স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশিদ খোকনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২রা মার্চ-’২১ মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ঃ বেলা ১০.৪৫ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদেরকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কেইউজে:
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাবেক সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ খোকনের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২ মার্চ মঙ্গলবার। ২০০২ সালের ২ মার্চ রাতে নগরীর মুজগুন্নি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
এদিকে হারুন-অর-রশিদ খোকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২রা মার্চ-’২১ মঙ্গলবার খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবস্থ শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে এবং পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে খুলনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।








































