আফিলগেট চেকপোষ্টে ২ কেজি গাজা সহ আটক ২
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর আটরা শিল্প এলাকার আফিলগেট চেকপোষ্ট থেকে ২ কেজি গাজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ । ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ২ টায় সাইকেল যোগে ফুলতলা থেকে খুলনার দিকে যাওয়ার পথে আফিলগেট চেকপোষ্টে নিয়মিত তল্লাশি চলাকালে পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে বুকে কসটেপ পেচিয়ে অভিনক কায়দায় ২ কেজি গাজা সহ আটক করে । আটককৃতরা হলো বেনাপোল রঘুনাথপুরের পোতারমাঠ এলাকার নুরইসলাম এর পুত্র হৃদয় (২১) ও একই এলাকার ইসলামের পুত্র আলমগির হোসেন (২৮)। খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান এ ঘটনায় থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
খুলনায় সমাবেশ ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে : মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় খুলনায় বিএনপির সমাবেশ। সমাবেশের ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু হঠাৎ করেই পুলিশ বাড়িতে বাড়িতে অভিযান এবং নেতা-কর্মীদের আটক করছে। সমাবেশ ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার দুপুরে নগরীর কে ডি ঘোষ রোড এলাকার দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সমাবেশের অনুমতি চেয়ে গত ১৭ ও ২৩ ফেব্রুয়ারি দু’দফায় আবেদন করা হয়েছে। চারটি স্থানের মধ্যে রয়েছে শহিদ হাদিস পার্ক, মহারাজ চত্ত্বর, শিববাড়ি মোড় বাবরী চত্ত্বর ও সোনালী ব্যাংকের সামনে। যেসব স্থানে সমাবেশ আগে হয়েছে সেখানেই অনুমতি চাওয়া হয়েছে। সিটি মেয়র আশ্বস্ত করেছিলেন অনুমতি দেওয়া হবে। অথচ এখনো পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। বিএনপি আশাবাদি অচিরেই অনুমতি দেওয়া হবে। যেই মুহুর্তে সমাবেশের প্রস্তুতি চলছে, সেই সময় হঠাৎ পুলিশ ঝাপিয়ে পড়ার কারণ কি এটি আমাদের বোধগম্য নয়। বুধবার দুপুর থেকে এ পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলামসহ অন্তত ২৪ নেতা-কর্মীকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে। একজন অসুস্থ থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকীদের একটি থানার গারদে পুরে রাখা হয়েছে। এখন হয়তো কোন গায়েবী মামলা দেওয়া হবে। আমি অনুরোধ করে এসেছি তাদের ছেড়ে দেওয়ার জন্য। পুলিশের এই আচরণ প্রত্যাহার করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, পরিবহণ শ্রমিকদের সাথে বৈঠক করে সমাবেশের আগে খুলনা বিভাগে পরিবহন চলাচলে নিষেধ করা হচ্ছে। এই নীতি পরিহার করে নেতাকর্মীদের নির্বিঘেœ সমাবেশে আসতে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে আটক নেতাকর্মীদের মুক্তি, পুলিশের আচরণ পরিহারের দাবি জানান তিনি। প্রেস ব্রিফিং শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশের প্রচারপত্র বিলি করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, স ম অব্দুুর রহমান, ইকবাল হোসেন, শাহ জালাল বাবলু, রেহানা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আব্দুর রকিব মল্লিক, মোল্লা খায়রুল ইসলাম, শাহাবুদ্দিন মন্টু, সিরাজুল হক নান্নু, শেখ আবু হোসেন বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, মেহেদি হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, মুজিবর রহমান, ওয়াহেদুর রহমান রানা, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, কাজী মিজানুর রহমান, খন্দকার ফারুক হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, মুর্শিদ কামাল, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, আবু সাঈদ শেখ, মোল্লা কবির হোসেন, জাফরী নেওয়াজ চন্দন, শরিফুল ইসলাম বাবু, সাইমুন ইসলাম রাজ্জাক, রবিউল ইসলাম বরি, এনামুল হক ডায়মন্ড, ডা. ফারুক হোসেন, সরোয়ার হোসেন, আইয়ুব মাস্টার, আবু সাঈদ, মাহবুব হোসেন, সিদ্দিকুর রহমান, আবু বক্কর, রফিকুল ইসলাম শুকুর, মাওলানা আব্দুল গফ্ফার, কাজী মাহমুদ আলী, তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম শাহিন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ছয় সিটিতে মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনাতে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া প্রধান বক্তা ছয় সিটির মেয়র প্রার্থীরা।
সেখ জুয়েল এমপি এবং শম্পার সুস্থতা কামনায় নগর আ’লীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি এবং তাঁর সহধর্মিণী শাহানা ইয়াসমিন শম্পা সহ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, বীরমুক্তিযোদ্ধা এনামুল হক, লোকমান আহমেদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যক্ষ আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, ফেরদৌস আলম চাঁন ফারাজী, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ মোশাররফ হোসেন, এ্যাড. মো. সাইফুল ইসলাম, ফকির মো. সাইফুল ইসলাম, অধ্যা. রুনু ইকবাল, তসলিম আহমেদ আশা, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, এস এম আকিল উদ্দিন, এ্যাড. একেএম শাহজাহান কচি, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল, অধ্যা. সাইদুর রহমান, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, শেখ মোহাম্মদ আলী, কনিকা সাহা, রেকসোনা কালাম লিলি, একে গোলাম হায়দার বুলবুল, শেখ জাহিদ হোসেন, মো. জাহিদুল হক, মুন্সি আইয়ুব আলী, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, আজম খান, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, সরদার আব্দুল হালিম, আযম খান, অহিদুল ইসলাম পলাশ, মো. জাকির হোসেন, ইউসুফ আলী খান, হাসান ইফতেখার চালু, আব্দুল মালেক, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, জেসমিন সুলতানা, সাবিহা ইসলাম আঙ্গুর, রোকেয়া রহমান, ফেরদৌসী আলম রিতা, আফরোজা হক কোহিনুর, নাসরিন আক্তার, আইরিন চৌধুরী, শেখ আব্দুল কাদের, মামনুন রশীদ, নজরুল ইসলাম খোকন, সেকেন্দার আলী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ. খ. ম. জাকারিয়া ও কোরআন তেলোয়াত করেন শ্রমিক নেতা আব্দুর রহিম খান।
হারুন সরদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর আ’লীগের দোয়া শনিবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি এবং তাঁর সহধর্মিণী শাহানা ইয়াসমিন শম্পা সহ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ২৭ এপ্রিল বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রূপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার হারুনুর রশীদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর, থানা, ওয়াড আওয়ামী লীগ, উপদেষ্টা ম-লী, নির্বাচিত দলীয় কাউন্সিলর, সহযোগী সংগঠনের সকল সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানান যাচ্ছে।
ফুলতলায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অপরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকায় ভোক্তা অধিকার আইনে মিছরী দেওয়ান শাহ সড়কে শ্যামা মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার ও রফিক সড়কে বলাই মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
ভূ-তাত্ত্বিক জ্ঞানলাভ পরিবেশ ছাড়াও কৃষি ও অবকাঠামো খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ : উপ-উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
ভূ-তাত্ত্বিক জ্ঞানলাভ ভৌগলিক পরিবেশ বা প্রতিবেশ সম্পর্কের পাশাপাশি তা কৃষি, জলবায়ু এবং অবকাঠামোগত খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রমাগত নগরমুখী জন¯্রােত ও দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে মাটির ওপর বসতি নির্মাণে জিওলজিক্যাল সার্ভে এবং মাটির বৈশিষ্ট্য নিরূপণ অত্যন্ত কার্যকর ব্যবস্থারূপে পরিগণিত হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ বা জ্ঞানলাভ তাদের অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।
২৫ ফেব্রুয়ারি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বাংলাদেশ এবং বিজিআর জার্মানির যৌথ উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন আয়োজিত জিও-ইনফরমেশন ফর আরবান প্লানিং এন্ড এডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এ কথা বলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য এমন এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের আয়োজনের জন্য আয়োজকদের এবং প্রশিক্ষণসহ এ কাজে সহযোগিতার জন্য অন্যান্য সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান। পরে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর মোঃ সানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। এছাড়া আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ-এর উপ-পরিচালক নূরুননাহার ফারুকা। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. শেখ মোতাসিম বিল্লাহ। পরে টেকনিক্যাল সেশনে নিবন্ধ উপস্থাপন করেন বিজিআর জার্মানির ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর ওয়ার্নার বুচার্ট এবং মুখ্য পরামর্শক (স্থানীয়) এটিএম আসাদুজ্জামান।
গত ২০-২২ জানুয়ারি জিএসবি’র উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আযম এর নেতৃত্বে চলমান ভূ-তাত্ত্বিক তথ্য-উপাত্ত সংগ্রহ কার্যক্রম এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমটিও সফলভাবে সম্পন্ন হয়। এসময় সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতা মুক্তিযোদ্ধা হাসমত আলীর ভগ্নীপতি ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর সহ-সভাপতি সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাসমত আলীর ছোট ভগ্লীপতি এজাক্স জুট মিলের সাবেক কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন (৬৭) গতকাল রাত ৮.৩০ মিনিটে নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়ী গ্রামে নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না……. রাজেউন)। মৃত্যুকালে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে এলাকার হাজার হাজার মানুষ সমবেত হন। মরহুমের জানাযার নামাজ নিজ বাড়ীর মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে কলাবাড়িয়া করবস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন পরিষদের খুলনা মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ’লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজ্,ু সিনিঃ সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী সাদা, আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি শরীফ এনামুল কবির, সাবেক ছাত্র নেতা নুর হোসেন, আলহাজ রফিকুল ইসলাম বাবু, রোটাঃ ইঞ্জি. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, ডা. হাফিজুর রহমান সোহেল, প্রভাঃ ইফফাত সানিয়া ন্যান্সি, মোঃ এনায়েত হোসেন, গাজী রকিব উদ্দিন সোহাগ, আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, রেজাউল করিম, আলী নুর মাতুব্বর, ইঞ্জি. তানভীর রহমান নয়ন, মোঃ সারাফাত উল্লাহ স্বপন, মহিদুল ইসলাম নান্নু, ইউনুছ মোল্লা, শেখ তৌহিদুর রহমান, আওলাদুল আমিন, আফজাল হোসেন হানজালা, আঃ জব্বার কমান্ডার প্রমুখ।
গিলাতলার গ্রামাঞ্চল জুড়ে কোকিলের কুহুসুরে আম গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর আটরা গিলাতলা ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে গ্রামাঞ্চলে গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করতে শুরু করে দিয়েছে চারিদিকে মৌমাছি। মুকুলের সেই সুমিষ্ট ঘ্রাণ আনন্দিত করে তুলছে মানুষের মন। শীতকে বিদায়ের আনুষ্ঠানিকতা বাংলা পঞ্জিকায় সদ্যই অভিষিক্ত ঋতুরাজ বসন্ত। গ্রামের মেঠোপথে কখনও কখনও দূর সীমানা থেকে কানে ভেসে আসছে কোকিলের কুহু কুহু মধুর সুর। বসন্তের ফাগুন আর আমের মুকুল যেন একই সুতোয় গাঁথা। বছরের নির্দিষ্ট এই সময়জুড়ে কমবেশি সব শ্রেণির মানুষের দৃষ্টি কেড়ে নেয় সবুজ পাতায় ঢাকা আমগাছের শাখা-প্রশাখায়। বাতাসে মিশে সৃষ্টি করে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। আমের মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। এমন নজরদারি ছিল আটরা গিলাতলা ইউনিয়নের প্রতিটি গ্রাম সহ সব এলাকাতে বাড়ির ছায়ায় বৃত্ত আমের সদ্য মুকুল ফোটা আম গাছে। পথচারীরা অনেকে গাছের দিকে তাকিয়ে বলে আর কয়টা দিন অপেক্ষা করলে মুকুল থেকে বের হবে গুটি তারপর সুস্বাদু আম। সদ্য মুকুল ফোটার এমন দৃশ্য এখন দেখতে পাওয়া যায় আটরা গিলাতলা সহ গ্রাম গঞ্জের সব এলাকাতে ।
যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলীর দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আসন্ন ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ , মতবিনিমিয় সভা ও উঠান বৈঠক সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগের চেয়ারম্যানপদে মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী । তিনি ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ৩টায় যোগীপোল ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড এলাকার সংযোগস্থল থেকে শুরু করে ৯নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে যেয়ে নারী পূরুষ আবাল বৃদ্ধ সকল শ্রেণীপেশার মানুষের দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন। এসময় সকলেই বেগ লিয়াকত আলী যাতে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়ে যোগীপোল ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলে কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে পারে সেই দোয়াই করেন এলাকাবাসী । এসময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী ,৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, ডাঃ মোঃ আকবার আলী, মোঃ জাকির হোসেন, বেগ আসাদুজ্জামান, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, রাকিব হোসেন,ওমর আলী, নূর আলম, থানা স্বেচ্ছা সেবকলীগের সদস্য বেগ রাশেদুজ্জামান সুমন, বেগ মুরাদ হোসেন, বেগ বোরহান উদ্দিন, মোঃ বাবু বেগ,মো. সুমন, মো. জাহাঙ্গীর, বেগ সাত্তার, রনি সরদার, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, মো. রানা, বেগ রাসেল, বেগ সিবলী, মেহেদী, মুন্না, বিল্লাল সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রামপালে বিএনপি নেতার মৎস্য ঘের দখলের চেষ্টা
স্টাফরিপোর্টার
রামপালে বাগেরহাট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. মোস্তফা কামালের মৎস্য ঘের দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিপক্ষ থানায় অভিযোগ করে হয়রানির চেষ্টা করে আসছেন বলে ভুক্তভোগী অভিযোগ করেন। জানা গেছে, উপজেলার ৯৪ নং কামরাঙ্গা মৌজার সিএস ৫৫১ ও এসএ ৪৪০ নং দাগের ০.৪০ একর জমি তার আপন মেঝ ভাই আ. রাজ্জাকের কাছ থেকে হারি দিয়ে ঘের করে আসছেন। ও-ই জমিতে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা বলবত থাকার পরও ওই জমি স্থানীয় আ. হান্নান হারি দিয়েছেন বলে দাবী করে কয়েকদিন পূর্বে নেট দিয়ে ঘিরে রাখেন। ভুক্তভোগী কামাল জানান, তার ওই মৎস্য ঘেরটি জনৈক হেমায়েতকে লিজ দিয়েছেন। হান্নানের পুত্র দুই রাত মাছ ধরে নিয়ে গেছে। তবে তিনি বলেন, হান্নানের রাখা ৮ কাঠা জমি আমার ঘেরে আছে এবং তার ঘেরেও আমার ১২ কাঠা জমি আছে। তিনি কোন প্রতিকার পাচ্ছেন না বলে দাবী করেন। এ ব্যাপারে অভিযুক্ত আ. হান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাজ্জাক সাহেব কে হারি দিয়ে ঘের নিয়েছি। কামাল সাহেবের জমি আমার ঘেরে থাকলেও তিনি আমাকে লিজ দেননি এবং ঘেরের মাছ ধরার কথা তিনি অস্বীকার করেন।#
সাতক্ষীরার তলুইগাছায় স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের, ধর্ষক পলাতক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তলুইগাছায় এক স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে ধর্ষক সুব্রত দাসের নামে থানায় মামলাটি দায়ের করেন নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর বাবা। এর আগে মঙ্গলবার রাতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।
ধর্ষক সুব্রত দাস সদর উপজেলার তলুইগাছা গ্রামের ভুত নাথ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার তলুইগাছা গ্রামের ওই স্কুল ছাত্রীর বাবা জনৈক কলেজ শিক্ষককে গত মঙ্গলববার রাতে তার বাড়ির পাশ থেকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে মর্মে খবর ছড়িয়ে পড়ে। এ খবর জানার পর ওই স্কুল ছাত্রী তার বাবার সাথে দেখা করার জন্য রাতেই বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে পথে প্রতিবেশী সুব্রত দাসের সাথে তার দেখা হয়। এ সময় সুব্রত তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে পথিমধ্যে ভবানিপুর এলাকায় নির্জন জায়গায় নিয়ে তাকে রাতভর ধর্ষন করে। এদিকে ওই কলেজ শিক্ষক পরদিন তার মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি এঘটনায় নিজেই বাদী হয়ে ধর্ষক সুব্রত দাসকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন। ধর্ষক সুব্রত দাস বর্তমানে পলাতক রয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই শাহজামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে নির্যাতিতা স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। এছাড়া ধর্ষক সুব্রতকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৃষ্টি আকর্ষন- নির্যাতিতা স্কুল ছাত্রীর নাম- এলিজা আফরোজ এ্যানী (১৫), বাবা- সাতক্ষীরার ডে-নাইট কলেজ শিক্ষক আমিনুর রহমান, গ্রাম-তলুইগাছা, সাতক্ষীরা সদর।
ফকিরহাটে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল জনগনের অংশ গ্রহনে ২নং মাসকাটা ওয়ার্ডের উন্মুক্ত ওর্য়াড সভা বৃহস্পতিবার বিকাল ৫টায় ধনপোতা-মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য মোঃ জামাল উদ্দিন ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত। উদ্ভোধক ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।
উপদেষ্টা ছিলেন সংরক্ষিত ১.২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্যা রাফেজা বেগম। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, বীর মুক্তিযোদ্ধা তৃপ্তি কুমার দাশ, সিআইজি ফোরামের সদস্য সচিব মোঃ নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ জিল্লুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান তুহিন ও আব্দুর সবুর প্রমুখ। সভায় উপস্থিত জনগন তাদের বিভিন্ন চাহিদার কথা উত্থাপন করেন, যা ইউপি সচিব এসএম দাউদ আলী উত্থাপিত বিষয় গুলি খসড়া আকারে একটি রেজুলেশন করেন।
শ্রীউলায় ভ্রাম্যমান কোভিট নিবন্ধন অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে ভ্রাম্যমান নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ১৬০ ব্যক্তি নিবন্ধন করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মিঠুন কুমার বিশ্বাস। সহযোগিতায় ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শন মোক্তারুজ্জামান স্বপন, পরিবার পরিকল্পনা পরিদর্শক দীপঙ্কর মন্ডল, স্বাস্থ্য সহকারী রাফেজা খানম, আঃ মান্নান, মহসিন উদ্দিন, সিএইচসিপি রবিউল ইসলাম, এফডব্লিউএ নাজমা খাতুন ও ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল নির্বাচিত স্বেচ্ছাসেবকবৃন্দ।
শরাফপুর হাই স্কুলে ‘চালপড়া’ খাওয়ানোর মূর্খতায় শিক্ষিকার আত্মহত্যার উদ্যোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শরাফপুর উচ্চ বিদ্যালয়ে মান্ধাতার আমলের ‘চালপড়া’ খাওয়ানোর মত মূর্খতার শিকার স্কুল শিক্ষিকা আত্মহত্যার উদ্যোগ নেওয়ার ঘটনায় জেলাব্যপী তোড়পাড় শুরু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে আপোষ মীমাংসার উদ্যোগে নেওয়া হয়েছে বলে জানাগেছে। এব্যাপারে ভুক্তভোগি স্কুল শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যালয়ের শিক্ষক আবু তাহেরে পকেটে করে ১৫/১৮ হাজার টাকা নিয়ে স্কুলে যান। স্কুল থেকে ব্যাংকে গিয়ে দেখেন তার পকেটে টাকা নেই। এ বিষয় নিয়ে সবার সাথে জানাজানি করার পর বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক কর্মচারীর কেউই নিশ্চিত করতে পারেননি টাকাগুলি গেল কোথায়। প্রধান শিক্ষক জানান, এদিকে টাকা খুঁজে পেতে শিক্ষকরা পাশ^বর্তী মসজিদের ইমামের কাছ থেকে ‘চালপড়া’ এনে সবাইকে খাওয়ানোর প্রস্তাব দেন। উপস্থিত শিক্ষকদের মধ্যে একজন শিক্ষিকা চাল চিবাতে কষ্ট পাচ্ছিলেন। এ থেকে তাদের ধারনা হয় টাকা চুরির জন্য তিনি দায়ী। অথচ অভিযুক্ত শিক্ষিকা বলেন, তিনি টাকা চুরির সঙ্গে জড়িত নন। এমনকি ঘটনার দিন শিক্ষক আবু তাহের স্কুলে থাকা অবস্থায় তিনি সহ কয়েকজন শিক্ষক বাড়ি চলে যান। পরদিন জানতে পারেন তার টাকা খোয়া গেছে। অপরদিকে এই টাকা হারানোর দায়দায়িত্ব তার ওপর চাপানোর ঘটনায় তিনি মানসিকভাবে বিধ্বস্থ হয়ে পড়েন। টাকা চুরির অপবাদ দেওয়ায় তিনি আত্মহত্যা করতে উদ্যত হন। তবে তার পরিবারের সদস্যদের নজরদারি এবং সান্তনার মুখে তিনি আত্মহত্যার পথ থেকে ফিরে আসেন। পরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পরামর্শ অনুযায়ী শিক্ষিকা আশাশুনি থানায় একটি জিডি করেন।
বিদ্যালয়ের সভাপতি রাজ্যেশ^র দাস জানান, তিনি ঘটনা জানতে পেরেই শিক্ষকদের ডেকেছেন। তাদের কাছ থেকে বিস্তারিত শুনে ব্যবস্থা করবেন বলে জানান। ‘চালপড়া’ খাইয়ে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয় বলে তিনি জানান। অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, ওই জিডি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে বিস্তারিত জেনেছেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামানের গণ-সংযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হোসেনুজ্জামান হোসেন নির্বাচনী গণ-সংযোগ করেছেন। বৃহস্পতিবার তিনি ইউনিয়নের সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে, সেই মহান আদর্শ প্রচার করে সাধারণ মানুষদের উপকার করতে প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে হোসেনুজ্জামান নির্বাচনে নেমেছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম হোসেনুজ্জমান হোসেন নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আশাশুনি সদর ইউনিয়নে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সাথে একান্ত মতবিনিময় করেন।
শোভনালীতে পুষ্টিগুণ সম্পর্কে নারী সমাবেশ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে অবহিত করতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের বাটরা গ্রামে এ সমাবেশের আয়োজন করা হয়।
উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। সমাবেশে শতাধিক নারীকে ডিম বিতরণ ও ডিমের পুষ্টিগুণ সম্পর্কে আলোচনার পর উদ্বুদ্ধ করা হয়।
বাগেরহাটে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা
স্টাফ রিপোটার, বাগেরহাট
বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি স্লোগান নিয়ে বাগেরহাটে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বি এফ এফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপি বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামের অডিটরিয়ামে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে বাগেরহাট জেলা পর্যায়ের এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন। সমকাল সুহৃদ সমাবেশ, বাগেরহাটের সভাপতি শেখ শাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক আব্দুর রব চৌধুরী, ক্রিড়া সংগঠক সরদার ওমর ফারুক, হায়দার আলী বাবু, সাংবাদিক শওকত আলী বাবু, সমকালের ষ্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন, সমকাল সুহৃদ সমাবেশ, বাগেরহাটের হেনা চৌধুরী, ফয়সাল হাওলাদারসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রফেফসর’স কারেন্ট অ্যাফেয়ার্স এর সহযোগীতায় বাগেরহাট জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়, বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, এবং আল-ইসলাহ একাডেমি অংশগ্রহন করে।প্রতিযোগিতায় বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মুশাররাত মাহজাবিন, শায়লা ইয়াসমিন ও তাসনিয়া তাহমিদ আপন এর দল চ্যাম্পিয়ন ও বহুমুখী কলেজিয়েট স্কুলের তাহিরা ইয়াসমিন তুবা, জয়তু কুমার বালা ও সাদিয়া সাখাওয়াত এর দল রানার্স আপ হয়। প্রতিযোগীতা শেষে ফাইনালে অংশগ্রহনকৃত দুই দলকে সনদ ও ক্রেস্ট এবং অংশগ্রহনকৃত সকল বিতার্কিককে সনদ প্রদান করা হয়।
গ্রাম আদালতের কার্যক্রম আদালতের উপর চাপ কমাবে
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাংলাদেশের মানুষ যেকোন বিবাদে গ্রাম্য শালীস ব্যবস্থার উপর নির্ভর করত।কিন্তু বর্তমান সময়ে যারা শালীসদার বা শালীস-মীমাংসা করেন তারা অনৈকি সুবিধা প্রদানের জন্য বিভিন্ন পক্ষের কাছ থেকে টাকা গ্রহন করে থাকেন।যার ফলে সমাজে গ্রাম্য শালীসদারদের প্রতি আস্থা কমেছে। মূল আদালতে প্রচুর পরিমান মামলা করা শুরু করেছে মানুষ।দেশের প্রতিটি আদালতে মামলার জট রয়েছে।তবে স্থানীয়দের ছোট খাট বিবাদ এখন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে।প্রতিবছর গ্রাম আদালতে নিষ্পত্তি হওয়া মামলায় বিপুল পরিমান জনগণ উপকৃত হচ্ছে। দিন দিন গ্রাম আদালতে মামলার পরিমানও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশের মূল আদালত গুলোতে মামলা জট কমার সম্ভাবনা রয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভায় বক্তারা এসব কথা বলেন।
গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিন ব্যাপি অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, কঞ্জুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা আক্তার, গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মহিতোষ কুমার রায়, রুপান্তরের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আলমগীর হোসেন মীরুসহ জেলার ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পটি বাগেরহাটের চিতলমারী, ফকিরহাট, কচুয়া, মোংলা, রামপাল ও শরণখোলা উপজেলার ৪২টি ইউনিয়নে কাজ করছে। ৪২টি ইউনিয়নের গ্রাম আদালতে ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০২১ সালে জানুয়ারি পর্যন্ত ৭ হাজার ৬‘শ ১৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৫‘শ ৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। ১০৭টি মামলা চলমান রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মোড়েলগঞ্জে মুজিব শতবর্ষে যুবলীগের কেন্দ্রীয় নেতার মোটর শোভাযাত্রা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল করিম-এর ২০ কিলোমিটার মোটার শোভাযাত্রা করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ মোটর শোভাযাত্রাটি বের হয়ে সন্ন্যাসী, আমতলী,বানিয়াখালী, পথেরবাজার, পল্লীমঙ্গল, চেয়ারম্যান বাজাসহ বিভিন্ন স্থানে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমুখি বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
এ সময় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রেজাউল করিম বলেন, দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে সকলে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। সকলকে একযোগে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
দাকোপে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ কর্মশালা অনুষ্ঠিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে উপকূলীয় জনগোষ্টীর, বিশেষত নারীদের, জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। স্বাগত বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক (জিসিএ) মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোর্তুজা খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী ও জিসিএ প্রকল্পের সহকারী পরিচালক আকমল হোসেন, ইউএনডিপির জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এ কে এম মামুনুর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আকতার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকল্প সমন্বয়কারী আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, বিনয় কৃষ্ণ রায়, শেখ আব্দুল কাদের, সুদেব রায়, রনজিত কুমার মন্ডল, মাসুম আলী ফকির, ইউপি সদস্য বিতিকা রায় প্রমুখ। এসময়ে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংরক্ষিত ইউপি সদস্য, ইউপি সচিব, মহিলা বিষযক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, ইউএনডিপির প্রতিনিধি, এনজিও ডিএসকের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কয়রা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
কয়রা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রা সদর ইউনিয়নে ৭ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রচার প্রচরনায় ব্যস্ত। এর মধ্যে ৩ জন ক্ষমতাসীনদল আওয়ামীলীগের নৌকার প্রত্যাশী এবং জাতীয় পার্টির একজন সহ ৩ জন সতন্ত্র প্রার্থী। প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দীন হিরো ও মেহেদী হাসান দিদার। জাতীয় পার্টির একমাত্র প্রার্থী মনজুর হোসেন লাভলু এবং সতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ্্্্্্সাংবাদিক এইচ এম হুমায়ুন কবির ও ইমতিয়াজ উদ্দীন। এছাড়া বিএনপি ও জামায়াত সহ সতন্ত্র দু’ এক জন প্রার্থীর নাম শোনা গেলেও মাঠে ময়দানে তাদের দেখা যাচ্ছে না। এদিকে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে সম্ভাব্য প্রার্থীরা ততই প্রচার প্রচারণায় ব্যস্ত । এছাড়া উল্লেখিত ৭ জন সম্ভাব্য প্রার্থী ছাড়াও নামসর্বস্ব কয়েকজন চেয়ারম্যান প্রার্থী ফেসবুকের মাধ্যমে প্রচার করে চলেছেন। এর মধ্যে আওয়ামীলীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক পেতে দৌড়ঝাপ শুরু করেছেন, ২০১৬ সালে ২২ মার্চ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন ছাত্রলীগ থেকে সদ্য বিদায়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম বাহারুল ইসলাম। তিনি বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌকা প্রতিকের আবারও প্রত্যাশী। অন্য দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ইখতিয়ার উদ্দীন হিরো নৌকা প্রতিক পেতে জোর চেষ্টা চালাচ্ছেন এবং সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপনির্বাচনে বর্তমান চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবিরের কাছে নৌকার পরাজিত প্রার্থী মেহেদী হাসান দিদার আবারও নৌকা পেতে মরিয়া। তবে সতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম উপনির্বাচনে নৌকার বিদ্রোহী হওয়ায় এবারও সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। এছাড়া সাংবাদিক হুমায়ুন কবির সতন্ত্র প্রার্থী হয়ে এবারও নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছেন এবং ইমতিয়াজ উদ্দীন আওয়ামী বিদ্রোহী গ্রুপের সমার্থনে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে দীর্ঘদিন মাঠে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।
শরণখোলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অর্থ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নামে কোটি কোটি টাকা অর্থ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার স্বজপ্রীতি ও অর্থ বাণিজ্যের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিরোধীদের নাম তালিকায় অর্ন্তভুক্ত করার কারণে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন তারা।
লিখিত অভিযোগ ও মানববন্ধনে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধারা জানান, তালিকা থেকে বাদ পড়া অনলাইনে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ১০২ নং স্মারকে শরণখোলায় পত্র প্রেরন করে। উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. আফজাল হোসাইন, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও সদস্য বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক খান গত ৩০ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করেন। বাছাই কমিটি ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা ও উপস্থিত সম্মুখ যোদ্ধাদের স্বাক্ষী এবং সকলে ঐক্যমতের ভিত্তিতে একটি খসড়া তালিকা প্রস্তুত করেন। কিন্তু ওই খসড়া তালিকা বাদ রেখে বাছাই কমিটি গোপনে ৩৪ জন অমুক্তিযোদ্ধা অর্ন্তভূক্ত করে ৫৩ জনের নাম তালিকাভুক্ত করে জামুকায় প্রেরন করে।
বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, হারুন অর রশিদ খান, আঃ মালেক জোমাদ্দার, আবু জাফর জব্বার, ইউসুফ আলী হাওলাদার জানান, যাচাই-বাছাই কমিটির দুইজন সদস্য অনলাইনে আবেদনকারী দেড় শাতাধিক ব্যক্তির কাছ থেকে তালিকায় অর্ন্তভুক্তির নামে সর্বনি¤œ ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত গ্রহন করেছেন।
এসময় উপস্থিত অনলাইনে আবেদনকারী সুনিল শিকারী জানান, মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্তির কথা বলে এক লাখ টাকা নিয়েও তার নাম বাদ দেয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক মীর, আব্দুল হালিম হাওলাদার, আব্দুল খালেক হাওলাদার, রুহুল আমিন হাওলাদার ও ইউসুফ মুন্সি জানান, প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ দিয়ে অর্থের বিনিময়ে যে ৫৩ জনের নাম তালকাভুক্ত করা হয়েছে তার ৩৪ জনই অমুক্তিযোদ্ধা এবং এর মধ্যে কেউ কেউ মুক্তিযুদ্ধ বিরোধীও রয়েছে। এমনকি এক নম্বর গেজেটের যাচাই-বাছাই করতেও ব্যপক অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।
জানতে চাইলে উপজেলা যাচাই- বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, কমিটিতে থাকা বীর মুক্তিযোদ্ধা ও উপস্থিত স্বাক্ষীদের মতামতের ভিত্তিতে তালিকা করে জামুকায় প্রেরন করা হয়েছে। এব ্যপারে মুক্তিযোদ্ধাদের একটি অভিযোগ পাওয়া গেছে এখন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বাছাই কমিটির সভাপতি এম আফজাল হোসাইন ও সদস্য এম এ খালেক খান অর্থবানিজ্যের কথা অস্বীকার করে বলেন, অভিযোগকারীদের নিয়ে ৫৩ জনের তালিকা করা হয়েছে। তাদের স্বার্থহানী ঘটায় এখন আমাদের নামে অপপ্রচার চালাচ্ছেন ।
শরণখোলায় সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের (পিএফজি) আয়োজনে বুধবার বিকেলে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-১ গোলে রায়েন্দা বাজার ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে রাজৈর কিশোর ক্লাব একাদশ বিজয়ী হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শরণখোলা পিএফজির সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে খেলা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান শেখ।
অন্যান্যদের মধ্যে শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি মীর সরোয়ার হোসেন, হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মাহবুব হোসেন, সিপিবির সম্পাদক রতন কুমার দাস প্রমুখ উপসিস্থত ছিলেন। খেলা পরিচালনা করেন মো. আব্দুল কাদের তালুকদার।
ইন্দুরকানীতে কঁচা নদীতে ঘনকুয়াশায় লঞ্চ ও বলগেট মুখোমুখি সংঘর্ষে-বলগেট ডুবি
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে কঁচা নদীতে ঘনকুয়াশায় দিক হারিয়ে লঞ্চ ও বলগেটের মুখোমুখি সংঘর্ষে-বলগেট ডুবে গিয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কঁচা ও বলেশ^র নদীর মোহনায় এ ঘটনা ঘটে। ইন্দুরকানী থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘন কুয়াশার কারনে দিক হারিয়ে কঁচা নদী রেখে টগড়া-চরখালীর ফেরিটি বলেশ^র নদীর দিকে আটকে যায়। এসময় ইন্দুরকানী থেকে ছেড়ে যাওয়া ‘মানিক-১’ যাত্রীবাহি লঞ্চটির সামনে ফেরি পরে । ফেরিকে রক্ষা করতে গিয়ে দ্রুত দিক পরিবর্তন করে মানিক-১ লঞ্চ। এসময় লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বালু উত্তোলনের এমভি মাহিম মাহিদ নামের বলগেটের সাথে। ঘটনাস্থলেই বলগেটটি ডুবে যায়। এসময় বলগেটের চালক সাদ্দাম, গ্রিজার সাব্বির ও শ্রমিক রিফাত আহত অবস্থায় ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে পাঠায় । লঞ্চটিও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘনকুয়াশার কারনে দিক হারিয়ে লঞ্চ ও বলগেটের মুখোমুখি সংঘর্ষে বলগেট ডুবে গিয়েছে। বলগেটটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুরে বসতভিটা জমি কিনে বিপাকে অসহায় রুবিনা
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মহেশপুরে বসবাসের জন্য ভিটা জমি কিনে বিপাকে পড়েছেন রুবিনা খাতুন নামে এক অসহায় নারী। ২ মাসের সময় নিয়ে ১ বছর পার হলেও দখল না দিয়ে উল্টো বিক্রেতা রুপিয় খাতুন ঐ জমিতে জারী করেছেন ১৪৪ ধারা । এলাকায় সামাজিক বিচার চেয়েও জমিতে যেতে পারেছেন না অসহাই রুবিনা খাতুন ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের আবু তাহেরের স্ত্রী রুপিয়া খাতুনের কাছ থেকে কাজীরবেড় ইউনিয়নের ৪৫নং সামন্তা গোপালপুর মৌজার এস এ ২৪৯ খারিজ ২৬৪৪ হাল ডিপি -৬৮৮ দাগ নং সাবেক ৫৯৯ হাল ডিপি ১০৬৪ শ্রেণী বাস্ত ৬ শতক জমির ভিতর ১৯/৩/২০২০ তারিখে ৭ লাখ টাকা পরিশোধ করে মহেশপুর সাবরেজিষ্ট্রি অফিসে ২৫৮৯ কবলা মুলে ৫ শতক জমি ক্রয় করেন একই গ্রামের আবুল কালামের স্ত্রী রুবিনা খাতুন । জমি রেজিষ্ট্রি করার সময় বাড়ী ভেঙ্গে নেওয়ার জন্য ২মাস সময় নেন রুপিয়া খাতুন কিন্তু প্রায় ১ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত জমি ছেড়ে না দিয়ে বিভিন্ন তালবাহনা ও ঐ জমিতে ১৪৪ ধারা জারী করেছেন জারী করেছেন। এলাকায় সামাজিক বিচার চেয়েও ক্রয়কৃত জমিতে যেতে পারেনি রুবিনা খাতুন ।
সামন্তা গ্রামের কয়েকজন জানান, আমরা শুনেছি আবু তাহেরের স্ত্রী রুপিয়া জমি বিক্রি করেছে কিন্তু সেই জমি দখল নিতে গেলে সে জমি থেকে উঠতে চাচ্ছে না। এটা নিয়ে সামাজিক ভাবে কয়েকবার বসাবসি করলেও কোন সুরাহা হয়নি।
জমি বিক্রেতা রুপিয়া বেগম বলেনন,আমি আমার প্রতিবেশী রুবিনার কাছে ৫ শতক জমি বিক্রি করেছিলাম। কিন্তু এখনও কিছু টাকা আমি তাদের কাছে পাবো। এখন আমি জমি ছাড়বনা এলাকার গন্যমান্য মানুষ আছে তাদেরকে বলবো কিছু সময় নিয়ে টাকা ফেরত দিবো তাছাড়া আমার এখন কিছু করার নেই।
জমি ক্রেতা রুবিনা খাতুন বলেন,আমার কছে সে কোন টাকা পয়সা পবেনা। ১ বছর আগে ৭ লক্ষ টাকা পরিশোধ করে রুপিয়া বেগমের কাছ থেকে জমি কিনেছি সেখানে আমি একটি ঘরও করেছি। সে সময় ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে ২ মাস সময় নিয়েছিল এখন সে জমি ছাড়ছেনা। সইচ্ছায় জমি না ছাড়ে তাহলে আমি আইনের আশ্রয়ে যাব জোরজবস্ত আমি কিছু করবো না।
এব্যাপারে কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন,জমি বেচা-কেনা হয়েছে এটা ঠিক । তবে বাড়ী ভাঙ্গার জন্য হয়ত কিছু দেওয়া নেওয়ার প্রতিশ্রুতি থাকতে পারে।











































