খবর বিজ্ঞপ্তি:
বাকশালী কায়দায় দেশ পরিচালনার দিন শেষ হয়ে আসছে। শত বাঁধা বিপত্তি পেরিয়ে শতভাগ সফল খুলনার সমাবেশে দেখে খুলনা আওয়ামীলীগ বেসামাল হয়ে পড়েছে, তারা বিরোধী মত দমনে নতুন খেলায় জাতীয় নেতৃবৃন্দদের বক্তব্যে নাখোশ হয়ে কুশপুত্তলিকা দাহ করছে।
সোমবার (০১ মার্চ) বিবৃতিতে নেতৃুবৃন্দ বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ সরকার জনগণের ভোট চুরির মাধ্যমে জোর করে ক্ষমতা আকড়ে ধরে দুঃশাসন কায়েমকারী আওয়ামীলীগের দেশব্যাপি লুটপাটের কাহিনী বললেই আওয়ামী নেতাদের গাত্রদাহ শুরু হয়। মত প্রকাশের স্বাধীনতা হননকারী আওয়ামীলীগ পুলিশ প্রহরায় কর্মসূচি পালন করে; আর বিএনপিকে কোন কর্মসূচি পালন করতে দিতে নানান অজুহাত সৃষ্টি করে এবং পুলিশ লেলিয়ে দেয়। দেশব্যাপি সীমাহীন লুটপাটের চিত্র সেদিন সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসায় জনগণ স্বাগত জানালেও গরম ভাতে বিড়াল ব্যাজার আওয়ামীলীগ সত্য ভাষন শুনতে চায় না। মুক্তিযুদ্ধের চেতনা বিনাসকারী আওয়ামীলীগ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। লক্ষ কোটি টাকা লুট করে অপর দেশে পাচার করেছে। তাদের মাফিয়াতন্ত্র কেড়ে নিয়েছে মানুষের ভোটের অধিকার। আর এমন সত্য কথাই বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু। ইতিপুর্বে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সত্য কথা বলায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ নেতারা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ খুলনার আওয়ামীলীগের অপতৎপরতা বন্ধের আহবান জানান। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।

ঢাকায় ছাত্রদলের শান্তিপুর্ণ সমাবেশে পুলিশী হামলার নিন্দা খুলনা মহানগর বিএনপির
খবর বিজ্ঞপ্তি
দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবারের শান্তিপুর্ণ সমাবেশে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। একইসাথে শতাধিক নেতাকর্মী আহত হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ থেকে নির্দয়ভাবে গ্রেফতার করার ঘটনাকে কাপুরুষোচিত ও মধ্যযুগীয় বর্বরতা হিসেবে উল্লেখ করে এ ধরণের ফ্যাসিষ্ট কর্মকা- বন্ধের আহবান জানান বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার (০১ মার্চ ) বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের ছাত্র আন্দোলনের গৌরবোজ্জল ইতিহাস তুলে বলেন ৫২’র ভাষা আন্দোলন, ৬৯ এর আইয়ুব বিরোধী আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে ও ৯০ এর গণঅভ্যুত্থান দেশের ছাত্র সমাজই সফল করেছে এবং সেই সুত্র ধরেই বর্তমানে দেশের ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে ভোটের অধিকার, কথা বলা ও লেখার অধিকার আদায়ের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ্।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ বিরোধী মত দমনে সরকারের বল প্রয়োগের রাজনীতি এবং ক্ষমতায় টিকে থাকতে সকল রাষ্ট্রীয় বাহিনীকে অসৎ ব্যবহার জনগণ কখনই মেনে নেবে না। নেতৃবৃন্দ সময় থাকতে বিএনপির সকল জনদাবি মেনে নেয়ার আহবান জানান। তা না হলে করুণ পরিণতির মধ্য দিয়ে সরকারকে বিদায় নিতে হবে। অবিলম্বে আটক সকল ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তি ও তাদের সুচিকিৎসার দাবি জানান নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, এড. বজলুর রহমান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. এস আর ফারুক, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































