Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

17

টেস্টের স্বাদ পেল বিশ্বকাপ জয়ী যুবারা
ক্রীড়া প্রতিনিধি
বাংলাদেশের বিপে সফরের একমাত্র টেস্ট ম্যাচের আগে বিসিবি একাদশের বিপে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলছে জিম্বাবুয়ে। দলটির মূল দলের প্রায় সবাই এই দলে খেললেও বাংলাদেশ টেস্ট দলে সুযোগ পাওয়া কোনো খেলোয়াড়কে রাখা হয়নি বিসিবি একাদশে।
জিম্বাবুয়ের বিপে বিসিবি একাদশে আছেন কিছুদিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ৬ সদস্য। বিশ্বজয়ী দলের অধিনায়ক আকবর আলীর সঙ্গে দলে আছেন পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম আছেন এই দলে। এর মধ্যে তানজিদ আছেন দ্বাদশ ব্যক্তি হিসেবে। বিশ্বকাপ জেতার পর এই ম্যাচ দিয়ে টেস্টের স্বাদ পেল যুবারা। কিন্তু যে দলটি ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে সফরকারী জিম্বাবুয়ের মুখোমুখি হবে, সেই দলের কেউই খেলছেন না প্রস্তুতি ম্যাচে। অবশ্য একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষ হওয়ায় খেলার সুযোগও ছিল না। তবে বিশ্বকাপজয়ী তরুণরা সুযোগটা কাজে লাগিয়ে নতুন অভিজ্ঞতা নিতে পারছেন। কারণ এর আগে সিনিয়র কোনো দলের বিপে মাঠে নামার সুযোগ হয়নি তাদের।
দিনের প্রথম সেশনে বিনা উইকেটে ৯৫ রান তুলে ফেলেছিল জিম্বাবুয়ে। মাঝে ৫ রানেই ৩ উইকেট তুলে নিয়ে সফরকারীদের ভালোই ধাক্কা দিয়েছিলেন বিসিবি একাদশের অফ স্পিনার শাহাদাত হোসেন। উইকেট দখলে যোগ দিয়েছিলেন আল-আমিন জুনিয়র ও শরিফুল ইসলামও। কিন্তু শেষ পর্যন্ত আর দিনটা স্বাগতিকদের দখলে থাকেনি।
সফরের একমাত্র টেস্টের আগে বিসিবি একাদশের সঙ্গে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলছে জিম্বাবুয়ে। সাভারে বিকেএসপি’র তিন নম্বর মাঠে এই ম্যাচের প্রথমদিনে খেলার শুরুতে স্পষ্ট আধিপত্য ছিল জিম্বাবুয়ের। ১ উইকেট হারানোর আগেই দলটি সংগ্রহ করে ১০৫ রান। দিনশেষে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২৯১ রান। ৫৪ রানে অপরাজিত আছেন মুম্বা আর এনলভু অপরাজিত আছেন ২৫ রান নিয়ে।


দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল শেখ জামাল
ক্রীড়া প্রতিনিধি
শুরুটা জয় দিয়ে রাঙাতে পারেনি শেখ জামাল ধানমন্ডি কাব। চট্টগ্রাম আবাহনীর কাছে হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের নতুন মিশনে পা রাখে তারা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই জয়ের দেখা পেয়েছে শেখ জামাল। স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে ধরাশায়ী করেছে অতিথিরা।
গতকাল মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বেশ সাবধানের সঙ্গে খেলতে থাকে দুই দলের খেলোয়াড়রা। তবে সময় যত গড়াতে থাকে ততই আক্রমণের ধার বাড়াতে থাকে শেখ জামাল। কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় ভালো খেলেও গোলের দেখা পাচ্ছিল না শেখ জামাল। খেলার ৪১তম মিনিটে শেখ জামালের জাহিদ হোসেনের বাড়ানো বলে হেড করেন গাম্বিয়ান খেলোয়াড় পা-ওমর জোবে। কিন্তু বল বারে লেগে ফিরে আসলে ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। কিন্তু কোনো সুযোগ সৃষ্টি করতে না পারায় এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক মুক্তিযোদ্ধা।
দ্বিতীয়ার্ধে ৪৭তম মিনিটে ক্যামেরুনের বিয়াগা পল এমিলি গোল করে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান। ৭৩তম মিনিটে শেখ জামালের গাম্বিয়ান ফুটবলার সলোমন কিং কানফর্ম গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। বাকি সময়ে দুই দল আর কোনো গোল করতে না পারায় স্বাগতিক মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি কাব।

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে জয় পেয়েছে কাসিক ক্রিকেট কিনিক
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেটে জয় পেয়েছে কাসিক ক্রিকেট কিনিক। গতকাল মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জর্জি মেমোরিয়াল ক্রিকেট কিনিককে।
টসে হেরে ব্যাট করতে নেমে জর্জি মেমোরিয়াল ক্রিকেট কিনিক ৩২.২ ওভারে মাত্র ৮৯ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন আমিনুর রহমান। কাসিক ক্রিকেট কিনিকের হয়ে রিফাত হায়াত একই নেন ৫উইকেট। ২টি করে উইকেট নেন আকাশ ও শাফায়েত।
সহজ লক্ষে ব্যাট করতে নেমে কাসিক ক্রিকেট কিনিক ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের ল্েয পৌঁছে যায়। দলের মাহাবুব করেন ৪৫রান। তালিমুল ৩৫ রানে থাকে অপরাজিত। প্রতিপরে হয়ে একটি করে উইকেট নেন উজ্জ্বল ও ফয়সাল।

বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেটের দু’টি ম্যাচ অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্য উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু টি-১০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় ৭ই মার্চের মুজিব ৩০ রানে ৭১ এর মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের রানা ম্যান আফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় খেলায় জয় বাংলার মুজিব ২২রানে ৬ দফার মুজিব দলকে পরাজিত করে। বিজয়ী দলের মনির ম্যান আফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
মাঠে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলি আকবার টিপু, মো. শাহজাদা, কাইয়ুম গোরা, শরিফ, এনামুল কবির, কাজী জাকির, বাদশা খান, জামাল উদ্দিন, গাউস উদ্দিন, কাজী কামাল, শিপার হায়দার, মামুনুর রশিদ, জাবিদ হাসান, আলীহোসেন, আংগুরা বেগম, পল্টু, রাজ, সাইদুর, বাপ্পী, রাব্বী, আলমগীর প্রমুখ।

জাতীয় রকবল প্রতিযোগিতা শুরু
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় রকবল প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। ফার্মগেটের ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে দুই দিনের এই প্রতিযোগিতা শেষ হবে আজ বুধবার। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায়ও বাংলাদেশ রকবল অ্যাসোসিয়েশনের আয়োজনে পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
উদ্বোধনী দিনে পুরুষ বিভাগের ‘খ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ আনসার ২-০ সেটে সাতীরা জেলাকে হারায়। এই গ্রুপের অপর ম্যাচে ঢাকা কাব ২-০ সেটে খুলনা জেলাকে পরাজিত করে। ক গ্রুপের ম্যাচে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে হারিয়েছে ফিরোজ স্মৃদি সংসদকে। অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে হারিয়েছে জগৎপুরা যমুনা কাবকে।
এই গ্রুপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ফিরোজ স্মৃতি সংসদ ও জগৎপুরা যমুনা কাব। এই ম্যাচে ফিরোজ স্মৃতি সংসদ ২-০ সেটে এদিকে নারীদের বিভাগে খ গ্রুপের ম্যাচে বাংলাদেশ আনসার ২-০ সেটে হারিয়েছে খুলনা জেলাকে।

বিকেএসপিতে ফিরে ভালোবাসায় সিক্ত আকবর
ক্রীড়া প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে বগুড়ায় ক্যাম্প করতে হয়েছিল আকবর-মাহমুদুলদের। তারপর আর ফেরা হয়নি। অবশেষে ফিরলেন বীরের মর্যাদায়। বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়কের প্রত্যাবর্তন জিম্বাবুয়ের বিপে প্রস্তুতি ম্যাচ খেলতে।
প্রায় আড়াই মাস পর বিকেএসপিতে ফিরতেই আকবরকে ঘিরে সাড়া পড়ে যায় চারদিকে। এবার যে তার প্রত্যাবর্তন বিশ্বজয়ী সম্রাটের মতো। গতকাল মঙ্গলবার সকালে তাকে দেখতে পেয়েই ছুটে আসে শিশু শিার্থীরা, আবদার করে সেলফির। আকবর তাদের আবদার মিটিয়েছেন হাসিমুখে। বিকেএসপি কর্তৃপও বিশ্বজয়ী ছাত্রদের নিয়ে উচ্ছ্বসিত। প্রতিষ্ঠানটির প্রধান গেটে আকবর-মাহমুদুল-শামীমদের ছবি দিয়ে ‘আমরা গর্বিত’লেখা ব্যানার ঝুলছে।

খেলতে পারবেন কিনা জানেন না জামাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে জিতেছিল সাইফ স্পোর্টিং কাব। সেই দিনই কাফ মাসলে ব্যথা পান অধিনায়ক জামাল ভূঁইয়া। এই চোটের প্রভাবটা টের পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। ২৩ ফেব্রুয়ারির ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
চোটের পর লিগের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি জামাল। ময়মনসিংহে নিজেদের মাঠে দর্শক হিসেবে থাকতে হয়েছিল। এখন পরের ম্যাচ আগামী ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম আবাহনীর বিপ।ে সেই ম্যাচ শুরুর আগে প্রস্তুতি তো দূরের কথা। জামাল অনুশীলনই করতে পারেননি এই ব্যথার কারণে।

নভেম্বরে ঢাকায় আট জাতি ফুটবল টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রি) ঢাকাকে ইয়ুথ ক্যাপিট্যাল হিসেবে ঘোষণা করেছে আগেই। আগামী ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এই ইয়ুথ ক্যাপিটালের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘মুজিববর্ষকে আকর্ষণীয় ও স্মরণীয় করে রাখতে ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিট্যাল হিসেবে উদযাপন করা হবে।’
এই উদযাপনের অংশ হিসেবেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বছরের শেষ দিকে আয়োজন করবে একটি ৮ জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। যেহেতু ইয়ুথ ক্যাপিট্যাল উদযাপন, তাই টুর্নামেন্ট হবে দেশগুলোর যুব (অনূর্ধ্ব-১৯) দল নিয়ে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘নভেম্বরের দিকে হবে এই টুর্নামেন্ট। এ নিয়ে বাফুফেকে একটা বাজেট তৈরি করে দিতে বলা হয়েছে।’

ছুটি কাটিয়ে জেমি ডে ফিরছেন কাল
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু গোল্ডকাপের পরই ছুটি নিয়ে লন্ডন গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগেই ফিরে এসে খেলা দেখার কথা ছিল; কিন্তু ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় এবং বাংলাদেশের ভিসার মেয়াদ শেষ হওয়ায় নতুন ভিসা নেয়ার কারণে ঢাকায় ফিরতে বিলম্ব তার।
গত ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগের দুই রাউন্ড শেষ হওয়ার পর খেলা দেখা শুরু করবেন কোচ। তিনি ঢাকায় ফিরবেন কাল বৃহস্পতিবার সকালে। গতকাল মঙ্গলবার রাতে লন্ডন থেকে জেমি ডে জানিয়েছেন, ‘আমি আজ বুধবার ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়ছি। বৃহস্পতিবার সকালে পৌঁছাবো।’ আগামী ২৬ মার্চ সিলেটে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের জন্য জেমি ডে জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন ১৫ মার্চ। তার আগে ম্যাচ দেখে ফুটবলারদের পারফরম্যান্স পরখ করবেন কোচ।

জিম্বাবুয়েকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
আর কদিন বাদেই জিম্বাবুয়ের বিপে সিরিজ মাঠে গড়াচ্ছে। এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে সফরকারী দল। এই জিম্বাবুয়ের বিপে পুরনো আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বলে জানিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বড় ফরম্যাটে টানা ছয় ম্যাচ হেরে আত্মবিশ্বাসে চিড় ধরেছে বাংলাদেশের। তাই জিম্বাবুয়ের বিপে জয় তুলে হারের বৃত্ত থেকে বের হয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া টাইগাররা। ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপে সর্বশেষ টেস্ট ফরম্যাটে জিতেছিল বাংলাদেশ। এরপর টানা ছয় ম্যাচের হারের লজ্জা পায় টাইগাররা। এরই মধ্যে পাঁচটিই ছিল ইনিংস ব্যবধানে হার।

করোনাভাইরাসে ভেস্তে গেলো আরচ্যারী চ্যাম্পিয়নশিপ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। গেল ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ১৮৬৮ জন। আক্রান্ত হয়েছে ৭০ হাজারের বেশি মানুষ। এর প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। স্থগিত করা হয়েছে শনিবার থেকে শুরু হতে যাওয়া ইসলামিক আরচ্যারী চ্যাম্পিয়নশিপ।
হুবেই প্রদেশের জিমনেশিয়াম আর স্টেডিয়ামগুলো ব্যবহার হচ্ছে কেবিন হাসপাতাল হিসেবে। মে থেকে চীনে বসার কথা আরচ্যারীর বিশ্ব আসর। এখন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সর্বশেষ গত বছর টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত সলিডারিটি আরচ্যারীর তৃতীয় আসরে ২৬ দেশের ১৫০ জন পুরুষ ও নারী আরচ্যার খেলেছিলেন। আসরের ১০ স্বর্ণপদকের মধ্যে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগ থেকে একটি করে মোট দু’টি সোনা জিতেছিল বাংলাদেশ। এছাড়া ওই আসর থেকে তিন রূপা ও চার ব্রোঞ্জপদক জয় করে স্বাগতিকরা।

ভারতকে হারিয়ে বিশ্ব কাবাডি চ্যাম্পিয়ন পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল পাকিস্তান। কাবাডির এই প্রতিযোগিতায় পাকিস্তানের জয়ের পর দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটে পাকিস্তানি কাবাডি দলের প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানের কবাডি দলকে অনেক শুভেচ্ছা। ভারতকে হারিয়ে তারা আজ চ্যাম্পিয়ন।
কাবাডি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন পাকিস্তান ফাইনালে ৪৩-৪১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। রবিবার লাহোরের পাঞ্জাব স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। হোক না সেটা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা কাবাডি ম্যাচ। আর যদি ফাইনাল ম্যাচ হয়, তাহলে উত্তেজনার পারদ আরও বেড়ে যায়। আবারও সেটিই দেখল ক্রীড়াবিশ্ব।

বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মেসি
ক্রীড়া প্রতিবেদক
প্রথম ফুটবলার হিসেবে লরিয়াস বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত হয়েছেন লিওনেল মেসি। তবে পুরস্কারটা তাকে ভাগ করে নিতে হয়েছে ফর্মুলা ওয়ানের কিংবদন্তি লুইস হ্যামিল্টনের সঙ্গে। একই রাতে জনতার ভোটে পুরস্কৃত হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও।
জার্মানির বার্লিনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এবারের লরিয়াস বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত হন মেসি ও হ্যামিল্টন। দুজনেই সমান ভোট পেয়ে এই স্বীকৃতি অর্জন করেছেন। পুরস্কারের ইতিহাসে এই প্রথম বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার ভাগাভাগি করে নেওয়ার ঘটনা ঘটল। এদিকে একই রাতে ইতিহাস গড়েছেন শচীনও। যদিও ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই, তবু তার প্রতি ক্রিকেটভক্তদের ভালোবাসায় যে এতটুকু কমেনি তার উদাহরণ এবারের লরিয়াস পুরস্কার। বিশ বছরের সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কার গেছে এই কিংবদন্তির দখলে।

নতুন টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি
ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়ন্স কাপ নামে নতুন একটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়ানডে এবং টি-টোয়েন্টি- দু’টি ফরম্যাট নিয়েই হবে এই চ্যাম্পিয়ন্স কাপ।
২০২৩ থেকে ২০৩১ ক্যালেন্ডার ইয়ারের জন্য যে ব্রডকাস্ট চুক্তি করতে যাচ্ছে আইসিসি সেখানেই নতুন এই টুর্নামেন্টের কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করতে চায় আইসিসি। শুধু পুরুষদের নয়, নারীদের জন্যও টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করার পরিকল্পনা করছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি। তবে এটা এখনও পরিকল্পনা পর্যায়ে।

আবারও দ্রাবিড়ের ছেলের ডাবল সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
অনূর্ধ্ব-১৪ বিটিআর শিল্ড ম্যাচে মালেয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে সামিত খেলেছে ২০৪ রানের ইনিংস। ৩৩ চারে সাজানো তার ইনিংসে ভর দিয়ে শ্রী কুমারণের বিপে মালেয়া অদিতি ইন্টারন্যাশনাল করে ৩ উইকেটে ৩৭৭ রান। শুধু ব্যাটিংয়ে নয়, বল হাতেও সাফল্য পেয়েছে দ্রাবিড়ের ছেলে। প্রতিপকে ১১০ রানে অলআউট করার পথে সামিতের শিকার ২ উইকেট।
গত বছরের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে ধানবাদ জোনের বিপে ২০১ রানের ঝলমলে ইনিংস খেলেছিল সামিত ভাইস-প্রেসিডেন্ট একাদশের হয়ে। ২৫৬ বলের ইনিংসটিতে ছিল ২২ বাউন্ডারি। শৈশবে উজ্জ্বল ভবিষ্যতের আভাস দেওয়া সামিত আবারও পেলো ডাবল সেঞ্চুরি।

চেলসির মাঠে জয়োল্লাস করল ইউনাইটেড
ক্রীড়া প্রতিবেদক
দুবার জালে বল পাঠিয়েও গোলের দেখা পেল না চেলসি। তাদের আরও দুটি প্রচেষ্টা ব্যর্থ হল পোস্টে লেগে। অন্যদিকে, ল্েয থাকা দুই প্রচেষ্টাতেই সাফল্য পেয়ে দারুণ এক জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।
স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল। গোল দুটি করেন অঁতনি মার্সিয়াল ও হ্যারি ম্যাগুইয়ার। গত আগাস্টে ইউনাইটেডের মাঠে ৪-০ গোলে হেরে লিগে যাত্রা শুরু করেছিল চেলসি। তেতো স্বাদ পেল দ্বিতীয় দেখাতেও। এই নিয়ে লিগে শেষ চার ম্যাচে জয়শূন্য রইলে তারা; দুটি করে হার ও ড্র। বিপরীতে, তিন ম্যাচ পর জয়ের দেখা পেল প্রতিযোগিতার সফলতম দলটি।