Home আঞ্চলিক খুলনায় মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিয়েছেন পাঁচ হাজার ছয়শত ৪৮জন

খুলনায় মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিয়েছেন পাঁচ হাজার ছয়শত ৪৮জন

9

তথ্য বিবরণী:

খুলনায় আজ (মঙ্গলবার) মোট পাঁচ হাজার ছয়শত ৪৮জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার দুইশত ৬৯ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার তিনশত ৭৯ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় চারশত ১০জন, দাকোপ ছয়শত ৯৬জন, দিঘলিয়া তিনশত চার জন, ডুমুরিয়া চারশত ৪০ জন, ফুলতলা দুইশত ৫০ জন, কয়রা পাঁচশত ২১ জন, পাইকগাছা দুইশত জন, রূপসা তিনশত জন এবং তেরখাদায় দুইশত ৫৮ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ তিন হাজার তিনশত ২৫ জন এবং মহিলা দুই হাজার তিনশত ২৩ জন।