ফুলতলায় উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের সহায়তায় বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় সভা ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরা। প্রজেক্ট উপস্থাপন করেন টেকনিক্যাল ডাইরেক্টর মোঃ আবজালুর রশিদ পলাশ। জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া স্পেশালিষ্ট আশীষ কে চ্যাটার্জীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, ডাঃ মিঠুন বাহাদুর, ভেটনারী স্যার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক তপতী দত্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুজ সাকিব শাহিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, জিতা কর্মকর্তা শিবানী চক্রবর্তী, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন, ব্র্যাক এরিয়া ম্যানেজার দীপ্ত সুন্দর ফৌজদার, শিক্ষক মোঃ ইদ্রিস আলী, খন্দকার মনিরুল ইসলাম, জুলিয়া পারভীন প্রমুখ। সভায় শিশু, গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা এবং কিশোর-কিশোরীদের অপুষ্টি দুর করা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। পরে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক কমিটির সভা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।
সমাবেশ সফল করার লক্ষে ফুলতলা বিএনপির কর্মী সভা
ফুলতলা প্রতিনিধি
দেশের লাগামহীন ভোট ডাকাতির প্রতিবাদ ও অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের জন্য ষড়যন্ত্রের প্রতিবাদ আগামী ২৭ ফেব্রুয়ারী বিএনপির খুলনা বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষে ফুলতলার নতুনহাট দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা এস রহমান বাবুল ও যুগ্ন সম্পাদক আবু হোসেন বাবু। শেখ আঃ সালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা নেতা মোঃ আবু সাইদ শেখ, কৃষক দলের জেলা সভাপতি মোল্যা কবির হোসেন, সেলিম সরদার, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, আলহাজ্ব হারুন অর রশিদ, ফিরোজ জমাদ্দার, অহিদুজ্জামান নান্না, শেখ লুৎফর রহমান, আনোয়ার হোসেন বাবু, মশিয়ার রহমান বিপ্লব, গাজী ফজলুল হক, শেখ আঃ হালিম, জিএম শফিকুল ইসলাম, মোঃ আকতার হোসেন, মোঃ তুষার মোল্যা, ইদ্রিস আলী মোল্যা, আনোয়ার হোসেন, মিনা মুরাদ, আতাউর রহমান, আনিচুর রহমান বিশ্বাস, সিরাজুল ইসলাম মোড়ল, আল আমিন সানা প্রমুখ।
সেখ জুয়েল এমপি’র সুস্থ্যতা কামনায় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর
খবর বিজ্ঞপ্তি
জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, তার সহধর্মিনী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা ও কনিষ্ঠ পুত্র সেখ ফারজান নাসের কোভিড-১৯ (করোনা) তে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। তাদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন পরিষদের খুলনা মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ.লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজ্,ু সিনি. সভাপতি মোঃ ইউসুফ আলী সাদা, আলহাজ্ব শাহাদাৎ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি শরীফ এনামুল কবির, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, সাবেক ছাত্রনেতা নূর হোসেন, আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরদার, আলহাজ্ব রফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, সাবেক কাউন্সিলর মামনুরা জাকির খুকুমনি, রোটাঃ ইঞ্জি. মিজানুর রহমান, স ম হাফিজুল ইসলাম, ডা. হাফিজুর রহমান সোহেল, প্রভাঃ ইফফাত সানিয়া ন্যান্সি, এ্যাড. সোহেল পারভেজ, কালাম মোল্লা, গাজী রকিব উদ্দিন সোহাগ, মোঃ রেজাউল করিম, সাংবাদিক মামুন রেজা, ইউনুস মোল্লা, ইঞ্জি. তানভীর আহমেদ নয়ন, আলী নূর মাতুব্বর, কে এম নুরুল হক, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, ইঞ্জি. শান্তনু বৈরাগী, বিশ্বজিত কুমার মন্ডল, মোঃ সারাফাত উল্লাহ স্বপন, মহিদুল ইসলাম নান্নু, শেখ তৌহিদুর রহমান, আওলাদুল আমিন, আবজাল হোসেন হামজালা, আদম গাজী মান্দার, টিটু মল্লিক, আঃ জব্বার কমান্ডার, আঃ সালাম সরদার, মোজাহার গাজী, মোঃ লিয়াকত আলী প্রমুখ।
ডুমুরিয়ায় এমপির নব-বৃন্দাবন পরিদর্শণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের খড়িয়া এলাকায় নির্মিত নব-বৃন্দাবন পরিদর্শণ করেছেন স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।গতকাল বুধবার বিকেলে খড়িয়া এলাকার রাজমিস্ত্রি দীনবন্ধু মন্ডলের নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন নব-বৃন্দাবন পরিদর্শণ করেন তিনি।এসময় সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ,প্রেসক্লাব সভাপতি কাজী আবদুল্লাহ,ইউপি চেয়ারম্যান গাজী আবুল হাসান,আ’লীগ নেতা কাজী নুরুল ইসলাম,শিশির কুমার ফৌজদার,যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ,প্রধান শিক্ষক গণেশ চন্দ্র মন্ডল,ছাত্রলীগ নেতা খান আবুল বাসার,ইউপি সদস্য বুদ্ধিশ্বর মন্ডল প্রমূখ।এরআগে তিনি খড়িয়া সার্ববজনীন পূজা মন্দির পরিদর্শন ও পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন।
পড়ালেখার জন্য খুবি’র মেধাবী ছাত্রীকে শ্রম পরিচালকের চেক প্রদান
খবর বিজ্ঞপ্তি
পড়ালেখার খরচের জন্য খুলনা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মানসুরা রহমান রোজকে ৩০ হাজার টাকার চেক প্রদান করলেন শ্রম অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান। গতকাল বুধবার দুপুরে বয়রাস্থ শ্রম অধিদপ্তরের পরিচালকের কার্যালয়ে এ চেক প্রদান করা হয়।
জানা যায়, মানসুরা রহমান রোজ একজন মেধাবী ছাত্রী। তার পড়ালেখা করার অদম্য আগ্রহ। তাই সে অনেক কষ্ট করে খুলনা বিশ^বিদ্যালয়ে বিবিএ’র চতুর্থ বর্ষ পর্যন্ত এসেছে। কিন্তু অর্থাভাবে সে পড়ালেখা করতে হিমশীম খাচ্ছে। বাবা একজন শ্রমিক। তিনি মেয়ের পড়ালেখা চালানোর খরচ যোগাতে পারছে না। তাই তো একদিন কথায় কথায় পরিচয় হলো যুগ্ম শ্রম অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমানের সাথে। তিনি মেয়েটির কথা শুনে তার অফিসে আসতে বললেন। অফিসে আসা মাত্রই মানসুরা রহমান রোজ-এর হাতে একটি ফরম দিয়ে বললেন যে, এটা তুমি পূরণ করে দাও, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। যে কথা সেই কাজ। ফরমটি পূরণ করে সাথে সাথে পরিচালক মিজানুর রহমান সুপারিশ করে শ্রম মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলেন। শ্রম মন্ত্রণালয় হতে মেধাবী ছাত্রী মানসুরা রহমান রোজের নামে ৩০ হাজার টাকা অনুমোদন দিয়েছেন। ওই টাকার একটি চেক পাঠিয়ে দিয়েছেন মন্ত্রণালয়। বয়রা শ্রম অধিদপ্তরের অফিস থেকে খুলনা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মানসুরা রহমান রোজকে চেকটি প্রদান করেন পরিচালক মিজানুর রহমান। চেকটি প্রদানের জন্য খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ কে থাকতে আমন্ত্রণ করেন। এ সময়ে সকলের উপস্থিতিতে তিনি খুলনা বিশ^বিদ্যালয়ের বিবিএর মেধাবী ছাত্রী মানসুরা রহমান রোজের হাতে চেকটি প্রদান করেন।
সেখ জুয়েল এমপি’র সুস্থতায় সবুরণনেছা কলেজে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এবং তার সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা ও দোয়া মাহফিল করেছে সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি। গতকাল বুধবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মরিয়ম সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন।
সেখ জুয়েল এমপি ও শম্পার সুস্থ্যতায় নগর আ’লীগের দোয়া আজ
খবর বিজ্ঞপ্তি
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এবং তার সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
সাতক্ষীরা কলারোয়ায় প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে আদালতে মামলা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা কলারোয়া উপজেলায় জি কে এম কে পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব কর্তৃক সহকারি শিক্ষিকাকে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। শ্লীলতাহানীর শিকার নারী শিক্ষিকার নাম মাহফুজা খাতুন(৪২)। ঐ শিক্ষিকা সাতক্ষীরা বিজ্ঞ আমলী কলারোয়া আদালতে ২৩/০২/২০২১ ইং তারিখে সি আর মামলা করেছেন যার নং ৫৯/২১। মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় বাদীনী অফিস কক্ষে গিয়ে ডি.জি অফিসে অভিযোগের কারণ জিজ্ঞাসা করলে প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব অকথ্য ভাষায় গালিগালাজ, কিল-চড়, লাথি মেরে আহত করে এবং শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় তার আত্ম চিৎকারে অফিসের অন্যান্য শিক্ষক কর্মচারীরা এসে তাকে উদ্ধার করে। এ সময় প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে ফিরে যাওয়ার প্রাক্কালে তাকে খুন, জখমসহ ক্ষতি করার হুমকি প্রদর্শণ করে। এ বিষয়ে শিক্ষিকা কলারোয়া থানায় অভিযোগ দিতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর এজাহার নিতে অপরাগতা প্রকাশ করেন।
এ বিষয়ে জি কে এম কে পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষক মাহফুজাকে মারপিট করে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন অডিটের বিষয় মাহফুজা জানতে চাইলে প্রধান শিক্ষক তাকে উদ্দ্যত হয়ে মারপিট করে কাপড় চোপড় ছিড়ে দেয়। অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর বরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে মাহফুজার দেখাই হয়নি।
পুটিখালী ইউনিয়ন: তিন বছর ধরে ইউপি ভাতা বন্ধ প্রশাসনের দারস্থ হয়েও মিলছেনা কোন প্রতিকার
স্টাফ রিপোটার,বাগেরহাট
তিন বছর ধরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে । সে কারনে এলাকার সাধারন মানুষ সঠিক সেবা ও ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে ।দীর্ঘ দিন পার হলেও আইনি জটিলতা ও প্রশাসনের ঢিলেমির কারনে মিলছেনা কোন প্রতিকার । ইউপি চেয়ারম্যা মো: শাহচান মিয়া (শামীম )এর বেশ কিছু সুনিদ্দিষ্ট অনিয়মের বিষয়ে ১১ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে লিখিত অনাস্থা দেয়। চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে সত্যতা প্রমানিত হলে ২০১৭ সালের ২২ নভেম্বর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। চেয়ারম্যানের পদটি শূন্য হলেও নির্বাচিত বাকি ইউপি সদস্যদের সম্মানী ভাতা বন্ধ করে দেয় স্থানীয় সরকার বিভাগ। সেই থেকে উচ্চ আদালতের নির্দেশনা পেয়েও প্রশাসসেনর দ্বারে দ্বারে ঘুরে বার বার আশ^াসের শানÍনা বানী ছাড়া মিলছেনা সঠিক কোন প্রতিকার এমন অভিযোগ পুটি খালী ইউপির সকল সদস্যদের।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায় মোড়েলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ্ চান মিয়া (শামীম) এর বিরুদ্ধে সীমাহীন দূর্নিতী ,স্বজনপ্রীতি,ক্ষমতার অপব্যবহার,সরকারী সম্পদ আত্মসাৎ,বিধবা ,বয়স্ক,প্রতিবন্ধী ভাতা গ্রহন কারিগনের কাজ থেকে উৎকোচ গ্রহন ভিজিডি,ভিজিএফ কার্ডের চাল আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ এনে ২০১৭ সালের ২৩ জুলাই তারিখে অত্র ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনাস্থা প্রদান করেন।
চেয়ারম্যানের বিরুদ্ধে বেশকিছু অভিযোগের সত্যতা প্রমানিত হলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯” এর বিধি ৩৯(৫) মোতাবেক ২০১৭ সালের ১৬ অক্টোবর অত্র ইউনিয়ন পরিষদে বিশেষ সাধারন সভা আহবান করা হয়। সভায় ১২ জন সদস্য উপস্থিত থাকেন এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে ১১ জন সদস্যই তার অনাস্থা প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।
এর প্রেক্ষিতে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে ২০১৭ সালের ২২ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯” এর বিধি ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী তার পদটি অপসারন অনুমোদিত হয় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯” এর বিধি ৩৫(২) ধারা মোতাবেক ৩নং পুটিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ উপজেলা নির্বাহী কর্মকর্তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য ঘোষনা করেন। মোঃ শাহ্ চান মিয়া (শামীম) একাধিক উচ্চ আদালতে আপিল করলেও তার আপিল খারিজ করে দেন আদালত।
স্থানীয়রা জানান, ২০১৭ সাল থেকে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় এলাকায় যেমন হচ্ছেনা উন্নয়ন মূলক কাজ পাশাপাশি সঠিক সেবা থেকে থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। সাধারন মানুষের মধ্যে দেখা যায় চরম হাহাকার। এলাকার পোল,রাস্তা-ঘাটসহ যে কোন ধরনের উন্নয়ন মূলক কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে পুটিখালী ইউনিয়নে বসবাসকারি সাধারন মানুষ। তাদের একটাই দাবি,যত দ্রুত সম্ভব ইউনিয়ন পরিষদের স্বাভাবিক সেবা ফিরে আসুক যাতে সাধারন মানুষকে আর ভোগান্তিতে পড়তে না হয়।
এ বিষয়ে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কর্মকান্ড ও সম্মানী ভাতা বন্ধ থাকায় ইউনিয়নের সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কি কারনে আমাদের ভাতা বন্ধ রয়েছে তা আমরা এখনো প্রশাসনের মাধ্যমে পরিস্কার ভাবে জানতে পারিনি।
মহিলা ইউপি সদস্য মোসাঃ দুলালী বেগম বলেন,জনগনের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ইউপি নির্বাচন করে নির্বাচিত হই। উন্নয়ন কার্যক্রম বন্ধ থাকায় জনগনের প্রতিশ্রুতি রাখা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ভাতা বন্ধ থাকায় পরিবার নিয়েও চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছি।
৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন,চেয়ারম্যানের বিভিন্ন অন্যায় অত্যাচারে আমরা তার বিরুদ্ধে অনাস্থা দেই। তার অনাস্থা কার্যকর হওয়ার পর থেকেই ইউনিয়নের কার্যক্রম অচল হয়। জনগনের কাছে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জবাবদিহিতার সম্মূখীন হতে হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে আবেদন দিলেও তা তিন বছর ধরে এখনো সমাধান হয়নি। আইনের কি জটিলতা আছে তা আমাদের কাছে পরিস্কার নয়। আমরা দ্রুত এর সঠিক সমাধান চাই।
১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম মল্লিক বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা কার্যকরের পর থেকেই সকল উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়। আমরা এলাকার মানুষের কথার কোন জবাব দিতে পারি না। দীর্ঘ দিন ভাতা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে ইউপি সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। আমরা দ্রুত সুষ্ঠু একটি সমাধান চাই।
মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড শাহ ই আলম বাচ্চু বলেন,বিষয়টি সমাধানের জন্য আমি একাধিকবার প্রশাসনের কাছে গিয়েছি। সমাধানের আশ^াস পাওয়া গেলেও কি কারনে এখনো সমাধান হচ্ছে না তা আমার বোধগম্য নয়। দ্রুত ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে তিনি প্রশাসনের বাস্তব পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক আ.ন.ম ফায়জুল হক বলেন, বিষয়টি আইনি জটিলতায় কারনে আটকে আছে। সাধারন মানুষের ভোগান্তি লাঘবো ও ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হবে।
বাগেরহাটে পুকুরপাড়ে গাঁজা চাষ!
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে গাজা গাছসহ মোঃ জোবায়ের শেখ (২০) নামের এক গাজা চাষীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফকিরহাট উপজেলার দিয়াপাড়া মাদারবুনিয়া গ্রামস্থ্য ফারুক শেখের বাড়ির পুকুর পাড় থেকে জোবায়েরকে আটক করে র্যাব-৬ খুলণার সদস্যরা।এসময় পুকুর পাড় থেকে ৫টি গাজা গাছ জব্দ করে র্যাাব সদস্যরা।
আটককৃত জোবায়ের শেখ দিয়াপাড়া মাদারবুনিয়া গ্রামের মোঃ ফারুক শেখের ছেলে।আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক( মিডিয়া) এএসপি মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রূপসায় জেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও বস্ত্র বিতরণ
রূপসা প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনার ব্যাবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, হংকং-বাংলাদেশ চেম্বার এন্ড কমার্সের ভাইস প্রেসিডেন্ট রূপসার সন্তান ও সাবেক ছাত্রনেতা- মালয়েশিয়া প্রবাসী ওয়াকিদুজ্জামান ডাব্লুর সহযোগীতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়।
২৪ ফেব্রুয়ারী বেলা ১১ টায় রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের মাদ্রাসা মাঠে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. কামরুজ্জামান টুকু।
উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সংগঠনের আহবায়ক ছাত্রনেতা হিরোক গোলদার এর সভাপতিত্বে ও রূপসা উপজেলা(পূর্ব)ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ঈসরাইল বাবুর পরিচালনায় অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সৈয়দ নিয়ামত আলী, জি,এম,আসাদুজ্জামান, কামরুজ্জামান জুয়েল, জি,এম,জাহিদুজ্জামান, আবুল কাশেম, ইমরান শেখ, নাসিম শেখ, হেলাল শেখ, জাহিদুল ইসলাম, মিরন শেখ, রমজান গোলদার, আলাল শেখ, জি,এম,রকিবুল ইসলাম প্রমুখ। এসময় দৃষ্টিপ্রতিবন্ধী,এতিম,মিস্কিন ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান এবং বস্ত্র বিতরণ করেন।এ সময় জেলা বিএনপি,স্থানীয় বিএনপি এবং অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রূপসায় গৃহবধুকে মারপিট করার অভিযোগ
রূপসা প্রতিনিধি :
রূপসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারভিন নামে এক গৃহবধূকে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতবস্থায় গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের নারকেলী চানপুর গ্রামের অহিদ শেখের স্ত্রী পারভিন(৩৪) এর সাথে পাশ^বর্তী বাসিন্দা আকাম শেখের ছেলে মুক্তাদুল ও তার স্ত্রীর সাথে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ২৩ ফেব্রুয়ারী বিকালে কথাকাটাকাটি হয়। তারই জের ধরে মুক্তাদুল তার লোকজন নিয়ে পারভিন বেগমকে বেদম মারপিট করে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্বার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে আহতের স্বামী অহিদ বাদী হয়ে থানায় লিখত অথিযোগ দায়ের করেছেন।
শ্রমিকদের টিকার জন্য বিনামূল্যে অনলাইনে নিবন্ধন চলমান
তথ্য বিবরণী
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সারা দেশে চলমান রয়েছে। টিকা প্রদান কার্যক্রমে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে বিপুল সংখ্যক শ্রমিক শ্রেণিকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে খুলনা বিভাগীয় শ্রম ও আওতাধীন দপ্তরসমূহ বিনামূল্যে অনলাইন নিবন্ধন কার্যক্রমের সিন্ধান্ত নেওয়া হয়েছে।
বিভাগীয় শ্রম পরিচালক খুলনার অধিনস্ত দপ্তরসমূহে এবং শিল্প সম্পর্ক শিক্ষায়তন খুলনা অফিস চলাকালীন সময়ে আগ্রহী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যগণ এনআইডি এবং মোবাইল ফোনসহ খুলনা ও বরিশাল বিভাগের আটটি দপ্তরে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
খুলনা এবং বরিশাল বিভাগের দপ্তরগুলো: বিভাগীয় শ্রম দপ্তর বয়রা, খুলনা; শিল্প সম্পর্ক শিক্ষায়তন মীরেরডাঙ্গা, খুলনা; আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল; আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়া; সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র খালিশপুর, খুলনা; সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র রূপসা, খুলনা; সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র মোংলা, বাগেরহাট এবং শ্রম কল্যাণ কেন্দ্র, আমানতগঞ্জ, বরিশাল।
খুলনায় আরও ভ্যাকসিন নিয়েছেন ছয় হাজার তিনশত ৩৬জন
তথ্য বিবরণী
খুলনায় বুধবার মোট ছয় হাজার তিনশত ৩৬জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার দুইশত ৬৬ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার ৭০ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় পাঁচশত ৩০জন, দাকোপ আটশত ৯৯জন, দিঘলিয়া দুইশত ৬৩ জন, ডুমুরিয়া চারশত ৫৯ জন, ফুলতলা দুইশত ৫৬ জন, কয়রা ছয়শত ১৯ জন, পাইকগাছা চারশত ৪০ জন, রূপসা তিনশত ৩০ জন এবং তেরখাদায় দুইশত ৭৪ জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ তিন হাজার ছয়শত ২৬ জন এবং মহিলা দুই হাজার সাতশত ১০ জন।
কিস্তির চাপে গৃহবধূর গলায় ফাঁস
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে এনজিও’র কিস্তির চাপ সইতে না পেরে লিপিকা রুল (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাঁচকাঠিয়া গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। লিপিকা ওই গ্রামের ভ্যানচালক সুশান্ত মন্ডলের স্ত্রী। তিনি এক ছেলের জননী।
পুলিশ জানায়, লিপিকার স্বামী ও শাশুড়ি বুদ্ধি প্রতিবন্ধী। স্বামী ভ্যান চালিয়ে সংসারে কিছু যোগান দিলেও মূলত সংসারের ভার ছিল লিপিকার উপর। তিনি কখনো রাস্তায় কর্মসূচির কখনো মাঠে কাজ করে সংসার চালাতেন। সংসারের ঘানি টানতে গিয়ে বিভিন্ন সমিতির কাছে এক-দেড় লাখ টাকা ঋণি হন লিপিকা। নামমাত্র আয়ে ঋণির কিস্তি টানতে পারছিলেন না তিনি। কয়েকদিন ধরে কিস্তি ফেল হচ্ছিল তার। গতকাল মঙ্গলবারও গ্রামীণ, দিবাস ও অগ্রগতি নামে তিন সমিতিতে এক হাজার ৭০০ টাকার কিস্তি ছিল। যা দিতে না পারায় বাড়তি কথা শুনতে হয়েছে তাকে। ফলে সন্ধ্যায় ঘরের আড়ার সাথে রশি জড়িয়ে ফাঁস দেন লিপিকা।
মণিরামপুর থানার এসআই হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে আজ সকালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করেছেন লিপিকার স্বামী।
রূপসায় ৮ দলীয় সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার সামন্তসেনা চীর সবুজ সংঘ আয়োজিত সিক্স এ সাইড ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় সামন্তসেনা মাঠে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া ব্যক্তিত্ব সবুজ,আবদুল্লাহ,মহিদুল,শরিফ ও শুভ স্মৃতি চারণের উদ্দেশ্যে উক্ত খেলা উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও রূপসা কলেজের অধ্যক্ষ ফ ম আঃ সালাম, সবুজ সংঘের উপদেষ্টা বাকির হোসেন বাকু, শেখ মোঃ মকছেদ আলী।
চীর সবুজ সংঘের সভাপতি অধ্যক্ষ ভারপ্র্রাপ্ত খান মারূফুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি আবদুল্লাহ আল মামুন এলিচ এর পরিচালনায় বক্তৃতা করেন অধ্যক্ষ আতাহার আলী ফকির, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, ইউপি সদস্য জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা ফ ম আইয়ুব আলী,কামাল হোসেন, ইলিয়াজ শেখ, অনঙ্গ চট্টপাধ্যায়,ফ ম অহিদুল ইসলাম, শিক্ষক এসকে কুদরত আলী, সবুজ সংঘের সাধারণ সম্পাদক নুরূল হুদা চন্দন, মহিউদ্দিন মানিক, শফিকুর রহমান ইমন, অরূপ কুন্ডু,আরিফুল হক কাজল,ওবায়দুল,হাসান,ফেরদাউস,আরজান,সেখ সোহেল প্রমূখ। খেলায় আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হুদা অঞ্জন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
কপিলমুনিতে সুদখোর মহাজনের হাত থেকে রক্ষা পেতে অসহায় মহিলার সংবাদ সম্মেলন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনি এক পেশাদার সুদখোরের সুদের টাকার চাপ ও জীবন নাশের হুমকিতে ভীত সন্ত্রন্ত হয়ে পড়েছে এক অসহায় মহিলা, স্বামী ও পরিবারের নিরাপত্তার আকুতি জানিয়েছেন তিনি। আকুতি জানিয়েছেন মোটা অংকের সুদের টাকার হাত থেকে পরিত্রাণের জন্য। মঙ্গলবার বেলা ১১ টায় কপিলমুনিতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শ্রীরামপুর গ্রামের মীর আকরাম আলীর স্ত্রী মমতাজ বেগম এমন আর্জি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী আকরাম হোসেন কপিলমুনি বাজারের একজন চাউল ব্যাবসায়ী ছিল। ব্যবসায়ীক কারণে প্রায় আড়াই বছর পূর্বে একই গ্রামের প্রতিবেশী মৃতঃ মোকন হাজরার ছেলে সেলিম হাজরার কাছে ৫০ হাজার টাকা ধার চাইলে শর্ত সাপেক্ষে আমার স্বামীকে ৫০ হাজার টাকা দেয় সেলিম। শর্তানুযায়ী এই টাকার বিনিময়ে দেড় লক্ষ টাকার একটি তারিখ বিহীন একটি চেক এবং প্রতিমাসে ৩ হাজার টাকা হারে সুদ দিতে থাকে। প্রায় ১ বছরের অধিক নিয়মিত মাসিক সুদ দেয়া হয়। কিন্তু তার ব্যবসায় অব্যাহত লোকসান ও করোনাকালীন লক ডাউনের কারণে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে পড়ে। এরপর বিভিন্ন এনজিও ও ব্যাংকের ঋনের টাকার জন্য মামলার উপক্রম হলে আমাদের শেষ সম্বল বসত বাড়িটি বিক্রি করে এসব প্রতিষ্ঠানের টাকা পরিশোধ করেন স্বামী আকরাম। বর্তমানে বাস্তহারা হয়ে ৩ সস্তান নিয়ে শ্রীরামপুর গ্রামে আমার দিনমজুর পিতার গোয়াল ঘরে আশ্রয় নিয়ে মানবেতর দিন যাপন করছি।
এদিকে কয়েক মাস সুদের টাকা দিতে ব্যার্থ হওয়ায় সমুদয় সুদের টাকার জন্য আমার স্বামীকে ভয় ও চাপ দিয়ে দ্বিতীয় দফায় ৫০ হাজার টাকার আরোও একটি চেক গ্রহণ করে সেলিম। যার নং ই৭৬৬৮০৪০, কপিলমুনি (ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ)। চেকটি গ্রহণের দু-একদিন পরেই সুদসহ সব টাকার চাপ দিতে থাকে সে। আগামী মার্চ মাসে সুদের টাকা পরিশোধের জন্য অনুনয় বিনয় করি। কিন্তু হঠাৎ গত ২১ ফেব্রুয়ারী ফজরের আযানের পর পরই আমার পিতার বাড়িতে প্রবেশ করে অশ্রাব্য ভাষায় গালি গলাজসহ ঘর থেকে বেরিয়ে আসতে বলে সেলিম। এ সময় ঘর থেকে বেরিয়ে আসতে একটু বিলম্ব হওয়ায় সেলিম অগ্নিমূর্তি ধারণ করে দরজায় সজোরে লাথি মেরে টিনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করলে আমি, আমার বৃদ্ধ পিতা ও ভাই তাকে নিবৃত্ত করি। ওই সময় সেলিম হাজরা বলে আমি বর্তমান এমপির ডান হাত এবং হরিঢালী ইউনিয়ন যুবলীগ নেতা। আজ দিনের মধ্যে সুদসহ সমুদয় টাকা না দিলে আমার স্বামীকে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এই ঘটনার পর জীবনের নিরাপত্তার জন্য পাইকগাছা থানায় একটি জিডি করি। যার নাং ১১৩৮, তারিখ ২১/০২/২১ ইং। লিখিত বক্তব্যে তিনি আরও জানান, সেলিম শুধু একজন ভয়ংকর ব্যক্তি ও মাদকসেবি নয়, সে একজন পেশাদার সুদখোর। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় হাফডজন জিডি ও একাধিক মামলা রয়েছে। ২০০৪ সালে পুঠিমারি একটি মৎস্য ঘেরের দখলের ঘটনায় দুটি বন্দুকসহ পুলিশ তাকে আটক করে। ওই সময় বিএনপি ক্ষমতায় থাকাকালে যুবদলের নেতা হিসাবে প্রভাব খাটিয়ে সে ছাড়া পায়। এছাড়াও বর্তমানে অব্যাহত রয়েছে তার নানা সন্ত্রাসী কর্মকান্ড। এহেন ব্যক্তির হাত থেকে স্বামী ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মমতাজ বেগম।
খুবির ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্টদের সাথে উপ-উপাচার্যের মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকার ঘোষিত নির্দিষ্ট তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খোলাসহ শিক্ষাকার্যক্রম শুরু করার ব্যাপার নিয়ে বুধবার বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সম্প্রতি শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিং এবং সেখানে প্রদত্ত নির্দেশনাবলী অবহিত করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় আলোচনা-পর্যালোচনার পর হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে সংস্কার বা মেরামতের প্রয়োজন হলে তা দ্রুততম সময়ে সম্পন্নের জন্য নিদের্শনা দেওয়া হয়। এছাড়া হলের পরিস্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য পারিপার্শি¦ক পরিবেশ নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে প্রয়োজনীয় অনুসঙ্গ ও উপকরণ নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসমূহের পরিবেশ ও স্বাস্থ্যসম্মত দিক নিয়েও আলোচনা করা হয়। অপরদিকে অনলাইনে প্রয়োজনীয় ক্লাস অব্যাহত রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিসিএস পরীক্ষা পেছানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
কয়রা উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার মাসিক সাধারণ সভা বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, প্রাণি সম্পদ অফিসার ডাঃ মুস্তাাইন বিল্যাহ, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার পাড়, আব্দুল্যাহ আল মামুন লাভলু, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান রোজেন হোসেন, কোবাদক স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন, বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারাফ হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুর পৌরসভাকে ডিজিটাল পৌরসভা করবো: এবিএম মোজ্জান্মেল হক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম মোজ্জান্মেল হক বলেছেন, আপনারা আপনাদের মুল্যবার ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করলে আমি আপনাদের পৌরসভাকে ডিজিটাল পৌরসভা করবো। হবে আপনাদের এলাকায় নতুন নতুন রাস্তা,ড্রেনসহ এলাকার ব্যাপক উন্নয়ন।
তিনি আরো বলেন,বিএনপি ক্ষমতায় থাকা কালে আপনাদের পৌর এলাকার কোন উন্নয়নই হয়নি। কারণ তারা উন্নয়ন করবে কি তারাতো সবই লুটপাট করে খেয়ে দেশকে বানিয়েছে বিশ্বেরকাছে দূর্নীতিতে বিশ্ব চেম্পিয়ন হয়েছে। তাই আপনারা আগামী ২৮ ফের্রুয়ারী রোববার সকাল সকাল গিয়ে শেখ হাসিনার নৌকা প্রতিকে আপনাদের মুল্যবান ভোটটি দিয়ে আসবেন। গতকাল মঙ্গলবার বিকালে মহেশপুর কলেজ বাসষ্টান্ডে অনুষ্ঠিত মহেশপুর পৌরসভা নির্বাচনের নৌকা প্রতিকের পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ সব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুর রহমান মিন্টু,যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়ন সহ সভাপতি আব্দুল মজিদ,যশোর সদর আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ,ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,পৌর মেয়র ও আওয়ামীলীগের মেয়র প্রার্থী আব্দুর রশিদ খান,যশোর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য খলিলুর রহমান,মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আওয়ামীলীগের সভাপতি অলম কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,জেলা কৃকষলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব শরূফুল ইসলাম, মহেশপুর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার,কেন্দ্রীয় যুবলীগের সদস্য জসিম উদ্দীন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম খান পলাশ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সধারণ সম্পাদক মঞ্জুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।
পৌরসভা নির্বাচনের নৌকা প্রতিকের পথ সভায় উপস্থিত থাকলেও বক্তব্য রাখেননি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুননেছা মিকি, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ।
জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বে তেরখাদায় একজন নিহত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়নের অর্জুনা বলর্দ্ধনা গ্রামের খালের মাথায় জমিজমা সংক্রান্তের জের ধরে মামাতো ভাই মিন্টু শেখ এর হাতে ফুফাতো ভাই বাবর নামে একব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় জমিজমা নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধের জেরে গতকাল ২৪ ফেব্রুয়ারী বিকাল অনুমান ৫ টায় ঐ জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে মামাতো ভাই মিন্টুদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মিন্টু শেখের নেতৃত্বে ২০/৩০ জনের একদল দেশীল অস্ত্রধারী নিহত বাবর সহ তার তিন ভাইয়ের উপর অর্তকিত হামলা চালায়। এঘটনায় ধারালো রামদার কোপে বাবর গুরুতর আহত হলে তাকে তেরখাদা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করে। নিহতের অপর তিন ভাই মোঃ আহাদুল শেখ (৩৫), মোঃ ছাকায়েত শেখ (৩০), আজিজুর শেখ (২৫) এবং মাতা (৬৫) ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে তাদের প্রথমে তেরখাদা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন তেরখাদা থানার এস আই লিটন আলী। এঘটনার সংবাদে তাৎক্ষনিক তেরখাদা থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা ঘটনা স্থালে ছুটে যান এবং এলকার পরিবেশ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে জাতীয় পার্টির চেয়ারম্যানের জন্মদিন পালন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরÑএমপি’র শুভ জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা ও মহানগর জাপা’র উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপা’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। তিনি জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, আগামী দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের-এমপি’র নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ করে বৈষম্যহীন সরকার গঠন করা হবে। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেনÑজাপা’র জেলার সাধারণ সম্পাদক এম হাদী উজ-জামান, খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল কবীর সাদী, জাপা নেতা রিয়াজ উদ্দিন হাওলদার, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, তৈমুর হোসেন শাহীন, ওয়াদুদ মোড়ল, জি এম বাবুল, শাহজাহান আলী সাজু, শাহারিয়ার নাজিম, অধ্যাপক গাউসুল আজম, রহমত আলী খান, তোবারক হোসেন তপু, আশরাফুল ইসলাম সেলিম, এম আনিসুর রহমান, সহিদুল কাদির উৎসব, হাসানুর রশীদ রাসেল, মোঃ নুরুল হক, এজাজ আহমেদ, জমির হোসেন, অসীম রানা, মোস্তফা কামাল রিপন, মোঃ আব্দুস সালাম, মোঃ মাকসুদ, এস কে রনি, মোঃ কামাল, আখতার হোসেন, কবীর হোসেন, মোঃ রাহুল, মাসুদ রানা, গাজী মোশাররফ হোসেন, মোঃ মহসীন, সোহাগ, নাসির, রানা, রিপন, বেল্লাল, শাকিল আহমেদ লাল, হাফিজুর রহমান বাবুল, মোঃ রাসেল, কাজী মোঃ আব্দুল্লাহ, এম এ রব, মোশাররফ হোসেন, আক্কাস, মিজান, আব্দুর রব, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
আড়ংঘাটা থানাধীন বাইপাসে ৮’শ ২০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আড়ংঘাটা থানাধীন বাইপাস রোডের অথৈয় ফিলিং ষ্টেশন এলাকা থেকে ২৩ ফেব্রুয়ারী বুধবার বেলা আড়াইটায় ৮’শ ২০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আড়ংঘাটা থানা পুলিশ । আড়ংঘাটা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কাজী রেজাউল করিম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান চলাকালে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাস সড়ক এলাকায় ইয়াবা কেনা-বেচা চলছিল এমন সংবাদের বিভিত্তে আড়ংঘাটা থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় আড়ংঘাটা থানা পুলিশ ৮’শ ২০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো আড়ংঘাটা থানাধীন গাইকুড় এলাকার ইয়াসিন শেখ এর পুত্র রাজীব শেখ(২৮), সোনাাডাঙ্গা থানাধীন বয়রা এলাকার কামরুল হক এর পুত্র এয়ারুল ইসলাম (৪২) ও একই এলাকার মাসুদ রহমান এর পুত্র আরিফুল ইসলাম(৩০)। আটককৃতদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
নগরীতে পুলিশের ধরপাকড় শুরু: বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতারে নিন্দা
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার খুলনায় বিএনপির মহাসমাবেশ বানচাল করার লক্ষে নগরীতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের ২১জন নেতা-কর্মিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল জানান, গ্রেফতার নেতাকর্মিরা হলেন, সোনাডাঙ্গা থানার আব্দুল মজিদ, বাশির হোসেন, শাহাদাৎ হোসেন বাবলু, মো. সুমন, শাহাজাহান শেখ ও ইউনুচ মুন্সি, খালিশপুর থানার মিজানুর রহমান খোকন, দৌলতপুর থানার হায়দার আলী লাবু, খানজাহান আলী থানার শাহরিয়ার মাসুম ও শেখ জিয়াউর রহমান, ১৬নং ওয়ার্ডের হারুন মোল্যা, ১৮নং ওয়ার্ডের মোল্যা জাকির হোসেন ও গফ্ফার বিশ্বাস, ২৭নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ২৮নং ওয়ার্ডের মাসুদ খান বাদল, ২৯নং ওয়ার্ডের কবির বিশ্বাস, ৩১নং ওয়ার্ডের কামরুজ্জামান টুকু, বাবুল হোসেন ও আসাদুজ্জামান, ছাত্রদলের শামীম আশরাফ, যুবদলের আলাউদ্দিন।
নিন্দা: এদিকে বিএনপির সমাবেশ বানচাল করার লক্ষে ব্যাপক ধরপাকড় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি। বুধবার রাতে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশের এ ধরনের ধরপাকড়ে মোটেই আতঙ্কগ্রস্থ নয় বিএনপি; তবে নেতাকর্মীদের পরিবারের নারী সদস্যদের সাথে অশোভনীয় আচারন মোটেই কাম্য নয়। শান্তিপুর্ন সমাবেশ করার লক্ষ্যে যখন আমরা কাজ করছি তখনই পুলিশি অভিযান, গ্রেফতার প্রমান করে সরকার কতটা দেউলিয়া হয়ে গেছে। বন্দুকের নলের জোরে চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারেনি; শেখ হাসিনাও পারবে না। অবিলম্বে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিদের মুক্তি ও ধরপাকড় বন্ধের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, এড. বজলুর রহমান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. এস আর ফারুক, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
নগর মৎসজীবী দলের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
২৭ ফেব্রুয়ারি শনিবার খুলনা বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে নগর মৎসজীবী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে
মৎসজীবী দলের আহবায়ক আব্দুর রহমান এর সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শাহজাহান শেখ, মারুফ হোসেন, মোল্যা লোকমান হোসেন, আব্দুল খালেক গাজী, আসাদুর রহমান সানা, হারুনার রশিদ, বিএম রবিউল ইসলাম, মো. রবিউল ইসলাম, জামাল হোসেন, খান আবুল হোসেন, আবুল কালাম, মিজানুর রহমান খোকন, আল আমিন, গোলাম রসুল, হানিফ হাওলাদার, আবু সালাম, মুজিবর মোল্যা, ইউসুফ, হালিম ফরাজী, ওলিউর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন মৎসজীবী দলের সদস্য সচিব সাইমুন ইসলাম রাজ্জাক।
আড়ংঘাটা থানা বিএনপির প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
২৭ ফেব্রুয়ারি শনিবার খুলনা বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে আড়ংঘাটা থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির সভাপতি এস এম তরিকুল ইসলাম এর সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতলুবুর রহমান মিতুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, বিশেষ অতিথি ছিলেন সাজ্জাত হোসেন তোতন, আবুল কালাম শিকদার, দ্বীন এলাহী ও রাসেলুজ্জামান রাসেল। সভায় উপস্থিত ছিলেন রাজাউর রহমান প্রিন্স, আকচির হোসেন সাজু, ইউনুস আলী, গাজী হারুন আর রশিদ, গোলাম নবী, সৈয়দ গাজী, জামাল শেখ, ফারুক শেখ, কাজী নজরুল ইসলাম, কাজী এলিন, মহিদুল ইসলাম, হান্নান মোড়ল, এহসানুল ইসলাম মিথিল, ইসলাম মোড়ল, হাবিব শেখ, বাদশা শেখ, জসি, মোয়াজ্জেম, রেজাউল, দিপু, কাশেম, আবু তাহের, মানিক, জাকারিয়া, আনিচ প্রমুখ।
যশোরে শর্ত সাপেক্ষে দুইবোনকে কারাদন্ড না দিয়ে বাড়ীতে থাকার আদেশ আদালতের
যশোর অফিস
যশোরে মাদক মামলায় দুই বোনকে কারাদন্ড না দিয়ে সাত শর্তে দুই বছর প্রবেশনে মুক্তি দিয়ে নিজ বাড়িতে থাকার আদেশ দিয়েছেন একটি আদালত। বুধবার যশোরের যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের নজরদারিতে থেকে ভিন্নধর্মী এই রায় দিয়েছেন। চলতি সপ্তাহে তিনি এ নিয়ে এধরণের তিনটি রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের আব্দুল গনির দুই মেয়ে রোজিনা খাতুন (২৮) ও সেলিনা খাতুন(২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন সংশি¬ষ্ট আদালতের এ পি পি লতিফা ইয়াসমিন।
বাড়িতে থেকে সাজাখাটার শর্ত গুলো হলো, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের নজরদারিতে থেকে কোন প্রকার অপরাধের সাথে জড়িত থাকতে পারবেন না। শান্তি বজায় রেখে সকলের সাথে সদাচারণ করতে হবে। আদালত অথবা আইন প্রয়োগকারী সংস্থা তাকে যেকোনো সময় তলব করিলে শাস্তি ভোগের জন্য প্রস্তুত হয়ে নির্ধারিত স্থানে হাজির হতে হবে। কোন প্রকার মাদক সেবন, বহন, সংরক্ষণ এবং সেবনকারী, বহনকারী ও হেফাজতকারীর সাথে মেলামেশা করা যাবে না। একই সাথে আদালত কর্তৃক প্রবেশন অফিসারের তত্বাবধানে থেকে অবস্থা অবহিত করতে হবে। এই প্রবেশন অফিসারের লিখিত অনুমতি ছাড়া নিজের এলাকার বাইরে যাওয়া যাবে না।
এর ব্যত্যয় ঘটলে আসামিদের প্রত্যেকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত হবে।
২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর নিজ এলাকা থেকে রোজিনা খাতুন ১২ পুড়িয়া ও সেলিনা খাতুন ১০ পুড়িয়া হোরোইন সহ আটক হন। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা করা হয়। এ মামলায় বুধবার এ আদেশ দেন। রায়ে আরো উল্লেখ করা হয়, এ মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর দীর্ঘ ১৪ বছরের মধ্যে হাজিরা কামাই দেয়নি তারা। এ মামলা ছাড়া তার আর কোন মামলাও নেই। দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগে প্রানিত হয়। আসামির সার্বিক বিষয় বিবেচনা করে হাইকোর্টের দেয়া নির্দেশনা অনুযায়ী পুর্নবাসনের জন্য শর্ত সাপেক্ষে প্রবেশন অফিসারের নিয়ন্ত্রণে প্রবেশনে মুক্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন বিচারক।
যশোরে দুই থানার ওসি বদলি
যশোর অফিস
যশোর কোতয়ালি থানা ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বদলী করা হয়েছে। কোতয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান অভয়নগর থানায় এবং অভয়নগর থানার ওসি তাজুল ইসলামকে কোতয়ালি থানায় বদলী করা হয়েছে। গত মঙ্গলবার জেলা পুলিশ সুপারের এক আদেশে ওই বদলী হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তবে উর্ধতন কোন কর্মকর্তা এই বিষয়ে কোন তথ্য জানাতে পারেননি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেলা পুলিশের স্বাভাবিক কাজকর্মে কিছু রদবদল হয়েছে। তাছাড়া কোতয়ালি থানার ওসি’র ও বদলীর সময় হয়ে গেছে। সে কারণে তাকে বদলী করা হয়েছে।
এ বিষয়ে অভয়গর থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, ‘মঙ্গলবার এই ধরনের বদলীর সংবাদ শুনেছি। কিন্ত কোন আদেশ হাতে পায়নি। ফলে অফিসিয়ালি কোন মন্তব্য করতে পারছি না।’
বেনাপোলে ইয়াবাসহ যুবক আটক
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহিম হোসেন সুমন (২২) নামে এক যুবককে আটক করেছে। সে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাবের একটি টিম বুধবার বিকেলে বেনাপোল পোস্ট অফিসের পাশ থেকে ইব্রাহিমকে আটক করে। পরে তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
যশোরে ট্রাকের ধাক্কায় যুবক নিহতর ঘটনায় মামলা
যশোর অফিস
মঙ্গলবার যশোর নড়াইল সড়কের ফতেপুর গ্রামস্থ দাসপাড়া এলাকায় তেলের লরী ধাক্কায় মোটর সাইকেলের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মেহেদী হাসান মুকুল (৩৫) নিহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। তেলের লরীর অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন নিহত যুবকের আত্মীয় যশোর সদর উপজেলার নুরপুর খয়েরতলা গ্রামের জালাল উদ্দিন।
তিনি মামলায় বলেছেন,মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী সকালে সদর উপজেলার ঘুনি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান মুকুল তার ব্যবহৃত এ্যাপাচী আরটিআর মোটর সাইকেল (যশোর ল- ১২-৬৬৪০) যোগে যশোর শহরের প্রয়োজনীয় কাজ শেষে বিকেলে বাড়ি ফিরছিল। বিকেল ৫ টার পরপর ফতেপুর গ্রামস্থ দাসপাড়া এলাকায় পৌছালে বিপরীত মুখী বেপরোয়া গতি সম্পন্ন একটি তেলের লরী নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেল আরোহী মুকুলকে সামনে থেকে স্বজোরে ধাক্কা দেয়। তেলের লরীর পিছনে চাকার তলে পড়ে মুকুল পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। দ্রুতভাবে তেলের লরী চলে যায়।
সাংবাদিক নাদিম উল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ২৫ ফেব্রুয়ারি, বুধবার দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’র স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য তরুণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. নাদিম উল আলম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এ দিনে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
নাদিম উল আলম ২০১৫ সাল থেকে দক্ষিণাঞ্চল প্রতিদিন এ ‘স্টাফ রিপোর্টার’ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক জন্মভূমি ও রাজপথের দাবি পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি খুলনা বেতারে একটি ডকুমেন্টারী অনুষ্ঠানের রিপোর্টার, উপস্থাপক ও পরিচালক ছিলেন। তিনি অনেক মঞ্চ নাটকে অভিনয় করেছেন। নির্দেশনা দিয়েছেন শিশুতোষ নাটকের। ২০০৩ সাল থেকে তিনি শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছেন ‘খুলনা শিশু মঞ্চ’ নামক এক প্রতিষ্ঠান, যেখানে শিশুদের নিয়ে তিনি শিক্ষামূলক কাজ করতেন।
এদিকে তার রুহের মাগফিরাত কামনায় আজ বৃহস্পতিবার বাদ এশা দক্ষিণাঞ্চল প্রতিদিন কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবারের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরায় গ্রাম আদালতে ৪৩ মাসে ১১৪৭৭ মামলা, নিষ্পত্তি ১১৩০১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় গ্রাম আদালতে ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ৪৩ মাসে ১১ হাজার ৪৭৭ টি মামলা হয়। এরমধ্যে ১১ হাজার ৩০১টি মামলা নিষ্পত্তি হয়েছে। ৯ হাজার ৭২৭টি মামলার রায় বাস্তবায়ন হয়েছে এবং ১৭৬টি মামলা চলমান আছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সার্কিট হাউস মিলনায়তনে গ্রাম আদালত আইন ও নারীবান্ধব গ্রাম আদালত সম্পর্কে অবহিতকরণ ও পরামর্শ সভায় বক্তারা এসব তথ্য জানান। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. তানজিলুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত মাইলফলক। তুচ্ছ ঘটনায় অনেক সময় বিচারপ্রার্থীরা দিনের পর দিন হয়রানির শিকার হন। এই হয়রানি থেকে মুক্তি দিতে গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে মামলার সংখ্যা বেশি কিন্তু বিচারকের সংখ্যা কম। ফলে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এতে মানুষ অনেক সময় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তাই মানুষ যাতে হয়রানি না হয় সেজন্য গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। অল্প খরচে স্বল্প সময়ে ন্যায় বিচার নিশ্চিত করছে গ্রাম আদালত।
আখক্ষেতে মিলল গৃহবধূর বিবস্ত্র মরদেহ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের তিনদিন পর আখক্ষেতে মিলল তারজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উথলী গ্রামের কোমরপাড়া এলাকা থেকে বিবস্ত্র মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তারজিনা খাতুন জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মেহের পাড়ার আব্দুস সালামের স্ত্রী। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুস সালাম ও তারজিনা খাতুন নিখোঁজ হন। এখন পর্যন্ত আব্দুস সালামের কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই গ্রামের বাসিন্দা মো. ইমরুল হাসান রাজু বলেন, ‘সিংনগর গ্রামের আব্দুস সালাম ও তার স্ত্রী তারজিনা খাতুন অন্যের জমিতে কামলা খাটতেন। গত সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কাজের জন্য বাইরে গিয়ে তারা আর ফেরেননি।’
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সন্ধ্যায় কয়েকজন কৃষক ঘাস কাটতে গিয়ে আখক্ষেতে বিবস্ত্র নারীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী মরদেহ তারজিনা খাতুনের বলে শনাক্ত করেন।’ জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী আব্দুস সালাম টাকার জন্য নিজেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।
স্বপ্ন দেখিয়ে জলিলের সব নিয়ে গেল ‘জ্বীনের বাদশা’
চুয়াডাঙ্গা প্রতিনিধি
গভীর রাতে ফোনে রিং। ‘বাবা আমি আজমির শরিফ থেকে বলছি। তুই ভাগ্যবান। কয়েকদিনের মধ্যে তুই কোটিপতি হয়ে যাবি। তাই তোকে বাবার দরবারে কিছু জায়নামাজ কিনে দিতে হবে।’ পরদিন আবার ফোন, ‘দরবারের কিছু ল্যাংড়া ছেলেদের খাওয়াতে হবে।’ এভাবেই জ্বীনের বাদশা সেজে প্রতারক চক্র বিভিন্ন সময় ভয়ভীতি আর ধর্মীয় অনুভূতির দোহায় দিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখানো হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের আমতলা পাড়ার খলিলের ছেলে ভ্যানচালক আব্দুল জলিলকে। সেই স্বপ্নে বিভোর হয়ে প্রতারণার ফাঁদে পা দেন জলিল। বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের হাতে তুলে দেন দেড়লাখ টাকা। বিনিময়ে প্রতারক চক্র জলিলকে বগুড়ায় নিয়ে গিয়ে লাল কাপড়ে মোড়ানো একটি পিতলের মূর্তি ধরিয়ে দেয় হাতে। কোটিপতি হওয়ার স্বপ্ন ভাঙলে দিশেহারা হয়ে পড়েন হতদরিদ্র ভ্যানচালক জলিল।
ভুক্তভোগী ভ্যানচালক আব্দুল জলিল জানান, জ্বীনের বাদশা প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন তিনি। তাকে বিভিন্ন সময় দরবারে জায়নামাজ, ল্যাংড়া ছেলেদের খাওয়ানো, দরবার শরিফ নির্মাণ করে দিলে কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন দেখায় প্রতারক চক্র। কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ধারকর্য এবং স্ত্রীর গহনা বিক্রি করে দিনাথপুর করিমের বিকাশের দোকান ও দর্শনা বাসস্ট্যান্ড মর্ডান স্টোরের জাফরের বিকাশের দোকান থেকে কয়েক দফায় ‘জ্বীনের বাদশা’ মরজেমের বিকাশ নম্বর ০১৭৮৬৯০৩৯৩৬-এ ১ লাখ ৪৫ হাজার টাকা পাঠান।
বিনিময়ে গত শনিবার রাত ১০টার দিকে বগুড়ার কোনো এক জায়গায় নিয়ে গিয়ে প্রতারকচক্র তার হাতে লালকাপড়ে মোড়ানো একটি পিতলের মূর্তি তুলে দেয়। বিষয়টি ৭ দিনের মধ্যে কাউকে না জানানোর জন্যও বলে দেয়। আর এই ৭ দিনের মধ্যে ঘরের মধ্যে ৭ হাঁড়া মূল্যবান মোহর পাবেন বলে জানায়। যার একটি মোহরের মূল্য হবে ২৫ লাখ টাকা।
তিনি আরও জানান, ঘরের মধ্যে মোহরের হাঁড়া না পাওয়ায় টেনশনে পড়ে যান তিনি। এরই মধ্যে গতকাল মঙ্গলবার সকালে আবারও সেই ‘জ্বীনের বাদশার’ ০১৮৭৭০০১২৫৭ নম্বর থেকে ফোন দিয়ে তাকে ওই বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠানোর কথা বলে। না দিলে ঘরে সাপ উঠবে এবং চরম অমঙ্গল হবে বলে ভয় দেখায়।
গত ১৫ দিন ধরে গভীর রাতে ‘জ্বীনের বাদশা’ মরজেম তার সাথে এই প্রতারণার করে টাকাগুলো হাতিয়ে নেয়। যখন স্বপ্ন ভাঙে ততক্ষণে তার সব শেষ। টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভ্যানচালক জলিল ও তার পরিবার। এ ঘটনার বর্ণনা দিয়ে মঙ্গলবার রাতে জলিল দর্শনা থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ভুক্তভোগী ভ্যানচালক জলিল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাকে হত্যার পর লাশ পুঁতে রাখল একমাত্র ছেলে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় টাকার লোভে গর্ভধারিণী মাকে বন্ধুদের সহায়তায় হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে রেখেছিল একমাত্র ছেলে। শুধু তাই নয় হত্যার পর মা নিখোঁজ হয়েছে এ কথা বলে থানায় সাধারণ ডায়রিও করে ঘাতক ছেলে। হত্যাকা-ের ৩৪ দিন পর মঙ্গলবার বিকেলে পুলিশ মাটির নিচে পুঁতে রাখা ওই মায়ের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ কুলাঙ্গার ওই সন্তানসহ তিন জনকে গ্রেফতার করেছে। নিহত মমতাজ বেগম (৫৫) মিরপুর উপজেলার পোড়াদহ দক্ষিণ কাঠদহ এলাকার মৃত ফজল বিশ্বাসের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী। পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি মমতাজ বেগম নিখোঁজ হন। এই ঘটনায় নিহতের ছেলে মুন্না ২৫ জানুয়ারি মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, জিডির সূত্র ধরে সোমবার নিহতের ছেলে মুন্নার বন্ধু একই এলাকার বাসিন্দা ইয়াসিনের ছেলে রাব্বিকে (২৭) গোয়েন্দা পুলিশ আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে দক্ষিণ কাঠদহ এলাকা থেকে নিখোঁজ মমতাজের ছেলে মুন্নাকে আটক করে পুলিশ।
একপর্যায়ে জিজ্ঞাসাবাদে মুন্না ৩৪ দিন আগে তার মাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় লাশ বাড়ির নলকূপের পাশে মাটির নিচে পুঁতে রেখেছে বলে স্বীকার করে। পরে পুলিশ তার দেওয়া তথ্য মতে বিকেলে ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় নিখোঁজ মমতাজ বেগমের লাশ উদ্ধার করে। পুলিশ এ হত্যাকা-ের ঘটনায় নিহত মমতাজ বেগমের একমাত্র ছেলে মুন্না (৩০), দেবর কাদের (৫০) ও মুন্নার বন্ধু রাব্বীকে (৩০) গ্রেফতার করেছে। স্থানীয়রা জানান, সম্প্রতি পোড়াদহ কাপড়ের হাটে একটি দোকান নিহত মমতাজ বেগম ২৫ লাখ টাকায় বিক্রি করেন। দোকান বিক্রির ওই টাকা মমতাজ বেগম তার ৪ মেয়েকে সাড়ে ৪ লাখ টাকা করে প্রদান করেন। মুন্না তার মাকে বোনদেরকে টাকা দিতে বাধা দেয়। কিন্তু মমতাজ বেগম ছেলের অনিচ্ছা সত্ত্বেও মেয়েদেরকে টাকা দেন। এ কারণে মুন্না ক্ষুদ্ধ হয়ে চাচা কাদের, বন্ধু রাব্বী ও সুজনকে টাকা দিয়ে এ হত্যাকা- ঘটায়।
পোড়াদহ ইউপি চেয়ারম্যান মজনু জানান, নিহত মমতাজ বেগম তার ছেলে মুন্না ও ছেলের স্ত্রী সুমাইয়ার বিরুদ্ধে অভিযোগ এনে একাধিকবার বিচার দাবি করেন।
‘চালপড়া’ খাইয়ে স্কুলে চোর সাব্যস্ত করা হলো শিক্ষিকাকে
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে ‘চালপড়া’ খেয়ে তা গলায় আটকে যাওয়ায় একজন স্কুলশিক্ষিকাকে চোর সাব্যস্ত করা হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন শিক্ষিকা চঞ্চলা রানী দাস। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আশাশুনি উপজেলার স্বরাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বুধবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি তার বিদ্যালয়ের শিক্ষক আবু তাহেরের কাছে থাকা ১৫ থেকে ১৮ হাজার টাকা খোয়া যায়। আবু তাহের জানান, এ টাকা স্কুলের শিক্ষকদের কক্ষেই হারিয়ে গেছে। তিনি ব্যাংকে গিয়ে জানতে পারেন তার পকেটে টাকা নেই।
এ বিষয় নিয়ে সবার সঙ্গে জানাজানি করার পর বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক-কর্মচারীর কেউই নিশ্চিত করতে পারেননি টাকাগুলো গেল কোথায়। প্রধান শিক্ষক জানান, টাকা খুঁজে পেতে শিক্ষকরা পার্শ্ববর্তী মসজিদের ইমামের কাছ থেকে ‘চালপড়া’ এনে সবাইকে খাওয়ানোর প্রস্তাব দেন। উপস্থিত শিক্ষকদের মধ্যে চঞ্চলা রানী দাস চাল চিবাতে কষ্ট পাচ্ছিলেন। এ থেকেই তাদের ধারণা- টাকাগুলো চুরির জন্য তিনি দায়ী।
তবে চঞ্চলা রানী জানান, তিনি টাকা চুরির সঙ্গে জড়িত নন। এমনকি ঘটনার দিন শিক্ষক আবু তাহের স্কুলে থাকা অবস্থায় তিনিসহ কয়েকজন শিক্ষক বাড়ি চলে যান। পরদিন জানতে পারেন তার টাকা খোয়া গেছে।
অপরদিকে টাকা হারানোর দায়দায়িত্ব তার ওপর চাপানোর ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পরামর্শ অনুযায়ী চঞ্চলা রানী আশাশুনি থানায় একটি জিডি করেন। বিদ্যালয়ের সভাপতি রাজ্যেশ্বর দাস জানান, তিনি ঘটনা জানতে পেরেই শিক্ষকদের ডেকেছেন। তাদের কাছ থেকে বিস্তারিত শুনে ব্যবস্থা করবেন বলে জানান। এ প্রসঙ্গে আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, ওই জিডি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, টাকা চুরির অপবাদ দেওয়ায় চঞ্চলা রানী আত্মহত্যা করতে উদ্যত হন। তবে তার পরিবারের সদস্যদের নজরদারি এবং সান্ত¡নার মুখে তিনি ওই পথ থেকে ফিরে আসেন। তিনি বলেন, আমি সামাজিকভাবে অপমান বোধ করছি। চুরির অপবাদ নিয়ে স্কুলের শিক্ষকতা করার মানসিকতা হারিয়ে ফেলেছি। আমি এ ঘটনার বিচার দাবি করছি। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনেছেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, মান্ধাতার আমলের এই চালপড়া প্রক্রিয়ায় কাউকে দোষী সাব্যস্ত করা আইনসম্মত নয়।
আশাশুনি সদরে সুপেয় পানি নিশ্চিতে খোলপেটুয়া পানির প্লান্ট উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা সদরে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে খোলপেটুয়া পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে আশাশুনি মান্দার দিঘির পাড়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রূপান্তর ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় পানির প্লান্ট ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গ্রামীণ টাওয়ারের পাশে প্লান্ট এর প্রধান ফটোকে লাল ফিতা কেটে প্লান্টের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। পরে মাদার দিঘির পাড়ে উপকারভোগিদের অংশ গ্রহনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। রূপান্তরের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, পরিবেশ দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রোগ্রাম হেড ফারুক আহদেম, জাইকা কর্মকর্তা দেবু বিশ্বাস ও পিসিআর ওয়াশ প্রকল্পের ইমরান হাসান। স্বাগত বক্তব্য রাখেন, খোলপেটুয়া পানির প্লান্ট ব্যবস্থাপনা কমিটির সভানেত্রী ছালেহা পারভিন পান্না। ১৩ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মীত এই প্লান্ট থেকে প্রতিদিন ৪০০০ লিটার পানি সাপ্লাই হবে। প্রতি লিটার পানি ৫০ পয়সার বিনিময়ে বিক্রয় করা হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নদী ভাঙ্গন কবলিত আশাশুনি সদরের মানুষ সুপেয় পানির অভাবে কষ্টকর জীবনযাপন করছে। এলাকার মহিলারা কয়েক মাইল পথ পায়ে হেটে পানি নিয়ে থাকে। এসব অসহায় মানুষের জন্য আমরা সরকারি সহায়তায় ও উপজেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন দুর্গম এলাকায় ৪টি পানির প্লান্ট নির্মানের উদ্যোগ গ্রহন করেছি। রূপান্তর এলাকার মানুষের জন্য এই প্লান্ট নির্মান করে দিয়ে জনহিতকর কাজ করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সকলকে পানির প্লান্টকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পানি ক্রয় করতে আহবান জানান।
আশাশুনিতে বহাল তবিয়তে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়িতে বহাল তবিয়তে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ভূগর্ভের বালি উত্তোলন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হলেও প্রকাশ্যে বালি উত্তোলনের ঘটনায় এলাকার মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
কুল্যা ইউনিয়নের আগরদাড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ঢালিবাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার কাজ চলছে। রাস্তায় বালু ভরাটের জন্য সরকার বালু মহল থেকে বালু নিয়ে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছেন। কিন্তু তার পরও অতিরিক্ত লাভের বশবতী হয়ে জনমানুষের ক্ষতির কথা চিন্তা না করে বসতবাড়ির পাশে আগরদাড়ি সরকারি খালে ভূগর্ভের বালি ড্রেজার মেশিনের সাহার্যে অবৈধপন্থায় উঠিয়ে রাস্তায় দেওয়া হচ্ছে। বালু উত্তোলনের কর্মকান্ডে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ। কিছুদিন আগে সহকারি কমিশনার (ভুমি) শাহীন সুলতানা অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মেশিন জব্দ করেছিলেন। তার পরও কিভাবে বালু উত্তোলন হচ্ছে উত্তর খুজতে এলাকার মানুষক হাফিয়ে উঠছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পাম্প, ড্রেজিং বা অন্য কোন উপায়ে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবেনা। ওই আইনের (৩) উপধারা (২) এ বলা হয়েছে ড্রেজিং কার্যক্রমে বাল্কহেড প্রচলিত ভলগেট, ড্রেজার ব্যবহার করা যাবেনা। এভাবে বালু উত্তোলন আইনত দন্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে।
আশাশুনিতে নিরাপদ পানি বিষয়ক উপজেলা কর্মশালা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে আর্সেনিক মুক্ত নিরাপদ পানির ব্যপ্তি বিষয়ক উপজেলা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডিপিএইচই, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেটিএ এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরশেদ আলি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী প্রকৌশলী অমল কান্তি রায়, সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, ইউনিসেফ ওয়াশ অফিসার (খুলনা বিভাগ) নাহিদ মাহমুদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাহিদ আলম ও প্রফেসর কাজী মতিন উদ্দিন আহমেদ। কর্মশালায় আর্সেনিক মুক্ত নিরাপদ পানির ব্যাপ্তি বৃদ্ধির লক্ষ্যে লোকাল টিউবওয়েল মিস্ত্রীদের দক্ষতা বর্ধিতকরণ এবং সমন্বিত প্রোটোকল ও গাইডলাইন গঠন ও অনুরণ নিয়ে আলোচনা করা হয়।
বন্ধনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞাপ্তি
খুবি বন্ধনের উদ্যোগে বুধবার বিকাল ৪.০০ ঘটিকায় খুবি অফিসার্স ক্লাবে বন্ধনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম মোহাম্মদ আলীর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোঃ সাইফুল ইসলাম সহকারী রেজিস্টার এবং সাবেক রেজিস্টার মরহুম মোঃ আমির আলী, সাবেক প্রধান প্রকৌশলী মরহুম বিশ^াস শাহাদাত হোসেন, সাবেক পরিচালক, শাশি মরহুম মোঃ আফজালুর রহমান, সাবেক গ্রন্থাগারিক মরহুম ড. আজিজুল হাকিম, সাবেক পরিবহন কর্মকর্তা মরহুম প্রকৌশলী আবুল হাসনাত, ডেপুটি লাইব্রেরিয়ান কাজী ফেরদাউস এর পিতা মরহুম কাজী গোলাম ছরোয়ার ও সহকারী রেজিস্টার মোঃ আতিয়ার রহমান এর মাতার বিদেহী আত্মার মাঘফেরাত কামনা করে দোয়া করা হয়। বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয়ের হিসাব প্রদানসহ অফিসারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন- শেখ শরাফত আলী দুলু, আবু সালেহ মোঃ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি কাজী মোঃ ফেরদাউস বাবু, সহ-সভাপতি এস, এম শাকীল রহমান, প্রকৌশলী মোঃ সাইফুল আলম বাদশাহ, লাভলী খাতুন, মোঃ আতিয়ার রহমান, মোঃ আব্দুর রহমান (অ:হি:), মোঃ রবিউল ইসলাম, শেখ আকতার হোসেন, মোঃ সফিকুর রহমান, সরদার ই¯্রাফিল হোসেন, শেখ আব্দুল্লাহ, মোঃ নাসির জাহাঙ্গীর, কাজী মোঃ জালাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, হারুনর রশিদ খান, মোঃ আব্দুর রহিম, সাহারা বেগম, মোঃ আক্তার প্রমুখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন কাউন্সিলর প্রার্থী মালেক হাওলাদার
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন নওয়াপাড়া পৌরসভা নির্বাচনের ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার। গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
বক্তব্য রাখেন, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার, তাঁর ছোট ছেলে মেহেদী হাসান জীবন, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, এস এম আবিদ হাসান, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক অধ্যক্ষ খায়রুল বাসার, সৈয়দ রিপানুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার বলেন, আমি জনগণের সেবক হতে চাই। ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ অসহায় মানুষের কল্যাণে আমি যেভাবে কাজ করছি, নির্বাচনে জয়লাভ করলে আমি আরো বেশি কাজ করতে পারবো। সেজন্য তিনি সংবাদিকসহ ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেন।
জেলা যুবদল নেতার পিতার মৃত্যুতে দিঘলিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের শোক
আসাদ, দিঘলিয়া
খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দিঘলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি শেখ পারভেজ সাজ্জাদ বাবলা’র পিতা শেখ আমজাদ হোসেন (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইনা লিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ছয় (৬) পুত্র, ছয় (৬) কন্যা ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।
মরহুমের মত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবাব বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন দিঘলিয়া উপজলা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ মোঃ শহিদুল্লাহ, উপজলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, শেখ আবু জাফর, অধ্যাপক মনিরুল হক বাবুল, অধ্যাপক সেখ মুনিবুর রহমান, মোল্যা সরোয়ার হোসেন, আঃ রহমান মোল্যা, এ টি এম মোশারফ হোসেন, মোল্যা নাজমুল হক, গাজী জাকির হোসেন, মোল্যা মনিরুজ্জামান, আব্দুল লতিফ খান, শেখ মোহম্মাদ আলী মিন্টু, এস এম রফিকুল ইসলাম বাবু, শেখ আসাদুজ্জামান নূর, শেখ মোসলেম উদ্দিন, এবিএম ওয়াহিদুজ্জামান রানা, আ,ন,ম মুরাদ, গাজী মোঃ এনামুল হাচান মাসুম, মোঃ আবু হানিফ, এ্যাড. মোশারফ হোসেন, আলী হাফিজ মোড়ল, ডাঃ হাফিজুর রহমান, কে এম মশিউর রহমান, মোঃ কামাল, শ্রী অমরেশ চদ্র পাল, মোঃ জহিরুল ইসলাম, কুদরাত-ই-এলাহী স্পীকার, খ. ম. ফারুক, গাজী মনিরুল ইসলাম, মল্লিক ইদ্রিস আলী, আবু অহিদ বিশ্বাস, সোয়াইব হাসন রানা, দীলিপ চৌধুরী, আব্দুস সালাম, মোঃ হাসান বিশ্বাস, সৈয়দ রাশেদুজ্জামান, মনিরুল ইসলাম ভুট্ট, মোঃ মিলন মিয়া, আরিফুল ইসলাম হাসান, এস এম রবিউল ইসলাম, আঃ মান্নান, মোঃ নিজাম উদ্দিন, আঃ হান্নান, মামুন রেজা অপু, শেখ তহিদ আহমেদ রাজু, মোল্যা মাহমুদুল হাসান মিঠু, মোল্যা রাকিব উদ্দিন, এ্যাড. সেতারা সুলতানা, মোসাঃ ফাতেমা খাতুন, রীনা পারভীন, আলেয়া পারভীন, শিখা বেগম, আফরোজা বেগম, প্রমূখ। অনুরুপ বিবতি প্রদান করছন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ রওশন আজাদ।
বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্যের রোগ মুক্তি কামনা
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট-৪ আসন (মোরেলগঞ্জ-শরণখোলা)’র সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য আইনজীবী আমিরুল ইসলাম মিলনের আশু রোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মোরেলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মো.হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম বাচ্চু, মো. আব্দুল জব্বার, মো. ফলি মৃধা, ইউপি সদস্য মো. লুৎফর রহমান ও জসিম মৃধা। তিনি অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ সংসদ সদস্য আইনজীবী আমিরুল ইসলাম মিলনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
দেবহাটায় গাঁজাসহ ১ জন আসামীসহ মোট ২ জন গ্রেফতার
কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন ও নিয়মিত মামলার ১ জন আসামী মোট ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২৩/০২/২০২১ তারিখ এএসআই (নিঃ)/সুজিত বিশ্বাস দেবহাটার উত্তর সখিপুর গ্রাম থেকে গাঁজা ও একটি রেজিঃ মটরসাইকেলসহ আসামী আছাদুল গাজী (৩৫), পিতা- মৃত অহেদ আলী গাজী , সাং- শ্রীকন্ঠপুর, থানা- পাইকগাছা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ২৩/০২/২০২১ তারিখ এসআই (নিঃ)/আবু হানিফ দেবহাটা পারুলিয়া থেকে দেবহাটা থানার মামলা নং- ১০(২)২১ এর আসামী সাগর মোল্যা (২৫), পিতা- ইয়াদিন মোল্যা, সাং- দক্ষিন পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন।
দেবহাটা উপজেলা পরিষদের সভায় দেশসেরা বিজয়ী লামিয়াকে সম্মাননা প্রদান
কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা পরিষদের সাধারন সভা বুধবারে ২৪শে ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুররহমান সবুজ, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গত ২১ ফেব্রুয়ারী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগীতায় দেবহাটা উপজেলার হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষার্থী লামিয়া সারা দেশের মধ্যে প্রথম হওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারসহ সকল অতিথিবৃন্দ লামিয়াকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন।
কালীগঞ্জ পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে কর্মকর্তাদের ২ দিনব্যাপি প্রশিক্ষন শুরু
বিশেষ প্রতিনিধি ॥
আগামী ২৮ ফেব্রুয়ারী ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে দায়িত্বপালনকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ নির্বাচন পরিচালনা সংশিষ্ঠ সকলের জন্য ২ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ৯ টায় শহরের সরকারী এম ইউ কলেজের ৯ টি কক্ষে ২১ জন প্রিজাইডিং অফিসার, ১৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৭০ জন পোলিং অফিসারবৃন্দকে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। মোট ১১ জন প্রশিক্ষক আধুনিক ও নতুন ইভিএম পদ্ধতির কলাকৌশল সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করছেন।
নির্বাচনে দায়িত্বরত সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী কালীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৮,৪৮৪। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্ততি সম্পন্ন হয়েছে। ইভিএম এ এলাকার ভোটার ও ভোট গ্রহনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরকে কাছে এটা আধুনিক ও নতুন পদ্ধতি। তিনি আরও জানান, পদ্ধতিটা সহজ হলেও সকলের বোঝার সুবিধার্থে প্রশিক্ষণ জরুরী। তাই ২৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২ দিনব্যাপি প্রশিক্ষন প্রদান শুরু হয়েছে। পোলিং অফিসাদের মাত্র এক দিনের প্রশিক্ষণ দেয়া হলেও। ভোট গ্রহনের সাথে জড়িত অন্য কর্মকর্তাদেরকে পরপর ২ দিনব্যাপি প্রশিক্ষন প্রদান করা হবে।
বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবিতে মানববন্ধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। তারা অবসর সুবিধা এবং কল্যান ট্রাস্টের দূর্নীতি বন্ধ এবং শিক্ষকনেতা নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় দ্বৈত নীতি রয়েছে। এই দ্বৈত নীতি পরিহার করে শিক্ষাকে যুগোপযোগী করে তুলতে হবে। এ প্রসঙ্গে তারা আরও বলেন, শিক্ষকরা এখনও ন্যূনতম বেতনভাতায় চাকরি করে আসছেন। অথচ সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা ভোগ করছেন সব ধরনের সরকারি সুবিধা। অবসরভাতা এবং কল্যান ট্রাস্টে দূর্নীতির অভিযোগ এনে আন্দোলন করায় শিক্ষকনেতা নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রেরও প্রতিবাদ জানান তারা। শিক্ষকরা অবিলম্বে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার এবং বেসরকারি শিক্ষাকে জাতীয়করনের দাবি জানান।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় নেতা অরূপ কুমার সাহা, জেলা সভাপতি এমএ কাশেম, দুলাল চন্দ্র শীল, মোঃ আবুল কাশেম, নয়ন কুমার সানা, মোঃ আজিজুর রহমান, নীশিকান্ত ব্যানার্জী, অর্চনা রায় প্রমুখ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন সাজিয়াড়া গ্রামের আব্দুল গফ্ফার জোয়াদ্দারের স্ত্রী আছমা বেগম(৫০), সাজিয়াড়া গ্রামের মুজিবর সরদারের মেয়ে মাহিমা খানম। তাদের চিকিৎসার খোজ খবর নেন। সন্ধ্যায় আরাজি ডুমুরিয়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তৃতা করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। রাতে মির্জাপুর বিশ্বাসপাড়া তপন বিশ্বাসের বাড়িতে মতুয়া সম্মেলনে ধর্মীয় আলোচনায় অংশ নেন। এছাড়া সকাল ৬ টা থেকে ১০টা পর্যন্ত খলশী, খাজুরা আদর্শ গ্রাম, জোয়াদ্দার পাড়া, শেখপাড়া ও খানপাড়ার সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক মোহন, জাহাঙ্গীর মোড়ল, হারুনুর রশীদ বাবু, আব্দুল্লাহ মোড়ল, শেখ রিজাউল ইসলাম, অমারেশ বৈরাগী, প্রভাষ রাহা, মৃন্ময় বৈরাগী, নওশের সরদার, বাধঁন মন্ডল,সুমন শেখ, পলাশ রায় প্রমুখ, ।
বেতাগা ইউনিয়ন পরিষদের দুইটি ওয়ার্ডে স্বচ্ছতা মুলক ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ৩নং ধনপোতা ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা বুধবার বিকাল সাড়ে ৪টায় ধনপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য শেখ আলমগীর হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। উদ্ভোধক ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমীন, মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, দুলাল চন্দ্র পাল, মোঃ আব্দুল্লাহ শেখ ও মাওলানা আব্দুল হাই। এছাড়াও ১নং ওয়ার্ডের মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকালে ওয়ার্ড সদস্য মোঃ আসুদুজ্জামান তুহিন এর সভাপতিত্বে অনুরুপ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর সবুর ও পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সাধারন সম্পাদক অসিত মুখ্যাজী মন্টু সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
ফকিরহাটে কমিউনিটিতে করোনার প্রতিরোধ বিষয়ক সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে কোভিড-১৯ মোকাবেলায় কমিউনিটি সম্প্রক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটিতে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় নের্তৃবৃন্দের ভূমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী, ব্র্যাক এর উদ্যোগে বুধবার বেলা ১১টায় বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাহিরদিয়া-মানসা ইউনিযন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। ব্র্যাকের এরিয়া ম্যানেজার বাসুদেব কুমার নন্দীর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের সনজিৎ বিশ্বাস, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার, মো: লিয়াকত আলী, মো: সাইফুল ইসলাম, মো: মশিউদ্দিন মোড়ল, মো: হাফিজুর রহমান,মো: রপিকুল ইসলাম, মো: জাহিদ খান, কোহিনুর বেগম, শাহানা খাতুন মোমেনা বেগম, উদ্যোক্তা ফারজানা খাতুন, আ: রাজ্জাক গাজী প্রমূখ।
ফকিরহাটে আগুনে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধার বসতঘর পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান বুধবার সকাল ১০টায় উপজেলার মানসা পশ্চিম পাড়ায় বীর মুক্তিযোদ্ধা মো: আতিয়ার ফকিরের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ বসতঘর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপু, ইউপি সদস্য হুমায়ুন কবির বাচ্চু, ক্ষতিগ্রস্থ পরিবার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইউএনও নতুন একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ফকিরহাটে মানসার পশ্চিম পাড়া এলাকায় বীর মুক্তযোদ্ধা মো: আতিয়ার ফকিরের বসতঘরে মঙ্গলবার বিকেল ৫ টায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরে থাকা নগদ টাকা সহ সকল জিনিসপত্র পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী পরিবার জানিয়েছেন।
ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি নির্বাচনে ৪০ প্রার্থীর মনোনয়ন জমা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে বুধবার ১৫ টি পদে ৪০ প্রাথী মনোনয়পত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে এস রবীন বসু, নজরুল ইসলাম মোল্যা ও খুরশিদ মোড়ল এবং সাধারণ সম্পাদক পদে মনির হাসান টিটো, আলমগীর হোসেন, আশরাফুল আলম কচি ও প্রভাষক রেজোয়ান রাজা। সহ-সভাপতি পদে ৪ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, সহ-সাংগঠনিক সম্পদক পদে ১ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৪জন এবং সদস্যের ৬টি পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী আজ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী মতবিনিমিয় ও উঠান বৈঠক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আসন্ন ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী ২৪ ফেব্রুয়ারী বুধবার বেলা ৩টায় যোগীপোল ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় প্রতিটি ঘরে ঘরে যেয়ে কুশল বিনিময় করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। যোগীপোল ইউনিয়নের তেলীগাতী দক্ষিণপাড়া, কুঠির ঘাট, তেলিগাতী ছোটমাঠ, মুকন্দবিহারী বাড়ীর সামনে সহ এলাকায় ব্যাপক মতবিনিমিয় শেষে উঠান বৈঠক করেন। মতবিনিময়ে ও উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, যোগীপোল ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও দুর্নিতীমুক্ত, চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে আপনাদের সহযোগীতা চাই। তিনি আরোও বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেন। এব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন। এসময় তার সাথে ছিলেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ওমর আলী, নূর আলম, থানা স্বেচ্ছা সেবকলীগের সদস্য বেগ রাশেদুজ্জামান সুমন, বেগ মুরাদ হোসেন, বেগ বোরহান উদ্দিন, মোঃ বাবু বেগ,মো. সুমন, মো. জাহাঙ্গীর, বেগ সাত্তার, রনি সরদার, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, মো. রানা, বেগ রাসেল, বেগ সিবলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় ও উঠান বৈঠকে এলাকাবাসী বলেন সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলার লক্ষে প্রবীণ রাজনিতিবীদ বেগ লিয়াকত আলীকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এলক্ষ্যে তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।
বাগেরহাটে মায়ের হত্যাকারীদের বিচারের দাবিতে ছেলের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে মায়ের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবি এবং মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন ওলিয়ার রহমান মোল্লা নামের এক যুবক। বুধবার (২৪ ফেব্রুয়ারি)দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে কচুয়া উপজেলার পানবাড়িয়া গ্রামের বেল্লাল মোল্লার ছেলে ওলিয়ার রহমান মোল্লা এই আকুতি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা ৩০ জানুয়ারি রাতে শরীরে ধাহ্য পদার্থ দিয়ে আমার মা শেফালী বেগমকে হত্যার চেষ্টা করে।পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা মারা যায়। মা চিকিৎসাধীন অবস্থায় কয়েক জনের নাম উল্লেখ করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময় হুমকী দেওয়া পার্শ্ববর্তী আবাদ এলাকার দেলোয়ার পাইক (৪৭), ইদ্রিস আলী পাইক (৫৩), আল আমিন আকন (২৫) এবং পানবাড়িয়া এলাকার তপন সরকার(৪৬) এবং আঠাড়গাতি এলাকার স্ট্যালিন দাস (৩৫) এর নাম উল্লেখ করে কচুয়া থানায় মামলা দায়ের করি। প্রায় ২০ দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। বরং আসামীরা আমাকে নানা প্রকার হুমকী-ধামকী দিচ্ছেন।মায়ের মত আমাকেও পুড়িয়ে মেরে ফেলবে বলে হুমকী দিয়েছে।
শুধু এই নয় এর আগেও বিভিন্নভাবে এই আসামীগন আমার পরিবারের উপ অত্যাচার নির্যাতন করেছেন। এর মধ্যে স্ট্যালিন দাস তার বাড়ির পাশে থাকা আমার ২৫ কাঠা জোরপূর্বক ভোগ দখল করে আসছেন। জমির হারির টাকা চাইলে স্টালিন উপর চড়াও হয় বলে দাবি করেন ওলিয়ার মোল্লা।
ওলিয়ার রহমান মোল্লা আরও বলেন, ২০১৬ সালে ৩১ মার্চ দুই পক্ষের সম্মতিতে আবাদ গ্রামের মোঃ ইদ্রিস পাইকের মেয়ে মোসাঃ লিয়া খানমের সাথে আমার বিয়ে হয়।পরবর্তীতে আর্থিক অবস্থা দূর্বল হওয়ার কারণে আমার শ্বশুর বাড়ীর লোকেরা আমাদের বিয়ে মেনে নিতে রাজি হয় না। তারা আমাকে এবং আমার স্ত্রীকে নানা ভাবে হয়রানির চেষ্টা করে। লিয়াকে আমার কাছ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য নানা ভাবে চাপ সৃষ্টি করে। বাবার বাড়ির লোকদের চাপে ও বিভিন্ন প্ররোচনায় আমার অনুপস্থিতিতে একই বছর ৫ আগস্ট আমার বাড়িতে বসে আমার স্ত্রী মোসাঃ লিয়া খানম গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন।পরবর্তীতে আমার চাচা শ্বশুর দেলোয়ার হোসেন পাইক আমার নামে স্ত্রী হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।মরদেহের ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ এবং সরজমিন তদন্ত পূর্বক ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি কচুয়া থানা পুলিশ আমাকে নির্দোষ উল্লেখ করে পুলিশ ফাইনাল রিপোর্ট দেয়।দেলোয়ার হোসেন পাইকের না রাজির ভিত্তিতে আদালতের নির্দেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আরও একটি রিপোর্ট প্রদান করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজীর রিপোর্টেও আমাকে নির্দোষ বলা হয়। মোসাঃ লিয়া খানমের সাথে আমার বিবাহ হয়েছিল এবং লিয়া আমার সাথে বসবাস করত তাও রিপোর্টে উল্লেখ করা হয়।মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যাকে উল্লেখ করা হয়।
এই রিপোর্টের উপরও দেলোয়ার হোসেন পাইক না রাজি দেন। এই না রাজির প্রেক্ষিতে আদালত বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেষ দেন। পিবিআই, বাগেরহাট কার্যালয়ের এসআই (নিরস্ত্র) অংকুর কুমার দাস বিভিন্নভাবে প্রভাবিত হয়ে ২০১৮ সালের ২৬ জুন তারিখ একটি মিথ্যা ও মনগড়া রিপোর্ট প্রদান করেন।ওই রিপোর্টে পিবিআই বাগেরহাট কার্যালয়ের এসআই (নিরস্ত্র) অংকুর কুমার দাস কয়েকজন সাক্ষির কথা উল্লেখ করেন। তাদের মধ্যে মোবারেক শেখ, দেলোয়ার মোল্ল্ াও ইব্রাহিম শেখের সাক্ষীর কথা উল্লেখ করেন। কিন্তু তারা কোন সাক্ষী দেয়নি।ওই রিপোর্টে পিবিআই কর্মকর্তা অংকুর কুমার দাস আমাকে অপরাধী সাব্যস্ত করেন।পরবর্তীতে ২০১৮ সালে আদালত আমাকে কারাগারে প্রেরণ করেন।প্রায় চারমাস কারাবাসের পরে আমি জামিনে বের হই।
এই অবস্থায় আমার জীবন ও সম্পদ নিয়ে মারাত্মক শঙ্কায় রয়েছি। আমি এই মিথ্যা মামলা থেকে বাঁচত পারি এবং মায়ের হত্যাকারীদের বিচার পেতে পারি এর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
কেশবপুরে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার ভোট দিবেন
আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ
গামী ২৮ ফেব্রুয়ারি রোববার যশোরের কেশবপুর পৌরসভার নির্বাচনে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার ভোট দিবেন । প্রথমবারের মতো ভোট দিয়ে তারা পৌরসভার মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করবেন।
গত বছরের ২ মার্চ জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যানে সারা দেশে তিনশ’ ৬০ জন তৃতীয় লিঙ্গের ভোটারের নাম প্রকাশ করা হয়। তাদের মধ্যে কিনারী বয়াতী, পিংকি মোড়ল, সোনিয়া খান, সোনালী সরকার ও নদী রহমান কেশবপুর পৌরসভার মধ্যকুল ওয়ার্ডের ভোটার হিসেবে স্মার্ট কার্ড পেয়েছেন। ওদের কারও বাড়ি ভোলা, কারও নরসিংদী। আবার কেউ কেউ এসেছেন চাঁদপুর এবং খুলনা থেকে। এতদিন ভাসমান জীবনযাপন করলেও বর্তমানে তারা জমি কিনে কেশবপুরের স্থায়ী বাসিন্দা হয়েছেন। এদের বসবাস পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মধ্যকুলের আমতলা এলাকায়।
মধ্যকুলে বসবাসরত হিজড়াদের গুরুমা কিনারি বয়াতী (৭১) বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পিংকি, প্রিয়াংকা, সোনিয়া, সোনালী, শোভা, নদী, জোসনা, লাকীসহ অনেক হিজড়া এসে মধ্যকুলে তাদের আস্তানায় থাকেন। কিন্তু তাদের জীবনধারণ করতে যেটুকু সহযোগিতা প্রয়োজন তা তারা পান না। যখন কেশবপুর প্রেসক্লাবের পাশে ভাড়া বাসায় থাকতেন তখন সাংবাদিকদের সহযোগিতায় সমাজসেবা অফিস থেকে তার একটি প্রতিবন্ধী কার্ড হয়েছিল। ২০১১ সালের ২ মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শাহিদা সুলতানা তার হাতে প্রতিবন্ধী ভাতার কার্ডটি তুলে দিয়েছিলেন। এরপর আর কারো কোনো কার্ড হয়নি। যে কারণে বৃদ্ধ বয়সেও অসুস্থ শরীর নিয়ে তাকে এখনো গ্রামে যেতে হয়। হিজড়াদের মধ্যে কলারোয়ায় নির্বাচিত কাউন্সিলর দিথি ও কোটচাঁদপুরের ভাইস চেয়ারম্যান পিংকির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আল্লাহ বঁচিয়ে রাখলে আগামী পৌর নির্বাচনে তার নাতনি সোনিয়াকে সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী করবেন।
এ বিষয়ে সোনিয়া বলেন, করোনাকালে প্রেসক্লাব এলাকায় ঘরবন্দি অবস্থায় কঠিন দুর্বিসহ জীবন কেটেছে তাদের। এ সময় সঞ্চিত অর্থ ও গয়না বিক্রি করে জীবন চালিয়েছেন তারা। মাঝে মাঝে সন্ধ্যায় বাসা-বাড়ির আঙিনায় পৌরসভা মশক নিধন ওষুধ ছিটানো হলেও হিজড়া বলে তাদের বাসায় কেউ কোনো দিন যায়নি। আর্থিক কারণে এবার না পারায় আগামী পৌর নির্বাচনে তিনি কাউন্সিলর প্রার্থী হবেন। মেয়র রফিকুলসহ অনেক প্রার্থীই তাদের কাছে ভোট চেয়েছেন। তারা মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসা কেন্দ্রে যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন।
উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, ২০১৩ সালের ১৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে হিজড়াদের ‘তৃতীয় লিঙ্গ’ পরিচয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন করা হয়। পরের বছর ভোটার নিবন্ধন বিধিমালা প্রণয়নের সময় নির্বাচন কমিশন নিবন্ধন ফরমে লিঙ্গ পরিচয় হিসেবে হিজড়া যুক্ত করে। ২০১৮ সালে কেশবপুরের চার-পাঁচজন হিজড়া নিবন্ধনের মাধ্যমে ভোটার তালিকায় যুক্ত হয়েছে।
কেশবপুর উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী বলেন, হিজড়ারা পরিবার ও সমাজে নানাভাবে অবহেলিত, অনাকাক্সিক্ষত এবং অবাঞ্ছিত। তারা এতদিন সামাজিক অধিকার থেকে বঞ্চিত ছিল। জীবনধারণের সঠিক দিক নির্দেশনা না থাকায় বেঁচে থাকার তাগিদে অবাঞ্ছিত কর্মকান্ডে অনেকের বিরাগভাজন হয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ হলে তারা আলোর পথ দেখবে।
তেরখাদায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার যোগদান
তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় জনগনের সেবায় নতুন ভাবে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসাবে দায়িত্বভার গ্রহন করলেন মোঃ মাসুম বিল্লাহ। তিনি বিসিএস ৩৪তম ব্যাচের ক্যাডার তার দেশের বাড়ী বাগেরহাট সদর থানায়। তিনি সর্বশেষ নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে অত্যন্ত সুনামের সাথে খুলনা সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেন এবং গত ০৮/০২/২০২১ ইং তারিখ তেরখাদা ভূমি অফিসের দ্বায়িত্ব নিয়ে ছুটি শেষে ১৫/০২/২০২১ ইং তারিখে কর্মে যোগদান পূর্বক গতকাল ২৪ ফেব্রুয়ারী তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তার নিজ কার্যালয়ে এক মত বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঠিক তথ্য ও জনগনের অধিকার নিশ্চিত করার সর্বপ্রকার সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাধারন সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, সহসভাপতি মোল্যা সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুধাংশু কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ মোঃ ইকলাজ আলী, সদস্য লক্ষিরানী দাস সহ উপস্থিত ব্যক্তিবর্গ।
সংসদ সদস্যের রোগমুক্তি কামনা এবং উপদেষ্টার মৃত্যুতে যাত্রী কল্যাণ সমিতির দোয়া
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয় সংসদের খুলনা – ২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, তাঁর সহধর্মিণী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা, কনিষ্ঠ পুত্র সেখ ফারজানা নাসের করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। তাঁদের আশু রোগ মুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার আয়োজনে অদ্য সন্ধ্যা ৭ টায় সংগঠনের নিরালাস্থ অস্থায়ী কার্যালয়ে প্রকৌশলী রফিকুল আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
একই সাথে অনুষ্ঠান থেকে সংগঠনের সদ্য প্রয়াত কেন্দ্রীয় উপদেষ্টা কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
সাধারণ সম্পাদক জি এম ইউনুস আলীর পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এম. এ. মান্নান বাবলু, এস এম নাজমুল হক, হাফেজ মাওলানা নাসির হোসেন, অধ্যাপক লিয়াকত হোসেন, আক্তারুজ্জামান বাবু, মনির হোসেন, জি এম আমানুল¬াহ প্রমুখ।
যশোরে প্রতারণা মামলায় ব্যবাসায়ীকে কারাদন্ড
যশোর অফিস
যশোরে প্রতারণা মামলায় মোস্তফা সুইট নামে এক ব্যবাসায়ীকে দুই বছরের সশ্রম কারাদন্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত মোস্তফা সুইট পলাতক রয়েছে। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক গৌতম মল্লিক এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মোস্তফা সুইট চাপাইনবাবগঞ্জের রাজশাহী সড়কের মেসার্স সাজ্জাদ আহমেদ এন্ড ফিলিং স্টেশনের মালিক।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর নওয়াপাড়ার মেসার্স মাহিন এন্টারপ্রাইজ সার কীটনাশক ব্যবসায়ী। আসামি মোস্তফা সুইটের সাথে ব্যবসায়ীক সূত্রে পরিচয়। মাঝেমধ্যে তিনি নগদ ও বাকিতে এ প্রতিষ্ঠান থেকে মাল ক্রয় করিতেন। একপর্যায়ে আসামির কাছে প্রতিষ্ঠানে পাঁচ লাখ ৬৬ হাজার ৪৭৬ টাকা পাওনা হয়। পাওনা টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দেয়া হয় আসামি মোস্তফা সুইকে। ২০১৭ সালের ১২ মার্চ মোস্তফা সুইট পাওনা পরিশোধের জন্য তার ব্যাংক হিসাবের চার লাখ ৬৬ হাজার টাকা একটি চেক দেন। চেকটি নগদায়নের জন্য সর্বশেষ ২০১৭ সালের ১৩ জুন ব্রাক ব্যাংকে জমা দিয়ে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। ২০১৮ সালের ২৩ জানুয়ারি প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন ম্যানেজার সমিরন কুমার বিশ্বাস।
যশোরে ভরণ পোষণ না দেয়ায় বৃত্তবান ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের মামলা
যশোর অফিস
যশোরে ভরণ পোষণ না দেয়ায় বৃত্তবান ছেলে ও ছেলে বৌয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক বৃদ্ধা মা। বৃধবার যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম(৭০)। মামলার আসামিরা হলেন, মেঝো ছেলে ডাক্তার মুসলিম আলী ও তার স্ত্রী ডাক্তার সাবিয়া সুলতানা। তারা দুইজনেই বর্তমানে সিলেট জেলার সদর উপজেলার আপন গুলজার টাওয়ারে বসবাস করেন। একই সাথে তারা কিং ব্রীজের সামনের ইবনে সিনা হোমিও সেন্টারে চিকিৎসক হিসেবে কাজ করেন। অভিযোগের বিষয় আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আসামিদের প্রতি সমন জারি করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালের ২০ ডিসেম্বর তার স্বামীর মৃত্যু হয়। মৃত্যুর পর তিনি অসহায় হয়ে পরেন। তবে তার মেজো ছেলে ডাক্তার মুসলিম ও তার স্ত্রী দুজনেই বৃত্তবান। তারা বর্তমানে সিলেটে থাকেন। মুসলিমের দুইটি চেম্বার রয়েছে। সেখানে নিয়মিত রুগী দেখেন এবং ওষধ বেচাকেনা করেন। প্রতিমাসে লাখ টাকা আয় করেন। কিন্তু মায়ের কোনো খোঁজ খরব নেননা। ভরণ পোষন চাইলেও দেয় না। মোবাইলে ফোন দিলে কল রিসিভ করেন না। এমনকি ফোন নাম্বার ব¬ক করে রাখে। মামলায় আরো উল্লেখ করেন, বাদীর অন্য ছেলেদের অবস্থাও শোচনীয়। মেয়েরা থাকে শ্বশুড় বাড়ি। বর্তমানে বাদী অত্যন্ত অসুস্থ্য, অনাহারে, অর্ধহারে ও বিনাচিকিৎসায় দিন কাটালেও ছেলে তাকে ভরণ পোষণ দিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে আদালতে এ মামলা করেন।
যশোরে ঝিকরগাছার ছুটিপুরগ্রামে অন্যের জমি দখলে নিতে মরিয়া একটি চক্র থানায় মামলা করায় বিপাকে ভুক্তোভুগি পরিবার
যশোর অফিস
যশোরের ঝিকরগাছার ছুটিপুর বাজারের ব্যবসায়ী আইয়ুব হোসেনের জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি চক্র। রাতের আধারে ওই জমিতে থাকা দুটি দোকান ভাংচুর ও অর্থ লুটপাটের করেছে তারা। এ ঘটনায় থানায় মামলা হলেও অপরাধীরা রয়েছেন প্রকাশ্যে। দিচ্ছেন নানা ধরণের হুমকি ধামকি। এ বিষয়ে প্রশাসনের উদ্ধতণ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়ারা। ভুক্তভোগী আইয়ুব হোসেন মামলায় উল্লেখ করেন, একই এলাকার ওসমান, শরিফ, তারেক, তুহিন, কেরামত সহ আরো কয়েকজন গত ২১ রাতে দোকানপাট ভাংচুর করে। এতে তাদের আড়াই লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া আসামিরা অস্ত্রপাতি নিয়ে আইয়ুব হোসেনের বাড়িতেও হামলা চালায়। বাড়িতে থাকা একলাখ ২৫ হাজার টাকা লুট করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। আইয়ুব হোসেন ও তার ছেলে শোভন সাংবাদিকদের জানান, ছুটিপুর বাজারের জামতলা সংলগ্ন ক্রয় সূত্রে তাদের জমি আছে ৮০ শতক। এই জমিতে রাস্তার পাশ দিয়ে রয়েছে সারিসারি দোকান। মাঝ বরাবর দুটি দোকান ভেঙ্গে সেখান দিয়ে পথ বের করার নামে লোকজন নিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ওসমান আলী । এছাড়া মাস দুই আগে দুটি দোকানে তারা তালা লাগিয়ে দেন। সে বিষয়েও তারা থানা পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু প্রশাসনের সহযোগিতা তারা পাননি। এতে করে আরো ক্ষিপ্ত হয়ে উঠে ওসমান। তারা আরো জানান, ওই এলাকার সচীন দাস ও অর্জুন দাসের কাছ থেকে জমি ক্রয় করেছিলেন। পাশে অন্য দাগের তাদের কিছু জমি রয়েছে। সম্প্রতি সেই জমি কিনেছেন ওসমান ও তার লোকজন। এখন ওই জমিতে যাওয়া আসার জন্য ওসমানদের রাস্তা দরকার। এজন্য তারা দোকান ভাংচুর করে সেখান দিয়ে রাস্তা নিয়ে যেতে চায়। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার এসআই নজরুল ইসলাম বলেন, দোকান ভাংচুরের বিষয়টি সত্য। এ বিষয়ে আইনগত পদক্ষেপ হিসেবে মামলা নেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি ওসমান আলী বলেন, দোকান ভাংচুর করেছেন রাস্তার জন্য। তার দাবি সেখানে আগে রাস্তা ছিলো কিন্তু পরিকল্পিত ভাবে এখন তারা দোকান করেছে।
যশোর জেনারেল হাসপাতালে ডায়বেটিস পরীক্ষার সামগ্রী দিল বনিফেস
যশোর অফিস
যশোরে ডায়বেটিস রোগীদের পাশে দাঁড়িয়েছে বনিফেস সামাজিক সংগঠন। এখন তারা ডায়বেটিস পরীক্ষা করতে পারবে মাত্র পনের টাকায়। এছাড়া দুস্থরা পারবেন একদম ফ্রিতে। বুধবার ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পরীক্ষা সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি সংগঠনের এই কার্যক্রমকে সাধুবাদ জানান এবং প্রশংসা করেন। এছাড়া এধরনের কার্যক্রমের পাশ থেকে সহায়তা করার আশ^াস দেন তিনি।
এর আগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ, হাসপাতালের সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার, হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন খোকন, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার বিএম আসাদ, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং ছিট কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ শাহাজান কবির শিপলু, বর্নমালা হাইস্কুলের প্রধান উপদেষ্টা জাকির হোসেন রাজিব, বেজপাড়া বিট পুলিশ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
যশোরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে ডায়বেটিস মাপার ছয়টি মেশিন ও প্রায় দুইশত কিট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলাল হোসেন বনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শ্রাবণী রায় ও সদস্য শাহারুল ইসলাম ফারদিন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলাল হোসেন বনি বলেন এই কার্যক্রম চলমান থাকবে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সবসময় তদারকি করবেন। রোগীরা যেন সঠিক সেবা পায় তার জন্য তারা নিরলস কাজ করে যাবেন।
বাঘারাপাড়ার টিটো হত্যা কান্ডে জড়িতদের জামিন না দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
যশোর অফিস
১৫ দিন বয়সের কন্যা সন্তান কোলে নিয়ে স্বামী হত্যার বিচার এবং সকল আসামিদের আটকের দাবি করেছেন খালেদুর রহমান টিটোর স্ত্রী রোশনারা বেগম। একই সাথে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই মামলার প্রধান আসামি দিলু পাটোয়ারীকে জামিন না দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন তিনি
এসময় উপস্থিত ছিলেন নিহত টিটোর তিন বছর বয়সের ছেলে রিফাত হোসেন, নিহতের পিতা মোন্তাজ মোল্যা, তার স্ত্রী রোশনারা খাতুন, প্রতিবেশি চান মিয়া, আবুল কালাম আজাদ, মশিউর রহমান, বদর উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নিহতের চাচা ইন্তাজ আলী বলেন, টিটো জহুরপুর ইউনিয়ন তরুণ লীগের সভাপতি ছিলেন। গত ১০ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষের কর্মী ও এজেন্ট ছিলেন। এতে দলের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারী তার উপর ক্ষীপ্ত হন। এক পর্যায় ৯ ডিসেম্বর সন্ধ্যার পরে দিলু পাটোরীর নির্দেশে তার ভাই নূর মোহাম্মদ পাটোয়ারীর নেতৃত্বে হামলা চালিয়ে টিটোকে মারপিট করে আহত করা হয়। আহত টিটোকে প্রথমে যশোর এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এই ঘটনায় নিহতের ভাই বদর উদ্দিন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। ওই মামলায় ১৭জনকে আসামি করা হয়। এর মধ্যে হত্যাকা-ে নেতৃত্ব দেয়া দিলু পাটোয়ারী ও তার ভাই নূর মোহাম্মদ পাটোয়ারীসহ কয়েকজন জেলহাজতে আটক রয়েছেন। কয়েকজন এখনো আটক হয়নি। এ হত্যা মামলার বিচারিক কাজ শেষ না হওয়া পর্যন্ত কারগারে আটক আসামিদের জামিন না দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এছাড়া সংবাদ সন্মেলনে এলাকার আরো অনেক গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।
বেনাপোলে ইয়াবাসহ যুবক গ্রেফতার
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার বিকেলে বেনাপোল পোষ্ট অফিসের পুর্ব দিকে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ইব্রাহীম হোসেন ওরফে সুমন নামে এক যুবককে একশ’ পঞ্চান্ন পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ভবের বেড় গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,বুধবার ২৪ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫ টায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১শ’ ৫৫ পিস ইয়াবাসহ ইব্রাহীম হোসেন সুমনকে গ্রেফতার করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা করেন।
যশোরে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার-৩
যশোর অফিস
কোতয়ালি মডেল থানা,চাঁচড়া পুলিশ ফাঁড়ি ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল,গাঁজা উদ্ধার ও ইয়াবা সেবনের অভিযোগে একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,সদর উপজেলার বলপুর উত্তরপাড়া গ্রামের খেলাফত বিশ^াসের ছেলে ওসমান গনি,শহরের খড়কী মসজিদ মহল্লা গ্রামের সাহিদুজ্জামান ওরফে বাবুর ছেলে আবু বক্কর সিদ্দিক ও শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকার মৃত শওকত আলীর ছেলে আব্দুল হান্নান।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে,মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় ফাঁড়ির একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে পুলেরহাট ইজিবাইক স্ট্যান্ড জনতা মেডিকেল হলের সামনে থেকে আব্দুল হান্নান নামে এক যুবক গ্রেফতার করে। পরে তার দখল হতে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে,কোতয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার রাত পৌনে ১২ টায় শহরের খড়কী কলা বাগান গ্রামের কালু শেখ এর মুদি দোকানের সামনে থেকে ইয়াবা সেবনের সময় আবু বক্কার সিদ্দিক নামে এক নেশাখোর যুবককে গ্রেফতার করে। এছাড়া, উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা বুধবার সকাল সোয়া ৭ টায় সদর উপজেলার মধুগ্রাম বৈলপুর গ্রামের মাঝখানে পাকা ব্রীজের উপর থেকে ওসমান গনিকে গ্রেফতার করে। পরে তার দখল হতে আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদক উদ্ধার ও সেবনের অভিযোগে আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে।
নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৮
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১১৪ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর কয়লাঘাট কাগজীপাড়ার মনা শিকদারের ছেলে মো. সুজন শিকদার (২০), ১০ মাষ্টারপাড়া মসজিদ গলির হাতেম আলী গাজীর ছেলে মনিরুজ্জামানওরফে মনির (৩৮), বসুপাড়া পাঠান বাড়ী গলির কবির হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (২২), খালিশপুর আলম নগরের শাহ আলম হাওলাদার এর ছেলে আব্দুর রহিম হাওলাদার (২৮), উত্তর আলম নগরের ফারুক হাওলাদার এর ছেলে মো. রিপন হাওলাদার ওরফে বোমা রিপন (৩০), বিএল কলেজ রোডস্থ মালা গ্যারেজ মোড়ের জিন্নাত খাঁর ছেলে মো. বাবু খাঁ (২১), টিবি ক্রস রোডের বাইজিত শেখ এর ছেলে মো. তুহিন শেখ (১৭) ও দৌলতপুর পাবলা মোল্লার মোড়ের ইদ্রিস গোলদার এর ছেলে মো. রেজাউল ইসলাম ওরফে রেজা (৩৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১১৪ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়েছে।
রূপসায় র্যাবের অভিযানে রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার রুপসা থানাধীন নৈহাটি মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামী হলেন খুলনা জেলার রুপসা থানার নৈহাটি মধ্যপাড়ার শহিদুল ইসলাম এর ছেলে মো. শরিফুল ইসলাম মুন্না (৩৫)।
র্যাব-৬ জানায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে খুলনা জেলার রুপসা থানাধীন নৈহাটি মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় মধ্যপাড়া তৈয়বুর রহমান এর বসত বাড়ির সামনে থেকে ১টি দেশীয় তৈরী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ মুন্নাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার শার্শা থানাধীন সম্বন্ধকাঠি গ্রামস্থ ক্লাবপাড়ায় অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার শার্শা থানার সম্বন্ধকাঠি গ্রামের মৃত. নূর আলী দফাদার এর ছেলে মো. আলমগীর হোসেন আলম (৫৫)।
র্যাব-৬ জানায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে যশোর জেলার শার্শা থানাধীন সম্বন্ধকাঠি গ্রামস্থ ক্লাবপাড়ায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় গোলাম হোসেন দফাদার এর বাড়ির উত্তর পাশে আমবাগন হতে ১২৫ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
বেনাপোলে র্যাবের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পোষ্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মোসলেম হাওলাদার এর ছেলে মো. ইব্রাহীম হোসেন সুমন (২২) ।
র্যাব-৬ জানায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পোষ্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ১৫৫ পিস ইয়াবাসহ সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।











































