বিগত ৭ ফেব্রুয়ারি ২০২১ হতে দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান আছে। এ ভ্যাকসিন গ্রহণের পূর্বে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন। নিবন্ধন ব্যতীত কোভিড ভ্যাকসিন গ্রহণের প্রবণতা ভ্যাকসিন প্রদান কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এমতাবস্থায় নিবন্ধন ব্যতীত কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন না করার জন্য সবাইকে অবহিত করা হচ্ছে।
খুলনা জেলা প্রশাসাকের কার্যালয় হতে প্রেরিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

খুলনায় বুধবার করোনা ভ্যাকসিন নিয়েছেন চার হাজার ৩৮ জন
খুলনায় আজ (বুধবার) মোট চার হাজার ৩৮ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার ৭৭ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার নয়শত ৬১ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় দুইশত ৬০জন, দাকোপ সাতশত ৩৬ জন, দিঘলিয়া একশত ৮০ জন, ডুমুরিয়া ছয়শত ৬৯ জন, ফুলতলা দুইশত ৩৮ জন, কয়রা তিনশত ৩০ জন, পাইকগাছা দুইশত ৯০ জন, রূপসা একশত ৫০ জন এবং তেরখাদায় একশত আট জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার দুইশত ২৭ জন এবং মহিলা এক হাজার আটশত ১১ জন।
-তথ্য বিবরণী











































