Home আঞ্চলিক শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে ২৪ ঘন্টা খুলনার ১৮ সড়কে পরিবহন...

শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে ২৪ ঘন্টা খুলনার ১৮ সড়কে পরিবহন চলবে না !

164


স্টাফ রিপোর্টার:


খুলনা জেলার ১৮টি সড়কে অনিবার্য করনে ২৪ ঘন্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে। কেন বা কিসের কারনে বন্ধ থাকবে তার কোন সঠিক জবাব দেয়নি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। তবে সচেতন মহলের ধারনা ২৭ তারিখে বিএনপি সমাবেশকে কেন্দ্র করেই পরিবহন বন্ধ রাখা হচ্ছে। যাতে করে অন্য জেলার বিএনপি নেতাকর্মীরা সমাবেশে আসতে না পারে।

অবশ্য খুলনা মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা জানিয়েছে, তারা আগে থেকেই পরিবহন বন্ধ করা হতে পারে বিষয়টি মাথা রেখেই প্রস্তুতি নিয়েছেন।

খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা এক প্রশ্নের জবাবে খুলনাঞ্চলকে জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ভেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘন্টা শহরের কোন পরিবহন ছেড়ে যাবে না এবং কোন পরিবহন শহরে প্রবেশ করবে না বলে তিনি জানান।


মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না; এটা ভাবার কোন অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গনতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। তিনি নির্বিঘ্নে সমাবেশ সফল করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।