রূপসায় জেলা ডিবির অভিযানে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রির্পোটার
খুলনা জেলার রূপসা থানাধীন মৈষাগুনী গ্রামে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা (ডিবি)। ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন, খুলনা জেলার রূপসা থানার মৈষাগুনী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মো. রুবেল শেখ (২০)।
জেলা ডিবি জানায়, ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন মৈষাগুনী গ্রামে অভিযান পরিচালনা করেন জেলা পুলিশের অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই রাজিউল আমিন। এসময় জেবিএম স্কুলগামী রাস্তার পশ্চিম পাশের্^ আব্দুর রাজ্জাকের বাড়ীর সামনে থেকে ৫০পিস ইয়াবাসহ রুবেল শেখকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই রাজিউল আমিন বাদী হয়ে রুবেল শেখের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
মহানগর যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল
খবর বিওজ্ঞফপ্ত
জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ কে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণের স্বীকৃতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগ। গতকাল সন্ধ্যা ৭ ঘটিকায় দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ মধ্যে দিয়ে দিয়ে শেষ হয়। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে এবং খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, মীর বরকত আলী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, এসএম হাফিজুর রহমান হাফিজ, মোঃ আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, মোস্তফা শিকদার, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, আব্দুল্লাহ আল মিলন, মোঃ রাশেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আলী, রুবায়েত ইসলাম জুয়েল, দিদারুল আলম, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, তায়েজুল হক তাজু, ইবনুল হাসান, নাইম সরদার, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সবুজ, মেহেদী হাসান স্বপন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, মশিউর রহমান বাদশা, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, শওকাত হাসান, আসাদুজ্জামান শাহীন, ইমরুল হাসান রিপন, জামিল আহমেদ সোহাগ, মহিদুল ইসলাম শান্ত, লাবু আহমেদ, শংকর কুন্ড, সৈকত দাশ, সরদার ফারহাদ হোসেন সুজন, অভিজিৎ সরকার রাহুল, অরিন্দম চক্রবর্তী, শেখ শান্ত, মহাদেব গাইন, নিশাত ফেরদৌস অনি, পিয়াল হাসান, আলামিন হোসেন, আবিদ আল হাসান, হাসান শেখ, রয়াহান শিকদার, তানভীর ইসলাম সাব্বির প্রমুখ।
রাসেলের জন্মদিনে অসহায় ছিন্নমূল পথশিশু ও হাফেজ ছাত্রদের মাঝে খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর জন্মদিন উপলক্ষে অসহায় ছিন্নমূল পথশিশু ও হাফেজ ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও তাদের সাথে কেক কেটে জন্মদিন পালন করেছে। গতকাল শনিবার আসাদুজ্জামান রাসেল এর জন্মদিন উপলক্ষে দুপুর ২ ঘটিকায় নগরীর রেলস্টেশনে অসহায় ছিন্নমূল পথশিশু মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন এবং তাদের সাথে কেক কাটেন তিনি। এরপর শহীদ শেখ আবু নাসের হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা দোয়া ও মিলাদ শেষে হাফেজ ছাত্রদের সাথে কেক কাটেন এবং তাদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন। শহীদ শেখ আবু নাসের হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা দোয়া সংক্ষিপ্ত দোয়া মাহফিলে খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দীন জুয়েল ও তার সহধর্মিনী সোহানা ইয়াসমিন সম্পার রোগ মুক্তি করে দোয়া প্রার্থনা করা হয়। এসময় আসাদুজ্জামান রাসেলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া প্রার্থনা করা হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ হোসেন, শাহীন আলম, দিদারুল আলম, ইবনুল হাসান, পারভেজ শিকদার, গালিব হোসেন, শংকর কুন্ডু, অরিন্দম চক্রবর্তী, পিয়াল হাসান, আলামিন হোসেন, রাজিউন ইসলাম রাজু, তানভীর ইসলাম সাব্বির, হাসান শেখ, রয়াহান শিকদার, আজিজুল ইসলাম, মারুফ হোসেন প্রমুখ।
স্বৈরাচার বিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন সরদার হারুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বৈরাচার বিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন সরদার হারুন। তাঁর যোগ্য নেতৃত্ব ঈর্ষার কারন হয়েছিলো বিএনপি’র। তিনি আরো বলেন, সরদার হারুন রূপসায় বিএনপি’র দূর্গে আঘাত করেছিলো। সেকারনেই বিএনপি’র লেলিয়ে দেয়া বাহিনী সরদার হারুনকে নির্মমভাবে হত্যা করে। তিনি বলেন, বিএনপি’র শাসনামলে দক্ষিনাঞ্চলসহ সারা দেশ ছিলো সন্ত্রাস কবলিত। ওই সময় যেমন ছিলো অর্থনৈতিক সন্ত্রাস তেমনি ছিলো হত্যার, রাহাজানির মত দুর্ধষ সন্ত্রাসী কর্মকা-। ওই সকল সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদ করায় অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সরদার হারুনকে হত্যা করা হয়। তিনি আরো বলেন, সরদার হারুন দু:সময়ের একজন সাহসী আদর্শিক নেতা ছিলেন। তার সুযোগ্য নেতৃত্বে রূপসা আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী হয়েছিলো। আওয়ামী লীগের এই অগ্রগতিতে বিএনপি-জামায়াত হিংসাত্মক পদক্ষেপ নিয়ে আওয়ামী লীগ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছিলো। জাতি ওই সকল অন্যায় নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ২০০৮ সালে আওয়ামী লীগকে সংখ্যা গরিষ্ঠ ভোটে দেশ পরিচালনার দায়িত্ব দেন। প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়শীল রাষ্ট্রে পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে স্থায়ী করতে দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক হতে হবে।
গতকাল শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সরদার হারুনুর রশিদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, মহানগর আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, মহিলা সম্পাদক এ্যাড. অলোকা নন্দা দাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর হাফিজুর রহমান, অধ্যা. রুনু ইকবাল, আবুল কাশেম ডাবলু, এ্যাড. একেএম শাহজাহান কচি, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, মো. মোতালেব মিয়া, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. ইমরান হোসেন, আব্দুল হাই পলাশ, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, এ্যাড. শামীম মোশাররফ, পারভীন ইলিয়াছ, আঞ্জুমানোয়ারা বেগম, আলেয়া সাঈদ, বলাকা রায়, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, রেজওয়ানা প্রধান, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান, মিজানুর রহমান নাজু, আব্দুল কাদের শেখ, মোয়াজ্জেম হোসেন খান, আব্দুর রহমান, অভিজিৎ চক্রবর্তী দেবু, আব্দুল কাদের, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, ইলিয়াছ হোসেন লাবু, মশিউর রহমান সুমন, জুয়েল হাসান দিপু, আইরিন চৌধুরী, নাছরিন সুলতানা, জহির আব্বাস, জব্বার আলী হিরা, মাহামুদুর রহমান রাজেশ, ইবনুল হাসান, রাহুল শাহরিয়ার, শংকর কু-ু, নিশাত ফেরদৌস অনি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে শহীদ হারুনুর রশীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মর্যাদার আসনে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর প্রতি আ’লীগের কৃতজ্ঞতা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
মর্যাদা আর সম্মানের আসনে বাংলাদেশ। ইতিহাসের দিন আজ। বাঙালি সম্মান ও মর্যাদার সাথে ঘুরে দাড়ানোর দিন আজ। বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা, জাতিসংঘ, মন্ত্রী পরিষদ, সংসদ সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার এরশাদ, জিয়া, খালেদা জিয়ার সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। সেই অমর্যাদার জায়গা থেকে জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদাশালী এক জাতিতে পরিণত করেছেন। তিনি একেক করে বাঙালির মৌলিক অধিকার পূরণ করে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। আজ বাঙালির মৌলিক চাহিদা পূরণ হওয়ার পথে। এখন শুধু সময়ের অপেক্ষা বাঙালি। ইনশাল্লাহ্ অল্প সময়ের মধ্যেই জাতি সংঘ থেকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রের ঘোষণা আসবে। নেতৃবৃন্দ আরো বলেন, দেশকে এই মর্যাদার জায়গায় নেয়ার পথে বিএনপি নানা ভাবে ষড়যন্ত্র করে চলেছে। নেতৃবৃন্দ বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের দিকে কান না দিতে খুলনাবাসি এবং দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
চেয়ারম্যান মেম্বরদের কোটি টাকা বাণিজ্য
আনোয়ার হোসেন,মণিরামপুর :
যশোরের মণিরামপুরের ঝাঁপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু ও তার দোসরদের বিরুদ্ধে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হচ্ছে। অভিযোগ উঠেছে চেয়ারম্যান মন্টু তার সংরক্ষিত দুই নারী ইউপি সদস্য লাকী খাতুন ও শাহিনারা খাতুন, দুই ইউপি সদস্য ইউছোপ আলী ও আব্দুর রশিদসহ কয়েকজন অনুসারীকে দিয়ে ইউনিয়নের দুস্থ, অসহায় ও ফকিরসহ প্রায় চার শতাধিক লোকের কাছ থেকে ঘরের লোভ দেখিয়ে জনপ্রতি পাঁচ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছেন। চেয়ারম্যান নিজেও ভিক্ষুক ও অসহায় নারীদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ। টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ ছাড়েননি ওই ইউনিয়ের নারী উদ্যোক্তা ডলি খাতুনও। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্যর দাবি ঘরের জন্য টাকা দেওয়া ভুক্তভোগীর সংখ্যা এক থেকে দেড় হাজার।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনভর সরেজমিন অন্তত ৫০জন ভুক্তভোগীর সাথে কথা হয়েছে। তারা সবাই টাকা দেওয়ার বিষয়টি জানিয়েছেন। যার ভিডিও অডিও স্বাক্ষাতকার সংরক্ষিত।
যদিও চেয়ারম্যান সামছুল হক মন্টু দাবি করছেন রাজনৈতিকভাবে তাকে হেয় করতে এসব মিথ্যে অভিযোগ আনছেন প্রতিপক্ষ। আড়াই বছর আগে ঝাঁপা ইউনিয়নে ‘জমি আছে ঘর নাই’ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় একলাখ টাকার ১০৩টি ঘর আসে। ওই ১০৩টি ঘরকে পুঁজি করে শুরু হয় চেয়ারম্যান মেম্বরদের অর্থ বাণিজ্য। নতুন ঘর দেখে বঞ্চিতরা ভিড়তে থাকেন চেয়ারম্যান মেম্বরদের কাছে। তখনই ঘরপ্রতি ১০ হাজার টাকা দাবি করেন জনপ্রতিনিধিরা। টাকা ছাড়া ঘর মিলবে না ভেবে ধার দেনা বা সুদি করে অসহায় দুস্থরা চেয়ারম্যান মেম্বরদের হাতে টাকা তুলে দেন।
তবে গরিবের কোটি টাকা পকেটস্থ হলেও গত আড়াই বছরে কাউকে একটি ঘর দিতে পারেননি মন্টু চেয়ারম্যান। ঘর কিংবা টাকা ফেরত কোনটা না পেয়ে বারবার চেয়ারম্যান মেম্বরদের পিছু হেঁটে লাভ পাচ্ছেননা ভুক্তভোগীরা। ঘরের আশায় এবং ভয়ে মন্টু চেয়ারম্যান ও তার দোসরদের বিরুদ্ধে এতদিন কেউ মুখ না খুললেও বিপত্তি ঘটে দুই-তিনদিন আগে। গত বুধবার ভুক্তভোগী চার নারী উপজেলার রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী আবুল বাসারের শরণাপন্ন হন। তখন তাদের একটি ছবি নিজের ফেসবুকে ছাড়েন আবুল বাসার। এই নিয়ে তোলপাড় শুরু হলে পরের দিন চার নারীর মধ্যে তিন জনকে ডেকে দশ হাজার করে ৩০ হাজার টাকা ফেরত দেন ঝাঁপা ইউপির উদ্যোক্তা ডলি খাতুন। তিনি ওই তিন জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। তিন জনের টাকা ফেরতের বিষয়টি প্রচার হলে ইউনিয়ের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগী নারী পুরুষ মুখ খুলতে শুরু করেন। যার মধ্যে ৭০-৮০ জনের একটি তালিকা এসেছে গণমাধ্যম কর্মীদের হাতে।
ঝাঁপা উত্তর পাড়ার ভিক্ষুক রাশিদা বলেন, আমার মা ও আমি ভিক্ষা করে খাই। থাকার ঘর নেই। আমাদের গ্রামের আব্দুল আজিজ নামে একজন সরকারি ঘর পাইছে। তাই দেখে আমি চেয়ারম্যানের কাছে যাই। তিনি ঘর বাবদ ১০ হাজার টাকা চান। সমিতি থেকে ১০ হাজার টাকা তুলে চেয়ারম্যানের হাতে দিছি। আজও ঘর পাইনি। ওই পাড়ার ফাতিমা নামে এক বিধবা নারী দুই বছর আগে চেয়ারম্যানকে চার হাজার টাকা দিয়েও ঘর পাননি বলে জানিয়েছেন। একই পাড়ার ভিক্ষুক মাজেদা, কুলসুম, রোকেয়া ও রাবেয়া ঘরের আশায় দশ হাজার করে টাকা দিয়েছিলেন উদ্যোক্তা ডলির কাছে। তাদের মধ্যে তিনজনকে টাকা ফেরত দিলেও রাবেয়ার টাকা ফেরত দেননি ডলি। তবে ডলি খাতুন টাকা নেওয়া বা ফেরত দেওয়ার বিষয়টি স্বীকার করেননি।
এদিকে হানুয়ার তিনটি ওয়ার্ডের বহু অসহায় নারী পুরুষকে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন নারী ইউপি সদস্য লাকী খাতুন। হানুয়ার কলেজ পাড়ার ফাতেমা, রহিমা, পরিজান ও ফুলি বেগম লাকী মেম্বরকে পাঁচ হাজার এবং বৃদ্ধ হাসান সাড়ে সাত হাজার টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে লাকী মেম্বর টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেননি।
দোঁদাড়িয়া গ্রামের ভ্যান চালক মিলন ও মনোয়ারা বেগম জানান, তারা মেম্বর শাহিনারাকে ঘরের আশায় দশ হাজার করে টাকা দিয়েছেন। শুধু মিলন বা মনোয়ারা নয় ওই গ্রামের অন্তত ২০ জন দুস্থ লোক মহিলা মেম্বরকে দশ হাজার করে টাকা দিয়ে বিপাকে আছেন।
ঝাঁপা ইউপির ষোলখাদা গ্রামের অন্তত ২০ জনের কাছ থেকে ইউপি সদস্য শাহিনারা খাতুন,মেম্বর ইউছোপ আলী ও চেয়ারম্যান মন্টুর দোসর সিদ্দিক নামে একব্যক্তি দশ হাজার করে টাকা নিয়ে ঘর দিতে পারেননি। হানুয়ার ৬নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুর রশিদের বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে একই প্রকল্প দেখিয়ে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ। যার মধ্যে ভুক্তভোগী আবু মুসা সাত হাজার টাকা দেওয়ার বিষয়ে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। তবে অভিযুক্তদের একাধিকবার মোবাইলে কল করা হলেও তারা ফোন ধরেননি।
জানতে চাইলে চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন, কোন বিষয়ে আমি কারও কাছ থেকে একটি টাকা নিইনা। প্রকাশ্যে ইউনিয়ের সবাইকে নিষেধ করেছি, মেম্বররা কোন ব্যাপারে টাকা চাইলে দিতে না। প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে চক্রান্ত করছেন।
তবে চেয়ারম্যান মেম্বরদের ঘরের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে দুদকের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীসহ ঝাঁপা ইউনিয়নের সচেতন মানুষ।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ঘর দেওয়ার কথা বলে ঝাঁপা ইউপির চেয়ারম্যান মেম্বরদের টাকা নেওয়ার ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগরের দোয়া অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, তার সহধর্মিনী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা ও কনিষ্ঠ পুত্র সেখ ফারজান নাসের কোভিড-১৯ (করোনা) তে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।তাদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে অদ্য ২৭ ফেব্রুয়ারী বাদ আসর বাংলাদেশ আ’লীগ খুলনা মহানগর কার্যালয় সংলগ্ন আজমীরি জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুবুল আলম সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম বাবলু, বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি শরীফ এনামুল কবির, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, আলহাজ্ব রফিকুল ইসলাম বাবু, রোটাঃ ইঞ্জি. মিজানুর রহমান, স ম হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরদার, ইঞ্জি. জাহাঙ্গীর হোসেন, ডা. হাফিজুর রহমান সোহেল, ইঞ্জি. তানভীর আহমেদ নয়ন, আলী নূর মাতুব্বর, মোঃ রেজাউল করিম, আলহাজ্ব কাইয়ুম শেখ, আলহাজ্ব আবুল হোসেন সরদার, কে এম নুরুল হক, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, কালাম মোল্লা, অধ্যাঃ আঃ সালাম, ইঞ্জি. মহাসিন তালুকদার, অধ্যাঃ ফারুক হোসেন, অধ্যাঃ মোঃ মিজানুর রহমান, মহিদুল ইসলাম নান্নু, শেখ তৌহিদুর রহমান, আওলাদুল আমিন, আবজাল হোসেন হামজালা, আঃ জব্বার কমান্ডার, আঃ সালাম সরদার, লুৎফর রহমান, মোঃ রাজু, হেলাল উদ্দিন, আকরাম মোল্লা, টিটু মল্লিক, মোজাহার গাজী, মোঃ লিয়াকত আলী, মাওলানা জাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবু হানিফ, সহ পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দিঘলিয়ায় শিশু তামিম হত্যা কান্ডের মামলা দায়ের
আসাদ, দিঘলিয়া
দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে গত শুক্রবার মাদ্রাসার ছাত্র তামিম মোল্লা (৭) হত্যার ঘটনায় নাম উল্লেখ না করে গতকাল শনিবার শিশু তামিমের মা নুরজাহান বেগম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন, মামলা নং-০৯।
দিঘলিয়া থানায় অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন, শিশু তামিমের মৃত্যু রহস্যে উদ্ঘাটনের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। হত্যার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কারো নাম উল্লেখ না করে একটি অজ্ঞাতনামা মামলা রেকর্ড হয়েছে।
উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে শিশু তামিম বেরিয়ে যায়। পরের দিন শুক্রবার লাখোহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে রুস্তমের ঘেরের পাশে ডোবার মধ্যে হাত পা ও মুখে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় মরদেহ ভেসে ওঠে। স্থায়ীয় বাসীন্দারা ভাসমান মরদেহ দেখে তাৎক্ষণিক দিঘলিয়া থানা পুলিশকে খবর দেয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে।
লাখো কন্ঠের আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাই মাহফিল
খবর বিজ্ঞপ্তি
প্রায় অর্ধকোটি ধর্মপ্রান মুসলমানদের সম্মিলিত আমিন ধ্বনিতে শেষ হলো ২০২১ সালের ঐতিহাসিক চরমোনাই ফাল্গুনের মাহফিল। কান্নাজড়িত কন্ঠে শনিবার (২৭ ফেব্রুারি) সকাল পোনে ৯ টায় আখেরি মুনাজাত হয়।
আখেরি মুনাজাতে দুনিয়া ও আখেরাতের মুক্তি কামনা করে দোয়া করেছেন আমিরুল মুজাহিদীন মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
বিদায়ি বয়ানে মুফতী সৈয়দ রেজাউল করীম সবাইকে দীনের পথে চলতে এবং আল্লাহ তায়ালার পরিচয় পেতে নিজেদের জীবনের আমলে ইসলামের প্রতিটি শাখা ভালোভাবে গ্রহণ করার আহবান জানিয়েছেন। তিনি চরমোনাইর মুরিদদেরকে কোন ধরণের অন্যায় কাজে না জড়ানোর জোর অনুরোধও করেছেন। ময়দানে হু হু কান্নার রব উঠেছে যখন তিনি বলেছেন “তিনদিন ধরে আমরা এ ময়দানে ছিলাম, অনেকেই অনেক কষ্ট করেছেন। জানি না আবার আগামী বছর এ ময়দানে আর দেখা হয় কি না”। তিনি বিদায়ী বয়ানে চরমোনাইর মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করীম রহ. এর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং সবার জীবনে ইসলামকে পূর্ণাঙ্গরুপে মেনে চলার আহবান করেছেন।
শনিবার ফজরের নামাজের পর থেকেই চরমোনাইর এ বিশাল বিশাল পাঁচটি ময়দানে যেন বিদায়ের সূর বেজে উঠেছিলো। কান্নাজড়িত কন্ঠে বিদায়ী মুনাজাত করে ময়দান ছেড়েছেন লাখো মুসুল্লিরা।
ফজরের নামাজের পর সুরা হাশরের শেষ তিন আয়াতের তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের শেষ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর মুফতী সৈয়দ রেজাউল করীম ধারাবাহিক বয়ানের অংশ হিসেবে বা’দ ফজরের বয়ান করেন। তারপর আখেরী মুনাজাতের বয়ান করে দীর্ঘক্ষণ আল্লাহ তায়ালার দরবারে মুনাজাত করে মাহফিলের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।
সারাদেশ থেকে আগত লাখো সংখ্যার এই মুসুল্লিরা ইসলামের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ তাসাউফ ও আধ্মাতিকতার সবক গ্রহণ করতে প্রতি বছর বাংলা মাসের হিসেবে অগ্রহায়ন ও ফাল্গুন মাসে চরমোনাই ময়দানে উপস্থিত হয়ে থাকেন। এর মধ্যে ফাল্গুনের মাহফিলটি ব্যাপক পরিসরে হয়ে থাকে। তিনদিনের অক্লান্ত পরিশ্রমের উপস্থিতিতে তারা দীক্ষা নেন ইসলামের বিভিন্ন অনুসঙ্গের।
তিন দিনব্যাপী এ মাহফিলে আমিরুল মুজাহিদীন চরমোনাইর পীর মুফতী সৈয়দ রেজাউল করীমের উদ্বোধনী ও আখেরী বয়ানসহ মোট পাঁচটি বয়ান ও নায়েবে আমিরুল মুজাহিদীনের জুমার বয়ানসহ মোট তিনটি বয়ান হয়েছে। প্রায় দেড় ঘন্টাব্যাপী প্রতিটি বয়ানে মানুষকে আল্লাহ তায়ালার সাথে পরিচয় করিয়ে দেয়া এবং জীবনের বিভিন্ন পর্যায়ে ইসলামের প্রতিটি শাখা-প্রশাখা নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে জুমার বয়ানে মুফতী সৈয়দ ফয়জুল করীম সূরা ফাতেহার তফসির নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
এছাড়াও সারাদেশ থেকে আগত দেশবরেণ্য ওলামায়ে কেরামদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বয়ানসহ প্রতিদিনই ধারাবাহিক আলোচনা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম পর্যায়ের আলেমরা এ মঞ্চে বয়ান করে থাকেন। এ বছর বিশেষভাবে আলোচনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী।
এর মধ্যে মাহফিলের দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ ছিলো ওলামা-মাশায়েখ সম্মেলনটি। এ সম্মেলনে দেশবরেণ্য ওলামায়ে কেরামদের ঢল নেমেছিলো। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীসহ আরও যারা যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজন হলেন আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ। রামপুরার আল্লামা ইয়াহইয়া মাহমুদ, হাফেজ ক্বারী আব্দুল হক সাহেব, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব, মুফতি মোবারকুল্লাহ সাহেব মুহতামিম, জামেয়া ইউনুসিয়া, বি বাড়িয়া। মুফতি আবু সাঈদ, শাইখুল হাদিস, জামিয়া সিরাজিয়া,বি-বাড়িয়া। মাওলানা মাহবুবে এলাহি, মুহতামিম উজানী মাদরাসা। মাওলানা খাজা আহমাদুল্লাহ, শাইখুল হাদিস ও মুহতামিম, জাফরাবাদ মাদ্রাসা,চাঁদপুর। মুফতি সাইফুল ইসলাম, মুহতামিম, বড় কাটারা মাদ্রাসা, জামাতায়ে মুফতি আমিনী রঃ। মাওলানা আবুল হাসানাত আমিনী, চেয়ারম্যান ইসলামী ঐক্যজোট।
আরও উপস্থিত ছিলেন ডক্টর হুমাউন কবির খালিদ। মাওলানা খোবাইব বিন তৈয়ব, মুহতামিম জিরি মাদরাসা। ডক্টর আফম খালিদ হোসাইন। আল্লামা মুহাম্মাদ কাসিম শাইখুল হাদিস, নাজিরহাট বড় মাদ্রসা। মুফতি মিজানুর রহমান সাঈদ, মহাপরিচালক শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্স সেন্টার। মুফতি সাদেক আহমেদ সিদ্দিকি, খতিব, মালিবাগ শহিদী মসজিদ।
অবিলম্বে আটককৃত রুহুল আমিনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ত পাটকল আন্দোলনের খুলনার নেতা ও শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ খুলনার সংগঠক মোঃ রুহুল আমীনকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বলেন, রুহুল আমীনকে গ্রেফতার করে পাটকল রক্ষার আন্দোলন স্তব্ধ করা যাবে না। দুঃশাসক সরকার আটক-গ্রেফতার-দমন-নিপীড়ন-নির্যাতন করে বিরুদ্ধ শক্তির প্রতিবাদের ভাষা রুদ্ধ করতে চাইছে। সরকার নাগরিকদের মৌলিক মানবিক অধিকার হরণ করছে। নেতৃবৃন্দ অবিলম্বে রুহুল আমীনকে নিঃশর্ত মুক্তি ও পাটকল চালুসহ শ্রমিকদের যৌক্তিক দাবী মেনে নেওয়ার জোর দবী জানান। বিবৃতিদাতারা হলেনÑপরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, সিনিয়র যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আফম মহসীন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক খান, মুনীর চৌধুরী সোহেল, এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, জনার্দন দত্ত নান্টু, আনিসুর রহমান মিঠু ও সদস্য সচিব এস এ রশীদ।
অপরদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑবাম জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল,বাসদ-খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু।
কয়রায় প্রয়াত ছাত্রলীগ নেতা রাসেলের কবর জিয়ারত করলেন এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হাদীউজ্জামান রাসেলের কবর জিয়ারত করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত শুক্রবার বাদ মাগরিব কয়রার বাগালী ইউনিয়ের বায়লা হারানিয়া গ্রামে মরহুম রাসেলের নিজ বাড়ির করব স্থানে মরহুম সাবেক ছাত্রলীগ নেতা রাসেলের কবর জিয়ারত করেন এমপি আক্তারুজ্জামান বাবু। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু প্রয়াত ছাত্রলীগ নেতা রাসেলের পরিবারে সকলের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং আগামী ২ মার্চ প্রয়াত রাসেলের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ করেন প্রয়াত রাসেলের পরিবারের সাথে। এমপি আক্তারুজ্জামান বাবু প্রয়াত রাসেলের পরিবারের সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগ নেতা শেখ শাকিল, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ডিম এম ইখতিয়ার উদ্দিন হিরো, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২০২০ সালের ১ মার্চ বিকেলে উপজেলার বাগালী ইউনিয়ের বায়লা হারানিয়া এলাকায় বাতিকাটা খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হন কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল। এসময় রাসেলসহ ৮ জন আহত হন। রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই রাতেই খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ২ মার্চ তার মৃত্যু হয়।
আজ কালীগঞ্জ পৌরসভার নির্বাচন: ভোট সুষ্ট করতে থাকছে ৫ স্তরের নিরাপত্তা
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি
আজ রবিবার সারাদেশের সাথে ৫ম ও শেষ ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুিষ্ঠত হচ্ছে। ইতোমধ্যে নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। নির্বাচনের আগাম প্রস্ততি হিসেবে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর থেকে বিকেল পর্যন্ত সকল ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল জিনিসপত্র।
সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানাগেছে, এ পৌরসভায় ২১ কেন্দ্রের সবকটিতে আধুনিক প্রযুক্তি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। নির্বাচন সুষ্ঠ করতে আগেই ভোটগ্রহণের দায়িত্ব পালনকারীদের দেয়া হয়েছে যাবতীয় প্রশিক্ষণ। আগেই শনিবার দুপুরে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পোলিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী সামগ্রী গ্রহণ করে সরঞ্জামাদী নিয়ে ভোট কেন্দ্রগুলোতে পৌছেও যান। প্রতিটি কেন্দ্রে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। আর পৌর এলাকায় টহলরত তিন প্লাটুন বিজিবিসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
এদিকে পৌর নির্বাচনকে সুষ্ঠ অবাধ করতে ও আইন শৃংখলা বজায় রাখতে ইঞ্জিণচালিত সকল যানবাহন বন্ধের জন্য ৪ দিন আগেই জেলা প্রশাসন তথ্য অফিসের মাধ্যমে পৌর এলাকায় নানা বিধিনিষেধ জারি করে মাইকিং করা হয়।
ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, ২৭ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্ত হাইওয়ে সড়কে যান চলাচল শিথিল থাকারও ঘোষনা দেওয়া হয়।
তবে নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও গ্যাস কার্যক্রমে কোন রকম বাধাগ্রস্থ হবে না বলেও ঘোষনা দেয়া হয়েছিল। আজকের এ নির্বাচন শান্তিপূর্ণ করতে পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোন রকমের অপ্রীতিকর ঘটনা জন্য কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
নির্বাচন অফিস আরো জানায়, ৫ম ও শেষ ধাপের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ৪০ হাজার ৫ শত ৭৭ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ৪ জন মেয়র প্রার্থী ও ৯ ওয়ার্ডে মোট ৫০ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাফুজুর রহমান জানান, নির্বচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, ডিবি, বিজিবি, স্ট্রাইকিংফোর্স সদা প্রস্তত রয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে সাদা পোষাকধারী বিশেষ বাহিনীর সদস্যরাও ভেটারদের নিরাপত্তায় কাজ করছেন। আশা করছেন কোন রকমের বিশৃংখলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত রয়েছেন। এছাড়া কেন্দ্রের বাড়তি নিরাপত্তার জন্য ২১ টি কেন্দ্রে মোট ১৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনে কোনও অনিয়ম দেখলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করবেন।
রূপসা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার
রূপসা প্রতিনিধি
রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে ৯৬ পিচ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে। ২৭ ফেব্রুয়ারি ভোর রাতে পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হল চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারালা গ্রামের সৈয়দ ইকবাল হোসেনের ছেলে সৈয়দ আরিফুর রহমান ইশান (১৮) ও রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের মোঃ নওয়াব আলী শেখের ছেলে আসাদ শেখ (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, রূপসা থানাধীন গিলাতলা গ্রামস্থ গাজীর দোকান মোড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে।
এরুপ সংবাদের ভিত্তিতে রূপসা থানা পুলিশের ওসি তদন্ত সরদার ইব্রাহিম সোহেলের নেতৃত্বে এসআই দিপক বিশ্বাস ও এএসআই আলাউদ্দিনসহ আভিযানিক দলটি ২৭ ফেব্রুয়ারি ভোর রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আরিফুর রহমান ইশান ও আসাদ শেখকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে গ্রেফতার করে।
এ ঘটনায় এসআই দিপক বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্বে মামলা দায়ের করেছে। মামলা নং-১৮,তাং-২৭/২/২১।
বাগেরহাটে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় ২৫ পিস ইয়াবা ও তিন’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাচ্চু মোল্লাকে (৪০)আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে উপজেলার উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক বাচ্চু মোল্লা উপজেলার রায়েন্দা উত্তর কদমতলা গ্রামের মো. ইউনুস মোল্লার ছেলে।
বাগেরহাট ডিবি পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েন্দা উত্তর কদমতলা কেজি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করি। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা, তিন’শ গ্রাম গাঁজা ও বিক্রির জন্য প্রস্তুত কয়েক পোটলা গাঁজা উদ্ধার করা হয়। আটক বাচ্চু মোল্লার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহ আলম গাজী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে। তার পিতার নাম মৃত আজাহার আলী গাজী।
মৃত্যু শাহ আলম গাজী ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম জানান, তার ভাসুর সকাল ৮টার সময় বাড়ির সামনের সবজি ক্ষেতে পানি দেয়ার জন্য মোটর চালাতে যান। এসময় তিনি মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে কাপতে থাকেন। এ অবস্থা দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ব্যপারে অপমৃত্যু মামলা দায়ের করে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় মাটি বহনকারি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে তিনটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি ব্যাটেলিয়ন হেড কোয়াটারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)। বকচরা গ্রামের কাছিরউদ্দিন লস্কর জানান, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী ও তিনিসহ সাতজন শ্রমিক শনিবার ভোর সাড়ে তিনটার দিকে প্রতিদিনের ন্যয় বাড়ি থেকে বাইসাইকেল যোগে বিনেরপোতায় লিয়াকত আলীর বি.বি.ব্রিকস নামক ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালতলা নামক স্থানে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন হেডকোয়াটারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারি ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ বুরহানউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সত্যের দিশারী আল-কুরআন মানুষকে সঠিক পথের সন্ধান দেয়: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সত্যের দিশারী আল-কুরআন মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। পবিত্র কুরআন নির্দেশিত পথ অনুসরণের মাধ্যমেই কেবল পারিবারিক ও সামাজিক অবক্ষয় ঠেকানো সম্ভব। এছাড়া ইহকাল ও পরকালের শান্তির জন্য সকলের আল-কুরআন নির্দেশিত পথ অনুসরণ করা উচিত বলে সিটি মেয়র উল্লেখ করেন।
সিটি মেয়র শনিবার সকালে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ফেসবুক কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ ৬ষ্ঠ বারের মত এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়-এর সহযোগিতায় আজ সে প্রচেষ্টা বাস্তব রূপ লাভ করেছে। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি সকল শ্রেণি পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কল্যাণমুখী এ আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পবিত্র কুরআন ভিত্তিক এ অনুষ্ঠান শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় যেমন অনুপ্রাণিত করবে তেমনি তথ্য প্রযুক্তি অপব্যবহার রোধেও ভূমিকা রাখবে।
খুলনা আলিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা মোনাওয়ার হোসাইন আল-মাদানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেস ক্লবের সাবেক সভাপতি আহমদ আলী খান, খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো: গোলাম কিবরিয়া, সম্মিলিত ওলামায়ে কেরাম-খুলনার আহবায়ক মাওলানা ইব্রাহীম ফয়জুল্লাহ ও দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মো: আনোয়ার হোসাইন। শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাসচিব ক্বারী মাওলানা মাহদী হাসান কাওসারী।
উল্লেখ্য, নৈতিক চরিত্র সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে সংগঠনটি ২০১৭ সাল থেকে কুরআন শিক্ষার ব্যতিক্রমধর্মী এ আয়োজনের সূচনা করে। নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে দেশ-বিদেশের ২৯৪ জন প্রতিযোগী রেজিষ্ট্রেশনের মধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ৩০ জন বিজয়ী হয়। সিটি মেয়র বিজয়ী ৩০ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাগেরহাটে নবাগত পুলিশ সুপারের গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে নবাগত পুলিশ সুপার কে এম আরিফুল হক বাগেরহাটে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে মত বিনিময় করেছেন। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: শাফিন মাহমুদ ,মো: মিজানুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকি,সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, মো: দেলোয়ার হোসেন, আহসানুল করিম,বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দারসহ বাগেরহাটে কর্মরত সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে গনমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন নবাগত পুলিশ সুপার ।
বাগেরহাট জেলা পরিষদ সদস্য কে এম নাছির খান আর নেই
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাট জেলা পরিষদ সদস্য মোরেলগঞ্জের বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কে এম নাছির খান আর নেই। শনিবার বেলা ৭টার দিকে দোনা গ্রামের নিজ বাড়িতে ষ্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। নাছির খান স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।
বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী গ্রামের মরহুম মাষ্টার আজাহার আলী খানের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাছির খান ২০১৭ সালে মোরেলগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন মিলিয়ে বাগেরহাট জেলা পরিষদের ১৩ নং আসনের সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী শিউলী পারভিন ৬৯ নং এসজিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বড় ছেলে শুভ খান জাপানে প্রবাসী। ছোট ছেলে শৌরভ বাড়িতে।
নাছির খানের মৃত্যুর বিষয়ে তার স্ত্রী শিউলী পারভিন জানান, রাত ১০টার পরে আলাদা কক্ষে সে ঘুমিয়ে পড়ে। সকাল ৭টার দিকে ডাক দিয়ে সাড়া পাইনি। এরপর হাসপাতালের ডাক্তার কামাল হোসেন মুফতিকে বাড়িতে আনা হলে তিনি দেখে মৃত ঘোষণা করেন। ঘুমন্ত অবস্থায় নাছির খান ষ্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলে দাবি তার স্ত্রীর।
ডায়াবেটিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শনিবার দুপুরে সময় ডায়াবেটিক সমিতি খুলনার উদ্যোগে সমিতির হলরুমে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সেখ সালাহ্ উদ্দিন জুয়েল ও তাঁর সহধর্মিনী শাহানা ইয়াসমিন সম্পা সহ পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য খুলনা-২ ও আহবায়ক ডায়াবেটিক সমিতি খুলনা। উপস্থিত ছিলেন এ্যাড. রজব আলী সরদার, সদস্য সচিব ডায়াবেটিক সমিতি খুলনা, এ্যাড. কাজী বাদশা মিয়া, মোঃ আব্দুল হাকিম শেখ, মোঃ মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মোঃ আবুল কালাম, মীর বরকত আলী। আরও উপস্থিত ছিলেন সম্মানীয় আজীবন সদস্য মোঃ আলমগীর সর্দার ও ফেরদৌস হোসেন লাবু, সমিতির চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ মোঃ জাহিদুল হাসান, ডাঃ মোঃ আক্তারুজ্জামান, ডাঃ এম বি জামান সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কৃষকরাই রিয়েল হিরো তাদের কারণেই দেশ আজ এত উন্নত:যুগ্ন-সচিব
পি কে অলোক, ফকিরহাট
কৃষি মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব দীপক কুমার সরকার বলেছেন কৃষকরাই রিয়েল হিরো, কারণ তাঁরা এই করোনা কালিন সময়ে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ফসল উৎপাদন করে বাংলাদেশ-কে টিকিয়ে রেখেছেন। তাঁদের কারনেই দেশে আজ বিশে^র দরবারে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। আমারা কৃষকদের কাছে চির কৃতজ্ঞ। তাঁরা যদি মাথার ঘাম পায়ে না ফেলে ফসল উৎপাদন করতো তাহলে আমরা আজ ভাল থাকতাম না। তিনি শনিবার সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বল্লবপুর গ্রামে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জি.কে.বি.এস.বি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগী ২শতাধিক কৃষক/কৃষানীদের সাথে একন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনা কালিন সময়ে আপনারা কৃষকরাই দেশ বাচিয়ে রেখেছেন, আপনাদের কারনে দেশ আজ কৃষিতে সয়ংসম্পূর্নতা অর্জন করেছে। আমরা আপনাদের জন্য ৩কোটি টাকার কৃষি যন্ত্রপাতি প্রদানের জন্য একটি প্রকল্প গ্রহন করেছি। যা দিয়ে আপনারা মাত্র ১০০টাকার যন্ত্রপাতি ৫০টাকায় ক্রয় করতে পারবেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিকল্পনা কমিশনের উপ-সচিব মোহম্মদ সোলায়মান।
কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, জি.কে.বি.এস.বি প্রকল্পের পরিচালক মোঃ আলমগীর বিশ^াস, উপ-পরিকল্পনা পরিচালক মোঃ তৌহিদীন ভুইয়া, প্যানেল চেয়ারম্যান শেখ আহম্মদ আলী, কৃষক আসাদুজ্জাম ফকির, আব্দুর রশিদ, মোঃ হাফিজুর রহমান, সঞ্জয় চক্রবর্তী ও খুকুমনি বেগম প্রমুখ। এর আগে অথিতিবৃন্দরা বল্লবপুর ব্লকে রোপকৃত গম বেগুন পিয়াজ রসুন লাউ ক্ষেত ও বাড়ির আঙ্গিনায় তৈরীকৃত কম্পোষ্ট সার পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেন। এবং শেষে ফেরামন ফাঁদ বিতরন করেন।
খুলনায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
তথ্য বিবরণী
সারা দেশের ন্যায় খুলনায় প্রথমবারের মতো জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ পালিত হয়। এ উপলক্ষ্যে শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দিসবটির উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে জাতীয় পরিসংখ্যান দিবস উদ্বোধনকালে বলেন, সঠিক ও নির্ভুল পরিসংখ্যান একটি দেশের উন্নয়নের প্রথম শর্ত। যে দেশের পরিসংখ্যান যত উন্নত, সে দেশ তত বেশি উন্নত। সিটি মেয়র তথ্য সংগ্রহ এবং এর গুণগতমান নিশ্চিতে পরিসংখ্যান ব্যুরোর সংশ্লিষ্ট সকলকে দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. গোলাম মোস্তফা।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস-এর সদস্যসহ পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয়, জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ময়লার স্তূপে মানুষের আঙুল, খুঁড়ে মিলল গৃহবধূর মরদেহ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ময়লার স্তূপ থেকে নিখোঁজ রেশমা (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের শ্বশুর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেশমা কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিয়াজ উদ্দিনের মেয়ে। এঘটনার পর থেকে ঘাতক স্বামী সুমন পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এক বছর আগে সুমনের সাথে রেশমার বিয়ে হয়। গত দুইদিন ধরে রেশমা শ্বশুর বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়রা সুমনের বসতঘরের পাশে একটি ময়লার স্তূপে মানুষের হাতের তিনটি আঙ্গুল দেখতে পান। তারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি রেশমার বলে শনাক্ত করেন তার স্বজনরা।
নিহতের ভাই সুজন তার বোনকে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে বলেন, ‘স্বামীর বাড়ি থেকে আমার বোন নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য সব-জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে দুপুরে লোকমুখে শুনে সুমনের বাড়ির পিছন থেকে বোনের মরদেহ খুঁজে পাই।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী সুমন রেশমাকে হত্যা করে ধামাচাপা দিতে মরদেহ ময়লার স্তূপে চাপা দিয়ে রাখেন। পুলিশ সুমনকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।’
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্যাতনের শিকার গৃহবধূ নুরজাহান খাতুন।
নুরজাহান খাতুন (৪২) দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের জাহান আলীর স্ত্রী। হত্যাকা-ের পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী। এ ঘটনায় নুরজাহানের শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে বিভিন্ন সময় গৃহবধূ নুরজাহান খাতুনকে মারধর করতেন স্বামী জাহান আলী। শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে তাকে নির্মম নির্যাতন করেন তার স্বামী। রাতেই ওই গৃহবধূকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি। মারা যাওয়ার পর ওই গৃহবধূর মরদেহ কৌশলে নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানে ময়নাতদন্ত ছাড়াই দাফনের চেষ্টা করা হলে উভয় পরিবারের মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুনরায় সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতের মা রহিমন বেগম জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে প্রায়ই নির্যাতন করত জামাই জাহান আলী ও তার শাশুড়ি নুরজাহান। নুরজাহানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহত গৃহবধূর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই সুন্নত আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক স্বামী জাহান আলীকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের উথলী বাজার পাড়ায় মোবাইল ফোনে অশ্লীল ছবি দিখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে নাজমুল (৩৫) নামের এক যুবক। ঘটনাটি বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটলেও জানাজানি হয় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
এলাকাবাসী জানায়, উথলী গ্রামের আট বছর বয়সের এক শিশু বৃহস্পতিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী মাঠে ছাগল চরাতে যায়। মাঠে শিশুটিকে একা পেয়ে একই পাড়ার ওদু ম-লের ছেলে নাজমুল মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে নাজমুল পালিয়ে যায়।
শিশুটি ভয়ে ওই দিন বিষয়টি বাড়ির কাউকে না জানালেও শুক্রবার সন্ধ্যায় তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। পরে এলাকাবাসী নাজমুলকে আটক করে জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে জীবননগর থানায় নাজমুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ভিত্তিতে নাজমুলকে আটক করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
বিরোধের জেরে ট্রাকচালককে গুলি, অস্ত্রসহ আটক ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে সাচ্চু রহমান (৪০) নামে এক ট্রাকচালককে গুলি করেছে প্রতিপক্ষরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাকের আলীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন। স্থানীয়রা জানান, বেশ কিছু দিন থেকে নুরনগর কলোনির বাসিন্দা দুই ভাই শাকের (৩৫) ও বাকেরের (২৮) সঙ্গে টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাকচালক সাচ্চু রহমানের বিরোধ চলে আসছিল। এর এক পর্যায়ে আজ বিকেলে চুয়াডাঙ্গা বাস টার্মিনালে ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাচ্চুকে গুলি করে পালিয়ে যান দুই ব্যক্তি। এতে গুরুতর জখম হন সাচ্চু। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।
সদর হাসপাতালের চিকিৎসক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, সাচ্চু রহমানের তল পেটের বাম দিকে একটি গুলিবিদ্ধ রয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনার পর নুরনগর এলাকার একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাকের আলীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। অভিযুক্ত শাকের এখনও পলাতক রয়েছেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, মূলত পূর্ব বিরোধের জেরেই ওই ঘটনা ঘটেছে। ঘটনার পর বাকেরকে আটক করা হয়েছে। পলাতক শাকেরকে ধরতে কাজ করছে জেলা পুলিশের একাধিক দল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কমেনি তেলের দাম, চোখ রাঙাচ্ছে মুরগি গরু
স্টাফ রিপোর্টার
সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিলেও ১০ দিনে তার প্রভাব খুব একটা পড়েনি খুলনার বাজারে। আগের মতো বর্ধিত দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তবে আলুর দাম তলানিতে গিয়ে ঠেকলেও পেঁয়াজের দাম একটু বাড়তির দিকে।
অন্যদিকে শীতের তীব্রতা কমে যাওয়ায় দাম বেড়েছে ফার্মের মুরগির। সেইসঙ্গে গরুর মাংসের দামও কিছুটা বেড়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খুচরা বাজার ঘুরে জানা গেছে, এখনও বিভিন্ন ব্র্যান্ডের ৫ লিটারের সয়াবিন ৬৩০ থেকে ৬৮০ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ ফেব্রুয়ারির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন (খোলা) মিল গেটে ১০৭ টাকা, পাইকারি পর্যায়ে ১১০ টাকা আর খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১১৫ টাকা বিক্রি করার কথা। বোতলজাত সয়াবিনের মিল প্রতি লিটার গেটমূল্য ১২৩ টাকা, পাইকারি মূল্য ১২৭ টাকা এবং খুচরা মূল্য ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সে হিসাবে ৫ লিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ৫৮৫ টাকা, পরিবেশক মূল্য ৬০০ টাকা এবং খুচরা মূল্য ৬২৫ টাকা নির্ধারিত হয়। আর পাম সুপার তেল প্রতি লিটার মিল গেটে মূল্য (খোলা) ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা এবং খুচরা বাজারে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে নগরীর বাবুখান রোডের রহমত স্টোরের বিক্রেতা রহমত জানান, সরকার নির্ধারিত দরে তেল বিক্রি করা সম্ভব নয়। কারণ বাড়তি দরে তাদের তেল ক্রয় করা রয়েছে।
মৌলভীপাড়া সাহেব আলী মোড়ের এসবি স্টোরের মালিক আকবর হোসেন জানান, সরকার ইচ্ছা করলে সবকিছু করতে পারে। সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী আগে থেকে তেল মজুত করে রেখে বাজারকে অস্থির করে রেখেছে। নগরীর ময়লাপোতা মোড়ের মালেক স্টোরে কথা হয় গৃহিনী নাজমা বেগমের সাথে। তিনি বলেন, প্রতিমাসে তার আট লিটার তেলের প্রয়োজন হয়। বর্তমানে তেলের দাম বৃদ্ধির কারণে গত দু’মাস ধরে ক্রয়ের ক্ষেত্রে পরিবর্তন এনেছেন। তিনি মাসে দু’বার করে তেল ক্রয় করতে আসেন। কারণ আয়ের সাথে ব্যয়ের কোন মিল খুঁজে পাচ্ছেন না। তাছাড়া তিনি প্রশাসনকে প্রত্যেকটা মোড়ে নিত্যপ্রয়োজনীয় মূল্যের তালিকা টাঙানোর অনুরোধ করেন।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজারে গিয়ে দেখা যায়, বাজারে ফার্মের সব ধরনের মুরগির দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
কারণ জানতে চাইলে মুরগি বিক্রেতা আবু হোসেন জানান, এখনইতো দাম বাড়ার সময়। তাই দাম বেড়েছে। মুরগির কোনো কমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, শীতের সময় ব্যবসায়ীরা লস খেয়েছে, তাই এখন পুষিয়ে নিতে চেষ্টা করছে সবাই।
একই বাজারের গরুর মাংস বিক্রেতা হাবিব, রাজা জানান, বর্তমানে গরুর একটু সংকট রয়েছে, তাই গরুর মাংসের দাম কেজিতে ২০ টাকার মতো বৃদ্ধি পেয়েছে।
একই বাজারের মসলা বিক্রেতা আব্দুল্লাহ জানান, বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই তবুও ব্যবসায়ীরা কেজিতে ২/১ টাকা বাড়ানোর পায়তার করছে।
অপরাধ যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ তখন কর্তব্য হয়ে দাঁড়ায় শাহ্ ফরিদ জাহাঙ্গীর
সৈয়দ রিপন, অভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটিড এর ৫ম বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান ২০২১ শনিবার সকালে নওয়াপাড়া ইনষ্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চয়ারম্যান শাহ্ধসঢ়; ফরিদ জাহাঙ্গীর বলেন, অপরাধ যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। সমিতি নিজস্ব অর্থায়নে জমি ক্রয়, সমবায় বাজার চালু করার যে মহান উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এছাড়া শিশু সঞ্চয়, শিক্ষা বৃত্তি শিক্ষার্থীদের পাঠে আরও আগ্রহী করে তুলবে, শিক্ষার ভীতকে আরও সুদৃঢ় করবে বলে আমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নাসরিন সুলতানা, কাল্ধসঢ়;ব এর জেলা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম। শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃএর সভাপতি মোঃ এনামুল কবীর বুলবুল’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেখ আলমগীর হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ.এন.এম.এম মুনিরুজ্জামান, দৈনিক নওয়াপাড়া পত্রিকার উপ-সম্পাদক আক্তারুজ্জামান, শিক্ষক সমীর কুমার দত্ত, এস.এম নজরুল ইসলাম, ক্রেটিড ইউনিয়নের সহ-সভাপতি এম.এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ অলোক কুমার ঘোষ, সদস্য শাহানা পারভীন, আয়শা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সহকারি প্রধান শিক্ষক মারুফ মোস্তফা। উপস্থিত ছিলেন ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অধ্যক্ষ খায়রুল বাশার, সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জি.এম মনিরুজ্জামান প্রমুখ।
পাইকগাছা উপজেলা যুব ইউনিয়নের সম্মেলন : আজিজুল সভাপতি ও শঙ্কর সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা পাইকগাছা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ও কাউন্সিল আজ শনিবার বেলা ১১টায় পাইকগাছা আইনজীবী সমিতি’র হল রুমে অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন নেতা অমল ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন সাবেক যুব ইউনিয়ন নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাইকগাছা উপজেলা সভাপতি সুভাষ সানা মহিম। উদ্বোধনী অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। প্রধান বক্তা ছিলেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী।বিশেষ অতিথি ছিলেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাইকগাছা উপজেলা সাধারণ সম্পাদক ্ড. প্রশান্ত ম-ল, উপজেলা সিপিবি নেতা এস এম আফজাল হোসেন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑআজিজুল ইসলাম, বিপ্লব ম-ল, শঙ্কর ম-ল, মিথুন কুমার ম-ল, শেখ নাভিদ আহম্মেদ সাম্য, আফসানা হোসেন, রতন শীল, পিঙ্কী দাস, কঙ্কন বিশ্বাস, তিথি সরকার, নিমাই ম-ল, আনন্দ বিশ্বাস, আব্দুর রাজ্জাক, কুমারেশ চন্দ্র ম-ল, নাঈম ইসলাম প্রমুখ। পরে একই স্থানে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আজিজুল ইসলামকে সভাপতি, শঙ্কর ম-লকে সাধারণ সম্পাদক এবং শেখ নাভিদ আহম্মেদ সাম্যকে সাংগঠনিক সম্পাদক করে পাইকগাছা উপজেলা যুব ইউনিয়নের কমিটি গঠন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, জেলা কিংবা বিভাগীয় শহরে চাকরীর পরীক্ষা, পে-অর্ডার/চালান/ব্যাংক ড্রাফট ছাড়া চাকরীর দরখাস্ত, মেধার ভিত্তিতে ঘুষ ছাড়া চাকরী, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অন্যথায় বেকারভাতা প্রদান এখন সময়ের দাবী।
ফুলতলায় ৪ হাজার নারী পুরুষের কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহন
ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলায় কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহন করেছেন ৪ হাজার ৩৭জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৪’শ ২৬জন এবং নারীর সংখ্যা ১হাজার ৬’শ ১১জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা বলেন, ফুলতলা উপজেলায় ৬’শ ৩২ ভায়াল ভ্যাকসিনের বরাদ্দ পাওয়া যায়। ভায়াল প্রতি ১০জন হিসাবে মোট ৬ হাজার ৩’শ ২০জন এক ডোজ করে টিকা নিতে পারবে। সারাদেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ৪ হাজার ৩৭জন নারী-পুরুষ ভ্যাকসিন গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্র ছাড়াও জাহানাবাদ ক্যান্টমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল কেন্দ্রে কাভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টেবিল প্রতি ১’শ ৫০জন হিসাবে প্রতিদিন মোট ৪’শ ৫০ জনের ভ্যাকসিন গ্রহনের সুযোগ রয়েছে। কিন্তু সে তুলনায় ভ্যাকসিন গ্রহনে আগ্রহী সংখ্যা খুব কম। বৈশ্বিক এ মহামারি থেকে পরিত্রান পেতে সমাজ সচেতনতার বৃদ্ধি এবং নিজে ও সমাজকে বাঁচাতে ভ্যাকসিন গ্রহন করা প্রয়োজন। সরকারের ঘোষনা অনুযায়ী কোভিড-১৯ এর ভ্যাকসিনের প্রথম ডোজ আগামী ৫ মার্চ পর্যন্ত প্রদান করা হবে। প্রথম ডোজ গ্রহনকারীদের ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
ছুটির দিনের মনের প্রশান্তি দিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ থেকে
কে এম রেজাউল করিম দেবহাটা
প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমির নাম রুপসী দেবহাটা পর্যটন কেন্দ্র। প্রকৃতির অকৃপণ রূপ-লাবণ্যে ঘেরা এই পর্যটন এনে দিতে পারে অপার সম্ভাবনা। এই অঞ্চলটি যেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের আঁচলে ঢাকা। যেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে। এখানকার প্রাকৃতিক শোভা অতি সহজে মুগ্ধ করে যে কাউকে।
দেবহাটা উপজেলার একটি অন্যতম দর্শনীয় স্থান রুপসী দেবহাটা পর্যটন কেন্দ্র। অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ। এখানে নানা প্রজাতির পাখির নির্বিঘ্ন বিচরণ চোখে পড়ে। এ ছাড়া ইছামতী নদীর তীরে ঘুরে বেড়ানো লাল কাঁকড়ার দলও প্রায়ই তৈরি করে দেখার মতো এক দৃশ্য।
বনাঞ্চলটির ইছামতী নদীর ও পারে ভারত আর এই পারে বাংলাদেশ সীমান্ত মোহনায় গড়ে উঠেছে রুপসী দেবহাটা পর্যটন কেন্দ্র। প্রাকৃতিকভাবে সৃষ্ট এ বন নানান গাছ-গাছালিতে সমৃদ্ধ। এ ছাড়া বনে দেখা মেলে জীবন্ত ও কৃত্রিম বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। এছাড়া হরেক রকমের পাখ-পাখালির কলকাকলিতে মুখর চারপাশ।
বনের ভেতর বন আর নদীর বিশাল জলরাশি দর্শনের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে ফুট ট্রেইল। এই ফুট ট্রেইল নির্মাণের কারণে বনের ভেতর এঁকেবেঁকে চলা উঁচু পিলারের ওপর পায়ে হেঁটে প্রকৃতিপ্রেমী মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বনের প্রকৃতি দর্শনের সুযোগ পাচ্ছেন। ইছামতি নদীর কোল ঘেঁষা রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ভেতর নির্মাণাধীন ফুট ট্রেইল (বনের ভেতর পায়ে চলা সেতু আকৃতির পথ)দর্শনার্থীদের নিসর্গ মায়ায় টানছে। ফুট ট্রেইল নির্মাণের ফলে রুপসী পর্যটন কেন্দ্র আকর্ষণীয় পর্যটনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ ছাড়াও বনের ভেতর রেস্ট হাউজ ও গোলঘর নির্মাণ করা হয়েছে।
সুন্দরবনের আদলে গড়ে ওঠা দৃষ্টিনন্দন এই বনে কেওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। একদিকে বিস্তীর্ণ ইছামতি নদীর হাতছানি, অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ যেন দর্শনার্থীদের মুগ্ধ করে। রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। যার আয়তন ৩১.৪৬ একর (০৭ একর পুকুরসহ)। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন সাতক্ষীরা জেলার বর্তমানে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের আঁচলে ঢাকা রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র বনাঞ্চল। প্রকৃতির এই লীলায় সাজানো রুপসী পর্যটক কেন্দ্রে কর্মব্যস্ত মানুষেরা পরিবার-পরিজন নিয়ে একটু বিনোদনের জন্য ছুটে আসেন পর্যটক কেন্দ্রে।
রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পিকনিক স্পটটি প্রশাসনের পৃষ্টপোষকতায় ইতোমধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র রুপে রুপ ধারন করেছে। কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ট্রেইল নির্মান ও দীঘিতে প্যাডেল বোর্ড দেওয়া, পাকা বেঞ্চ নির্মান, গাড়ী গ্যারেজ, উপজেলা সদর থেকে রুপসী ম্যানগ্রোভ পর্যন্ত পিচের রাস্তা নির্মান সহ বিভিন্ন কাজ করা হয়েছে। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শিবনগর গ্রামে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় রুপসী ম্যানেগ্রাভ পর্যটক কেন্দ্র। পাশাপাশি কৃত্রিম সব জীবজন্তু, খেলনা সামগ্রীসহ নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত এ পর্যটন কেন্দ্রটিতে পরিবারের সাথে আনন্দে মেতে উঠছে শিশুরাও। পর্যটকরা বলছেন, এখানে প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুগ্ধ করছে।
পর্যটন কেন্দ্রটির ম্যানেজার দিপঙ্কর কুমার ঘোষ জানান, এখানে সব ধরণের দর্শণার্থীদের ব্যাপক সমাগম ঘটে। বর্তমানে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার এই পিকনিক স্পটটি আরো সুন্দর করতে নানামুখী উদ্যোগ গ্রহনের কথা জানিয়ে বলেন, প্রকৃতির অপরুপ সৌন্দর্য এই বিনোদন কেন্দ্রটিতে রয়েছে। তাই এটিকে আরো নান্দনিক ও সৌন্দর্যপূর্ন করতে ইতোমধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এ ছাড়া এই রুপসী ম্যানগ্রোভকে আরো নান্দনিক করতে অনেক কাজ চলমান রয়েছে।
ঝিনাইদহের হাটগোপালপুরে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
আলজাজিরা টেলিভিশনে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে আওয়ামীলীগের বিক্ষোভ সশাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার পূর্বাঞ্চল আওয়ামীলীগের আয়োজনে হাটগোপালপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পদ্মাকর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিছুর রহমান খোকা, আওয়ামলীগ নেতা গোলাম সরোয়ার খান সউদ, সদর থানা আওয়ামলীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশীদুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ইমাজুল হক, ফুরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক মিনা, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইছাহাক আলী জোয়ার্দ্দার, কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ আরও এক ধাপ উন্নয়নের শিখরে পৌছাবে। সকল ভেদাভেদ ভুলে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামলীগকে আরও শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান। এছাড়াও বক্তারা আলজাজিরাকে জঙ্গিবাদি টেলিভিশন উল্লেখ করে বাংলাদেশে সম্প্রচার বন্ধের দাবি জানান।
ইন্দুরকানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন প্রতিযোগিতা
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর নেতৃত্বে এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে থেকে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইন্দুরকানীতে ৮দলীয় আন্তঃক্লাব ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ৮দলীয় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে সরকারী ইন্দুরকানী কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান । এসময় উপস্থিত ছিলেন এবং খেলা তত্ববাধনে থাকেন উপজেলা নিবার্হী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগের সাবেক সহ সভাপতি আঃ লতিফ হাওলাদার, সাবেক সাধারন সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক উত্তম কুমার সাহা,আ”লীগ নেতা শাহাদত হোসেন, যুবলীগ নেতা শাহিন গাজী,ধারা ভাষ্যকর শফিকুল ইসলাম আজাদ, প্রমুখ । ঘোষেরহাট টাইগার্স ক্লাবকে চ্যাম্পিয়ান ট্রফি তুলেন দেন ।
পাইকগাছার দেলুটিতে এক ব্যক্তির লাশ উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার দেলুটিতে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার দেলুটি ইউনিয়নের জকারহুলায় ইউপি সদস্য দীপক মন্ডলের সমাধীর পার্শ্বে বেঞ্চের উপর মধ্যবয়সি এক ব্যক্তিকে মৃত অবস্থায় এলাকাবাসী দেখতে পায়। এ সময় স্থানীয় ইউপি সদস্য চম্পক বিশ্বাকে জানালে সে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে বিকেলে ওসি মোঃ এজাজ শফী ও ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম ঘটনাস্থলে ছুটে যান। মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর পিছনে কি কারণ থাকতে পারে তা পুলিশ অনুসন্ধান করছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় আনার প্রস্তুতি চলছিল।
পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে শিশু সন্তানকে নিয়ে পিত্রালয়ে চলে যাওয়ার অভিযোগ গৃহবধুর বিরুদ্ধে
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে শিশু সন্তানকে নিয়ে পিত্রালয়ে চলে যাওয়ার অভিযোগ এক গৃহবধুর বিরুদ্ধে। স্বামী উপায় না পেয়ে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করলে গৃহবধু শিশু সন্তান নিয়ে পিত্রালয়ে অবস্থানের কথা স্বীকার করেছে।
জানা যায়, পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামের আয়সার জোয়াদ্দারের পুত্র মিঠুন জোয়াদ্দারের সাথে একই উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের মোশাররফ সরদারের কন্যা মরিয়মের ২০১৩ সালে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। ইতোমধ্যে তাদের ঘরে আরিয়ান (৩) নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রী সহ উভয় পরিবার দীর্ঘদিন ধরে মনোমালিন্য সহ ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। এ ঘটনায় মরিয়ম স্বামী মিঠুন সহ ৩ জনের নামে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক আইনে সি.আর ৩৭৪/২০ নং মামলা দায়ের করে। উক্ত মামলায় মিঠুন জামিন নিতে এসে স্ত্রী-সন্তানকে নিয়ে সংসার করার কথা ব্যক্ত করলে বিজ্ঞ আদালতের স্বাক্ষরপূর্বক স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ীতে যেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু বিধিবাম, স্ত্রী তার শিশু সন্তান আরিয়ানকে নিয়ে গত ২২ ফেব্রুয়ারি কাউকে কিছু না বলে পিত্রালয়ে চলে আসে। এ ঘটনায় মিঠুন পাইকগাছা থানায় স্ত্রী-সন্তানকে আদালতের নির্দেশনা মোতাবেক ফেরত পাওয়ার দাবীতে পাইকগাছা থানায় ১১৯৯নং সাধারণ ডায়েরী করে। উক্ত সাধারণ ডায়েরী মোতাবেক গত ২৬ ফেব্রুয়ারি উভয় পরিবারের অভিভাবকসহ সকলে উপস্থিত থেকে গৃহবধু তার শিশু সন্তানকে নিয়ে পিত্রালয়ের অবস্থানের কথা স্বীকার করে।
মশিয়ালীতে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালীতে সরকারি চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক । ভুক্তভোগিরা উক্ত টাকা ফেরত পেতে থানায় জিডি সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন । অভিযোগ সুত্রে জানা যায় , খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মৃত ওহাব আকুঞ্জীর পুত্র ফারুক আকুঞ্জী গিলাতলা ৫নং ওয়ার্ড এলাকার মৃত জামির শেখ এর পুত্র মোঃ তরিকুল ইসলামের কাছ থেকে ১ লক্ষ ৭৫ হাজার , একই এলাকার রবিউল ইসলামের পুত্র রুমান শেখ এর কাছ থেকে ১ লক্ষ ৭৫ হাজার , মৃত জয়নাল সরদারের পুত্র এস এম হেকমত আলীর কাছ থেকে ২ লক্ষ টাকা সহ মোট ৩ জনের চাকুরী দেয়ার নাম করে সর্বমোট ৫’লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া আটরা পশ্চিমপাড়ার ওমর আলীর কন্যা হাসনা হেনার কাছ থেকে আরোও ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরর্বতীতে একটি ভুয়া নিয়োগপত্র দেখিয়ে মেডিক্যাল খরচ , পুলিশ ভেরিফিকেশন ও ঢাকা যাতায়াত বাবদ বিভিন্ন সময়ে আরও ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় । এঘটনার প্রতিকার চেয়ে তরিকুল এর স্ত্রী হোসনেয়ারা সৈয়দ আমেনা গত বছরের ২৫ নভেম্বর খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি করেন ,যার নং ২১৫। এছাড়া রূপসা থানাধিন খান মোহাম্মাদপুর গ্রামের মোঃ মিজানুর রহমানের পুত্র মোঃ নাজমুস সাকিব এর কাছ থেকে ২ লক্ষ টাকা এবং খুলনার শিরগাতী মোঃ জাকির হোসেন এর পুত্র জোবায়ের হোসেন পরশ এর কাছ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ল্যাটেক্স কোম্পানীর খুলনা শাখায় চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ফারুক আকুঞ্জী টাকা গ্রহন করে এবং ৩ মাসের মধ্যে নিয়োগপত্র(অ্যাপয়েন্টমেন্ট লেটার)পাইয়ে দেয়ার অঙ্গীকার করে । এছাড়া কয়েকজনকে ভূয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে প্রতারক ফারুক আকুঞ্জী । পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত ফারুক আকুঞ্জি ভুক্তভোগী তরিকুল ও তার স্ত্রী হোসনেয়ারা সৈয়দ আমেনাকে হুমকী ধামকী প্রয়োগ করে। এ ব্যাপারে পাওনা টাকা ফেরত ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে তরিকুল এর স্ত্রী হোসনেয়ারা সৈয়দ আমেনা বেগম ২৬ শে ফেব্রুয়ারী শুক্রবার খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এলাকাবাসী জানান, ফারুক আকুিঞ্জ চাকুরী দেয়ার নাম করে দির্ঘদিন ধরে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে, স্থানীয় বাসিন্দা মোরকাজ বিশ্বাস জানান এ পর্যন্ত ফারুক যত লোকের কাছ থেকে টাকা নিয়েছে তার পরিমান প্রায় অর্ধকোটি, প্রতিদিনই ভোরবেলা থেকে শুরু করে গভীররাত পর্যন্ত তাঁর কাছে চাকুরীর আশায় প্রতারণার স্বীকার হয়ে কষ্টে অর্জিত দেওয়া টাকা ফেরত নিতে আসে অনেকেই । এব্যাপারে খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন বলেন, ফারুক আকুিঞ্জর বিরুদ্ধে এর আগেও চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে, সর্বশেষ শুক্রবার গিলাতলা ৫ নং ওয়ার্ডের গৃহবধু হোসনেয়ারা লিখিত অভিযোগ দিয়েছেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ফারুক আকুিঞ্জর নিকট মুঠোফোনে (০১৭১৮-২০৮৬৯২)যাগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এব্যাপারে ভুক্তভোগীরা ঊর্দ্ধোতন প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বেগ লিয়াকত আলীর গণসংযোগ ও মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী ২৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টায় যোগীপোল ইউনিয়নের ৬,৭ ও ৮নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগ ও মতবিনিময় কালে যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, আপনারা সহযোগীতা করলে যোগীপোল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপ দিয়ে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে সক্ষম হব। এসময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী ,৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, ডাঃ মোঃ আকবার আলী, মোঃ জাকির হোসেন, বেগ আসাদুজ্জামান, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মাসুম মোড়ল, বেগ হানিফ, বেগ মুরাদ, শেখ মোঃ নজনুল ইসলাম, হাসেম খান, আব্দুর রব, মোঃ সেলিম, মোঃ জাকির হোসেন, বেগ নজরুল ইসলাম, ইব্রাহীম খান, বেগ সিবলী, মিতুল মোল্যা প্রমুখ। গণসংযোগ ও মতবিনিময় কালে এলাকাবাসী ৬নং যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রবীন রাজনিতিবীদ বেগ লিয়াকত আলীকে দেখতে চায় এবং দলীয় মনোনয়ন পাওয়ার জন্য খুলনা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।
ধুলগ্রাম শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মায়ের বাড়ী মহানাম যজ্ঞ অনুষ্ঠান
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
অভয়নগর থানাধীন ধুলগ্রাম সিদ্ধেশ্বরী মায়ের বাড়ী ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত । ২৪ ফেব্রুয়ারি বুধবার শ্রীমৎ ভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে সূচনা হয় শ্রীশ্রী নাম যজ্ঞ অনুষ্ঠানে । ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার ১৬ প্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানাম কীর্তনের আজ দ্বিতীয় দিন । ২৭ ফেব্রুয়ারি শনিবার নাম সমাপন কুঞ্জ ভঙ্গ শ্রী মহাপ্রভুর ভোগ রাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান । ধূলগ্রাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের বাড়ী নাম যজ্ঞ পরিচালনা কমিটির পরিচালনায় শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করেন গৌড় হরি সম্প্রদায় ঝিনাইদহ ,সোনার গৌর সম্প্রদায় সাতক্ষীরা, রাই ধনী সম্প্রদায় মাগুরা ,আদি গোপাল সম্প্রদায় ঝিনাইদহ প্রেমানন্দ সম্প্রদায় খুলনা, কৃষ্ণ গোপাল সম্প্রদায় কুষ্টিয়া ,ভাই ভাই সম্প্রদায় যশোর।
খুলনায় গাঙচিলের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর খানজাহান আলী থানা শাখার উদ্যোগে মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয় । ২৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৪টায় খুলনা কুয়েট রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। গাঙচিল সাহিত্য পরিষদের খানজাহান আলী থানা শাখার সভাপতি এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর গাঙচিল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও ছন্দ সম্রাট কবি শাহী সবুর । কমিটির সহ সভাপতি পি জি এল ইউনুছ আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লেখক কবি সাহিত্যিক ও গবেষক সৈয়দ আশরাফ আলী গাঙচিল অর্থপরিচালক কেন্দ্রীয় কমিটি। আরো উপস্থিত ছিলেন কবি বীর মুক্তিযোদ্ধা মহর দেয়ানা, কবি সিকদার লাবলু ,কবি পি জি এল ইউনুছ আলী , কবি ও সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস,কবি ডাঃ অজয় কুমার ,কবি অশোক বাবু ,কবি মিন্টু কুমার নন্দী , তারভীর আহমদ রিয়াদ , মোঃ হারুন গাজী প্রমুখ ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৪/০২/২০২১ ও ২৫/০২/২০২১ ইং তারিখ মঙ্গলবার ও বুধবার, কলারোয়া জি কে এম পাইলট স্কুলে সন্ত্রাসী হামলা ও প্রধান শিক্ষককে জুটা পেটা করলেন সহকারী প্রধান শিক্ষক’ শিরোনামে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রথম পাতায় ৬ এবং ৭ কলামে ও দৈনিক পত্রদূত, দৈনিক সাতনদী, দৈনিক আজকের সাতক্ষীরা, দৈনিক দক্ষিনের মশাল সহ অন্যান্য স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে একটি কুচক্রী মহল তাদের নিজ স্বার্থ হাসিল করতে সাংবাদিকদের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য দিয়ে উক্ত সংবাদটি প্রকাশ করেছে। মূল ঘটনা হলো ডি,জি অফিসের তথ্য জানতে শরীর চর্চা শিক্ষিকা মাহফুজা খাতুন প্রধান শিক্ষক আব্দুর রবের কক্ষে প্রবেশ করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট ও শ্লীলতাহানী করে। এ সময় মাহফুজার ডাক চিৎকারে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকীব
ও আমি সহ অন্যান্যরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করি। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
-মোঃ মনিরুজ্জামান
সহকারী শিক্ষক
কলারোয়া সরকারী জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়,
কলারোয়া, সাতক্ষীরা।
মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধা পুত্রের জমি রাতের আধাঁরে দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের সন্নিকটে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার শাহ আলম হাওলাদারের পুত্র জাকির আল মামুন এর জমি রাতের আঁধারে দখল করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে জানা গেছে, জাকির আল মামুন তার নিজস্ব বসত ঘরের পাশর্^বর্তী পানি উন্নয়ন বোর্ডের ৩০৮৪ বর্গফুটের খাস ২০১৩ সালের সম্পত্তির পজেশন বিক্রি করেন ভোগদখলকারী মোদাচ্ছের আলী আকন । তিনি এ জমির পজেশন হস্তান্তর দলিল প্রদান করেন। সেখানে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাকির আল মামুন গোলা ঘর তৈরী করে ইট, খোয়া ও বালুর ব্যবসা করে আসছিল। তিনি জানুয়ারী মাসে অসুস্থতার কারনে ঢাকায় অবস্থান করার সুযোগে মোদাচ্ছের আলী আকনের একমাত্র কন্যা প্রতিপক্ষ পারভীন বেগম ও স্বামী জাহাঙ্গীর হাওলাদার গং রাতের আঁধারে জমি দখল করে নেয়। এ পজেশন হস্তান্তরের জায়গার পিছনে তার কবলা দলিল মূলে ক্রয়কৃত ১ শতক জমির সীমানা পিলার উপড়ে ফেলে দিয়ে তাও দখল করে। সেখানে বিক্রির জন্য রাখা সাড়ে ৭ হাজার ইটও লুটে নেয়া হয় প্রতিপক্ষরা।
ইতোপূর্বে তার পজেশন ক্রয় করা পানি উন্নয়ন বোর্ডের এ জমি দখল করার জন্য উদ্দেশ্যপ্রনোদিতভাবে জাকির আল মামুন এর সাথে অশালীন আচরন ও হুমকি -ধামকি দেয় প্রতিপক্ষ পারভীন বেগম ও তার সহযোগীতারা। এ ঘটনায় তিনি মোড়েলগঞ্জ থানায় পারভীন বেগম সহ ৪ জনের বিরুদ্ধে ২৯ জানুয়ারী সাধারণ ডায়রী করেন।
ইউনিয়ন বনায়ন কমিটির সাধারণ সম্পাদক হারুন ফরাজী ও মধ্য বরিশাল গ্রামের বাসিন্দা সেকান্দার আলী জানান, জাকির আল মামুন দীর্ঘ দিন ধরে পজেশন ক্রয় করে পানি উন্নয়ন বোর্ডের এ জমি ভোগ করে আসছে।
আলহাজ¦ জাকির আল মামুন জানান, তিনি মোদাচ্ছের আলী আকনের কাছ থেকে পজেশন হস্তান্তর দলিল মোতাবেক ঐ জমি ভোগ করে আসছেন। নতুন করে ইজারা নবায়নের জন্য আবেদন দাখিল করেছেন।
এ বিষয়ে পারভীন বেগম বলেন, নিয়মানুযায়ী বাড়ির সামনে ওয়াবদার জমি তাদেরই ভোগ দখল করার কথা। সেজন্য তার পিতার মৃত্যুর পর সে জায়গা তারাই ভোগ দখল করছেন।
মোড়েলগঞ্জে ত্যাগী নেতাদের নৌকা দেওয়ার আহবান
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. মোশারফ হোসেন হাওলাদার বলেন দলের দীর্ঘদিনের পরিক্ষিত ত্যাগী নেতাদের নৌকা উপহার দেওয়ার জন্য দলীয় নেত্রী প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় নেতাকর্মীর প্রতি দেওয়ার আহ্বান।
শুক্রবার বিকেলে তিনি ইউনিয়নের ফুলহাতা বাজারে লিফলেট বিতরণ করেছেন। ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। পরে ফুলহাতা বাজারে পথসভায় যোগ দেন।
পথসভায় তিনি বলেন, নির্বাচন এলেই অনেক হাইব্রিড নেতারা আওয়ামীলীগের মনোনয়নের চেষ্টা করেন। এদেরকে আওয়ামীলীগের সুদিন-দুর্দিনে তাদের কোন দিনই দেখা যায়নি। উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত জনপথ বহরবুনিয়া ইউনিয়ন। যাদের জনসাধারণের সাথে সম্পৃক্ততা নেই তারা আওয়ামীলীগের মনোনয়ন পেতে পারেনা। তিনি আওয়ামীলীগের ত্যাগী নেতাদের মনোয়নয় দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা, দক্ষিণাঞ্চলের অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন এর দৃষ্টি আকর্ষন করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা হুমায়ন আহমেদ, যুবলীগ নেতা নাসির উদ্দিন হাওলাদার, মো.আবু শামস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রাকিব খান, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামন মল্লিক প্রমুখ । সভা শেষে তিনি আওয়ামী লীগের অফিস উদ্ধোধন করেন।
শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় জেলা গোয়েন্দা ও শরণখোলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ও তিন শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাচ্চু মোল্লাকে (৪০) আটক করেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক বাচ্চু মোল্লা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মোঃ ইউনুচ মোল্লার ছেলে ।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, পুলিশের যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর কদমতলা কেজি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ও তিন শত গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটক বাচ্চু মোল্লার বিরুদ্ধে শরণখোলা থানায় ডিবি’র উপ পরিদর্শক গাজী ইকবাল বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।
খুবি’র সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ছাত্র রিফাত হোসেনের ইন্তেকালে উপ-উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র (১৯ ব্যাচ) মোঃ রিফাত হোসেন শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। এর আগে গত বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সে মোতাবেক তাকে সেখানে ভর্তি করা হলে আজ রাতে তিনি মৃত্যুবরণ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ রিফাত হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাসলিমা খাতুন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেন।
যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের পরিচিতি সভা অনুষ্ঠিত
যশোর অফিস
‘মুজিববাদ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য’ এ স্লোগানকে সামনে নিয়ে যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শহরের কাশেম টাওয়ারে পরিচিতি সভা হয়।
পরিচিতি সভায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান।
সংগঠনের জেলা সভাপতি মাহাবুবুল আলম বিদ্যুৎ এর সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম রাকিবের সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনের শহর শাখা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তোছিকুর রহমান রাসেল, সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অভয়নগর উপজেলা শাখা সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সাধারণ সম্পাদক মিলন কুমার মন্ডল ও শার্শা উপজেলা শাখা সভাপতি রাকিব আহমেদ।
এ সময় জেলা ও শহর ৮ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর পুলিশ লাইন থেকে ব্যাটারী চুরির অভিযোগে আটক ৩
যশোর অফিস
এবার যশোর পুলিশ লাইন্স গ্যারেজ হতে রেকার ও জীপ গাড়ীর হ্যামকো কোম্পানীর তিনটি ব্যাটারী চুরি ঘটনায় কোতয়ালি মডেল থানায় ছয়দিন পর মামলা হয়েছে। পুলিশ চুরির সাথে জড়িত অভিযোগে বিক্রেতা ও ক্রেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, বিক্রেতা যশোর শহরের বিমান অফিস মোড় নিরিবিলি এলাকা আজিজুল হক খোকন ( বোখরা মিয়ার) বাড়ির ভাড়াটিয়া মৃত মামুন সরদারের ছেলে নাহিদ হাসান, ক্রেতা শহরের শংকরপুর মুরগী ফার্ম গেট রাস্তার পুর্ব পাশের্^ মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে সিরাজ ও শংকরপুর ভাঙ্গা গেট এলাকার মৃত মন্নাপ ব্যাপারীর ছেলে জুলহাস ব্যাপারী। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা সোলায়মান আক্কাস শুক্রবার রাতে নাহিদ হাসানকে প্রথমে গ্রেফতার করলে তার স্বীকারোক্তি মোতাবেক ব্যাটারীর ক্রেতা সিরাজ ও জুলহাস ব্যাপারীকে আটক করতে সক্ষম হয়।
যশোর পুলিশ লাইন মোটর যান শাখার ড্রাইভার কং ৪২৯ তায়েব আলী বাদি হয়ে শুক্রবার সকালে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের নাম উল্লেখ করে মামলা দেন। মামলায় তিনি উল্লেখ করেন,তিনি পুলিশ লাইন্স গ্যারেজের (যশোর শ-১১-০০২৮) রেকার গাড়ী চালক। গত ২১ ফেব্রুয়ারী রাত ১০ টায় রেকার গাড়ী গ্যারেজে রেখে বাড়িতে যান। একই দিবাগত সন্ধ্যারাতে উক্ত গ্যারেজে জীপ গাড়ী (খুলনা মেট্টো ঘ-০২-০০০৩) ড্রাইভার কং আব্দুর রশিদের নামে ইস্যুকৃত রেখে যে যার বাড়িতে চলে যায়। পরের দিন ২২ ফেব্রুয়ারী সকাল ৭ টায় উক্ত গ্যারেজে এসে তায়েব আলী দেখতে পান তার রেকার সেটিং থেকে দু’টি ৪২ হাজার টাকা মূল্যের হ্যামকো ব্যাটারী ও আব্দুর রশিদের নামে ইস্যুকৃত জীপ গাড়ী হতে একটি ১৭ হাজার মূল্যের ব্যাটারী নেই। বিষয়টি পুলিশ লাইন মটরযান শাখার কর্মকর্তাকে জানায়। এরপর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ সোমেন দাশকে চোর সনাক্তসহ গ্রেফতারের নির্দেশ দেন। সোমেন দাশের নিদের্শে এসআই সোলায়মান আক্কাসসহ ডিবি’র একটি চৌকস টিম শহরের বিভিন্ন পয়েন্টে সোর্স নিয়োগসহ শুক্রবার ২৬ ফেব্রুয়ারী রাতে নাহিদ হাসান নামে এক যুবককে গ্রেফতার করে। সে ডিবি পুলিশের কাছে স্বীকার করে সে এই চুরির সাথে জড়িত। উক্ত ব্যাপারী সিরাজ ও জুলহাস ব্যাপারীর কাছে বিক্রি করেছে। পুলিশ সিরাজ ও জুলহাস ব্যাপারীকে গ্রেফতার করে। তাদের দখল হতে চুরি যাওয়া ব্যাটারী উদ্ধার করে। শনিবার ২৭ ফেব্রুয়ারী গ্রেফতারকৃত নাহিদ হাসানকে যশোরের আদালতে সোর্পদ করছে সে বিচারক শম্পা বসুর আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় চুরির সাথে জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছে। অপর ক্রেতা সিরাজ ও জুলহাস ব্যাপারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে জামাতার বিরুদ্ধে শ^শুরের মামলা
যশোর অফিস
গৃহবধূ রুবিনা আক্তার রিয়া (২১) কে আত্মহত্যার প্ররোচনা অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। নিহত গৃহবধূর পিতা ময়মনসিংহ জেলার ধোপাউড়া থানার সোহাগী পাড়া গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে শহর আলী বাদি হয়ে শনিবার ২৭ ফেব্রুয়ারী মামলাটি করেন। মামলায় জামাতা যশোর সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের মৃত রফিক দেওয়ানের ছেলে কাইয়ূম হোসেনকে আসামী করেছে।
শহর আলী তার দায়েরকৃত মামলায় বলেছেন,বিগত ৩ বছর পূর্বে তার মেয়ে রুবিনা আক্তার রিয়ার সাথে কাইয়ূম হোসেনের বিয়ে হয়। বিয়ের পর জামাতা কাইয়ূম হোসেন রিয়াকে মারপিটসহ নানা ভাবে নির্যাতন করতো। এমনকি রিয়াকে আত্মহত্যা করতে বলতো। বিষয়টি রিয়া তার পিতা শহর আলীকে জানালে সে জামাতা কাইয়ূম হোসেনকে নিষেধ করতো। তবে কাইয়ূম হোসেন শ^শুরের কথা কর্নপাত করতো না। গত ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে কাইয়ূম হোসেন তার স্ত্রী এক সন্তানের জননী রুবিনা আক্তার রিয়াকে আত্মহত্যা করার কথা বললে সে স্বামীর কথা মতো ঘরের আড়ার সাথে শাড়ীর অংশ বিশেষ দিয়ে গলায় ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
যশোরে গাঁজাসহ গৃহবধূ গ্রেফতার
যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা শনিবার ২৭ ফেব্রুয়ারী সকালে শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডস্থ সাদেক দারোগার মোড় এক ভাড়া বাড়ি হতে দুইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মিসেম পপি বেগম নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে। তিনি বেজপাড়া পিয়ারী মোহন রোড সাদেক দারোগার মোড় ওয়ার্ড নং ৯ মৃত আনছার আলীর মেয়ে ও মিন্টু মোল্যার স্ত্রী এবং জনৈক মাহবুবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য বিভাগের উপ-পরিদর্শক শেখ আকবর হোসেন জানান, শনিবার ২৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে উক্ত ভাড়া বাড়িতে অভিযান চালায়। এসময় পপি বেগমের ঘরের মধ্যে কক্ষে তোষকের উপর থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা করেন।
যশোরে তিন চাঁদাবাজ আটক ৯ চাঁদাবাজের বিরুদ্ধে মামলা
যশোর অফিস
যশোর সদর উপজেলার যশোর ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে সিএনজি ইজিবাইক ষ্ট্যান্ডে জোর পূর্বক চাঁদাদাবি ও চাঁদার টাকা আদায়ের অভিযোগে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। এসময় আরো ৬ চাঁদাবাজসহ অজ্ঞাতনামা ৩/৪জন পালিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে শনিবার ২৭ ফেব্রুয়ারী সকালে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার ছাতিয়ানতলার আমীর হামজার ছেলে মাহামুদ হাসান,একই এলাকার মৃত আবুল হোসেন সরদারের ছেলে ওহিদুল ইসলাম, চুড়ামনকাটি গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মাহাবুব হাসান দিপু। পলাতক আসামীরা হচ্ছে, ছাতিয়ানতলার মহাসিনের ছেলে শাহিন, মৃত জয়নাল আবেদিনের ছেলে শাহিন, হাসান,চুড়ামনকাটি গ্রামের আবুল,ছাতিয়ানতলার হুমায়ন ও দোগাছিয়া গ্রামের রন্টুসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
বাদী তার মামলায় বলেছেন,শুক্রবার ২৬ ফেব্রুয়ারী বিকেল গোপন সূত্রে খবর পান সদর উপজেলার চুড়ামনকাঠি বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে সিএনজি,ইজিবাইক ষ্ট্যান্ডে কতিপয় ব্যক্তি সিএনজি ও ইজিবাইক চালকদের নিকট হতে জোর পূর্বক ভয়ভীতি প্রদর্শন করে চাঁদার টাকা আদায় করছে। তবে সিএনজি ও ইজিবাইক চালকেরা ভয়ে অভিযোগ দিতে সাহস করেনা। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলামসহ ডিবি’র চৌকস অফিসার ও ফোর্স উক্ত স্থানে বিকেল সোয়া ৫ টার পর অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা দৌড়ে পালানোর চেষ্টা চালালে ডিবি’র চৌকস টিম মাহামুদ হাসান, ওহিদুল ইসলাম ও মাহাবুব হাসান দিপুকে গ্রেফতার করে। এ সময় তাদের হাতে থাকা চাঁদা আদায়ের টালি খাতা ও চাঁদার ৮শ’ ৫০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা আসামীরা তাদের সহযোগী পলাতক আসামীদের নাম প্রকাশ করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন। শনিবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করে।
যশোরে অগ্রণী ব্যাংকের কর্মকর্তার খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
যশোর অফিস
অগ্রণী ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমেদের খুনীদের শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোরের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। যশোরের সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংকের যশোর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক তাপস কুমার বিশ্বাস, জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের অফিসার সমিতির সভাপতি কওসার আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখা ম্যানেজার মনজুর হোসেন, ওয়ান ব্যাংকের কর্মকর্তা বিক্রম কুমার গুহ ও ঢাকা ব্যাংকের কর্মকর্তা কুতুব উদ্দীন প্রমুখ।











































