান, দিনব্যাপী মহানগর আওয়ামী লীগ কার্যালয় সহ নগরীর সকল ইউনিট অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ গ্রহণ করবে। অনুরুপ কর্মসূচি পালনের জন্য খানজাহান আলী, দৌলতপুর ও খালিশপুর থানা আওয়ামী লীগকে বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি

বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোস্তাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় শান্তিধামের মোড় থেকে শুরু হয়ে নগরীর শামসুর রহমান রোড, স্যার ইকবাল রোড, বেনী বাবু রোড সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খুলনা প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন একরামুল হক হেলাল, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, সাইফুল ইসলাম মলি¬ক, অহিদুজ্জামান হাওলাদার, সোহরাব হোসেন, খায়রুজ্জামান সজীব, মুনতাসির আল মামুন, এ্যাডঃ ওমর ফারুক, আলহাজ্ব আলামিন হোসেন, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, আবুল কালাম, মিজান সরদার, আলাউদ্দিন তালুকদার, ইয়াসির শেখ, কামরুল ইসলাম, কাজী মাহবুবুর রহমান, শাহ বেলালুর রহমান, সাইফুর রহমান জাহিদ, ওয়াহিদুজ্জামান রনি, পলাশ মোল¬া, জিহাদ আল আমীন, তুহিন খন্দকার, কবির গাজী, ইদ্রিস হোসেন, সাইফুল ইসলাম, আলাউদ্দিন জমাদ্দার, মিলন হোসেন, রিপন সিকদার, সুলতান মাহমুদ, সাজ্জাদ হোসেন সাদ্দাম, রাকিব আহমেদ, সিরাজুল ইসলাম অপু, গুরুল সেখ, নিজাম উদ্দিন, শাহীন সেখ প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ লেখক ও সাংবাদিক মোস্তাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচার দাবী করে বলেন, মোস্তাক আহমেদকে কারা হেফাজতে নির্যাতন করে পরিকল্পিত হত্যা করা হয়েছে। তাঁরা বলেন, সরকার ও সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অপকর্মকে আড়াল করতে অথবা ঐ সকল অপকর্মের বিরুদ্ধে যেন কেউ প্রতিবাদ না করে, কেউ যাতে কলম না ধরে সেটা নিশ্চিত করতেই মোস্তাক আহমেদকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কারা হেফাজতে নির্যাতনের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে মোস্তাক আহমেদ ও বোরহান উদ্দিনের হত্যাকারীদের চিহ্নিত করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবী জানান। নেতৃবৃন্দ অবিলম্বে নিবর্তনমূলক আই সি টি এ্যাক্ট বাতিলেরও দাবী জানান।

বাগেরহাট বই মেলায় ২৫ লাখ টাকা বিক্রি,সমাপনীতে পুরষ্কার

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে ১২ দিন ব্যাপী একুশে এবারের বই মেলায় ২৫ লাখ টাকার বই বিক্রি হয়েছে। শুক্রবার (৫ মার্চ) রাতে সমাপনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার শুভাষ চন্দ্র সাহা প্রধান অতিথি হিসেবে সর্বোচ্চ বই ক্রেতাকে পুরষ্কার তুলে দেন। বাগেরহাট জেলা প্রশাসক আনম ফয়জুল হকের সভাপতিত্বে সমাপনী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান আলোচক ফকিরহাট সরকারী ফজিলাতুন্নেছা মুজিব কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেব প্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দীন।

একুশে এই বইমেলা থেকে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস ১ লাখ ৭১ হাজার টাকার বই ও সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শমসের আলী ১ লাখ ৫২ হাজার টাকার বই কেনায় তাদেরকে পুরষ্কৃত করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগীতার মাধ্যমে ১০ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়।

বক্তারা বলেন, জীবন গড়তে বইয়ের কোনো বিকল্প নেই।একজন মানুষের জীবনে বই সবচেয়ে বড় বন্ধু। বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুই রয়েছে বইয়ের ভেতরে। একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্য বই প্রয়োজন। একটি সুস্থ, সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে।

পুরষ্কার প্রাপ্ত বই ক্রেতা গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শমসের আলী বলেন, আমার ইউনিয়ন পরিষদের একটি কক্ষে স্থানীয়দের পড়ার জন্য লাইব্রেরী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। একারনে বই গুলো ক্রয় করেছি।

২২ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এই বই মেলার উদ্বোধন করা হয়।

ইসলামের অপব্যাখা দেওয়া তাহেরীর বিরুদ্ধে বাগেরহাটে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোটার,বাগেরহাট

কথিত ইসলামী আলোচক গিয়াস উদ্দীন তাহেরী ওয়াজ মাহফিল ও বিভিন্ন সময় ইসলামের অপব্যাখা ও আলাহ ও রাসূলের বিরুদ্ধে কটুক্তিসহ নানা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৬ মার্চ) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ধরনের বক্তব্য বন্ধের দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাটের ইসলামী আলোচক ও মর্জিনা সালাম ইন্টারন্যশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ মহিউদ্দিন বিলাহ ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি ওয়াজ মাহফিল ও জারী গানের নামে আলাহ এবং রাসূলের বিরুদ্ধে কটুক্তি সহ সরাসরি কুফুরী বক্তব্য প্রদানের মাধ্যমে জাতিকে ঈমানহারা করার চক্রান্ত চলছে। পাশাপাশি সন্ত্রাস ও জংগীবাদকে উস্কে দিচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। গজলের সুরে তাহেরী যে সব গান গায় তার বেশিরভাগ ইসলামের দৃষ্টিতে নাজায়েজ। এই ধরনের গান শোনাও পাপ।

সংবাদ সম্মেলনে এই ধরনের বক্তব্য প্রত্যাহার ও পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য জাতীর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানানো হয় । অবিলম্বে এই ধরনের কর্মকান্ড বন্ধ না করা হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে অনুরোধ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ, হাফেজ মোঃ রবিউল ইসলাম ও মোঃ সাইদ খান।

নারীর প্রতি বৈষম্য নয়, চাই এক ও অভিন্ন পারিবারিক আইন

খবর বিজ্ঞপ্তি

শনিবার সকাল সাড়ে ১০টায় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মিলিত নারী অধিকার ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিশিষ্ট নারী নেত্রী জাকিয়া আক্তার হোসেন এবং সঞ্চালনা করেন নারী নেত্রী অজন্তা দাস ও মেরীনা যুথি। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুনু ইকবাল বিথার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑনারী নেত্রী রেহেনা আক্তার, রোজী রহমান, সংগঠনের সমন্বয়কারী এড, তছলিমা খাতুন ছন্দা, সুতপা বেদজ্ঞ, ভারতী ঘোষ, এড. সন্ধ্যা গাইন, নাগরিক নেতা আফজাল হোসেন রাজু, উন্নয়ন কর্মী কাজী খালিদ পাশা জয়, এড. পপি ব্যানার্জী, অধ্যাপক রমা রহমান, রুমা নন্দী, আলমাস আরা, আফরোজা রোজী, কাজী আফরোজা কালাম, ইসরাত আরা হিরা, আফরোজা বেগম, আমেনা সুলতানা, নাসিমা আক্তার পলি, রতœা আলম, শাহনাজ ইসলাম, ফাহামিদা ইসলাম, সাহানা পারভীন, আলিমা আক্তার চাঁদনি প্রমুখ। বক্তারা বলেন, বিভিন্ন ধর্মীয় আইনের মধ্য দিয়ে নারীরা সামাজিক অধিকার, সম্পদের অধিকার, সম্পত্তিতে উত্তরাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশ সংবিধানে নারীকে আইনের দৃষ্টিতে সমান অধিকার দেয়ার কথা বলা হয়েছে। সংবিধানের ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। ২৮ অনুচ্ছেদে বলা হয়েছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ নারী-পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। একই অনুচ্ছেদে ২(এ) বলা হয়েছে, রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবে। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। ১৯৬১ সালে এতিম শিশুদের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শরিয়া আইনের পরিবর্তন করা হয়েছে। আইন হচ্ছে সমাজকে এগিয়ে নেয়ার জন্য। হিন্দুধর্মে এক সময়ে সতীদাহ প্রথা ছিল সেটা বন্ধ হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইনের বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছেন। ১৯৬১ সালে মুসলিম পারিববারিক আইন কার্যকর হওয়ার আগে স্ত্রীদের প্রতি তিন তালাক শব্দের উচ্চারণের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে যেত। তাদের সামাজিক কোনো নিরাপত্তা ছিল না। তারা দেনমোহর বা ভরণ-পোষণ কিছুই পেত না। কিন্তু আজ তার অনেক পরিবর্তন ঘটেছে। হিন্দুধর্মে মৃতের সম্পত্তিতে স্ত্রী ও কন্যার স্বত্ব বা অধিকার নেই। হিন্দু আইন অনুযায়ী হিন্দু নারীরা জীবনস্বত্ত্ব পান। কিন্তু কোনো নারী তা ক্রয়-বিক্রয় করতে পারবেন না। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মেয়েরা যাতে পিতার সম্পত্তিতে সমান অধিকার পায় সে লক্ষ্যে ২০১০ সালে হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের প্রস্তাব করেছিল আইন কমিশন। কমিশন বলছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তিতে পুত্রের সাথে কন্যাকেও পূর্ণ ও সমান অধিকারসহ বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেটির আজও কোনো অগ্রগতি হয়নি। বক্তারা আরও বলেন, এখন সময় এসেছে হিন্দু-মুসলিম-খ্রিস্টানদের জন্য এক ও অভিন্ন পারিবারিক আইন এবং আদালতে সেটা কার্যকরী করা।  

খুবির অফিসার্স কল্যাণ পরিষদের বার্ষিক প্রীতি সম্মিলন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

শনিবার বিকাল ৩.৩০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের বার্ষিক প্রীতি সম্মিলন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে তিনি বলেন, অফিসের দায়িত্ব পালনের পাশাপাশি মাঝেমাঝে চিত্ত-বিনোদন এবং পরিবারের সদস্যদের মিলনমেলা সৌহার্দ-সম্প্রীতি বৃদ্ধি করে। এর ফলে প্রাতিষ্ঠানিক কাজের গতি বৃদ্ধি পায় এবং মানসিক অবস্থারও উন্নতি ঘটে। কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে সম্মিলিত প্রচেষ্টার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ প্রীতি সম্মিলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন। এ সময় অফিসারবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় মাটি কাটার সময় চরশো বছরের পুরানো মূর্তি উদ্ধার

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার পাটকেলঘাটায় ইটভাটার মাটি কাঁটার সময় একটি পুকুর থেকে আনুমানিক ৪শ বছরের পুরাতন মুর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে কুমিরা বাবুরপুকুর নামক এলাকা থেকে মুর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিল। মাটি কাঁটার সময় মুর্তিতে কোদালের কোপ লাগে। মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী সেখানে জড়ো হয়। সোনার মুর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুর্তিটি তাদের হেফাজতে নেয়।

পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মুর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মুর্তি। মুর্তিটির ওজন এক কেজি চরশো গ্রাম। মূর্তিটি চারশো বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।

ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির মাসিক সভা

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভা গতকাল শুক্রবার (৫ মার্চ) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, ডাঃ কেএম আল আমিন এহসান, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামী ১৩ মার্চ যশোরে খুলনা বিভাগীয় জোন তারবিয়াতে যোগদান, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং মার্চ মাসের মধ্যে মহানগরের সকল ওয়ার্ড কমিটি গঠন সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

লবণচরা থানা পেশাজীবী শ্রমিক লীগের কর্মীসভা

খবর বিজ্ঞপ্তি

লবণচরা থানা পেশাজীবী শ্রমিক লীগের কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মীসভা শুক্রবার ৩১নং সংগঠনের কার্যালয়ে রাত ৮টায় অনুষ্ঠিত হয়। পেশাজীবী শ্রমিক লীগ খুলনা মহানগরের সহ-সভাপতি মোঃ মাসুমের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেনের পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী শ্রমিক লীগ খুলনা মহানগরের সভাপতি মাস্টার আতাহার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৩১নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আরিফ হোসেন মিঠু। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ১০নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রেক্সনা কালাম লিলি। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর পেশাজীবী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোল্লা মাহাবুবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনÑনূর ইসলাম হাওলাদার, মোঃ কামাল হোসেন, আল আমিন গাজী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ রবিউল ইসলাম রাবু, অশোক কুমার রায়, মোঃ হাবিবুল্লাহ, মাসুম মল্লিক, আজিম উদ্দিন, শাহাবুুদ্দিন মোল্লা, ডাঃ মাহাতাব উদ্দিন, মোঃ বাবু, রফিকুল খান, কবির মোল্লা, আমান সরদার, সাহাদৎ হোসেন, মোঃ সাজু, আক্কাছ শেখ, মোঃ শাহজাহান, মোঃ আজিজুল, আলতাফ শেখ, মোঃ আবুল বাশার খোকন, মোল্লা জালাল উদ্দিন, জিয়াদ আলী, শামসুর রহমান মিয়া, হযরত আলী গাজী, মনির হোসেন খান, মোঃ বনি আমিন শেখ, মুজিবর রহমান হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম, মারুফ গাজী, জাবেদ হোসেন, মোঃ শাহীন সানা, মোঃ জেনারুল ইসলাম, মোঃ ইকবাল সিকদার, মোঃ ইয়াসিন, মোঃ জাহাঙ্গীর, মোঃ মাসুম, সেখ রেজাউল ইসলাম, মোঃ হেলাল হোসেন প্রমুখ। সভায় মোঃ আবুল বাশার খোকনকে আহ্বায়ক ও মোঃ হযরত আলী গাজীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট লবণচরা থানা আহ্বায়ক কমিটি গঠিত হয়।

ডুমুরিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যানের কান্ড

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বিএনপি নেতা ভাইচ চেয়ারম্যান গাজী আব্দুল হালিমের বাড়ী থেকে রাস্তার ইট উদ্ধার করা হয়েছে।গত শুক্রবার সকালে এ উদ্ধার অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলা পরিষদের অর্থায়নে সদর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় পচুয়া শেখের বাড়ী থেকে পূর্ব ডুমুরিয়া মাঝের পাড়া জামে মসজিদ অভিমূখি ইটের রাস্তার জন্য বরাদ্ধ দেয়া হয় এবং ্ওই কাজের দায়িক্তভার গ্রহন করেন উপজেলা ভাইচ চয়ারম্যান গাজী আব্দুল হালিম। সম্প্রতি ওই কাজটি যেন তেন ভাবে তড়ি ঘড়ি করে শেষ করতে রাস্তায় থাকা পূর্বের ইটগুলি তুলে ব্যক্তিগত কাজে লাগাতে নিজ বাড়ীতে নিয়ে যান চেয়ারম্যান।ঘটনার বিষয়টি দুঃখ জনক ও সরকারী ইট আত্মসাত দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের দারস্থ হন এলাকাবাসি।ঘটনা প্রসংগে উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ ওয়াদুদ হোসেন বলেন এলাকাবাসির একাধিক অভিযোগের ভিত্তিতে ঘটনার দিন সকালে চেয়ারম্যানের বাড়ীতে থাকা ৬৬০ টি রাস্তার ই্ট উদ্ধার করা হয়েছে।  

ডুমুরিয়ায় শিশুর ধর্ষনের শিকার আরেক এক শিশুকন্যা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ১৪ বছর বয়সী এক শিশুর ধর্ষনের শিকার হয়েছে ৫ বছর বয়সী আরেক এক শিশুকন্যা। এ ঘটনায় ধর্ষক রনি সরদার নামের শিশুটিকে আটক করে জেল-হাজতে প্রেরন করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরুনা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জানায় উপজেলার বরুনা পশ্চিম পাড়া এলাকার খিদির সরদারের অষ্টম শ্রেনীতে পড়–য়া ছেলে রনি সরদার ঘটনার দিন সন্ধ্যায় একই এলাকার ওই শিশুকন্যা কে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ীতে নিয়ে যায়।এরপর নিজ রান্না ঘরের আড়ালে নিয়ে তাকে ষর্ধন করতে থাকে।এক পর্যায় শিশুকণ্যার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনা স্থানে এসে পৌছালে রনি পালিয়ে যায়। ঘটনা প্রসংগে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন এ ঘটনায় শিশুকন্যার পিতা বাদি হয়ে থানায় মামলা করেছে। আসমী রনিকে গতকাল সকালে আটক করে জেল-হাজতে প্রেরন করা হয়েছে এবং আহত শিশু কন্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি রয়েছে।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রে ব্যবসায়ী জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে জখম হয়েছে রাফিজুল ইসলাম গাজী নামের এক ব্যাবসায়ী। আহত ব্যবসায়ী ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গতকাল শনিবার উপজেলার সদর ইউনিয়নের সাজিয়াড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।আহত রাফিকুল ইসলাম জানান এক এলাকার সোহেল রানার সাথে তার পূর্ব শত্রতা ছিল।তারই জের ধরে ঘটনার সকালে স্থানীয় জলিলের চায়ের দোকানে থাকার এক পর্যায়ে সোহেল রানা,মাসুদ রানা আঃ গফ্ফারসহ ৩/৪ জন দা,লাঠি সোটা নিয়ে তার ্উপর হামলা চালায়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে মাথা কেটে সে রক্তাক্ত জখম হয়।পওে স্থানয়িরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

খুলনায় বহুতল কনভেনশন সেন্টার নির্মাণের কারণে ১৫ বাড়িতে বড় ফাটল

স্টাফ রিপোর্টার

খুলনায় নির্মাণাধীন ১৫তলা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার স্থাপনার কারণে পার্শ্ববর্তী অন্তত ১৫টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তামূলক ব্যবস্থা না নেয়ার কারণেই ক্ষতিগ্রস্ত ভবন ধ্বসের আশঙ্কায় রয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত নগরীর ২নম্বর মির্জাপুর রোডের বাসিন্দা জিএম আব্দুস সাত্তার। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাহনাজ পারভীন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নগরীর মির্জাপুর এলাকায় সামছুর রহমান রোডে দুটি বেজমেন্টে খুলনা অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টারের ১৫তলা বিশিষ্ট স্থাপনা নির্মিত হচ্ছে। আমরা আশা করেছিলাম, ভবনটি নির্মাণের ক্ষেত্রে আশেপাশের ভবনে যেন কোনোরূপ ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান সতর্কতা ও সুবিবেচনার সঙ্গে কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক তারা কোনো প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেননি। যে কারণে পাইলিং করার সময় সৃষ্ট কম্পন ও শব্দে আমরা ভীত হয়ে পড়ি। পরবর্তীতে নির্মাণাধীন ভবন সংলগ্ন বাড়িগুলোতে বড় বড় ফাটলের সৃষ্টি হয়। যার কারণে ভবনের উত্তর ও দক্ষিণ দিকের বাড়ির বসবাসকারী পরিবারগুলো অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। প্রথম দফায় পাইলিংয়ের কাজ শেষ হলে নির্মাণাধীন ভবনের উত্তর দিকের বাসিন্দা জিএম আব্দুস সাত্তার প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়িটি সংস্কার করেছেন। কিন্তু পরবর্তীতে চলমান এই ভবন নির্মাণ কাজের জন্য সংস্কারকৃত বাড়িটিতে পুনরায় ফাটলের সৃষ্টি হয়েছে। যা পূর্বের তুলনায় আরও মারাত্মক আকার ধারণ করেছে। যে কোনো সময় বাড়িটি ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, এ ভবনটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার বনানীর চেয়ারম্যান গলির ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারস লিমিটেড। আবাসিক বাড়ির মালিক হিসেবে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য কয়েকবারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে কোনো ক্ষতিপূরণ পাননি তারা। এবিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি ও সরকার কর্তৃক নিয়োগকৃত প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ক্ষতিপূরণ না দেয়ার জন্য বিভিন্ন ধরনের অজুহাত দেখায় যা বাস্তব সম্মত নয় বলে অভিযোগ করেছেন তিনি।

ইতোমধ্যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিস্তারিত বিবরণ ও প্রতিকার চেয়ে খুলনা বিভাগীয় কমিশনার, সিটি মেয়র, পুলিশ কমিশনার, কেডিএ চেয়ারম্যান, প্রকল্প পরিচালক ও স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অবহিত করা হয়েছে। তারপরও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে গত ৭ ফেব্রুয়ারি খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ক্ষতিগ্রস্ত জিএম আব্দুস সাত্তার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আব্দুল হাই, এজাজ আহমেদ, সিরাজউদ্দিন, তারিকুল ইসলাম, মো. আরিফুর রহমান, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান প্রমুখ।

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সোনাডাঙ্গা থানা বিএনপির নিন্দা

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ২৭ ফেব্রুয়ারির বিএনপির সমাবেশে যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছিলেন তাদের মধ্যে বীর উত্তম খেতাবধারী দেশের সূর্য্যসন্তানও ছিলেন। তাদেরকে অবরুদ্ধ করে রাখেন সরকারের পেটোয়া বাহিনী পুলিশ। তারপরেও সফল সমাবেশ দেখে নিজেদের লজ্জা ঢাকতে বেপরোয়া হয়ে আওয়ামী লীগের দুর্বৃত্তরা বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কার্যালয় অগ্নি সংযোগের চেষ্টা, প্যানা ফেস্টুন ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুট করেছে। ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ দিশেহারা আওয়ামী লীগ নিজেদের অপকর্ম ঢাকতে নাশকতায় মেতেছেন। শনিবার (৬ মার্চ) বিবৃতিতে নেতৃবৃন্দ অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও অবিলম্বে অগ্নিসংযোগকারিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, ইকবাল হোসেন খোকন, আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, এস এম শাহজাহান, সাদেকুর রহমান সবুজ, সাজ্জাদ আহসান পরাগ, মাহমুদ আলম বাবু মোড়ল, ইসতিয়াক উদ্দিন লাভলু, জালাল শরীফ, মোঃ হাফিজুর রহমান মনি, সেখ জামাল উদ্দিন, সেখ ফারুক হোসেন, আকরাম হোসেন খোকন, সেখ জামিরুল ইসলাম জামিল, সরদার রবিউল ইসলাম, মোস্তাফা কামাল, মহিউদ্দিন টারজান, বাচ্চু মীর, কাজী নজরুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, মনিরুল ইসলাম, আনিচুর রহমান আরজু, মেহেদী হাসান সোহাগ, আব্দুল আলীম, অহিদুজ্জামান অহিদ, তরিকুল ইসলাম বাকার, লিটু পাটোয়ারী, তুষার আলম প্রমূখ।

মোংলায় ৪শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ৪শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরতলীর জয়বাংলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয়বাংলা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম জুয়েলকে (২৮) আটক করা হয়। জাহিদুল ওরফে জুয়েল মিয়াপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দখলে মণিরামপুর হাসপাতালে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বেড়েছে। প্রতিদিন সকাল হতে দুপুর পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগ চষে বেড়াচ্ছেন তারা। করোনার পর থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশ নিষেধ থাকলেও তারা তা মানছেন না। ডাক্তার দেখিয়ে ব্যবস্থাপত্র হাতে বেরিয়ে আসতেই তাদের কবলে পড়তে হয় রোগীদের। নিয়মিত রোগীরা কোম্পানির প্রতিনিধিদের দ্বারা হয়রানির শিকার হলেও কর্তৃপক্ষ এই ব্যাপারে রয়েছেন নিরব।

শনিবার (৬মার্চ) সরেজমিন বেলা ১১টার দিকে মণিরামপুর হাসপাতালের বহিঃবিভাগে ৫-৭জন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দেখা মেলে। রোগীরা ব্যবস্থাপত্র হাতে হাসপাতালের ফার্মেসির সামনে ওষুধ নিতে আসতেই তাদের ঘিরে ধরছেন কোম্পানির লোক। তারা ব্যবস্থাপত্র কেড়ে নিয়ে ছবি তুলে আবার রোগীদের হাতে দিচ্ছেন। এগিয়ে গিয়ে সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে তাদের একজন পরিচয় না দিয়ে জানান, কোম্পানীর পক্ষ থেকে অডিট চলছে। তাই তারা হাসপাতালে এসেছেন। তাৎক্ষণাত বিষয়টি হাসপাতাল প্রধানকে জানানো হয়। পরে তিনি লোক পাঠিয়ে আর কাউকে পাননি। এরআগেও গত সপ্তাহে ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের হাসপাতালে একই কাজ করতে দেখা গেছে। তখনও টিএইচওকে জানানো হয়েছিল। সাংবাদিকরা বিষয়টি নজরে আনলে উপস্থিত তৎপর হন কর্তৃপক্ষ। এরপর আবার পুরনো চিত্র দেখা যায়।

হাসপাতালের একটি সূত্র বলছে, শুধু দিনে নয় রাতেও কোম্পানির লোকজন হাসপাতাল ছাড়েন না। ডাক্তারদের কক্ষে বসে থাকেন তারা। বিভিন্ন উপঢৌকনের মাধ্যমে তারা ডাক্তারদের নিজের কব্জায় আনেন। পরে রোগী আসতেই নিজের কোম্পানির ওষুধ লিখিয়ে নেন।

মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু বলেন, করোনার আগ থেকেই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতাল ভিজিট বন্ধ। তাদের হাসপাতালে ঢুকতে নিষেধ করা আছে। আজ (শনিবার) সকালে টিএইচও ম্যাডাম আর আমি চারজনকে তাড়িয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বলেন, আমি হাসপাতালে যোগ দেওয়ার পর ওষুধ কোম্পানির লোকদেরকে দুইভাগে বিভক্ত হয়ে সপ্তাহে রোববার ও বুধবার দুপুর একটার পর একদিন করে ডাক্তার ভিজিটের সুযোগ দিয়েছি। তারা নিজেদের মধ্যে সমঝোতায় আসতে পারেননি। এই কারণে তাদের হাসপাতাল ভিজিট একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে।

কোম্পানির লোকদের নানাভাবে অপমানিত করা হচ্ছে। তাদের পুলিশে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। কিন্তু কাজ হচ্ছে না। ওষুধ কোম্পানির লোকজন যেন হাসপাতালে আর ঢুকতে না পারেন সেই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন টিএইচও শুভ্রা রানী।

সংসদ সদস্য  সালাম মূশের্দীর সাথে দলীয় নেতাকর্মীর মত বিনিময়

রূপসা প্রতিনিধিঃ 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দীর সাথে রূপসা, তেরখাদা, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা গত ৬ মার্চ দুপুর ২ টায় এমপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আঃ সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল আলম, দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মারুফুল হক,  জেলাকৃষকলীগের আহবায়ক ও আইচগাতি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান,  সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, বাছিতুল হাবিব প্রিন্স, দপ্তর সম্পাদক আকতার ফারুক,  নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার কামাল হোসেন বুলবুল,  জেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বকারী মোঃ নোমান ওসমানী রিচি, আওয়ামীলীগ নেতা  মোল্লা দেলোয়ার হোসেন দিলু, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামীলীগ নেতা মোল্লা তাহিদুল ইসলাম, আইচগাতি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ আসাদুজ্জামান, যুবমহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ফরিদ শেখ, মামুন শেখ, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, শামীম হাসান তুহিন,  যুবলীগ নেতা নাসির হোসেন সজল, হারুন মোল্লা, আশিষ রায়, বাদশা মিয়া, শাহনেওয়াজ কবির টিংকু প্রমূখ।

 মোংলা প্রেসক্লাবের নতুন কমিটিকে মোড়েলগঞ্জে শুভেচ্ছা ও অভিনন্দন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমকাল ও বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মনিরুল হায়দার ইকবাল ও দৈনিক যুগান্তর ও মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি আমির হোসেন আমু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এ নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রধান নজরুল ইসলাম শরীফ, দৈবজ্ঞহাটী নিজস্ব সংবাদদাতা মিজানুর রহমান ডিয়ার, দৈনিক খুলনাঞ্চল ও ঢাকা প্রতিদিন প্রতিনিধি এম.পলাশ শরীফ প্রমুখ। 

বুধহাটা বাজারে মুদিদোকানে দুঃসাহসিক চুরি

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারের এক মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাতে কাঁচা বাজার সড়কের সাধু স্টোরে এ চুরির ঘটনা ঘটে।

সাধু স্টোরের মালিক রাম প্রসাদ সাধু প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১০.৩০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকাল ৮টার দিকে দোকান খুলে ভিতরে ঢুকেই দেখেন দোকানের ছাউনির টিন কাটা ও ক্যাশবাক্সের তালা ভাঙ্গা। প্রাথমিক হিসাবে দেখা গেছে, ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ৭ হাজার টাকা, দোকানে রক্ষিত সিগারেট আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা ও ২৩ হাজার টাকার অন্য মূল্যবান মালামাল নিয়ে গেছে। বিষয়টি দোকান মালিক থানা পুলিশ ও বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মোহিদসহ অন্যদের জানিয়েছেন। উল্লেখ্য, বাজারে ব্যবসায়ীদের প্রচেষ্টায় ২৬ জন ব্যবসায়ী  প্রতিদিন পর্যায়ক্রমে  রাত্রিকালিন ডিউটি দিয়ে থাকেন। ডিউটির মধ্যেও চুরির দুঃসাহসিক ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

শ্রীউলায় চেয়ারম্যান সাকিলের নির্বাচনী মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা শ্রীউলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) বিকালে ইউনিয়নের নাছিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় জামে মসজিদের ইমাম মাওঃ শামছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। মোজাহিদুর রহমান মিন্টুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবারও চেয়ারম্যান নির্বাচনে প্রত্যাশী আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার, সমাজ সেবক কালামুজ্জামান, ইউপি সদস্য ইয়াছিন আলি, মাওঃ মনিরুজ্জামান প্রমুখ। এরআগে একটি বিশাল মটর সাইকেল শোভাযাত্রা সহকরে বিভিন্ন এলাকার নেতাকর্মী মতবিনিময় সভা স্থলে যোগদেন।

আশাশুনিতে ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি ঐতিহাসিক ৭ মার্চ পালনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) উপজেলা বিভিন্ন ভ্যেনুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা পরিচালনা কমিটি ও বিচারকবৃন্দের পরিচালনায় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক বিষয়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ শ্রেনিতে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে ১ স্থান অধিকারকারী ৯ জনকে নির্বাচিত করা হয়।

 যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী যোগীপোল ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড এলাকায়  ব্যাপক গণসংযোগ ও  মতবিনিময় করেন । ৬ মার্চ শনিবার সকাল ৭ টায় যোগীপোল ইউনিয়নের যোগীপোল রেলগেট থেকে শুরু করে  বেগপাড়া ঘুরে মোড়ল ফিলিং স্টেশনের সামনে দিয়ে বাদামতলা মোড়ল মার্কেটের সামনে এসে শেষ হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, আপনারা আমাকে নির্বাচনে সহযোগীতা করলে ইউনিয়ন থেকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন উপহার দিবো। এসময় তার সাথে ছিলেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সুরুজ জামান হানিফ, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মোঃ রাজিব, রাকিব, রবিউল, শেখ জাকির হোসেন, বেগ রাশেদুজ্জামান, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, মোঃ বাবু, ওমর আলী, মোঃ রিমন, মোঃ রানা, জাকির হোসেন, বেগ রাসেল, যুবলীগ নেতা শাহরিয়ার খান, আব্দুর রহমান, সিবলী, সুমন বেগ, নূর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগ ও মতবিনিময়কালে এলাকাবাসী বলেন, সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে হবে, এ লক্ষে বেগ লিয়াকত আলী’র কোন বিকল্প নাই। ২০২১ নির্বাচনে যোগীপোল ইউপি চেয়ারম্যান হিসেবে আমরা তাকেই চাই।  এলক্ষে তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান এলাকাবাসী।

শিবপূজা পালন উপলক্ষে প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

আগামী ১১মার্চ বৃহস্পতিবার শিবপূজা। প্রতি বছরের ন্যায় এ বছরও বাজার কালিবাড়ি মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় পূজা পালন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী। উপস্থিত ছিলেন কালিবাড়ি মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, ভোলানাথ ভট্টচার্য, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, সুব্রত হালদার তপা, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, তপন সাহা, সবুজ ভট্টচার্য, মনি সাহনী, শংকর ঘোষ, স্বপন সরকার, দিলীপ সাহা, শরৎ মুন্ধাড়া, চিত্ত রঞ্জন দাস, তরুন রায় শিবু, ভবেশ সাহা, রুপন দে, বাবলু বিশ^াস, মনোজ রায়, বিশ^রুপ সরকার, বিধান রায়, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল ও অনিক ব্যানার্জী।

কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আঃ হালিম, সম্পাদক অমল

কয়রা প্রতিনিধিঃ

“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০ টায় ইউনিয়নের ভাগবা কাঠালতলা বাজারে কৃষকলীগের আয়োজনে আলোচনা সভার মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ শিকারী, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীনসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সভায় প্রধান অতিথি বক্তব্যে বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষকলীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ উল্লেখ করে আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে শেখ হাসিনার হাতকে শক্তিশারী করার লক্ষে কাজ করার আহবান জানান। এবং কৃষকের পাশে থাকার জন্য নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের উদ্যেশ্যে দিকনির্দেশণা মূলক বক্তব্য প্রদান করে  উপস্থিত নেতাকর্মীদের কে যেকোন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর সাথে থাকার অনুরোধ জানান। আলোচনা সভা শেষে ৭ নং ওয়ার্ডে আঃ হালিম সরদার কে সভাপতি ও অমল সরদারকে সাধারণ সম্পাদক, জামশেদ কে সাংগঠনিক সম্পাদ ও শ্যামল মন্ডলকে দপ্তর সম্পাদক করে উপজেলা কৃষকলীগ আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী ও সদস্য সচিব শাহিনুর রহামান স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ঠ একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

দাকোপে বানিশান্তা ইউপি আ‘লীগের বর্ধিত সভা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

আগামী ১১ এপ্রিল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমুলে দলীয় চেয়ারম্যান প্রার্থীর প্যানেল বাছায়ে উপজেলার বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় বানিশান্তা পিনাক পানি মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ইউপি আ’লীগের সভাপতি সুদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আ‘লীগের সদস্য ও হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি নান্টু রায়। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আ‘লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ‘লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, অধ্যাপক নারায়ন চন্দ্র রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিপন ভূঁইয়া, আব্দুল গফুর সানা, মৃনাল কান্তি হালদার, যুবলীগনেতা রতন কুমার মন্ডল প্রমুখ। সভা শেষে ইউনিয়ন ও ওয়ার্ড আ‘লীগের সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৩জন চেয়ারম্যান প্রার্থীর প্যানেল ঘোষনা করা হয়। তারা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউপি আ’লীগের সভাপতি সুদেব কুমার রায়, উপজেলা আ’লীগ সদস্য, ইউপি আ‘লীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড আ’লীগের সভাপতি বিনয় কৃষ্ণ সরদার ও বানিশান্তা ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক পরিমল রপ্তান।

মোড়েলগঞ্জে আ’লীগ নেতার সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসাহাক আলী হাওলাদারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সন্ন্যাসী বাজারের চৌরাস্তা মোড়ে ইউপি নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. ইসাহাক আলী হাওলাদার, বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলী হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি রোল মডেল, পদ্মা সেতু আজ তারই দৃষ্টান্ত, সারাদেশে যে গ্রামীন অবকাঠামোর উন্নয়ন হয়েছে। খাউলিয়া ইউনিয়নের চিত্র ভিন্ন। ব্যক্তি স্বার্থে উন্নয়নকে পিছিয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষ চায় পরিবর্তন। দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের নৌকা উপহার দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন-এর নেতৃত্বে মোড়েলগঞ্জ-শরণখোলার উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দল যাকে দলীয় প্রতিক নৌকা দিবে সকলে সেই নৌকাকে বিজয় করতে হবে।

রামপালে বাঁশতলী ইউপির চেয়ারম্যান প্রার্থী হতে চান ভিপি সোহেল

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিয়েছেন ভিপি সোহেল। শনিবার (৬ মার্চ) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে রামপাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের কাছে এ মনোনয়নের আবেদন জমা দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক বিশ্বজিত সরকার, বাঁশতলী ইউনিয়নের সাবেক সভাপতি শেখ নাজিমউদ্দীন, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সর্দার বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক এডভোকেট চয়ন মন্ডল, বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহম্মেদ মনি, সাধারণ সম্পাদক মুকুল মলিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সবুজ মলিকসহ দলীয় নেতাকর্মী।

মোস্তাফিজুর রহমান সোহেল ১৯৯৬-৯৭ সালে বাগেরহাট সরকারী পি সি কলেজের সহ সভাপতি (ভিপি) নির্বাচিত হন। এছাড়া তিনি জেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে অত্যাচার নির্যাতনের শিকার হয়েও চার বছর জেল খাটতে হয়েছে তাকে।

মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, জনগণের ভালোবাসার কারনে আমি বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। একারনেই আমি দলের কাছে মনোনয়ন পেতে আবেদন করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেন ও নির্বাচিত হই তাহলে আমি বাঁশতলী ইউনিয়নকে একটি সমৃদ্ধশালী মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো।