বিশেষ প্রতিনিধি, ঢাকা
সম্পদের লোভে পেটের সন্তান নৃশংসভাবে হত্যা করেছে গর্ভধারিণী মাকে। জমির বিরোধে ভাইদের হাতে খুন হয়েছে ভাই। সামাজিক বিরোধ-কোন্দলের জেরে নিরীহ বৃদ্ধকে চোখ উপড়ে-জিহ্বা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরকীয়ার জেরে প্রেমিককে এলোপাতাড়ি কুপিয়ে ও হাত-পা কেটে বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার হচ্ছে অপহৃত শিশুর লাশ। কেবল তাই নয়, সাম্প্রতিক এসব ঘটনার পর সর্বশেষ বুধবার পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে প্রকাশ্যে সরকারি কর্মকর্তার অফিসে ঢুকে রূপকারি ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বার) সমর বিজয় চাকমাকে (৩৮) ব্রাশফায়ারে হত্যা করেছে মুখোশধারীরা। এ ছাড়াও বুধবার বাড্ডা এলাকায় মাদকের টাকার জন্য বাবাকে মারধরের জেরে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে। এর বাইরেও গত দুসপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ভয়ঙ্কর নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটেছে।- সময়ের আলো
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, হত্যাকা-ের ধরন ও কারণে ভিন্নতা থাকলেও নৃশংসতার মাত্রা ভয়াবহ রূপ নিচ্ছে। একশ্রেণির মানুষের মধ্যে হিংস্রতা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এসব ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। হত্যা মামলাগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রকৃত দোষীকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রতিটি হত্যাকা-ের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। তা হলেই এমন নৃশংস ঘটনা ঘটানোর আগে অনেকে বারবার চিন্তা করবে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, প্রতিটি হত্যাকা-কে পুলিশ খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে। হত্যা মামলার তদন্তসহ জড়িতদের গ্রেফতারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। থানা পুলিশের বাইরেও পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো গুরুত্বের সঙ্গে হত্যাকা-ের ঘটনাগুলো ছায়াতদন্ত করে থাকে। খেয়াল করলেই দেখা যাবে, কোনো হত্যাকা- ঘটলেই অধিকাংশ ক্ষেত্রে খুব দ্রুততম সময়ের মধ্যেই জড়িতদের গ্রেফতার ও রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছে পুলিশ। বুধবার রাঙামাটির বাঘাইছড়িতে একটি সুরক্ষিত এলাকায় সরকারি কর্মকর্তার (পিআইও) দফতরে প্রকাশ্যে ব্রাশফায়ারে হত্যা করা হয়েছে ইউপি মেম্বার সমর বিজয় চাকমাকে। সমর চাকমা পাহাড়ি আঞ্চলিক সংগঠন জেএসএসের (সংস্কার) স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয়রা মনে করছে, জেএসএস (মূল) কিংবা ইউপিডিএফের সন্ত্রাসীদের হাতে সমর খুন হয়ে থাকতে পারেন। তবে এভাবে প্রকাশ্যে একজন স্থানীয় জনপ্রতিনিধিকে সরকারি কর্মকর্তার অফিসের ভেতরে হত্যার ঘটনায় সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং খুনিদের দুঃসাহসিকতা ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। অন্যদিকে কুষ্টিয়ার মিরপুরে মাকে হত্যার পর বস্তাবন্দি লাশ পানিতে ফেলে দেওয়ার ৩৪ দিন পর বুধবার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, নিহত হতভাগী ওই মায়ের নাম মমতাজ বেগম। সম্পত্তির লোভে এ নৃশংস হত্যাকা- ঘটানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলেসহ জড়িত অন্য দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর একদিন আগে গত মঙ্গলবার জমি নিয়ে বিরোধে বাগেরহাটের রামপালে ভাইদের হাতে খুন হয়েছেন রেজাউল শেখ (৫০)। গত ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গৌরনগর গ্রামে পূর্বশত্রুতার জেরে এলাকার গ্রাম্য সর্দার মিলন সরকারকে (৮০) চোখ উপড়ে ও জিহ্বা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় র্যাব অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা এলাকার মুসা মিয়ার বাড়ি থেকে জড়িত সন্দেহভাজন ১৪ জনকে গ্রেফতার করেছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার ওয়ারীতে বয়োজ্যেষ্ঠ পরকীয়া প্রেমিকা শাহনাজ পারভীনের হাতে নৃশংসভাবে খুন হয় প্রেমিক সজীব হাসান। পরকীয়া সেই প্রেমিকা পারভীনের হাতেই ধারালো অস্ত্রে পাঁচ টুকরো হতে হয়েছিল প্রেমিক সজীবকে। ঘটনার পরপরই পুলিশ শাহনাজকে গ্রেফতার করে। অন্যদিকে গত মঙ্গলবার রাজধানীর শ্যামপুরের একটি বাসার ছাদে পানির ট্যাঙ্ক থেকে তিন বছর বয়সি নিহাদ ইসলাম নামে অপহৃত হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির। গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর মুগদার মা-ায় লেক তুষার গলি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. হাসান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
এসব নৃশংসতার মাত্রা বৃদ্ধি প্রসঙ্গে অপরাধ বিশ্লেষক এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক জানান, একেক হত্যাকা-ের চিত্র একেক রকম। তবে নৃশংসতার মাত্রা যখন বিকৃত বা ভয়াবহ রূপ নেয় তখন সেটি সমাজে কিছু নেতিবাচক প্রভাব চিহ্নিত করে। বিশেষ করে বৈশি^ক করোনা সঙ্কট তার অন্যতম একটি কারণ। করোনার কারণে একশ্রেণির মানুষের কর্মহীনতা বা আয়-রোজগার কমে যাওয়াসহ নানা কারণে তারা অসহনশীল হয়ে উঠেছে। অসহনশীলতা, হতাশা ও হিংস্রতা বেড়েছে। এসব বিষয়ে এ সঙ্কট কাটাতে সমাজ ও রাষ্ট্রের পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি হত্যাকা-ের যথাযথ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। কেউ যাতে মনে না করে যে, ‘আমার ক্ষমতা বা টাকা আছে, আমি পার পেয়ে যাব।’











































