Home জাতীয় পিকে হালদারের ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ

পিকে হালদারের ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ

53

ঢাকা অফিস

ওরফে প্রশান্ত কুমার হালদারের ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের অভিযানের ভিত্তিতে পিকে হালদারের একটি গোপন গুদাম থেকে এসব জমি-প্লট-ফ্ল্যাট ও ভবনের দলিল উদ্ধার হয়। এসব দলিলে দেখা যায়, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জমি কিনেছেন তিনি। প্রাথমিকভাবে যে জমির পরিমাণ ৭ হাজার ৮০ শতাংশ। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি টাকা।

দুদক সূত্রে জানা গেছে, পিকে হালদারের দুই বান্ধবী অবন্তিকা এবং অনিন্দিতাকে জিজ্ঞাসাবাদের পরপরই এসব সম্পদের তথ্য বেরিয়ে আসে। দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানতে পারে নারায়ণগঞ্জের ভুলতায় পিকে হালদারের জায়গা-জমি কেনার একটি গোপন গুদাম রয়েছে। সম্প্রতি সেখানে গোপনে অভিযান চালিয়ে শত শত জায়গা-জমি-ফ্ল্যাট কেনার দলিল পাওয়া যায়। এসব দলিল পর্যালোচনা করে তদন্ত টিম যেসব জায়গা চিহ্নিত করতে পেরেছে তার একটি তালিকা করা হয়েছে।

প্রথম ধাপে রাজধানীর উত্তরায় দশতলা ভবন, ধানমন্ডিতে দুটি ফ্ল্যাট। এ ছাড়া নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও নরসিংদী শহরে ৭ হাজার ৮০ শতাংশ জমি শনাক্ত করা গেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি টাকা। এসব সম্পদ জব্দের নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে আবেদন করে দুদক। এদিন বিকালেই আদালত থেকে এসব সম্পদ জব্দের নির্দেশনা আসে।