Home আঞ্চলিক কয়রা উপজেলা মাসিক সাধারণ সভা

কয়রা উপজেলা মাসিক সাধারণ সভা

23

খবর বিজ্ঞপ্তি:

কয়রা উপজেলার মাসিক সাধারণ সভা বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস,

মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, প্রাণি সম্পদ অফিসার ডাঃ মুস্তাাইন বিল্যাহ, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার পাড়, আব্দুল্যাহ আল মামুন লাভলু, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান রোজেন হোসেন, কোবাদক স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন, বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারাফ হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।