Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের খবরা-খবর

60

সমাবেশ সফল হওয়ায় খুলনাবাসী ও দলের নেতাকর্মীদের প্রতি খুলনা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ২৭ ফেব্রুয়ারি মহাসমাবেশ সফল করার জন্য খুলনাবাসী, দলের সাহসী নেতাকর্মী, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি।

সরকারের সকল প্রকার দমননীতি, স্থল ও জলপথে সকল প্রকার যানবাহন বন্ধ করে জনগণকে সীমাহীন ভোগান্তিতে ফেলে জিম্মি করে বিরোধী মত দমনে জনবিছিন্ন সরকারের যে আর গণতান্ত্রিক চেহারা নেই সেটি দেশবাসীও খুলনাবাসী প্রত্যক্ষ করেছে। খুলনার কর্মসূচিতে অনুমতি না দিয়ে বাঁধা প্রদান, ৩১জন নেতাকর্মীদের গ্রেফতার করে অস্বাস্থ্যকর থানাহাজতে সারা রাত নির্ঘুম রেখে কারাগারে প্রেরণ, শহরের হাজার হাজার নেতাকর্মীদের বাড়িতে গ্রেফতার অভিযান চালিয়ে বিএনপি পরিবারের সাথে হুমকি দুব্যবহার করে আতঙ্কিত করার পর কর্মসূচি শতভাগ সফল করার মধ্যদিয়ে আওয়ামী সরকারের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পেয়েছে।

খুলনা মহানগর ও জেলা বিএনপির বিবৃতিতে বলা হয় বিএনপিকে ঘরের মধ্যে কর্মসূচি পালন করতে হবে। এই নির্দেশনা ও বার্তা দেবার জন্য রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা ও দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির প্রতি রুক্ষ ও রুড় আচরণ শুধু অসম্মানই নয় এটি সংবিধানের মৌলনীতি পরিপন্থি। মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত।

বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন খুলনার শনিবারের জনগনের সফল সমাবেশ থেকে সরকার শিক্ষা গ্রহণ করবে যে, লাঠি-গুলি-হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না। দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে হামলা, মামলা, গুমের মাধ্যমে রাজনীতিকে সংকুচিত করার পরিনতি হবে ভয়াবহ। সীমাহীন দুর্ণীতি লুটপাট সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা ও সাংবাদিক দমন এ সবই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার অংশ। দেশে একটি অবাধ শুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা ছাড়া সুশাসন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। বন্ধ হবে না ফ্যাসিজম।

বিবৃতিতে নেতৃবৃন্দ খুলনার মহাসমাবেশ সফলে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ দলের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত ১২টি সাব-কমিটির সকল নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড/ ইউনিয়নের নেতৃবৃন্দদের সাহসীকতার সাথে সকল রাষ্ট্রীয় জুলুম নির্যাতন উপেক্ষা করে সমাবেশ সফল করায় এ বিজয় অর্জন করার জন্য অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ সমাবেশ বানচাল করতে সরকারের হীন প্রচেষ্টা ২৪ ঘন্টা যান চলাচল বন্ধ করার কারণে যে ভোগান্তি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।

রাড়ুলী আল্-হেরা কওমী হিফ্য মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ওয়াজ মাহফিলে এমপি বাবু

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা উপজেলার রাড়–লী ইউনিয়নের রাড়–লী আল্-হেরা কওমী হিফ্য মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে গত শনিবার তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাড়–লী ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ গোলদার, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা প্রভাষক মইনুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, সাবেক যুবলীগ নেতা আহ্বায়ক আনিস গাজী, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি খুলনা জেলা কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি

“কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, বরাদ্দ লুটপাটের বিরুদ্ধে করো লড়াই, বাঁচার জন্য রেশন-পেনশন-কাজ-মজুরি-পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার চাই” শীর্ষক স্লোগানে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, খুলনা জেলা কমিটির উদ্যোগে গতকাল সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে ক্ষেতমজুর সমিতি’র জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অশোক সরকারের পরিচালনায় বক্তব্য রাখেনÑক্ষেতমজুর সমিতি খুলনা জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, মোঃ ফরহাদ হোসেন, তুলসি দাস রায়, সহ-সম্পাদক সুবীর বর্ধন, কোষাধ্যক্ষ নীরজ রায়, সদস্য মুকুল হালদার প্রমুখ। সভায় বক্তারা বলেন, গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট ও দুর্নীতি বন্ধ করতে হবে, অবিলম্বে পল্লী রেশনিং চালু করে ক্ষেতমজুরসহ গরীব মানুষকে প্রতি কেজি চাল-আটা ৫ টাকা, চিনি-লবণ-কেরসিন ১৫ টাকা ও তেল-ডাল ৩০ টাকা দরে দিতে হবে, ষাটোর্ধ্ব দরিদ্র বয়স্কদের জন্য পেনশন স্কিম চালু করতে হবে, গ্রামীণ মজুরদের পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে, ক্ষেতমজুরদের সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তা দিতে হবে। ‘১০০ দিনের সৃজন কর্মসূচি’ পুনরায় সব উপজেলায় চালু করে উপকারীভোগীর সংখ্যা বৃদ্ধি ও বাঁচারমত মজুরী দিতে হবে, এনজিও ঋণের জাল থেকে গরীব মানুষকে মুক্ত করতে খাই-খালাসি ধরনের আইন প্রণয়ন, খাস জমি ও খাস পুকুর প্রকৃত ভূমিহীন ক্ষেতমজুরসহ গরীব মানুষের মধ্যে বণ্টন করতে হবে। উন্মুক্ত জলাশয়ের ইজারা বাতিল ও দখলমুক্ত করে জেলেদের মাছ ধরার অবাধ অধিকার দিতে হবে। ক্ষেতমজুরদের কর্মক্ষম সন্তানদের ভোকেশনাল ট্রেনিং দিয়ে সরকারি খরচে বিদেশে পাঠানো ও প্রেরিত রেমিটেন্স থেকে তা সহজ কিস্তিতে কেটে রাখতে হবে। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার, নার্স ও বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করতে হবে। সমকাজের জন্য নারীদের পুরুষের সমান মজুরী দিতে হবে। আর এই দাবীসমূহ বাস্তবায়নের জন্য সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে আগামী ১৮ মার্চ প্রত্যেক উপজেলা কমিটি স্ব-স্ব উদ্যোগে সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নতুন গ্রাম কমিটি গঠন, সদস্য সংগ্রহ এবং যেসকল উপজেলায় কমিটি গঠন করা হয়নি সেখানে কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ।

শান্তিপূর্ণভাবে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মেয়র পদে আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ আবারো মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২১ টি ভোট কেন্দ্রের সবকটিতেই নৌকা বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন ১৯ হাজার ৪২৭ ভোট। তার নিকটতম হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ্ব মাহাবুবার রহমান পেয়েছেন ৩ হাজার ১’শ ৫০ ভোট। রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্ষন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। মেয়র পদে প্রতিদ্বন্ধিতাকারী ৪ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ইমান (নারিকেল গাছ) প্রতিকে ২ হাজার ৭’শ ৫৫ ভোট এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নুরুল ইসলাম (হাত পাখা) প্রতিকে পেয়েছেন ১ হাজার ৪’শ ৬৬ ভোট।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, ৫ম ধাপের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বে-সরকারী ফলাফলে আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থী আশরাফুল আলম আশরাফ জয়লাভ করেছেন। আগেই শেষ পর্যন্ত প্রতিপক্ষ কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পরুষ মনিরুজ্জামান রিংকু ও সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সামসুন্নাহার বীনা নির্বাচিত হন । সহকারী রিটর্নিং অফিসসূত্রে জানাগেছে, এ পৌরসভার মোট ভোটার ছিল ৪০ হাজার ৫ শত ৭৭। এরমধ্যে মোট ভোট পোল হয়েছে ২৬ হাজার ৮১৫। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠ করতে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসারসহ প্রশাসনিক কর্মকর্তারা নিয়োজিত ছিলেন। এছাড়াও বাড়তি নিরাপত্তায় সার্ব্বক্ষনিক পুলিশ, বিজিবি, র‌্যাবসহআইন শৃংখলা রক্ষাকারী বাহিনী টিম সড়কে টহলে ছিলেন।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্যমতে নির্বাচনে বাকী ৮ টি ওয়ার্ডের যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে- রাশেদুল হক রিগ্যান (পান্জামী) ৮০১ ভোট। ২নং ওয়ার্ডে – রুবেল মিয়া (ব্রীজ) ১০৪৮ ভোট। ৩নং ওয়ার্ডে- আশরাফুজ্জামান রনি (ডালিম) ১১১৪ ভোট। ৪নং ওয়ার্ডে- বদিউজ্জামান সাজু (ব্লাকবোর্ড) ৫০৩ ভোট। ৬নং ওয়ার্ডে- নাসির উদ্দিন লিটন (পানির বোতল)  ৭৬২ ভোট। ৭নং ওয়ার্ডে- মোক্তার হোসেন ( টেবিল ল্যাম্প) ১৪৮৪ ভোট। ৮নং ওয়ার্ডে- মেহেদি হাসান সজল (ব্লাক বোর্ড) ১০২৮ ভোট। ৯নং ওয়ার্ডে- ফিরোজ আহমে¥দ সেন্টু (উটপাখি) ২৩০১ ভোট। এছাড়াও মহিলা সংরক্ষিত ১নং ওয়ার্ডে – মমতাজ বেগম (জবাফুল) এবং ৩নং ওয়ার্ডে- আনজু বেগম (চশমা) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন। 

সুন্দরবনের করমজলে বাটাগুর বাস্কা ২৭টি ডিম পেড়েছে

মোংলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের একটি বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ ২৭ টি ডিম পেড়েছে। প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, রবিবার কেন্দ্রে দেয়া ডিমগুলো ইনকিউবিশনে (নিবিড় পরিবীক্ষণ) রাখা হয়েছে। ৬৭ দিনের মধ্যে এ ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার কথা জানান তিনি।

২০১৪ সাল থেকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বাটাগুর বাস্কা কচ্ছপের  প্রজননের কাজ শুরু হয়। এরপর ২০১৭ সালে ২টি কচ্ছপে যথাক্রমে ৬৩ টি, তা থেকে বাচ্চা হয় ৫৭ টি, ২০১৮ সালে ২টি কচ্ছপে যথাক্রমে ডিম পাড়ে ৪৬ টি,  তা থেকে বাচ্চা হয় ২১ টি, ২০১৯ সালে ১টি কচ্ছপে ডিম পাড়ে ৩২ টি, তা থেকে বাচ্চা হয় ৩২ টি, ২০২০ সালে ২ টি কচ্ছপে যথাক্রমে ডিম পাড়ে ৬৮ টি, তা থেকে বাচ্চা হয় ৫২ টি।

এদিকে ২০২১ সালের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ টি কচ্ছপ সুন্দরবনে অবমুক্ত  করা হবে জানা গেছে।

চুরির অভিযোগে হাত পা বেঁধে যুবককে নির্যাতন, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোটার, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল চুরির অভিযোগে আশিক জোমাদ্দার (২২) নামের এক যুবককে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য সোহেল খানসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।আহত আশিক জমাদ্দার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।এর আগে ২৪ ফেব্রুয়ারি সকালে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের বড় জামুয়া গ্রামে ওই যুবককে নির্যাতন করেন ইউপি সদস্য সোহেল খান ও তার সহযোগিরা।ঘটনার পর থেকে আশিককে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।পরের দিন ২৫ ফেব্রুয়ারি নির্যাতনের শিকার আশিক বাদী হয়ে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল খানসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন মোরেলগঞ্জ থানায়।

এদিকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় টনক নড়েছে পুলিশের। চারদিন পার হলেও কাউকে অভিযুক্ত কেউ আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আহত আশিক জমাদ্দার পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরনি পত্তাশি গ্রামের কবির জোমাদ্দারের ছেলে। আশিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ইন্দুরকানি উপজেলার পর্ত্তাশী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। পাশাপাশি এলাকা হওয়ায় চিংড়াখালি ইউনিয়নের বড় জামুয়া গ্রামে আশিকের যাওয়া আসা ছিল।

আহত আশিকের চাচা জিল্লুর রহমান বলেণ, বাজার থেকে একটি মোবাইল চুরি বিষয় এলাকায় জানাজানি হয়। এই বিষয়ে আশিক শুধু সোহেলকে বলেছিল ভাই আপনার লোক নিতে পারে। এই কথা বলার জেরে সোহেল আশিককে ডেকে নিয়ে প্রথমে বসত ঘরে বসে আশিককে মারধর করে। পরে ঘরের বাইরে এনে আশিকের হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করে। আমরা এই অমানুষিক নির্যাতনের বিচার চাই।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মীর মো. সাফিন মাহমুদ বলেন, মোবাইল চুরির ঘটনরায় আশিক জোমাদ্দারকে ডেকে এনে চিংড়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল খান ও তার সহযোগিরা হাতপা বেধে মারধর করে। এই নির্যাতনের দৃশ্য মোবাইলফোনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়। নির্যাতনের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নির্যাতনের শিকার আশিক বাদী হয়ে সোহেলসহ চারজনের নামে মামলা দায়ের করেছেন।ঘটনার পর নির্যাতনকারি ইউপি সদস্য সোহেল খান ও তার সহযোগিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বাগেরহাটে ৫ গুণী ব্যক্তিকে সুন্দরবন ম্যানগ্রোভ রতœ সম্মাননা

স্টাফ রিপোটার, বাগেরহাট

বাগেরহাটে “সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরি” উদ্যোগে নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রাখায় ৫ জন গুণী ব্যক্তিকে ‘সুন্দরবন ম্যানগ্রোভ রতœ-২০২১’ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হলেন, সমাজ সেবায় মরহুম আলহাজ্ব আবদুস সাত্তার তালুকদার, স্থানীয় সরকার ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনে স্বপন দাশ, ইতিহাস-ঐতিহ্য ঋদ্ধকরণে অধ্যক্ষ ম.ব আলাউদ্দিন, শিক্ষা ব্যবস্থাপনায় সচ্ছতা ও নারী শিক্ষার অগ্রগতিতে অধ্যক্ষ অমিত রায় চৌধুরী এবং সাংবাদিকতা ও মানবসেবায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য আলোচনা ও সুন্দরবন ম্যানগ্রোভ রতœ-২০২১ সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল। ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় শনিবার সন্ধ্যায় আল হেরা আলিম মাদ্রাসা মিলনায়তনে মিলন কান্তি ঘোষের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সুবীর মিত্র। স্বাগত বক্তব্য দেন সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরিরর সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লাভলু। বক্তব্য দেন, অধ্যাপক ড. মৌমিতা তানজিলা মুমু, অসিত মুখ্যাজী মন্টু, আল হেরা আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল রহিম, লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার  মাওঃ শেখ মিজানুর রহমান, ডাঃ মাসুদা খানম বিউটি, দীপক দাস, মোস্তাফিজুর রহমান, শেখ নিয়াজ রাসেল বাপ্পী, বাধন মুখার্জী, সিফাতুল্লাহ আম্মার প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনডিপি’র পুরস্কারে ভূষিত হলেন চেয়ারম্যান এনামুল

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান এসএম এনামুল হক ইউনিয়নের মানুষের সুখ- দুঃখের সাথী হয়ে জনসেবাই অবদান রাখায় আন্তর্জাতিক একটি সংস্থা  (ইউএনডিপি) একটি মটর সাইকেল পুরস্কৃত করেছেন। রবিবার সকালে ইউপি কার্যালয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ তাকে সংবর্ধনা দেন। ঠাকুদস সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি বার বার নির্বাচিত চেয়ারম্যান এসএম এনামুল হক। বক্তৃতা করেন, ইউপি সদস্য আবুল কাসেম সরদার, কল্যানী রানী মন্ডল, আবু সাঈদ, সিদ্দিক শিকারী, হাফেজ আঃ সবুর, আনিছুর রহমান, জেসমিন সুলতানা, রমেশ মন্ডল, কল্লোল, প্রনব। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, খুলনা জেলায় ১২ টি ইউনিয়নের মধ্যে পাইকগাছায় দু’চেয়ারম্যান এসএম এনামুল হক ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দারকে এ পুরস্কারে ভুষিত করা হয়।

পাইকগাছায় থানা পুলিশ উন্নত প্রযুক্তি সাহায্যে দুই বিকাশ প্রতারক আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় থানা পুলিশ উন্নত প্রযুক্তি সাহায্যে দুই বিকাশ প্রতারককে আটক করেছে। তারা কপিলমুনি ইউপির মোস্তাক গাজীর পুত্র ছালাম গাজী ও রুহুলামীন গাজী। শনিবার সকালে দু’প্রতারককে পুলিশ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠিয়েছে।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি কপিলমুনি ইউপির নাসিরপুর পালপাড়ার মৃত সমর পালের ছেলে বাসুদেব পাল কপিলমুনি স্বর্ণপটিতে সালাম কম্পিউটারে একটি বিকাশ একাউন্ট খোলার জন্য যায়। তখন সালাম কম্পিউটার বসা রুহুল আমীন গাজী তার নিজস্ব মোবাইল দিয়ে ০১৯৮৯৮৭৩১৬৮ নং একটি বিকাশ একাউন্ড খুলে তাকে পিন নম্বর জানিয়ে দেন। বাসুদেব জানান, আমি পার্শ্ববর্তী দোকানে টাকা তুলতে গেলে দেখি আমার বিকাশ একাউন্ট থেকে কে বা কারা বিশেষ কায়দায় তথ্যপ্রযুক্তি সাহায্যে ৪ হাজার ৭শ টাকা উত্তোলন করে নিয়েছে। পরবর্তিতে দেখা গেছে, ০১৭৫৬৮৩৪৪৩৯ নং একাউন্ড থেকে টাকা তুলে নিয়েছে। সে মোবাইলে কল করে দেখা গেছে কপিলমুনি বাজারে একটি বেকারী মালিক সাত্তারের। তার কাছে জানতে পারি লম্বা কালো একটি ছেলে টাকা তুলে নিয়ে গেছে। তখন পুলিশকে জানালে ওসি এজাজ শফীর নেতৃত্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দু’বিকাশ প্রতারককে আটক করে। এলাকাবাসী জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এ সমস্ত কর্মকান্ড করে আসছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য ওসিকে ধন্যবাদ জানিয়েছে। ওসি এজাজ শফী জানান, প্রতারকরা যতই শক্তিশালী হোক কোন কাউকে ছাড় দেয়া হবে না। অন্যায়কারীকে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর শাখার উদ্যোগে রবিবার বেলা ১১টায় ৯৮ স্যার ইকবাল রোডস্থ সংগঠনের কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন অর রশীদ ও পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস (অতিরিক্ত সচিবÑঅবঃ)। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. চৌধুরী মাহবুবুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এম এম অহিদুজ্জামান, খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ইছহাক আলী, বীর মুক্তিযোদ্ধা এম এম শহীদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) কৃষ্ণ পদ রায়, বীর মুক্তিযোদ্ধা কে এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা সিকদার আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (আর্মি), বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা হাজী সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাকা মিয়া, বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মকিদুর রহমান, মোঃ আব্দুল মান্নান খান, এস এম মাসুম বিল্লাহ, মোঃ হাফিজুর রহমান মুকুল, খুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ শিরিনা বেগম, আইন বিষয়ক সম্পাদক আফরোজা হক কোহিনুর, ধর্ম বিষয়ক সম্পাদক লাবণী আক্তার, মিসেস কোহিনুর, নাজনীন আক্তার, আনিকা আনজুম প্রমী, মিসেস মবিনা ইয়াস নিপা, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন হাবিব, বীর মুক্তিযোদ্ধা শেখ আতিয়ার রহমান, এ টি এম লাইসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু, বীর মুক্তিযোদ্ধা নজির মোল্লা প্রমুখ।

রুপসায় মোটরসাইকেল ও টলীর সংঘর্ষে আহত-২

রূপসা প্রতিনিধি :

রূপসা উপজেলার কিসমত খুলনা এলাকায় মোটরসাইকেল ও ইট বহন টলীর সংঘর্ষে দু’জন গুরুতর আহত হয়েছে। জানাযায় গত ২৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রসুলের বাড়ির সম্মুখ রাস্তায় এ ঘটনা ঘটেছে। সূত্রে জানাযায়, মোটরসাইকেল আরহী নৈহাটী ইনছান শেখের পুত্র মোঃ আরমান শেখ (৩০) ও একই গ্রামের শাহীন হাওলাদার (২০) দু’জনেই গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরবর্তীতে আরমান শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ভুক্তোভোগী সূত্রে জানাযায় ব্যাপারটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

কপিলমুনিতে হ্যাকার দুই ভাই গ্রেফতার, মোবাইল জব্দ ও টাকা উদ্ধার

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনিতে অন্যের বিকাশ একাউন্টের পিন নং হ্যাক করে টাকা উত্তোলনের অভিযোগে দুই হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া এই দুই হ্যাকার আপন সহোদর। এদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা হয়েছে, যার নং-২৪, তাং ২৭/০২/২১ ইং।

পুলিশ জানায়, স্থানীয় কপিলমুনির নাছিরপুর গ্রামের মোস্তাক গাজীর দুই ছেলে সালাম গাজী-(২৬) ও রুহুল আমিন গাজী (১৯) স্থানীয় পাল পাড়ার বাসুদেব পালের মোবাইল ফোনের বিকাশ একাউন্টের পিন নং হ্যাক করে চার হাজার সাতশত টাকা উত্তোলন করে। বিষয়টি বুঝতে পেরেই বাসুদেব পাল ঘটনার পরপরই শুক্রবার রাত সাড়ে বারোটায় এই দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করে। এ ঘটনায় শনিবার সকালে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আব্দুল আলীম ঐ দু’ভাইকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় তাদের নিকট থেকে এই কাজে ব্যবহৃত তাদের মোবাইল ফোনটি জব্দ ও চার হাজার সাতশত টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হ্যাকার এই দুই সহোদরের  কপিলমুনি বাজারে একটি ফ্রেক্সিলোড ও মোবাইলে গান ডাউন লোডের দোকান আছে। এই দোকানে বসে বেশ কিছুদিন যাবৎ তারা বিভিন্ন ব্যক্তির বিকাশ একাউন্টের পিন নং হ্যাক করে এ্যাপসের মাধ্যমে অন্যের টাকা উত্তোলন করে  প্রতারণা করে আসছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

 কারাগারে লেখক মুশতাকের মৃত্যু ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীবৃন্দের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 প্রগতিশীল সাংস্কৃতিক জোটের নেতা সাংবাদিক মুনসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, গোপাল কুমার মন্ডল, সিকান্দার আবু জাফর রায়হান, আরফানুর রহমান প্রমুখ।

বক্তারা এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানান। একইসাথে তারা কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

শরণখোলা উপজেলা আওয়ামীলীগে মুক্তা সভাপতি ও মিলন সম্পাদক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সম্মেলনের ১৫ মাস পর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তাকে সভাপতি ও যুব লীগের আহবায়ক আসাদুজ্জামান মিলনকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়েছে। শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষনা দেয়া হয়। জেলা দপ্তর সম্পাদক বাবু অম্বরিস রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শরণখোলায় কেবল সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

দলের নেতা-কর্মীরা জানান, ২০২০ সালের ২৫ নভেম্বের সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আকন ও সাধারণ সম্পাদক হিসাবে আজমল হোসেন মুক্তা নির্বাচিত হয়। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগেই ওই বছরের ৫ ডিসেম্বর সভাপতি কামাল উদ্দিন আকন মৃত্যু বরন করেন। সেই থেকে পূর্নাঙ্গ কমিটি ছাড়া সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তার একার নেতৃত্বে দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরপর গত একমাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিতে চমক আসছে এমন খবরে দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যপক কৌতুহলের সৃষ্টি হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কে হবেন এ নিয়ে দলের নেতা কর্মীরা জেলা ও কেন্দ্রে লোবিং চলাতে থাকে। অবশেষে শনিবার বিকালে আলমল হোসেন মুক্তাকে সভাপতি এবং আসাদুজ্জামান  মিলনকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দিয়ে শরণখোলায় আওয়ামীলীগের রাজনীতিতে চমকের অবসান ঘটলো।

প্রধানমন্ত্রীকে খুবির উপ-উপাচার্যের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির চেয়ার টেফারি টেসফাসো শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নিউ ইয়র্কে সিডিপির পাঁচ দিনব্যাপী ত্রি-বার্ষিক পর্যালোচনা সভা শেষে এই ঘোষণা আসে। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ তথ্য তুলে ধরেন।

এদিকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই অর্জন দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের এবং তা মাইলফলক হয়ে থাকবে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশ একটি প্রত্যয়ী ও মর্যাদাশীল দেশ হিসেবে জায়গা করে নিতে সক্ষম হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ অচিরেই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

মোংলা প্রতিনিধি

মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজও।

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাষ্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর এ্যাংকোরেজ থাকা বিদেশী জাহাজ এম,ভি জসকো থেকে শনিবার প্রায় ৭শ মে: টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি বিবি-১১৪৮। এরপর শনিবার রাতে কার্গো জাহাজটি ওই বিদেশী জাহাজ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। এরই পথিমধ্যে রাত ১১টার দিকে মোংলার পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এ সময় ওই জাহাজের মাষ্টারসহ ১০জন ষ্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাতরিয়ে কুলে উঠে যায়। এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে কার্গোটি পশুর চ্যানেলের মুল চ্যানেলের বাহিরে ডুবেছে বলে নৌযান চলাচলে মুল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার মাষ্টার কমান্ডার ফখরউদ্দিন।

খুলনা হবে বিশ্বের পাঁচটি স্বাস্থ্যকর শহরের একটি

তথ্য বিবরণী

বিশ^ স্বাস্থ্য সংস্থার (উব্লিউএইচও) উদ্যোগ ও অর্থায়ণে প্রাথমিক পর্যায়ে বিশে^র পাঁচটি শহরকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশের খুলনা সেই পাঁচটি শহরের একটি। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিএস), খুলনা সিটি কর্পোরেশন  (কেসিসি) এবং ডব্লিউএইচও যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্প বাস্তবায়নে কারিগরি কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে হোটেল সিটি ইন এ উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতিত্ব করেন।

সভায় কারিগরি কমিটির প্রস্তুতকৃত ‘স্বাস্থ্যকর শহর ঃ সুস্বাস্থ্য ও কল্যাণে নগর সরকার’ শীর্ষক কর্মপরিকল্পনা উপস্থাপনা এবং এর ওপর বিশদ আলোচনা করা হয়। এই আলোচনায় অংশ নিয়ে খুলনাকে স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তুলতে কী ধরণের নীতিগত পরিবর্তন আনতে হবে, নগরে সেবাদানকারী বিভিন্ন সংস্থার ভূমিকা কী হবে, কীভাবে নানা ধরণের দূষণ রোধ করা যাবে, স্বল্প মেয়াদে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, কীভাবে সচেতনতা বাড়িয়ে নগরবাসীকে স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কিভাবে সম্পৃক্ত করা যায়, কীভাবে সুশাসন নিশ্চিতকরা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা যায় ইত্যাদি বিষয়ে উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

সভাপতির বক্তৃতায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কোন মূল্যে খুলনাকে আন্তর্জাতিকমানের স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সর্বপ্রথম প্রয়োজন নগরিকদের মানসিকতার পরিবর্তন। নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং নগরে সেবাদানকারী বিভিন্ন সংস্থার সধ্যে সমন্বয়টা খুব প্রয়োজন। তিনি স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তোলার জন্য খুলনাকে বেছে নেওয়ায় বিশ^ স্বাস্থ্য সংস্থাকে ধন্যবাদ জানান।

সভায় কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিএস কর্মসূচির লাইন ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ রোবেদ আমীন, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা একেএম আব্দুল্লাহ, খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধি ড. সৈয়দ মাহফুজুল হক প্রমুখ বক্তৃতা করেন। কারিগরি কমিটির প্রস্তাবিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ডব্লিউএইচও’র  খুলনা হেলদি সিটি প্রকল্পের কনসালটেন্ট  আসিফ আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক ড. রাশেদা সুলতানা।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও বিশ^স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তর, বিশ^স্বাস্থ্য সংস্থা ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

কালীগঞ্জ ও মহেশপুরে আওয়ামী লীগের জয়

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা।

সন্ধ্যা ৭ টার দিকে জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কালীগঞ্জ পৌরসভায় ১৯ হাজার ৩’শ ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ¦ মাহাবুবার রহমান পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান পেয়েছেন ২ হাজার ৮১৬ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের নুরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪’শ ৭১ ভোট। নির্বাচনে কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে ৪০ হাজার ৫’শ ৭৭ জন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে পৌরসভার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়। একটি ঘটনা ছাড়া দিনব্যাপী শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে মহেশপুর পৌরসভা নির্বাচনে ২য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুর রশিদ খান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫’শ ৯৮ ভোট। বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট পেয়েছেন, সতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা কিরন পেয়েছেন ৯’শ ৩৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তাহাবুর রহমান পেয়েছেন ৪’শ ৭২ ভোট। এর আগে দুপুর ১ টার দিকে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু।

যশোরে মুখ থুবড়ে পড়েছে হত দরিদ্রদের জন্য সরকারের দেয়া খাদ্য বান্ধব কর্মসূচি

যশোর অফিস

যশোরে মুখ থুবড়ে পড়েছে হত দরিদ্রদের  জন্য সরকারের দেয়া খাদ্য বান্ধব কর্মসূচি। দরিদ্র মানুষের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায়  বিক্রি করা আটা’র ডিলারের কাছ থেকে জেলা খাদ্য কর্মকর্তা  অনৈতিক সুবিধা গ্রহণ করায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি এখানে যোগদানের পরপরই সংশ্লিষ্ট বিভাগে অস্থিরতা বিরাজ করছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, দরিদ্র মানুষের জন্য সামাজিক খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সরকারীভাবে যশোর শহরের ১১টি পয়েন্টে ভর্তুকী মূল্যে আটা বিক্রি করা হচ্ছে। যা ২০১১-২০১২ অর্থবছর থেকে চলমান রয়েছে। এ কাজের জন্য ১১ জন ডিলার নিয়োগ করা হয়েছে। ডিলাররা হলেন, ৩ নং ওয়ার্ডে শহরে ঘোপ সেন্ট্রাল রোডে সাবেক এমপি আলী রেজা রাজুর মোড়ে রবিউল ইসলাম, ৪ নং ওয়ার্ডে পুরাতন কসবা ফাতিমা হাসপাতাল এলাকায় হাসান ইকবাল, ৫ নং ওয়ার্ডে ধর্মতলা এলাকায় রোকন ব্যাপারী, ১ নং ওয়ার্ডে বারান্দীপাড়া কদমতলা এলাকায় আবুল কাশেম, পৌরসভার বাইরে ঝুমঝুমপুর এলাকায় নিতাই চন্দ্র সাহা, ২ নং ওয়ার্ডে বড়বাজার আটাপট্টি এলাকায় শ্যামল কুমার সাহা, ৭ নং ওয়ার্ডে রেলগেট এলাকায় বাহাউদ্দীন, ৭ নং ওয়ার্ডে চারখাম্বা মোড়ে তোতা মিয়া, ৮ নং ওয়ার্ডে বেজপাড়া তালতলা মোড়ে গোলাম মোস্তফা, ৯ নং ওয়ার্ডে বকচর এলাকায় সালাউদ্দীন ও ৬ নং ওয়ার্ডে মুজিব সড়কে লাইজুজামান।

খোঁজ নিয়ে জানা গেছে, দরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বিক্রি করা আটা সরকারী যে নির্দেশনা রয়েছে তা নাম ওয়াস্তে চলছে চলছে মাত্র। জেলা খাদ্য বিভাগ থেকে তদারকি কমিটি গঠন করে এগুলো দেখভাল করার কথা থাকলেও কোন প্রতিনিধির দেখা মেলে না। তবে মাস্টাররোলে স্বাক্ষর ঠিকই আছে। বিশ্বস্ত সুত্রের দাবী, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান রেট বেঁধে এসব ডিলারের কাছ থেকে মাসিক উৎকোচ গ্রহণ করছেন। ওই কর্মকর্তার উৎকোচের চাহিদা পুরণ করতে ডিলারেরা  দরিদ্র মানুষের মাঝে আটা বিক্রি করতে পারছেন না। উৎকোচ আদায়ে সার্বিক সহযোগীতায় আছেন দীর্ঘদিন একই চেয়ারে বসে থাকা কতিপয় সহকারীবৃন্দ। ডিলার সামান্য আটা দরিদ্রদের কাছে বিক্রি করে বাকিটা কালো বাজারে বিক্রি করছেন। ফলে দরিদ্রদের সরকারের খাদ্য সহায়তা দেয়ার মহৎ উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে। করোনাকালে চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় আটা’র প্রতি নি¤œ আয়ের মানুষ ঝুঁকছে । সরকারি বরাদ্দ আছে কিন্তু নগনের ভাগ্যে সামন্যই জুটছে জেলা কর্মকর্তার দুর্নীতির কারনে।

খাদ্য বিভাগ জানায়, শহরের ১১ জন ডিলারের মধ্যে থেকে প্রতিদিন পাঁচজনকে পাঁচ মেট্রিক টন বা পাঁচ হাজার কেজি করে আটা বরাদ্দ দেয়া হয়। শুক্রবার বাদে সপ্তাহে ছয়দিন চলে বিতরণ কার্যক্রম। এ হিসেবে প্রতি মাসের ছাব্বিশ দিনে ডিলাররা পেয়ে থাকেন ১৩০ মেট্রিক টন বা এক লাখ ত্রিশ হাজার কেজি আটা। যা তাদের পৌর এলাকায় গরিবদের মাঝে ১৮ টাকা কেজি দরে বিক্রি করার নিয়ম রয়েছে। অভিযোগকারীরা বলেন, একজন এক সাথে পাঁচ কেজির বেশি আটা একবারে কিনতে পারবেন না। কিন্ত এ ক্ষেত্রে ডিলাররা কোন নিয়ম নীতি মানছেন না। ১১ জন ডিলারের অধিকাংশই পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ডে সপ্তাহে একদিন করে এ আটা বিক্রি করছেন। বাকি আটা তারা যশোর বড় বাজারের আটা পট্টির পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন।

তথ্যসূত্রমতে, ডিলাররা মিল থেকে বস্তায় কোন সীল ছাড়াই আটা আনছেন। এতে বহুবিধ সুবিধা। কোনটি সরকারি আর কোনটি প্রাইভেট চিহ্নিত করা যায় না। ফলে ২/১ বস্তা লাইনে বিক্রি করেই বলা হচ্ছে সরকারি আটা শেষ। একই আটা প্রাইভেট নামে একই দোকানে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। খাদ্য অধিদপÍরের নিদের্শনা রয়েছে, সংশ্লিষ্ঠ বিভাগের সীল যুক্ত বস্তায় মিল থেকে আটা আনতে হবে। এছাড়া কোন ডিলার তার দোকানে আলাদাভাবে ওই আটা রাখতে কিংবা বিক্রি করতে পারবে না। কিন্তু যশোরে তার কোনটাই মানা হচ্ছে না।

শহরের চারখাম্বা মোড়ে তোতা মিয়া সপ্তাহে একদিন এ আটা বিক্রি করেন। সোমবার নির্ধারিত দিন সকাল ৯টা থেকে বিক্রি শুরু করে দুপুর ১২টায় শেষ করে দেন। কিন্ত তার বরাদ্দকৃত এক মেট্রিক টন বা এক হাজার কেজি আটা তিন ঘণ্টায় কিভাবে শেষ হয় সেটিই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এরপর তিনি কাউকে আটা দেন না। অবশ্য ১২টার পর থেকে তিনি একইস্থানে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু করেন। অভিযোগ রয়েছে, লাইনে দাঁড়ানো মানুষের সঙ্গে তিনি খারাপ আচরণ করতেও দ্বিধা করেন না। যা নিয়ে তার বিরুদ্ধে অনেকের ক্ষোভ রয়েছে। একই চিত্র ৬ নং ওয়ার্ডের ডিলারের দোকানের তিনি কখন শুরু করলেন আর কখন শেষ করলেন ক্রেতা সাধারন বুঝতেই পারছেন না। এ কেন্দ্র থেকে অন্য ওয়ার্ডের  গ্রহীতাগণকে নিরুৎসাহীত করা হয়,আটা না দিয়ে নির্ধারিত ওয়ার্ডের ডিলারের দোকানে যেতে পরামর্শ দেওয়া হয়। ওএমএস কার্যক্রমে এধরনের কোন নির্দেশনা কেউ দেখাতে পারে নাই। ৮ নং ওয়ার্ডের ডিলারের দোকানের চিত্র একই। ৭ নং ওয়ার্ডের অবস্থা সমপর্যাযে। ৭ নং ওয়ার্ডে ২ জন ডিলার বাহাউদ্দীন ও তোতা মিয়া। কিসের ভিত্তিতে এক ওয়ার্ডে দুইজন ডিলার তার কোন সুদুত্তর মিলছে না। অভিযোগ রয়েছে, এই ওয়ার্ডে জেলা কর্মকর্তার  অনৈতিকার চাহিদাও দ্বিগুন। ফলে কোন কারণ ছাড়াই এই ওয়ার্ডে দুইজন ডিলারশীপ দেয়া হয়েছে।

একই সাথে পৌর এলাকার বাইরে ১ জন ডিলার রয়েছে। ঝুমঝুমপুর বিসিক এলাকায় যার বিক্রয় কেন্দ্র।  অধিদপ্তরের নির্দেশনা রয়েছে ,পৌর সভার মধ্যে এ আটা বিক্রির কার্যক্রম চালু রাখতে হবে। কিন্তু ঝুমঝুমপুর সদর উপজেলার মধ্যে অবস্থিত। সেক্ষেত্রে পৌর এলাকার বাইরে বিক্রয়কেন্দ্র থাকায় নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান বলেন, এসব অভিযোগের কোন ভিত্তি নেই। বস্তায় খাদ্য অধিদপ্তরের কোন সিল নেই কেন ও পৌর এলাকার বাইরে কেন আটা’র ডিলার রয়েছে এমন প্রশ্ন করা হলে জেলা খাদ্য কর্মকর্তা তার কোন সুদুত্তর দিতে পারেননি।

সরকারের বিদায়ের ক্ষণগণনা শুরু হয়ে গেছে :মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিদায়ের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বলেই অবৈধ হাসিনা সরকার আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। সভা সমাবেশ করতে দিতেও ভয় পান। কিন্তু দেশব্যাপি হাসিনা হটাও আওয়াজ শুরু হয়ে গেছে। হামলা মামলা, গ্রেফতার, জেলে পুরে আর ক্ষমতায় থাকা যাবে না। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা জেলা কারাগারের সামনে ২৭ফেব্রুয়ারির সমাবেশকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া নেতাকর্মীরা কারামুক্ত হলে তাদের জেলগেটে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়ার পরে বক্তব্যে তিনি আরও বলেন, ইস্পাত কঠিন মনোবল নিয়ে মাঠে থাকতে হবে অবৈধ ভোট ডাকাতির সরকারের বিদায়ের মুহুর্ত দেখার জন্য।

কারামুক্ত নেতারা হলেন শেখ জাহিদুল ইসলাম, মাসুদ খান বাদল, আলাউদ্দিন, শামীম আশরাফ, কামরুজ্জামান টুকু, আসাদ, কবির বিশ্বাস, মিজানুর রহমান খোকন, সিরাজুল, মাসুদ খান, শেখ জিয়াতুর রহমান, আলামিন, হায়দার আলী বাবু, মাসুম মঈন উদ্দিন, শেখ ইউনুছ মুন্সি, হারুন মোল্যা, আতিয়ার, জাকারিয়া লিটন, মাসুদ রেজা, ঈসা শেখ, রাজু, গফ্ফার, ইকবাল হোসেন বাশি, জাকির মোল্যা। পরে কারামুক্ত নেতাদের সাথে নিয়ে মিছিল সহকারে দলীয় কার্যালয়ে আসেন। 

এসময় উপস্থিত ছিলেন মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, শেখ সাদী, শাহিনুল ইসলাম পাখি, ইকবাল হোসেন খোকন, সাজ্জাদ হোসেন তোতন, সাদিকুর রহমান সবুজ, নিজামুর রহমান লালু, মুর্শিদ কামাল, আবুল কালাম জিয়া, একরামুল কবির মিল্টন, আবু সাঈদ শেখ, ম শ আলম, শেখ ইমাম হোসেন, হাসান মেহেদী রিজভী, আফসার উদ্দিন মাষ্টার, শরিফুল ইসলাম বাবু, ইশহাক তালুকদার, শরিফুল আলম, শাহাবুদ্দিন মন্টু, শেখ জামিরুল ইসলাম, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আব্দুল আলিম, ইশতিয়াক আলম বাবু, মেজবাহ উদ্দিন মিজু, আসলাম হোসেন, সিরাজুল ইসলাম লিটন, ডা. ফারুক হোসেন, লিটু পাটোয়ারী, আলমগীর হোসেন, কাজী ফজলুল কবির টিটু, আলমগীর, সেলিম বড় মিয়া, নাজমুল হাসান নাসিম, সৈয়দ গাজী, আল আমিন প্রিন্স, বাবুল রানা, আবু তালেব, এম এ হাসান, আলতাফ হোসেন, আরিফুর রহমান আরিফ, নাজিম উদ্দিন, আল মামুন প্রমুখ।  

আশাশুনিতে দৈনিক কাফেলা ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক কাফেলার আশাশুনি ব্যুরো প্রধান জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি জি এম আল-ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, প্রভাষক আশিকুর রহমান মুকুল, আকাশ হোসেন, গোলাম মোস্তফা, ফয়জুল কবির, মইনুল ইসলাম, জ্বলেমিন হোসেন, শেখ আরাফাত, দৈনিক কাফেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, আরাফাত রহমান, বিকাশ বাছাড়, শামীম হোসেন, আলমগীর হোসেন প্রমুখ। বক্তব্যগণ দৈনিক কাফেলার প্রতিষ্ঠাতা সম্পাদক, সাতক্ষীরার সাংবাদিকতা, শিক্ষা, ক্রীড়া ও সমাজ উন্নয়নসহ বিভিন্ন সেক্টরের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী মরহুম আব্দুল মোতালেবের কর্মকান্ড, সাতক্ষীরার পাঠক সমাজের হৃদয়ে স্থান পাওয়া সাপ্তাহিক ও পরবর্তীতে ৩১ বছর আগে দৈনিক কাফেলার অগ্রগতি কামনা করে আলোচনা রাখেন।

আশাশুনি ইউআরসি পরিদর্শনে সহকারী সুপার

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার রিসোর্স সেন্টার (ইউআরসি) কার্যালয় পরিদর্শন করেছেন সাতক্ষীরা পিটিআই এর সুহকারী সুপারিনটেন্টডেন্ড। রবিবার (২৮ ফেঢব্রুয়ারি) সকালে তিনি আশাশুনিতে আগমন করেন।

পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ আকবর হোসেন ইউআরসি অফিস পরিদর্শনকালে সেন্টারের কার্যক্রম, প্রশিক্ষণের জন্য ব্যবহৃত উপকরণ, অবকাঠামো ও অফিসের ভেতর বাইরের পরিবেশ পর্যবেক্ষণ ও খোঁজ খবর নেন। তিনি অফিসের বিভিন্ন রেজিস্ট্রার যাচাই করেন। অফিস, প্রশিক্ষণ কক্ষ এবং ফুলের বাগানসহ সার্বিক অবস্থা ও কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন। এসময় ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ঈমান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়দলে অগ্রনী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দল বাজারে অগ্রনী ব্যাংব বড়দল বাজার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বড়দল বাজারে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিও এবং ব্যবস্থাপক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এস এম ই¯্রাফিল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন, বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ শামসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বড়দল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মোল্যা। সাংবাদিক মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক শফিকুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী, জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নয়ন বঞ্চিত বহরবুনিয়া ইউনিয়ন:মোড়েলগঞ্জে কৃষকলীগ নেতার শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে বহরবুনিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও পথসভা করেছেন কৃষক লীগ নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মারুফ উর রহমান জোমাদ্দার।

রোববার বিকেলে ৪টায় তিনি বহরবুনিয়ার ফুলহাতা বাজারে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে ফুলহাতা পাবলিক লাইব্রেরী চত্ত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মো. মারুফ উর রহমান জোমাদ্দার বলেন, অবহেলিত ১১নং বহরবুনিয়া ইউনিয়নকে বাঁচাতে হলে উন্নয়নের বিকল্প নেই। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে পাল্টে দিয়েছে গ্রামীণ অবকাঠামো চিত্রপট। দূরভাগ্য বহরবুনিয়া ইউনিয়নে কোন উন্নয়নের ছোয়া লাগেনি।

এ ব্যার্থতা জনপ্রতিনিধিদের। আগামী নির্বাচনে পরিবর্তনতার মাধ্যমে উন্নয়ন ঘটাতে হবে। দল যাবে মনোনয়ন দিবে তার হয়ে সকলে এক যেগো নৌকার পক্ষে কাজ করতে হবে। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মফিজুল খান, ইউপি সদস্য জাহিদ হোসেন কচি, ছাত্রলীগ নেতা ফেরদৌস আহমেদসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

তারেক হোসেন নাইসকে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত

ফুলতলা প্রতিনিধি

আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সাংগঠনিক সম্পাদক পদে তারেক হোসেন নাইসকে বিনা প্রতিদ্বদ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানানো হয়েছে।

ফুলতলায় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফুলতলা প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ শনিবার দিবাগত রাতে ফুলতলার উত্তর আলকা থেকে আধা কেজি গাঁজাসহ মিজানুর রহমান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে অভয়নগর চন্দ্রপুর গ্রামের মোজাম্মেল খাঁর পুত্র ও ফুলতলার বুড়িয়ারডাঙ্গা লাভলু শেখের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় ডিবির এসআই মোঃ আসাদুল ইসলাম বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করেন। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

কোটচাঁদপুরে সাংবাদিক সমাজের উদ্যোগে বোরহান হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর

নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানববন্ধন কর্মসূচী পালিত ।

রবিবার (২৮শে ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয়  সাংবাদিক বৃন্দরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কোটচাঁদপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক মামুনার রশীদ সুমন, আনোয়ার জাহিদ জামান, আব্দুর রউফ, খন্দকার আব্দুল্লাহ বাসার, ফারুক হোসেন, আশাদুল ভূঁইয়া, আব্দুর সোবহান জনি,সোহেল চৌধুরী, রমজান আলী, বাবলু মিয়া, সহিদুল ইসলাম, শামীম রেজা,আবুল হোসেন,আবুল কালাম,আব্দুর রাজ্জাক রাজন সহ স্থানীয় সুধীজন। এসময় বক্তারা, সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে উল্লেখ করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দাকোপে ফসলের নিবিড়তা বৃদ্ধির উপর কৃষকদের মাঠ দিবস

দাকোপ (খুলনা) প্রতিনিধি  

অষ্ট্রেলিয়ার এসিআইএআর এবং বাংলাদেশের কেজিএফ যৌথ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট সরেজমিন গবেষনা বিভাগ দৌলতপুর খুলনার আয়োজনে দাকোপে উপকূলীয় লবনাক্ত এলাকায় ফসল নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট উদ্ভাবিত রবি মৌসুমে উপযোগি বিভিন্ন ফসলের জাত ও উৎপাদন প্রযুক্তির উপর কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় চালনা পৌরসভার আনন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে সরেজমিন গবেষনা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের উপপরিচালক ড. হারুনর রশিদ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন পঞ্চগড়ের দেবিগঞ্জের প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র কৃষি অফিসার মেহেদী হাসান খান, বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা কামাল শাহাদাৎ, মাশফিকুর রহমান, আনন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক অখিল হালদার, ফাল্গুনী হালদার, ভগবতি মন্ডল প্রমুখ। এসময়ে প্রায় শতাধিক কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সভা শেষে বিনা চাষে আনন্দনগর ও তিলডাঙ্গা এলাকার প্রায় ৫০ হেক্টর জমিতে আলু, রসুন, খেসারী, মুগ, ফেলন, তরমুজ, গম, বার্লি, সূর্য্যমুখীর খামার পরিদর্শন করেন।

বাল্যবিয়ে বন্ধে গণসচেতনতা সৃষ্টির উদ্যোগকে আরো বেগবান করতে হবে

খবর বিজ্ঞপ্তি

বাল্যবিয়ে বন্ধে ভূমিকা পালন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আশেপাশে বাল্যবিয়ের তোড়জোড় দেখতে পেলে শুরুতেই বিষয়টি বন্ধে পদক্ষেপ গ্রহণ করা জরুরী। প্রয়োজনে এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা নিতে হবে। প্রশাসন বাল্যবিয়ে বন্ধে তৎপর। গোপনে এবং তঞ্চকতার মাধ্যমে বাল্যবিয়ের উদ্যোগ প্রতিহত করতে জনগণই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন। আর এ জন্যে গণসচেতনতা সৃষ্টির উদ্যোগকে আরও বেগবান করতে হবে।

রোববার রূপসায় উপজেলা পর্যায়ের এ্যাডভোকেসি সভায় বক্তারা এ কথা বলেন। উপজেলার নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যরা ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারীনেত্রীগণ এ সভায় অংশগ্রহণ করেন। রূপসা উপজেলার বিআরডিবি মিলনায়তনে রবিবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়।

রূপসা প্লাটফর্মের আহ্বায়ক রূপসা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার সমাপনী পর্বে বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, প্লাটফর্মের যুগ্ম-আহবায়ক নারীনেত্রী মাধুরী সরকার, কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ^নাথ ভট্টাচার্য্য প্রমূখ।

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা শেষে বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলার নৈহাটি ইউনিয়নে একজন স্থায়ী ম্যারেজ রেজিস্ট্রার নিয়োগের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সাথে এ্যাডভোকেসি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।

চিংড়িঘেরের ভেড়িতে সবজি চাষে বিকল্প আয়

স্টাফ রিপোটার, বাগেরহাট

বাগেরহাটের মোংলা উপজেলা ও আশপাশের এলাকায় আশির দশক থেকেই পানি ও মাটিতে লবণাক্ততার তীব্রতা বাড়তে থাকে। এ কারণে ধানের উৎপাদন কমতে থাকে। জমির মালিকরা ঝুঁকে পড়েন চিংড়ি, বিশেষ করে, বাগদা চাষে। শুরুতে চিংড়ি চাষে লাভবান হলেও নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ের মুখে পড়ে চিংড়ির উৎপাদন।

এখন চিংড়িঘেরগুলোতে মাছ নেই, নেই ধানের উৎপাদনও। তাই এ অবস্থায় বিকল্প পেশা ও কর্মসংস্থানের উপায় খুঁজতে চিংড়ি ঘেরের ভেড়ি ও পতিত জমিতে মৌসুমি সবজি চাষে আশার আলো দেখছেন অনেকে। এতে পরিবারের চাহিদা মিটিয়ে মাছ উৎপাদনের পাশাপাশি সবজি বিক্রি করে অতিরিক্ত অর্থ উপার্জন করছেন চাষিরা। জমিতে ধানও নেই, মাছও নেই– তাই বিকল্প কর্মসংস্থান এবং পেশায় আগ্রহ তাদের। এদিকে সবজি চাষের এ বিকল্প পেশায় ভাগ্য বদলাতে শুরু করেছে অনেকের। আর্থিকভাবে লাভবান হওয়াসহ ফিরেছে সচ্ছলতাও।

উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের কৃষক মো. মফিজুল ইসলাম জানান, ঘেরের ভেড়িতে মাচা করে বিভিন্ন প্রকার সবজি চাষ করছেন তিনি। পানির ওপর মাচা করে তাতে লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, করলা ও শিম এবং ভেড়িতে ঢেঁড়স, কলা ও পেঁপে চাষ করেন এই কৃষক।

নিজের জমিজমা না থাকলেও অন্যের চিংড়িঘেরের পতিত জমিতে মৌসুমি সবজি চাষ করেন মোংলার কাইলকাবাড়ি গ্রামের কৃষক রজব আলী। বিভিন্ন প্রকারের সবজি আবাদে এ বছর ৫৫ হাজার টাকা ব্যয় করে ছিলেন তিনি। শুধু লাউ বিক্রি করে এ পর্যন্ত লাখ টাকার বেশি আয় হয়েছে তার। আর যে পরিমাণ সবজি চাষ হয়েছে তাতে কমপক্ষে ৫ লাখ টাকা বিক্রি হবে বলে আশা করছেন তিনি। তার দেখাদেখি এলাকার অনেক ঘের ব্যবসায়ী এখন মাছের পাশাপাশি সবজি চাষে ঝুঁকছেন।

তবে এসব কৃষকের অভিযোগ, মৌসুমি এ সবজি চাষে কৃষি বিভাগের নজরদারি ও সহযোগিতা নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা অনিমেষ বালা কৃষকদের অভিযোগ সত্য নয় বলে জানান। তিনি বলেন, ‘মাছের ঘেরে মাচা করে সবজি চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আর এ ক্ষেত্রে কৃষকদের নানারকম পরামর্শসহ উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি জানান, এ বছর ২শ’ হেক্টর জমিতে মৌসুমি সবজি চাষ হয়েছে। এ খাতে কৃষকদের কীভাবে সরকারি সহায়তা দেওয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

বাগেরহাটে পুষ্টি উন্নয়নের লক্ষে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার, বাগেরহাট

বাগেরহাট পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটি ও স্থানীয় বেসরকারি খাতে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের করনীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমূলক সমন্বিত প্রকল্পের আওতায় রবিবার (২৮ ফেব্রুয়ারী) রেডি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি ফরিদা আক্তার বানু লুচি।

সভায় অন্যান্যদেও মধ্যে বক্তৃতা করেন নাগরিক কমিটির সহসভাপতি রিজিয়া পারভিন, সাধারন সম্পাদক তছলিম আহমেদ টংকার, বাগেরহাট নার্সারী মালিক কমিটির সভাপতি আঃ রহিম শিকদার, স্বদেশের নির্বাহী পরিচালক কল্লোল সরকার,মাহাবুবা রহমান পিয়া প্রমুখ।

সভায় পুষ্টির মান উন্নয়নের লক্ষে জেলার ৪টি উপজেলার (কচুয়া, শরণখোলা, মোংলা এবং মোল্লাহাট) বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ সহ সিএসও সদস্যরা অংশ গ্রহন করেন।

বাগেরহাটে বিউটি পার্লার প্রশিক্ষনের সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত

স্টাফ রিপোটার, বাগেরহাট

বাগেরহাটে ৫দিন ব্যাপি বিউটি পার্লার প্রশিক্ষনের সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনের উদ্দ্যেগে বিডব্লিউসিসিআই এসএমইএর বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মুহাম্মদ রিজাউল করিম। এ প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বিডব্লিউসিসিআই এর প্রশিক্ষক সেলিনা সিদ্দিকা রুমা। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট ফাউন্ডোশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দারসহ প্রশিক্ষনার্থীরা। উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এ প্রশিক্ষনে সর্বমোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

মুজিববর্ষ উপলক্ষে যশোর বিআরটিএতে বিশেষ সেবা সপ্তাহ

যশোর অফিস

যশোর বিআরটিএ অফিসে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ চালু হয়েছে। রবিবার সকালে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েদুজ্জামান প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সহকারি পরিচালক কাজী মুরছালিন, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক বাহাউদ্দিন, ট্রাফিক পুলিশ কর্মকর্তা মাহাবুব কবীর, আন্তঃজেলা বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া প্রমুখ।

সেবা সপ্তাহে থাকছে বিআরটিএ সার্ভিস পোর্টালে বা মোবাইল অ্যাপে বিআরটিএ অ্যাকাউন্ট সহায়তা, অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, মটরসাইকেল রেজিস্ট্রেশন সেবা প্রদান।

যশোরের কেশবপুরে পুনরায় মেয়র আওয়ামী লীগের রফিকুল ইসলাম

যশোর অফিস

যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে রফিকুল ইসলাম আবারো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন পান। তিনি ১১ হাজার ৮ শত ৮৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মনোনীত আব্দুস সামাদ বিশ্বাস (ধানের শীষ) পেয়েছে ২ হাজার ৩ শত ১৩ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল কাদের (হাতপাখা) পেয়েছেন ৪শত ১০ ভোট ।

নির্বাচিত কাউন্সিররা হলেন ১নং ওয়ার্ডে কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থিত আতিয়ার রহমান, ২নং ওয়ার্ডে কাউন্সিলর বিএনপি সমর্থিত মশিয়ার রহমান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর কবীর হোসেন, ৪নং ওয়ার্ডে কাউন্সিলর আফজাল হোসেন বাবু, ৫নং ওয়ার্ডে কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর বিশ্বাস শহীদুজ্জামান, ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, ৭নং ওয়ার্ডে কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থিত কামাল খান, ৮নং ওয়ার্ডে কাউন্সিলর বিএনপি সমর্থিত আব্দুল হালিম মোড়ল, ৯নং ওয়ার্ডে কাউন্সিলর আওয়ামী লীগের ইবাদাত সিদ্দিক বিপুল। সংরক্ষিত ১ আসনে খাদিজা খাতুন, সংরক্ষিত ২ আসনে আছিয়া খাতুন,সংরক্ষিত ৩ আসনে আসমা খলিল। রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে অনেক কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করে। তীব্র রোদ উপেক্ষা করে ভোট দিতে আসা নারীদের দীর্ঘ লাইন দেখা যায়।

উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, ১০টি ভোট কেন্দ্রের ৬৩টি কক্ষে ৫ম ধাপের এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। কেশবপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২০৮ জন ও মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার ৫৬৭ জন।

উৎসবমুখর পরিবেশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রোববার (২৮ ফেব্রুয়ারি) কেশবপুর পৌরসভা নির্বাচনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিং) ভোট গ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। বিরতিহীন ভাবে শেষ হয় বিকেল ৪টায়। ভোটকে ঘিরে ভোটারদের মাঝে ছিলো উৎসাহ উদ্দীপরা। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

যশোর চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

যশোর অফিস

যশোর অফিস চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

রোববার সকাল ৬টার দিকে তিনি ধুলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া-ফতেপুর (রামভাদ্রপুর) নিজগ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, বাবা-মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রায় দুই বছর ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সার ধরা পড়ার পর তিনি ভারতের ভেলোরে চিকিৎসা নেন। এরপর চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

আছরবাদ নামাজে জানাজা শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আতিয়ার রহমান ২০১৬ সালের ৪ জুনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধুলিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাবা দীর্ঘদিন ইউপি সদস্যের দায়িত্ব পালন করেন।

যশোরে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

যশোর অফিস

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শনিবার বিকেলে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত পোড়াবাড়ি গ্রামের বেনাপোল ডিগ্রী কলেজ মোড়স্থ জননী মেডিকেল হল দোকানের সামনে থেকে ইকবাল হোসেন নামে এক যুবককে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। সে যশোর বেনাপোল পোর্ট থানার অন্তর্গত নারায়নপুর দক্ষিণ পাড়ার জাহাঙ্গীরের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, ২৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে দেড় কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করে। রোববার তাকে আদালতে সোপর্দ করে।

চৌগাছায় মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোর অফিস

যশোরের চৌগাছায় মানসিক ভারসাম্যহীন স্বপ্না খাতুন (২৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের খড়ি া গ্রামের মৃত আছির উদ্দিনের মেয়ে।

রোববার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবতী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি নিহত স্বপ্নার পরিবারের। বিকেলে চৌগাছা পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

নিহতের চাচা শরিফুল ইসলাম শরিফ জানান, মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। এর আগেও কয়েকবার সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। সে প্রায় দিনই বাড়ি থেকে বেরিয়ে দূর-দূরান্তে পায়ে হেঁটে ঘুরে বেড়াতো। আজ দুপুরে কোনো একসময় বাড়িতে কেউ না থাকায় সে গলায় দড়ি দিয়ে পেছিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, মেয়েটি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী ছিল। এইচএসসিতে অধ্যায়নরত অবস্থায় তাকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। একটি সন্তান জন্ম দেওয়ার পর সে মানসিক ভারোম্যহীন হয়ে পড়ে। পরে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারি উপ-পপরীদর্শক (এএসআই) সাইদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তে জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।