Home আঞ্চলিক পাইকগাছায় প্রতিবন্ধিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণে এমপি বাবু

পাইকগাছায় প্রতিবন্ধিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণে এমপি বাবু

16

খবর বিজ্ঞপ্তি:

পাইকগাছা উপজেলার অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে প্রতিবন্ধিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, অনির্বাণ লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সাংবাদিক নিখিল ভদ্র, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আ’লীগ নেতা প্রভাষক মঈনুল ইসলাম, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি প্রমুখ।